Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়া চৌরাস্তা মোড়ের গোলচত্বরে দৃষ্টিনন্দনের উদ্যোগ

কলারোয়া চৌরাস্তা মোড়ের গোলচত্বরে দৃষ্টিনন্দনের উদ্যোগ নেয়া হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্জ্ব শেখ আমজাদ হোসেন এ উদ্যোগ নিয়েছেন। পৌরসদরের চৌরাস্তা মোড়ের গোল চত্বরে রং কাজ করাসহ আধুনিক ও দৃষ্টিনন্দন পৌরশহর হিসেবে গড়ে তোলার বাস্তবায়নে এগুচ্ছেন নিজের অর্থায়নে। ইতোমধ্যে সেখানে রং-এর প্রলেপ দেখা গেছে। উপজেলা আ.লীগের অর্থ বিষয়ক সম্পাদক শেখ আমজাদ হোসেন জানান- তিনি ইতিমধ্যে সরকারের বিভিন্ন দফতরের কাগজপত্র জমা দিয়েছেন পৌরশহর আধুনিকায়নের লক্ষ্যে। তাছাড়া কলারোয়ার কয়েকটি স্থানে শিশুদের জন্য নৌকাবিস্তারিত পড়ুন
পড়ুন ইংরেজিতেও...
সাতক্ষীরায় কোটি টাকার ভারতীয় কাপড় ও ৭ ব্যক্তিকে আটক করলো র্যাব

সাতক্ষীরার পাটকেলঘাটায় অভিযান চালিয়ে দুটি পিক-আপ ভর্তি প্রায় ১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আটক করেছে র্যাব-৬। এ সময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করা হয়। মঙ্গলবার সকালে পাটকেলঘাটা থানার কুটিঘাটা বাজার এলাকা থেকে মালামাল গুলো আটক করা হয়েছে বলে জানা গেছে। র্যাব-৬ এর অপারেশন অফিসার মেজর জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা তার নেতৃত্বে পাটকেলঘাটর কুটিঘাটা বাজারে অভিযান পরিচালনা করে। সেখানে ভারত থেকে নিয়েবিস্তারিত পড়ুন
পড়ুন ইংরেজিতেও...
সুন্দরবনে মাছ ভর্তি ট্রলার সহ ২ জেলেকে অপহরণ

সুন্দরবনে মাছ ভর্তি ট্রলার সহ ২ জেলেকে অপহরণ করা হয়েছে। সোমবার রাতে সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের বঙ্গোপসাগর সংলগ্ন বুড়োমজ্জাত নদী থেকে মাছ আহরণ শেষে বাড়িতে আসার সময় বনদস্যু ছোট ভাই বাহিনীর সদস্যরা ১৫০ মণ মাছ ভর্তি ১টি ফিসিং ট্রলার সহ মুক্তিপন আদায়ের জন্য ২ জেলেকে অপহরণ করে। মুন্সিগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট মাছ ব্যবসায়ী আব্দুর রহমান জানান, বন বিভাগ হতে অনুমতি (পাস) নিয়ে সুন্দরবনে মাছ আহরণ শেষে জেলেরা বাড়ীতে ফেরার সময় বনদস্যুরা অতর্কিতবিস্তারিত পড়ুন
পড়ুন ইংরেজিতেও...
সাতক্ষীরায় ৫০ রাউন্ড গুলি সহ দুই জেএমবি সদস্য আটক

সাতক্ষীরায় ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে ৫০ রাউন্ড গুলিসহ প্রশিক্ষণপ্রাপ্ত জেএমবির আনসার উল্যাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে। সোমবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। ধৃতরা ওই গ্রামের মৃত হামিদুন্নবীর ছেলে জাহাঙ্গীর আলম বাবলু (৪০) ওরফে আক্তার ওরফে সাদ ও আবুল খায়ের ঢালীর ছেলে আশরাফুল ইসলাম ঢালী (২৫)। তারা পেশায় ছিল কৃষক। সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান সোমবারবিস্তারিত পড়ুন
পড়ুন ইংরেজিতেও...
কালিগঞ্জে পানিতে ডুবে মা ও মেয়ের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের পুটিয়া গ্রামে পানিতে ডুবে মা ও মেয়ের করুণ মৃত্যু হয়েছে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সোমবার বিকালে উপজেলার পুটিয়া গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী আছিরন বিবি (৭৫) ও তার প্রতিবন্ধী মেয়ে আলেয়া খাতুন (৫৫) তার বাড়ির পাশের জৈনক ব্যাক্তি রফিকুল ইসলামের বাড়ির পুকুরে গোসল করতে যায়। কিন্তু তারা পূর্বে থেকে কেউ সাঁতার না জানার কারনে পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে রফিকুল ইসলাম তাদের দুই জনের পানিতেবিস্তারিত পড়ুন
পড়ুন ইংরেজিতেও...
সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের মতবিনিময় সভা

জলাবদ্ধতা নিরসন, সকল নদী খাল পূর্নখনন, বাইপাস সড়ক আলীপুর চেকপোস্ট পর্যন্ত সম্প্রসারণ, সাতক্ষীরা পাবলিক বিশ্ববিদ্যালয়, সুন্দরবন এলাকায় পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র ও ভোমরাস্থল বন্দরকে আধুনিকায়নের দাবিতে সোমবার বিকালে নাগরিক আন্দোলন মঞ্চের এক মতবিনিময় সভা নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আহ্বায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে সদস্য সচিব আলীনুর খান বাবুলের পরিচালনায় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ সুভাষ সরকার, জেলা জাসদের সভাপতি কাজীবিস্তারিত পড়ুন
পড়ুন ইংরেজিতেও...
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন : আনোয়ার হোসেন

যুবলীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চৌগাছা-ঝিকরগাছা আসনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন বলেছেন- ‘উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী বানিয়ে আওয়ামীলীগ সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এজন্য নৌকা প্রতিকের মনোনয়ন যারই হোক সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকা প্রতিকের বিজয় সুনিশ্চিত করতে হবে। তাহলে দেশ ও জাতি এগিয়ে যাবে। দেশকে এগিয়ে নিতে হলে আওয়ামীলীগ সরকারের ধারাবাহিকতারবিস্তারিত পড়ুন
পড়ুন ইংরেজিতেও...
ফোরজি যুগে বাংলাদেশ

চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোরজির লাইসেন্স পেয়েছে দেশের চার মোবাইলফোন অপারেটর। সোমবার সন্ধ্যায় বাংলালিংক, গ্রামীণফোন, রবি ও টেলিটকের কাছে এই লাইসেন্স হস্তান্তর করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এর ফলে দেশ থ্রিজি থেকে ফোরজির যুগে প্রবেশ করলো। লাইসেন্স পাওয়ার পরপরই দেশের চার অপারেটর ফোরজি নেটওয়ার্ক আনুষ্ঠানিকভাবে চালু করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি ফোরজির লাইসেন্স হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাক,বিস্তারিত পড়ুন
পড়ুন ইংরেজিতেও...
কলারোয়ায় গর্ভবতী ও হোমিওপ্যাথিক কলেজের ম্যানেজিং কমিটির সাথে ইউএনও’র মতবিনিময়

কলারোয়ার কেরালকাতায় গর্ভবতী প্রসুতিদের সাথে মতবিনিময় এবং কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। সোমবার দুপুরে পৃথক ওই অনুষ্ঠানে যোগ দেন তিনি। উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদেে আয়োজিত গর্ভবতী মায়েদের সাথে মতবিনিময়কালে গর্ভোত্তর, গর্ভকালীন ও গর্ভপরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে আলোকপাত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার প্রমুখবিস্তারিত পড়ুন
পড়ুন ইংরেজিতেও...
জমি চাষের ট্রাক্টর (কলের লাঙ্গল) এখন কলারোয়ার জনপদের আতংক

কৃষকদের আধুনিক পদ্ধতিতে দ্রুত জমি চাষের মাধ্যম হিসেবে ট্রাক্টর বা কলের লাঙ্গল অতি পরিচিত একটি কৃষিযান। যেটার পরিবর্তে পূর্বে জমিচাষে ব্যবহার করা হত গরুর লাঙ্গল। কিন্তু সেই কৃষি কাজে ব্যবহারের ট্রাক্টর এখন জমিচাষ বাদ দিয়ে কলারোয়ার জনজীবনে হুমকি হয়ে দাঁড়িয়েছে। চাষাবাদের জন্য আমদানিকৃত ট্রাক্টর এখন অবৈধ পরিবহন হয়ে গ্রামীণ জনপদে সর্বনাশ ঘটাতে শুরু করেছে। এর প্রভাবে এখন আতংকিত কলারোয়ার জনপদ ও জনসাধারণ। কৃষির উন্নয়নে এসব ট্রাক্টর আমদানি করা হলেও মালিকরা এগুলোবিস্তারিত পড়ুন
পড়ুন ইংরেজিতেও...
কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা

কলারোয়ায় বিভিন্ন হোটেল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ঔষুধের ফার্মেসিতে অভিযান চালিয়ে ৫৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পৌর সদরে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে এসব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- উপজেলা মোড়ের সাগর হোটেল ৫০০০ টাকা, দুলাল হোটেল ৫০০০ টাকা, জয়ন্তী হোটেল ৫০০০ টাকা, জামতলা হোটেলবিস্তারিত পড়ুন
পড়ুন ইংরেজিতেও...
কলারোয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি ঘোষণা

কলারোয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য উপজেলা প্রশাসন দিনব্যাপি কর্মসচি গ্রহণ করেছে। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন স্বাক্ষরিত পত্রে গৃহীত কর্মসূচি প্রকাশ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে: ২১ ফেব্রুয়ারি রাত ১২:০১ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান ভবন/দোকান/ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল ৭:৩০ টায় প্রভাত ফেরি, সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন
পড়ুন ইংরেজিতেও...
সাতক্ষীরার তুজুলপুর কৃষক ক্লাবে অচাষকৃত শাক সবজির মেলা

প্রকৃতিতে প্রাপ্ত কুড়িয়ে পাওয়া অচাষকৃত শাক সবজির পাড়া মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদরের তুজুলপুর কৃষক ক্লাব প্রাঙ্গণে কৃষক ক্লাবের আয়োজনে ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র সহযোগিতায় কৃষক ক্লাবের সভাপতি সাংবাদিক ইয়ারব হোসেনের সভাপতিত্বে পাড়া মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, গ্রামাঞ্চালে যে সব শাক সবজি হারিয়ে যেতে বসেছে সেই শাক সবজির মেলার আয়োজন একটি ভাল উদ্যোগ। এবিস্তারিত পড়ুন
পড়ুন ইংরেজিতেও...
শ্যামনগরে দূরপাল্লার পরিবহন বন্ধ, সুন্দরবনের পর্যটক যাত্রীদের ভোগান্তি

ছয়দিন ধরে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থেকে দূরপাল্লার যাত্রীবাহি পরিবহন দেশের কোনো স্থানে যেতে দেওয়া হচ্ছে না। একইভাবে দেশের অন্য স্থান থেকে কোনো যাত্রীবাহি পরিবহন সাতক্ষীরা থেকে শ্যামনগরেও আসতে দেওয়া হচ্ছে না। আন্ত: জেলার যাত্রী (লোকাল) দূরপাল্লার পরিবহনে নেওয়ার অজুহাতে সাতক্ষীরার কালিগঞ্জ বাস, মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে যাত্রীবাহি পরিবহন বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে। ফলে সুন্দরবনগামী পর্যটকসহ দূরপাল্লার যাত্রীদের ভোগান্তির শেষ নেই। ইতোমধ্যে প্রতিকার চেয়ে শ্যামনগর দূরপাল্লার যাত্রীবাহি পরিবহন কাউন্টার সমিতিরবিস্তারিত পড়ুন
আরো খবর.. পড়ুন ইংরেজিতে...
শার্শার বাগআঁচড়ায় পিস্তল ও গুলিসহ যুবক আটক

শার্শা উপজেলার বাগআঁচড়ার সামটা গ্রামে অভিযান চালিয়ে পুুলিশ ১টি ওয়ান শ্যুটারগান পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ শফিকুল ইসলাম শফি (৩৮) নামে একজনকে আটক করেছে। সোমবার (১৯শে ফেব্রুয়ারী) দুপুরের দিকে সামটা বাজারের চৌরাস্তা মোড় থেকে তাকে আটক করে থানা পুলিশের একটি দল। আটককৃত শফিকুল ইসলাম শফি শার্শা থানার কন্যাদহ গ্রামের মৃত নাছিম উদ্দিনের ছেলে। শার্শা থানার এসআই আবুল হাসান জানান- শফি শার্শা থানার সামটা বাজার চৌরাস্তা এলাকায় অস্ত্র নিয়ে অবস্থান করছে এমনবিস্তারিত পড়ুন
আরো খবর.. পড়ুন ইংরেজিতে...
কেশবপুরে সরকারি দপ্তরের ওয়েবপোর্টাল হালনাগাদ করণে প্রশিক্ষণ

কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় বিভিন্ন সরকারী দপ্তরের ওয়েবপোর্টাল হালনাগাদ করণের উপর একদিনের এক প্রশিক্ষণ সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। প্রশিক্ষণ প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ। প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কবীর হোসেনের সিনিয়র সহকারী সচিব পদেবিস্তারিত পড়ুন
