Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ফসলী জমি ও পরিবেশ হুমকির মুখে
কলারোয়ার ইলিশপুরে রয়েল ইট ভাটায় অবাধে পুড়ছে কাঠ, গাছ-পালা

যথাযথ আইন অমান্য করে বহাল তবিয়তে চলছে কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুরের রয়েল ভাটা। সেখানে অবাধে অবৈধ ভাবে পোড়ানো হচ্ছে বিভিন্ন প্রজাতির হাজার হাজার মণ কাঠ, গাছ-পালা। ফলে ভয়াবহ বায়ু দূষণের মুখে পড়েছে এলাকাটি। দেখা দিয়েছে জনস্বাস্থ্য বিপর্যয়ের আশঙ্কা। অভিযোগ রয়েছে- এ অবৈধ এবং পরিবেশ বিধ্বংসী কাজের অলিখিত বৈধতা দিয়েছেন সংশ্লিষ্ট প্রভাবশালীরা। বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ না থাকা, সংশ্লিষ্টদের উদাসীনতা আর পরোক্ষভাবে সহায়তায় ভাটা মালিকরা আইন অগ্রাহ্য করে কাঠ পোড়ালেও দেখার যেনবিস্তারিত পড়ুন
ভাষা আন্দোলনের ৬৬তম বছরে কলারোয়ায় প্রভাত ফেরী ও আলোচনা সভা

মাতৃভাষা বাংলার অধিকার আদায় আন্দোলনের ৬৬তম বছরে সর্বোচ্চ গৌরবোজ্জ্বল ত্যাগের মহিমায় উদ্ভাসিত বাঙালি জাতির কলারোয়ার উত্তরাধিকাররা বিনম্র শ্রদ্ধার সাথে ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের স্মরণ করলো। ২১’র প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের পর সকালে প্রভাত ফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে বুধবার সকাল ৭টার দিকে কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হওয়া প্রভাত ফেরী কলারোয়া বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরেবিস্তারিত পড়ুন
একুশের প্রথম প্রহরে কলারোয়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে পূষ্পার্ঘ অর্পন

একুশের প্রথম প্রহরে কলারোয়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে পূষ্পার্ঘ অর্পন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারী (বুধবার) রাত ১২টা ১মিনিটে পাইলট হাইস্কুল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্প মাল্য অর্পনের মাধ্যমে প্রাণের মাতৃ ভাষার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো কলারোয়াবাসী। শোককে শক্তিতে পরিণত করে বাংলা ভাষার যোদ্ধাদের জন্য মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নিশ্ছদ্র নিরাপত্তায়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় শহীদ দিবসে নবজীবন’র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

কলারোয়ায় মহান একুশে ফেব্রুয়ারী উপলক্ষে নবজীবন এর পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ বা বিভাগ নির্ণয় করা হয়েছে। এ পরীক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক এমএ সাজেদ, সংগঠনের সভাপতি কাজী সাইমুজ্জামান আদর, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, মুজাহিদুল ইসলাম, মিতালী ডায়গনস্টিক সেন্টারের সহকারী হাসানুজ্জামান প্রমুখ। কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠের স্থায়ী মঞ্চে সকাল ১০টাবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুর, দেয়াড়া, হঠাৎগঞ্জ ও জয়নগরে শহীদ দিবস পালন

কলারোয়ার চন্দনপুরে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তরজার্তিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে ইউনিয়নের গয়ড়া বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন পূস্প্যমাল্য অর্পণ করেন। চন্দনপুর ইউনিয়ন পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, চন্দনপুর হাইস্কুল, আওয়ামীলীগ, বিএনপি, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সৈনিকলীগ, শ্রমিক লীগ, বলাকা সংঘ, গয়ড়া বাজার কমিটি, ফ্রেন্ডস সার্কেল-২০০৪, ফ্রেন্ডস্ সার্কেল-১২, ৪নং ওয়ার্ড গয়ড়া আওয়ামীলীগ, ৩নং ওয়ার্ড চন্দনপুর আওয়ামীলীগ, চন্দনপুর প্রাইমারি স্কুল, চন্দনপুরবিস্তারিত পড়ুন
রাজগঞ্জ (প্রস্তাবিত) উপজেলা ছাত্র ফোরামের উদ্যোগে একুশের আলোচনা সভা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বুধবার বিকালে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে রাজগঞ্জ (প্রস্তাবিত) উপজেলা ছাত্র ফোরামের আয়োজনে একুশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ সভায় অনুষ্ঠানের আহবায়ক মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও রাজগঞ্জ বাজার কমিটির সভাপতি আবুল বাসার৷ সভায় বক্তারা রাজগঞ্জ উপজেলা বাস্তবায়ন বিষয়ে ও ভাষা আন্দোলনের শহীদদের জীবনী নিয়ে আলোচনা করেন৷ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলাবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা কালিগঞ্জের লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতালে বুধবার বেলা ১১টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতালের পরিচালক ডাঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গেলাম মাঈনউদ্দিন হাসান, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রাজিব হাসান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। অনুষ্ঠানে অন্যান্যদেরবিস্তারিত পড়ুন
ঘড়ির কাঁটা কেন ডান দিকেই ঘোরে?

সময় চলে যায়। কেটে যায় মাস, দিন, বছর। হাতে বা দেওয়ালে টাঙিয়ে রাখা ঘড়িটার দিকে তাকান। দেখবেন, কেমন করে একটু একটু করে ঘুরে যাচ্ছে কাঁটা। আর কেটে যাচ্ছে জীবন। এই ঘড়ির কাঁটা সব সময় ডানদিকে ঘোরে। সোনার ঘড়ি হোক বা ফুটপাথের প্লাস্টিকের ঘড়ি, নিয়ম একই। কিন্তু কেন ঘড়ির কাঁটা ডানদিকে ঘোরে। বামদিকেও তো ঘুরতে পারত। এর কি কোনও নির্দিষ্ট কারণ আছে কি নেই, মনের মধ্যে কখনও কি উঁকি দিয়েছে এই প্রশ্ন।বিস্তারিত পড়ুন
মাটির নিচে রহস্যময় এক গ্রাম!

ড্রোন ফুটেজে ধরা পড়ল চীনের এক রহস্যময় গ্রাম, যেখানে সব বাড়িই রয়েছে মাটির তলায়। প্রায় ২০০ বছর ধরে ওই বাসিন্দারা মাটির তলাতেই বাড়ি তৈরি করে থাকে। পরপর লাইন দিয়ে রয়েছে এরকম অন্তত হাজার দশেক ঘর। সেখানে এখনও বসবাস করেন প্রায় ৩ হাজার মানুষ। চীনের হেনান প্রদেশের কাছে রয়েছে এই ঘরগুলো। ৩ হাজার লোক বাদে বাকিরা ওই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। এই ধরনের ঘরগুলোকে বলা হয় ‘ইয়ায়োডং’। অন্তত ছয়টি প্রজন্মবিস্তারিত পড়ুন
মাশরাফিকে টি-টোয়েন্টিতে ফেরাতে চায় বিসিবি

ঘরের মাঠে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যর্থতার পর আসন্ন শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দলে ফেরানোর জন্য চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘ত্রিদেশীয় সিরিজের জন্য আমরা মাশরাফিকে ফেরার জন্য অনুরোধ করবো। তবে সবকিছুই তার মতামতের ওপর নির্ভর করছে।’ শ্রীলঙ্কা নিজেদের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘নিদাহাস’ ট্রফি নামে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে। যা আগামীবিস্তারিত পড়ুন
প্রশ্ন ফাঁসের ৬টি বড় কারণ তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
২০১৯ সালে নতুন পদ্ধতিতে এসএসসি পরীক্ষা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নতুন পদ্ধতিতে নেওয়া হবে। ২০১৯ সাল থেকে এটি বাস্তবায়ন করা হবে। তবে চলতি বছরের ২ এপ্রিল থেকে অনুষ্ঠেয় উচ্চ মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এইচএসসি) পরীক্ষা বর্তমান পদ্ধতিতেই হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। মঙ্গলবার সচিবালয়ে পাবলিক পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের একথা বলেন সোহরাব হোসাইন। তিনি বলেন, আমরা যে কোনো পদ্ধতিতে যাই না কেন, তার জন্য নতুন একটি প্রশ্নব্যাংকবিস্তারিত পড়ুন
বৃহস্পতিবার খালেদার জামিন আবেদন করা হবে : মওদুদ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। ওইদিনই খালেদা জিয়ার জামিনের আবেদন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। মঙ্গলবার হাইকোর্টে আপিল আবেদনের শুনানির দিন ধার্য হওয়ার পর তিনি সাংবাদিকদের একথা জানান। এর আগে, মঙ্গলবার বিকেলে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল (আপিল নং ১৬৭৬/২০১৮) আবেদন করেন। আপিলের ফাইলিংবিস্তারিত পড়ুন
তালায় শহীদ মিনার উদ্বোধন শেষে সমাবেশ
‘বিশ্বে মাতৃভাষার নামে নামকরণের দেশ বাংলাদেশ’ : মুস্তফা লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘বিশ্বের সকল জাতির চেয়ে বাঙালিরা এগিয়ে তাদের ভাষার জন্য। বিশ্বের একমাত্র দেশ বাংলাদেশ যেখানে বাঙালিরা তাদের মুখের ভাষার জন্য লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন। বিশ্বের অন্যতম দেশ বাংলাদেশ যেখানে ভাষার নামে দেশের নাম হয়েছে।’ মঙ্গলবার দুপুরে তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর এইচএমএস হাইস্কুলে নতুন তৈরিকৃত শহীদ মিনার উদ্বোধন শেষে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় চায়ের দোকানগুলো যেনো দ্বিতীয় সংসদ ভবন…

কলারোয়ায় অনেক চায়ের দোকান যেনো দ্বিতীয় সংসদ…। যেখানে বিল পাশ হয় না, তবে আলোচনা-সমালোচনার অন্ত নেই। আর সেই আলোচনার মূল বিষয়বস্তু হলো দেশের চলমান রাজনীতিসহ নানান সমসামিয়ক ঘটনাবলী।- এমনই হরহামেশা চোখে পড়ে আর কানে শোনা যায় উপজেলার বিভিন্ন প্রান্তের চায়ের দোকানগুলোতে। অনেকে মন্তব্য করছেন যে- ‘দ্বিতীয় সংসদ ভবন হলো চায়ের দোকান গুলো। যেখানে কথামালার কিছু প্রকাশ পায় আবার কিছু অস্পষ্টও থেকে যায়। তবে পারিবারিক কিংবা নিজেদের আলোচনার চেয়ে দেশের ও এলাকারবিস্তারিত পড়ুন
বজলুর রহমান স্মৃতি টি-২০
কলারোয়ায় ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে এরিয়েন্সের সঙ্গী স্কাই স্পোর্টস

কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে সাতক্ষীরার সানরাইজ ক্রিকেট একাডেমিকে হারিয়ে ফাইনালে এরিয়েন্স ক্লাবের সঙ্গী হলো সাতক্ষীরার স্কাই স্পোর্টস। মঙ্গলবার বিকেলে কলারোয়া পাইলট হাইস্কুল মাঠে ডিউজ বলের ওই খেলায় সানরাইজকে ৭রানে পরাজিত করে স্কাই স্পোর্টস। টুর্নামেন্টের ৮ম আসরের এ খেলায় সানরাইজ ক্রিকেট একাডেমি টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। স্কাই স্পোর্টস ২০ ওভার শেষে ৮ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে। দলের ওপেনার ব্যাটসম্যান সাইদ ৩৮ বলে ৬০ রানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবাহি ট্রলি দূর্ঘটনায় পতিত

কলারোয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইটবাহি ট্রলি দূর্ঘটনায় পতিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার দমদম এলাকার বিএম নজরুল সাহেবের মালিকানাধীন এনবি ব্রিকসের পাশে কলারোয়া-চান্দুড়িয়া সড়কে ওই দূর্ঘটনা ঘটে। এতে ট্রলির চালক সামান্য আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান- মঙ্গলবার বেলা ২টার দিকে ইট বোঝাই ট্রলিটি কলারোয়ার দিকে আসছিলো। সেখানকার রাস্তা একপাশ উচু ও অপর পাশ নিচু থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি রাস্তার পাশের মাঠের নিচু স্থানে উল্টে পড়ে যায়। এতে ট্রলিটির সামনের ইঞ্জিনের অংশটি ক্ষতিগ্রস্থবিস্তারিত পড়ুন
