সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার ভোমরায় বৈদ্যুতিক খুটি বহনকারী ট্রাক দূর্ঘটনায়

সাতক্ষীরার ভোমরায় বৈদ্যুুতিক খুটিবহনকারী একটি ট্রাক দূর্ঘটনার শিকার হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার আলিপুর টালিপাড়া মোড়ে ভোমরা-সাতক্ষীরা সড়কে ওই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান- ভোমরাগামি বৈদ্যুতিক খুটি বহনকারী ট্রাক (ঢাকা মেট্টো-ট-১১-১৯৮২) শুক্রবার বেলা ১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে মেরে দেয়। এতে ট্রাকের সামনের গ্লাস ভেঙ্গে যায় ও ক্ষতিগ্রস্থ হয়। ট্রাকের ড্রাইভার ও হেলপার সামান্য আহত হন। তাদের স্থানীয় পর্যায়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানা গেছে।

গাছে গাছে মাটির ভাড়

সাতক্ষীরা শহরের একটি বাড়িকে ‘পাখি বাড়ি’ ঘোষণা

গাছে গাছে মাটির ভাড় ঝুলিয়ে সাতক্ষীরার শহরের রাজার বাগান গ্রামের পাখি প্রেমিক যুবক আসাদুজ্জামানের বাড়ি আঙিনাকে ‘পাখি বাড়ি’ ঘোষণা করা হয়েছে। পাখি পোকা মাকড় খায়, ফসল বাঁচায়। বীজদানা খেয়ে নতুন গাছের জন্ম দেয়। একটি এলাকার প্রজাতি পাখির মাধ্যমে পরিভ্রমণ করে পৌঁছে যায় অন্য আর একটি প্রতিবেশে। পাখির ডাকে ভোর হয়। পাখির ডানায় স্বপ্ন উড়ায় মানুষ। “পাখি পরিবেশের বন্ধু। আসুন পাখির বৈচিত্র্য রক্ষা করি। পাখির প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা প্রকাশ করি” স্লোগানকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় চরমোনাই পীরের ওয়াজ মাহফিল

কলারোয়ায় হালকায়ে জিকির ও বিরাট ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সরকারি কলেজ মাঠে শিবানন্দকাটি-লক্ষ্মীখোলা ক্বেরাতুল কুরআন কওমী মাদরাসা ও কলারোয়া কওমী ওলামায়ে কেরামের উদ্দ্যোগে ওই মাহফিলের আয়োজন করা হয়। মহিলাদের বসার ব্যবস্থা করা হয় পাইলট হাইস্কুল চত্বরে। বাংলাদেশ মুজাহিদ কমিটি, সাতক্ষীরার সভাপতি আলহাজ্ব শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন চরমোনাই পীরে কামেল মুফতী সৈয়দ ফয়জুল করীম। মাহফিলে অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন

‘পুলিশ মেমোরিয়াল ডে’-১৮ তে কলারোয়া পুলিশের শ্রদ্ধাঞ্জলি

‘পুলিশ মেমোরিয়াল ডে’-১৮ উপলক্ষে সাতক্ষীরা পুলিশ লাইনে অবস্থিত অস্থায়ী স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পন করেছেন কলারোয়া থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেবনাথের নেতৃত্বে সারাদেশের সাথে একযোগে একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে দেশের জন্য কাজ করতে যেয়ে যে সকল পুলিশ সদস্য শহীদ হয়েছেন সেই সকল পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে নির্মিত স্মৃতি স্তম্ভে এ পুস্পমাল্য অর্পন করা হয়। এ দেশের জন্য শহীদ পুলিশ সদস্যদের অবদানকে স্মরণীয় করতে দিবসটিবিস্তারিত পড়ুন

কলারোয়া হোলি উৎসব উদযাপন

হিন্দু সম্প্রদায়ের পবিত্র উৎসব হিসেবে শুভ দোল পূর্ণিমা কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। বৃহষ্পতিবার উপজেলার বিভিন্ন মন্দির ও এলাকায় সনাতন ধর্ম অবলম্বীদের দেখা যায় আবির বা রং মাখামাখি করতে। ঘর ছেড়ে আবির খেলা করতে বেরিয়ে আসে শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ। শ্রীকৃষ্ণ ও রাধার স্মরণে হিন্দু ধর্ম অবলম্বীরা সকাল থেকেই ভীড় জমান বিভিন্ন মন্দিরে। ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী রংঙে রাঙিয়ে দেন একে অপরকে। দোল পূর্ণিমাকে দোলযাত্রা বা হোলি নামেওবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনবাড়ীয়ায় স্কুলের জমির গোলচত্বর ভেঙ্গে দোকান নির্মানের চেষ্টা বন্ধ

কলারোয়ার সোনবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন বসারস্থান গোলচত্বরটি ভেঙ্গে দোকান নির্মানের অভিযোগ উঠেছে। বুধবার রাতে ওই গোলচত্বরটি ভেঙ্গে ফেলা হয়েছে বলে জানান স্থানীয় অনেকে। তারা জানান- কাউকে না জনিয়ে অবৈধ ভাবে দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের জনৈক কুতুবউদ্দিন নামের এক ব্যক্তি ওই কাজটি করেন। পরে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ওই জায়গায় ঘর নির্মানের সময় স্থানীয়দের বাধার মুখে দোকান ঘর নির্মান বন্ধ হয়ে যায়। এ বিষয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য ও স্কুল ম্যানেজিং কমিটিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মিনিস্টার মাইওয়ান পার্কে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

চতুর্থ বর্ষে পদার্পন উপলক্ষে কলারোয়ায় মিনিস্টার মাই ওয়ান পার্ক শোরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। থানা মোড়ে অবস্থিত শোরুমে বৃহষ্পতিবার দুপুরের দিকে ম্যানেজার আশরাফুজ্জামান সোহাগের সভাপতিত্বে ও আসাদুজ্জামান ফারুকীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চিফ অডিটর নাছির উদ্দীন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, কলারোয়া রিপোর্টস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মাই ওয়ানবিস্তারিত পড়ুন

বিজ্ঞান-প্রযুক্তি মেলায় সেরা প্রজেক্ট প্রদর্শীনতে প্রথম কলারোয়া সরকারি কলেজ

প্রতিবারের ন্যায় এবারও বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সেরা প্রজেক্ট প্রদর্শীনতে প্রথম হয়েছেন কলারোয়া সরকারি কলেজ। বৃহস্পতিবার সকালে কলারোয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জান এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক তৌহিদুল ইসলাম জানান- প্রতিবারের ন্যায় এবারও বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সেরা প্রজেক্ট প্রদর্শীনতে প্রথম হয়েছে কলারোয়া সরকারি কলেজ। ৩৯ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রধান অতিথি তালা-কলারোয়ার এমপি এড.মুস্তফা লুৎফুল্লাহ এই কলেজের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। মেধা অন্বেষা কুইজবিস্তারিত পড়ুন

কলারোয়া ন্যাশনাল সার্ভিসে শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ ও পদায়ন

কলারোয়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ২য় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন ও ১ম ব্যাচের কর্মীদের পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (০১ মার্চ) দুপুর দেড়টার দিকে কলারোয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ২য় ব্যাচের প্রশিক্ষণ ক্লাস শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের হলরুমে উদ্বোধণ করা হয়। এর আগে ১ম ব্যাচের সমাপনি অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। পৃথক ওই অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, মাধ্যমিকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৫ ইউপি চেয়ারম্যানের প্রতিবাদ সমাবেশ

কলারোয়ায় ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দল হামিদ সরদার, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, চন্দনপুর ইউপি চেয়ারম্যন মনিরুল ইসলাম মনি ও জালালাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ। প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন- একটি চক্র তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে চলেছে। তারা সাংবাদিকদের দিয়েবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

যশোরের কেশবপুরে সড়ক দূর্ঘটনায় আল আমিন নামে এক ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। জানাগেছে, উপজেলার সাতবাড়িয়া গ্রামের এরশাদ মিস্ত্রির পূত্র আল আমিন লেখা-পড়ার পাশাপশি মোটর সাইকেলে যাত্রী বহন করে জিবিকা নির্বাহ করত। বৃহস্পতিবার দুপুরে ত্রিমোহিনী বাজার থেকে আসার পথে অমেদ আলীর মিলের সামনে একটি করিমনের সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে আল আমিন (২৫)-এর মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক বিধবারবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ৫ তলা ভবন থেকে পড়ে মাদ্রাসা ছাত্র মারাত্বক আহত

কালিগঞ্জে ৬ তালা এম এম প্লাজার ৫ তলার ভবন থেকে এক মাদ্রাসা পড়–য়া ছাত্র আছানুর রহমান (১২) পড়ে গিয়ে মারাত্বক রক্তাত্ব জখম হয়েছে। ঘটনাটি ১ মার্চ বেলা আনুমানিক দেড়টায় ঘটেছে। মারাত্বক আহত অবস্থায় স্থানীয় ব্যাক্তিরা তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ হাসপাতালে এবং পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতাল হয়ে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তার অবস্থা আশংখ্যাজনক। আহত আছানুর রহমান বাজার গ্রাম রহিমপুর জামে‘আ এমদাদিয়া তা‘লিমুল কোরআন মাদ্রাসার নূরানির ছাত্র।বিস্তারিত পড়ুন

আরো খবর...

তালায় নব-জাতকের অর্ধগলিত লাশ উদ্ধার

সাতক্ষীরার তালা শালতা নদীর সংযোগ খাল থেকে ৭/৮ মাস বয়সের একটি নব-জাতক পুত্র সন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ভাসমান লাশটি ১ মার্চ গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের জিয়ালা গ্রামের জনৈক কার্ত্তিক চন্দ্র ঘোষের বাড়ীর পাশের খাল থেকে উদ্ধার করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তালার শালতা নদীর সংযোগ খালের জনৈক কার্ত্তিক চন্দ্র ঘোষের বাড়ীর পাশে লাশটি ভাসতে দেখে স্থানীয় জনগন ২নং ওয়ার্ড ইউপি সদস্য অরুন কুমার ঘোষকেবিস্তারিত পড়ুন

‘গতকালের তথ্য আজকে নয়, তাৎক্ষনিক ভাবে জানা সম্ভব হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির কল্যানে’ : মুস্তফা লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘তথ্য প্রযুক্তির কল্যানে বিশ্ব এখন হাতের মুঠোয়। বিংশ শতাব্দিতে বিশ্বায়নের যুগে বিজ্ঞানের বদৌলতে মানুষ এগিয়ে চলেছে দূরন্ত গতিতে।’ বুধবার বিকেলে কলারোয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে ৩দিন ব্যাপী বিজ্ঞান মেলা এবং ৩৯ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড’র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুস্তফা লুৎফুল্লাহ এমপি আরো বলেন- ‘গতকালেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কৃষি সম্প্রসারণ বাতায়ন ও কৃষকবন্ধু ফোন সেবার উদ্বোধন

সারা দেশের ন্যায় কলারোয়ায় কৃষি সম্প্রসারণ বাতায়ন ও কৃষক বন্ধু ফোন সেবার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কেন্দ্রীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষি সম্প্রসারণ বাতায়ন ও কৃষকবন্ধু ফোন সেবার উদ্বোধন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানটির সম্প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ,বিস্তারিত পড়ুন

শিল্পী ঐক্যজোট সাতক্ষীরার আয়োজনে জেলা সম্মেলন ও সম্মাননা প্রদান

মানবতার কল্যানে স্লোগানে শিল্পী ঐক্যজোট সাতক্ষীরার আয়োজনে জেলা সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা শিল্পী ঐক্যজোটের আহবায়ক শেখ মনিরুজ্জামান মনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও শিল্পী ঐক্যজোট কেন্দ্রিয় কমিটির পৃষ্টপোষক শিহাব রিফাত আলম, উপদেষ্টা কাজী জিনাত জিনি, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদবিস্তারিত পড়ুন