সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় জামাত-শিবিরের হত্যার শিকার ছাত্রলীগ নেতা মামুনের মৃত্যু বার্ষিকী পালন

সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, সাবেক ছাত্রনেতা প্রভাষক এএমবি মামুন হোসেনের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা, দোয়া মাহফিল ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা। সম্মানিত অতিথি ছিলেন সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ। সাতক্ষীরা সদর উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

যশোর ও বেনাপোল কাস্টমসে রদবদল

যশোর ও বেনাপোল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে রদবদল করা হয়েছে। বেনাপোল কাস্টম হাউজের সহকারি কমিশনার মো. নূরুল বাসিরকে বদলী করা হঢেছে খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারি কমিশনার হিসেবে। অপরদিকে ঢাকা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেনকে উপ-কমিশনার হিসেবে বেনাপোল কাস্টম হাউজে স্থানন্তর করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির সহকারি পরিচালক উত্তম চাকমাকে সহকারী কমিশনার হিসেবে বেনাপোল কাস্টম হাউজে দেয়া হয়েছে। একই আদেশেবিস্তারিত পড়ুন

চুরির ঘটনা দেখুন ভিডিওতে

কলারোয়ায় বোরকা পড়ে বোরকা চুরি, ৪ মহিলা চোরকে কারাদন্ড ভ্রাম্যমান আদালতের

কলারোয়ায় বোরকা চুরির ঘটনায় ৪ মহিলাকে ২মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে কলারোয়া বাজারের চৌরাস্তা মোড়ের থানা রোডের সোনালী ব্যাগ হাউস কাপড়ের দোকান নামের বোরকা হাউজ থেকে চুরির সময় হাতেনাতে আটক ওই মহিলাদের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। তাৎক্ষনিকভাবে তারা নিজেদের দোষ স্বীকার তাদের প্রত্যেকে ২মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। দন্ড প্রাপ্তরা হলো- সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কলারোয়ায় ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার কাজিরহাট ও জালালাবাদ এলাকা থেকে পুলিশের পৃথক দল তাদের আটক করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান- গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নির্দেশনায় উপজেলার কাজিরহাট বাজারের ব্রিজ এলাকা থেকে মাদক সম্রাট আমীর আলীকে ৫২ পিচ ইয়াবা ও জালালাবাদ এলাকা থেকে ফজর আলীকে ২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে থানা পুলিশ। আটক আমীর আলী কুশোডাঙ্গা ইউনিয়নের ধানঘোরা গ্রামের আনছারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যত’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া উপজেলায় ৩দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্তরে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভালবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলো মেয়রের ভাইপো ইমন

বন্ধনের মায়াজাল ছিড়ে সবার ভালবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলো কলারোয়ার প্রিয় হাস্যোজ্জ্বল মুখ জিএম জাহিদ হাসান ইমন (২৩)। মঙ্গলবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে বহু মুসল্লির অংশগ্রহণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। ঢাকা পলিটেকনিক কলেজের মেধাবী ছাত্র ইমন সোমবার যশোরে সড়ক দূর্ঘটনায় নিহত হন। নিহত ইমন কলারোয়া পৌরসভার মেয়র গাজী আক্তারুল ইসলামের ভাইপো এবং গদখালী গ্রামের আব্দুস সামাদ সাবোর আলী গাজীর ছোট ছেলে। জানাজাপূর্ববিস্তারিত পড়ুন

কলারোয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইফুল-বিল্লাল জুটি

কলারোয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সাইফুল-বিল্লাল জুটি। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে দু’দিন ব্যাপী কলারোয়া পৌরসভা ও আন্ত:ইউনিয়ন ১৬ জুটির ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার রাতে ফাইনালে চন্দনপুর ইউনিয়নের রাকিব-ইমরান জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেন পৌরসভার সাইফুল-বিল্লাল জুটি। টুর্নামেন্টের রেফারি ছিলেন মাসউদ পারভেজ মিলন, আরশাদ আলী ও মিয়া মো.ফারুক হোসেন স্বপন। অফিসিয়াল স্কোরার হিসেবে দায়িত্বপালন করেন আব্দুল ওহাব মামুন। ধারাবর্ণনায় ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম ওবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর কলেজ মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত

কলারোয়ার চন্দনপুর কলেজ মোড়ে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক সাইকেল আরোহি গুরুতর আহত হয়েছে। সোমবার সন্ধ্যার একটু আগে ওই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান- কলারোয়া থেকে গয়ড়া বাজারে যাওয়ার সময় ৩জনের দ্রুতগতির একটি বাজাজ সিটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে চন্দনপুর কলেজ মোড়ে কমল (৫৫) নামের এক সাইকেল আরোহিকে ধাক্কা দেয়। সেসময় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। আহত কমল চন্দনপুর ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে ৬ মন গাঁজা উদ্ধার

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত থেকে ৬ মণ গাঁজা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৬ মণ গাঁজা উদ্ধার করা হলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান- বিপুল পরিমাণ গাঁজা ভারত থেকে পাচার হয়ে দেশে আসছে এমন গোপন সংবাদে রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৬ মণ গাঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত গাঁজার আনুমানিকবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক মাতৃভাষা স্বর্ণপদক প্রাপ্ত

স্বীকৃতির অনুপ্রেরণা ‘মাদক ও সন্ত্রাসমুক্ত’ কলারোয়া গড়ার সহায়ক : ওসি বিপ্লব

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ বলেছেন- ‘স্বীকৃতির অনুপ্রেরণা ‘মাদক ও সন্ত্রাসমুক্ত’ কলারোয়া গড়ার সহায়ক হবে।’ আন্তর্জাতিক মাতৃভাষা গোল্ড এ্যাওয়ার্ড-২০১৮ ও সম্মাননা সার্টিফিকেট পাওয়ার পর এক অভিব্যক্তিতে তিনি এ মন্তব্য করেন। সুস্থ সংস্কৃতি বিকাশে আমরা অঙ্গিকারবদ্ধ এই শ্লোগান নিয়ে গঠিত একটি সামাজিক সাংস্কৃতিক অরাজনৈতিক সংগঠন সীমান্ত কালচারাল ফাউন্ডেশন তাকে এ সম্মাননা প্রদান করেন। সোমবার সন্ধ্যায় ওসি বিপ্লব দেব নাথ জানান- গত ১৮ ফেব্রুয়ারী ঢাকার পল্টনে মুক্ত ভবন মৈত্রী মিলনায়নেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আনসার ভিডিপি সদস্যদের সমাবেশ

‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন, নিরাপত্তায় সর্বদা আমার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া উপজেলায় আনসার ভিডিপি সদস্যদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথির বক্তব্য দেন- সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট কেএম মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন কলারোয়া উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষিকা মনোয়ারাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় লাইফস্টাইল বিষয়ক কর্মশালা

কলারোয়ায় লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রোমোশন প্রোগ্রাম এর আওতায় উপজেলা পর্যায়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ওই কর্মশালার আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩জন শিক্ষক কর্মশালায় অংশ নেন। সিভিল সার্জন অফিস সাতক্ষীরা আয়োজনে এবং স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালি, ঢাকা সার্বিক সহযোগিতায় দিনব্যাপি ওই কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সিভিল সার্জন অফিসের জুনিয়র জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুন, কলারোয়া হাসপাতালের চিকিৎসক ডা.বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২টি দোকানে অগ্নিকান্ড, ৮লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কলারোয়া উপজেলা সদরের বাজারে ২টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে প্রায় ৮লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দোকান মালিক পৌর সদরের মুরারীকাটি গ্রামের আব্দুল মজিদের ছেলে মোকলেছুর রহমান ও আলাইপুর গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে লিটন জানান- তারা দুইজনই মুদি দোকানদার। প্রতিদিনের ন্যায় রোববার রাত ১১ টার দিকে তারা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত তিনটার দিকে বাজারের নৈশ প্রহরীর মাধ্যমে জানতে পারেন তাদের দোকানেবিস্তারিত পড়ুন

হুমকির মুখে সাতক্ষীরা শহরের প্রানসায়ের খাল

সাতক্ষীরা শহরের মাঝ দিয়ে প্রবাহিত এক সময়ের খরস্রোত প্রাণসায়ের খাল। আর সেই খাল বর্তমানে পরিণত হয়েছে ময়লা,আর্বজনার স্তুপের খাল। খালের দুই মুখে অপরিকল্পিতভাবে স্লুইস গেট নির্মাণ, দুই তীর জবরদখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতি স্থাপন করা, খালের মধ্যে বর্জ্য, ময়লা-আবর্জনা ফেলাসহ নানা কারণে খালটি হুমকীর মুখে পড়েছে। বর্তমানে খালটিতে সীমিত পরিমাণে পানি প্রবাহ চালু রয়েছে। বিভিন্ন তথ্যে পাওয়া যায়, ১৮৬৫ সালে অবিভক্ত বাংলার সাতক্ষীরার জমিদার প্রাণনাথ রায় শিক্ষার প্রসার ঘটাতে পিএনবিস্তারিত পড়ুন

শুদ্ধ জাতীয় সংগীত প্রতিযোগিতায় জেলায় সেরা তালা মুক্তিযোদ্ধা কলেজ

শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলায় প্রথম স্থান অধিকার করেছে তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরার শিল্পকালা একাডেমি মিলনায়তনে উপজেলা চ্যাম্পিয়নদের অংশগ্রহণে শুদ্ধ জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফফানবিস্তারিত পড়ুন

মধ্যরাতের ঝড়ে ১১ ঘন্টা বিদ্যুৎ ছিল না শার্শায়

টানা ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে শার্শায়। মধ্য রাতের ঝড় ও সার্কিট ব্রেকার নষ্ট হওয়ার কারণে যশোরের বেনাপোল-শার্শা বিদ্যুৎ লাইনে রোববার রাত ৩টা ৪৫ মিনিট থেকে সোমবার বেলা আড়াইটা পর্যন্ত ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বিদ্যুৎকর্মীরা মাঠে আছে লাইন চেক করছে, চেক করা মাত্র লাইন চালু করা হবে- সোমবার সকাল থেকে এমন নানা আশ্বাসের পর অবশেষে দুপুরে বিদ্যুতের দেখা মেলে।তারপর বিকালে আবারো ঘন্টাখানিক বিদ্যুৎ ছিলনা। জানা গেছে,বিস্তারিত পড়ুন