Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবায় সারাদেশে ২য়

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাংলাদেশের সকল স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সেরা দ্বিতীয় হিসাবে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০১৭ অর্জন করেছে। কেশবপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীনকে অভিন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, স্বাস্থ্য সেবায় গতি-শীলতা আনতে স্বাস্থ্যসেবা, ঔষধ পত্র, যন্ত্রপাতি ও প্রযুক্তি, স্বাস্থ্যকর্মী, অর্থায়ন, স্বাস্থ্য তথ্য ব্যবস্থা এবং নেতৃত্ব ও সুশাসনসহ ৬টি বিষয়ের উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডব্লিউ এইচও) সেবার মান যাচাইয়ের মাধ্যমে শ্রেষ্ঠত্ববিস্তারিত পড়ুন
কলারোয়ায় স্যামসং মোবাইল কোম্পানীর শো-রুম উদ্বোধন

কলারোয়ায় গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে শনিবার দুপুরে স্যামসং মোবাইল ফোন কোম্পানীর নতুন একটি শো-রুম উদ্বোধন করা হয়েছে। কলারোয়া পশুহাট মোড়ে অবস্থিত শো-রুমের শুভ উদ্বোধন করেন স্যামসাং মোবাইল ফোন কোম্পানির জেলা প্রতিনিধি সাদিক মোজ্জাফার খান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি ও স্যামসং কোম্পানীর জেলা প্রতিনিধি মীর তাজুল ইসলাম রিপন, স্যামসং কোম্পানীর আরএসএম জাহিদুর রহমান, টিএম মাহবুব আলম, কলারোয়া স্যামসাং শো-রুমের প্রোপ্রাইটার আব্দুল মুকিত, সোহেল, স্যামসং ফোন বিক্রয়বিস্তারিত পড়ুন
রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ের উপর নির্মিত ভাসমান সেতুর স্থায়ী স্বীকৃতি প্রদান

একশনএইড বাংলাদেশ গত ৯ ফেব্রুয়ারী যশোরের রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ের উপর নির্মিত দেশের দীর্ঘতম জেলা প্রশাসক ভাসমান সেতু তৈরির প্রধান উদ্যোক্তা ও রূপকার ঝাঁপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মোঃ আসাদুজ্জামানকে কুয়াকাটার পানি যাদু ঘর প্রাঙ্গনে পানি ও জন উদ্ভাবন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে উল্লেখিত ভাসমান সেতুর স্থায়ী স্বীকৃতি প্রদান করেছেন৷ উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চীপ হুইপ আ. স. ম. ফিরোজ৷ এছাড়া স্থানীয় সংসদ সদস্য, চীন, ভারত, নেপালসহ বিভিন্ন দেশবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে গ্রাহককে ২০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে এক গ্রাহককে জরিমানা করা হয়েছে। গ্রাহকের নাম লুৎফর রহমান শেখ (৪৩)। সে উমরাপাড়া গ্রামের মৃত জহির উদ্দীন শেখের পুত্র। এলাকাবাসী সূত্রে জানা যায়- লুৎফর রহমান গত ৫ মাস ধরে বাড়ির আবাসিক মিটারের বিদ্যুৎ ব্যবহার করে কৃষি কাজ করে আসছিল। শনিবার সকালে এলাকাবাসীর অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ব্রহ্মরাজপুর পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের কর্মকর্তারাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

কলারোয়ায় ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পাইলট হাইস্কুল ফুটবল মাঠের শহীদ মিনারের সামনে ওই প্রতিযোগিতার আয়োজন করে কলারোয়া ব্যাডমিন্টন ক্লাব। বেনাপোল, নাভারণ, সাতক্ষীরা ও কলারোয়া থেকে ২জন করে ৮টি জুটি খেলায় অংশ নেন। টুর্নামেন্টে সাইফুল্লা ও বিল্লাহ জুটি চ্যাম্পিয়ন ও গগন ও অপু জুটি রানার্সআপ হন। ট্রফিসহ চ্যাম্পিয়ন জুটিকে ৩হাজার টাকা ও রানার্সআপ জুটিকে ২হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। রেফারির দায়িত্বে ছিলেন মাসউদ পারভেজ মিলন ও আরশাদ আলী।বিস্তারিত পড়ুন
সমাপনী অনুষ্ঠান
সাতক্ষীরায় ডিজিটাল মেলায় গ্রাহক সেবায় সেরা পুরষ্কার বিআরটিএ’র

সাতক্ষীরায় তিন দিন ব্যাপি ডিজিটাল মেলায় গ্রাহক সেবায় সেরা ই-সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে পুরস্কার পেয়েছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন ব্যাপি ডিজিটাল মেলার শেষ দিনে শনিবার বিকালে বিভিন্ন ক্যাটাগেরিতে পুরস্কার বিতারনে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল গ্রাহক সেবায় সেরা ই-সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটির ত্রুেষ্ট প্রদান করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। এ সময় উপস্হিত ছিলেন- সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মোঃ মহিউদ্দিন, জেলা প্রশাসকের পত্নিবিস্তারিত পড়ুন
আরো খবর...
তালা হাসপাতালে রোগীদের খাদ্য সরবরাহে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ!

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি-অনিয়মের তথ্যবহুল ধারাবাহিক সংবাদ প্রকাশের পর এবার উঠে এসেছে হাসপাতালে ভর্তিকৃত রোগীদের জন্য বরাদ্দকৃত খাদ্য সরবরাহে চরম অনিয়মের চাঞ্চল্যকর তথ্য। হাসপাতালে ভর্তিকৃত রোগীদের খাদ্য সরবরাহে অনিয়মের প্রেক্ষিতে সরেজমিনে তথ্যানুসন্ধানে প্রথমেই চোখে পড়ে রোগী সাধারণের জন্য হাসপাতাল অভ্যন্তরে টানানো খাদ্য তালিকা। ২০১৩-১৪ অর্থ বছরের জন্য বরাদ্দকৃত তালিকা গত ৪ বছরেও আর পরিবর্তন করা হয়নি। এরপর অন্তত তিন বার পরিবর্তন এসেছেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জগলুল

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিন শ্রীপুর কুশলিয়া স্কুল এন্ড কলেজে ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবনের ভিত্তি প্রস্তুরের উদ্বোধন করলেন এস এম জগলুল হায়দার এমপি। শনিবার সকাল ক্যাম্পাসে ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি ও কুশলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি কাজী কওফিল অরা সজলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। তিনি তার বক্তব্যে বলেন আজ দেশের ব্যাপক উন্নয়ন সাধিতবিস্তারিত পড়ুন
আশাশুনিতে সংখ্যালঘুর জমি দখলে মারপিটে তিন শিশু সহ ৬ আহত

এক সংখ্যালঘুর বাড়িতে ঢুকে হুমকি দেওয়ার পরদিন জমি দখলের উদ্দেশ্য ভাঙচুর লুটপাট ও এক শিশুসহ তিন নারীকে মারপিটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাঁশিরামপুর গ্রামের গোপাল গাইনের স্ত্রী বুলি রানী গাইন বাদি হয়ে এ মামলা দায়ের করেন। বাঁশিরামপুর গ্রামের গোবিন্দ গাইন জানান, বিলান ও ডাঙা মিলে মোট ১৪ বিঘা জমির মধ্যে দক্ষিণ পাশে ৪৩ শতক ভিটা জমি রয়েছে তাদের। এরপরও বর্ষকালে জলাবদ্ধ হয়ে যাওয়ার কারণে পানিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলায় ভিন্ন ঘটনায় ৭দিনে ৬ খুন

সাতক্ষীরায় গত এক সপ্তাহে বিভিন্ন ঘটনায় ৬ খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে একশ টাকার জন্য চাচাতো ভাইয়ের হাতে এক ভ্যান চালক ভাই খুন, তুচ্ছ ঘটনায় স্কুল ছাত্র খুন, ঝিনাইদহের মহেশপুর থেকে নিখোঁজ হওয়া মায়ের লাশ জেলার কালিগঞ্জের কালিন্দী ও দেবহাটা থেকে মেয়ের লাশ ইছামতি নদী থেকে উদ্ধার,শহরতলীর কুখরালিতে পরকীয়ায় বাধা দেয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন এবং জেলার শ্যামনগর কালিন্দী নদীর চর থেকে অর্ধ গলিত ভাসমান লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। পুলিশ সূূূূত্রেবিস্তারিত পড়ুন
স্ত্রী’র সন্ধানে ৬০০ কি.মি পথ সাইকেলে পাড়ি!

মনোহর নায়েক। ভারতের ওডিশার এই বাসিন্দা পেশায় একজন দিনমজুর। সম্প্রতি তার স্ত্রী আনিতা বাপের বাড়িতে যাওয়ার পর হারিয়ে যান। আর এ খবর শোনেই সরাসরি থানায় হাজির হন মনোহর। কিন্তু থানা কর্তৃপক্ষ আনিতার কোনও সন্ধান দিনে না পারায় নিজেই নেমে পড়েন স্ত্রী’র খোঁজে। আর এসময় তার সঙ্গী ছিল শুধু একটি বাই সাইকেল। সেই সাইকেলে চড়ে টানা ২৪ দিন ধরে প্রায় ৬০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী মনোহর।বিস্তারিত পড়ুন
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ৫টি বিবাহ-বিচ্ছেদ!

স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্কের স্থায়ী ভাঙ্গন, বিবাহ-বিচ্ছেদ নামে পরিচিত। দম্পতিদের প্রচুর অর্থকড়ি থাকলে এক্ষেত্রে ডিভোর্স সংক্রান্ত স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ-পূর্ব চুক্তি অনুযায়ী অর্থ খরচ হয়। চুক্তি না থাকলে বিবাহ-বিচ্ছেদ সম্পন্ন করার জন্য বিশাল অঙ্কের অর্থ খরচ হতে পারে! সেরকম ব্যয়বহুল কয়েকটি বিবাহ-বিচ্ছেদ সম্পর্কে জানা যাক। ১. হ্যারল্ড হামঃ যুক্তরাষ্ট্রের শীর্ষ ৩৫তম ধনকুবের হ্যারল্ড হ্যাম খ্যাতনামা একটি তেল কোম্পানির কর্ণধার, তার সম্পদের পরিমাণ প্রায় ১১শ’ কোটি ইউএস ডলার। তিনি বর্তমানে ডিভোর্সের দারপ্রান্তে অবস্থান করতেছেন।বিস্তারিত পড়ুন
পুকুর থেকে বল কুড়িয়ে লাখপতি এই যুবক! (ভিডিও)

শিরোনাম দেখে হয়তো একটু অবাক হচ্ছেন। কিন্তু ঘটনাটা সত্যি। গ্লেন বার্গার নামের এক যুবক যিনি এক অদ্ভুত কাজে পারদর্শী। গল্পটা একটু খুলে বলা যাক। বার্গার তখন বেকার। কিছুতেই সে বুঝতে পারছে না কোন কাজ করলে সে আনন্দও পাবে, আবার অনেক টাকাও রোজগার করতে পারবে। বার্গারের সমস্যা হল গল্ফ ছাড়া তার আর কোন কিছু ভাল লাগত না। সারাদিন সে বসে থাকত গল্ফ কোর্সে। কিন্তু একসময় সে বুঝতে পারলে তার দ্বারা গল্ফ খেলোয়াড়বিস্তারিত পড়ুন
‘কু-নজর’ থেকে ক্ষেত বাঁচাতে জমিতে সানি লিওনের পোস্টার!

শষ্যে ভরা সবুজ খেতের মধ্যে হঠাৎ তাল কেটে যায় একটি পোস্টারে। সেখানে দাঁড়িয়ে আছেন লাল বিকিনী পরিহিতা লাস্যময়ী সানি লিয়ন। এই কাণ্ডটি ঘটিয়েছেন ভারতের অন্ধ্রপ্রদেশের নেলোরের এক কৃষক। যে কারণে তিনি এই পোস্টার টানিয়েছেন, সেই উদ্দেশ্য এক্কেবারে সফল বলে দাবি করেছেন তিনি। নেলোরের বান্ডা কিন্ডি পাল্লে গ্রামের চেঞ্চু রেড্ডি কিন্তু আদৌ সানি লিয়নের ভক্ত নন। তবুও কেন তার পোস্টার লাগিয়েছেন তিনি? তার দাবি, এর ফলে তার কৃষিজমিতে ফলানো বাঁধাকপি এবং ফুলকপিরবিস্তারিত পড়ুন
নারী পুলিশকে প্রেমের প্রস্তাব যুবকের, অতঃপর…

ঘটনাটি গত ১৪ ফেব্রুয়ারির, ভালবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে’র দিন ছিল। এদিন অনেক যুগলকেই রাস্তা, পার্কে হাত ধরে ধরে ঘুরতে দেখা গেছে। কিন্তু ২৮ বছরে পৌঁছেও সঙ্গিনী পাওয়ার সৌভাগ্য হয়নি ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক যুবকের। তাই এক নারী পুলিশকে প্রেমের প্রস্তাব করেছিলেন তিনি। কিন্তু এরপরই বাধে যত বিপত্তি। পুলিশ ছুঁলে যে ছত্রিশ ঘা তা হাড়ে হাড়ে টের পেয়েছেন ওই যুবক। অনেক কাকুতি-মিনতি এবং কানমলা খেয়েও শেষরক্ষা হয়নি। অভিযুক্ত যুবককে পুলিশ আটকবিস্তারিত পড়ুন
কুকুর-বিড়ালের কান্না সত্যি কী অমঙ্গল?

বহু কিছু নিয়েই বিভিন্ন বিশ্বাস প্রচলিত রয়েছে অনেকের মধ্যে৷ সন্ধ্যাবেলায় মেয়েদের চুল বাঁধা উচিত নয় থেকে শুরু করে কত কিছুই না রয়েছে তালিকায়৷ তেমনই আরেক বিশ্বাস হল কুকুর-বিড়ালের কান্না নাকি অমঙ্গল ডেকে আনে৷ অনেকের মনেই এই বিশ্বাস জোরালোভাবে বসে থাকলেও কখনও কি একবারও মনে হয়নি কেন এমন বলা হয়? কুকুর, বিড়াল কাঁদলে সামনাসামনি তাকে দেখতে পেলে অনেকেই এদের তাড়িয়ে দিয়ে কান্না বন্ধ করার চেষ্টা করে থাকে৷ কিন্তু এদের কান্নাকে অমঙ্গল কেনবিস্তারিত পড়ুন
