সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বাগআঁচড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দু’ বোনের স্মরণে স্কুলে দোয়া অনুষ্ঠান

যশোরের শার্শার বাগআঁচড়ায় শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত দু’বোনের রুহের মাগফিরাত কামনা করে বাগআঁচড়া গার্লস স্কুল এন্ড কলেজ ও বাগআঁচড়া দারুলআমান শিক্ষা সদন পৃথক পৃথক ভাবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। দারুল আমান শিক্ষা সদনে সকাল ৮টায় সড়ক দুর্ঘটনায় নিহত ফাতিমা ওয়ারদুন জান্নাত রোজা (১৩) ও ফাতিমাতুল ফারিয়া জেরিন (১১) এর স্মরনে আলচনাসভার আয়োজন করে। সভায় শিক্ষাসদনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক আসানুর রহমান,ওসমান আলী নিহতদের স্মৃতিচারন করেন।বিস্তারিত পড়ুন

কেশবপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্ববধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রবিবার সকালে কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল আহাদের সঞ্চালনায় স্থানীয় আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী ও আলোচনা সভা

“জানবে বিশ্ব জানবে দেশ, দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ” এই পতিপাদ্য বিষয়কে সামনে রখে কলারোয়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, শিশু ল্যাবরেটরি স্কুলের প্রধানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউপি সচিব সমিতি’র নয়া কমিটি : সভাপতি কালাম, সেক্রেটারী আমিনুর

কলারোয়ায় ইউনিয়ন পরিষদ সচিব সমিতি’র (বাপসা) নির্বাচন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বাপসা সমিতির সভাপতি সিরাজুর রহমান, সহ.সভাপতি কবিরুল আলম ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান নির্বাচন পরিচালনা করেন। নির্বাচনের ফলাফলে আবুল কালাম ৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনিছুর রহমান ৪ ভোট পান। আমিনুর রহমান ৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আজমীর আলম ১ ভোট পান।বিস্তারিত পড়ুন

কলারোয়ার বাঁটরায় সাংস্কৃতি অনুষ্ঠান

কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে সাংস্কৃতিক ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শানিবার বাঁটরা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থী, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের নিয়ে সামাজিক শান্তি ও সম্প্রীতি স্থাপন, যুব-তরুণদের মাঝে প্রচারভিযান উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন সাতক্ষীরার অগ্রগতি সংস্থার ব্যবস্থাপক কর্মকর্তা নূরুল আমিন খান। বাঁটরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগীতা, বিতর্ক অনুষ্ঠান, গান, এবং নাটকে বিজয়ী শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার গোয়ালচাতরে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার গোয়ালচাতরে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের গোয়ালচাতরে ওই ম্যাচের আয়োজন করে স্থানীয় ভলিবল প্রেমিরা। খেলায় গোয়ালচাতর ৪-০ সেটের গেমে কামারালী সূর্যসংঘ ভলিবল দলকে পরাজিত করে। ম্যাচটি পরিচালনা করেন সরোয়ার হোসেন। খেলায় অংশ গ্রহন করেন গোয়ালচাতরের সাগর, সুজন, সাইদুর, রিদয়, রুহুল আমিন, রনি, এনামুল, সোহরাব, হান্নান, শামিম, কামারালি দলের সোহেল, বাপ্পা, সাহাদাত, আলম, সাইফুল, সবুজ, সুজন, রায়হান, কাজল প্রমুখ। স্থানীয় ভলিবল প্রেমি দর্শকরা খেলাটি উপভোগ করেন।

কলারোয়ার সীমান্তে নারী-পুরুষ হস্তান্তর বিএসএফ’র

কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পে আটক দুই নারী-পুরুষকে বিজিবি’র নিকট হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। শনিবার বিকালে উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস ৫ আরবী’র নিকট সোনাই নদীর ধারে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃতরা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার বুমবাক গ্রামের তবিবুর শেখের ছেলে রাজিব শেখ (২৭) ও হারিশপুর গ্রামের শ্রী দয়াল বিশ্বাসের স্ত্রী সম্পাতি বিশ্বাস (১৯)। আটকদের বিজিবি থানায় সোপার্দ করেন বলে কাকডাঙ্গাবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে কাব স্কাউটিং ও স্কাউট ইউনিট লিডারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলা স্কাউটর্সের ব্যবস্থাপনায়, যশোর জেলা স্কাউটর্সের সহযোগিতায় এবং খুলনা অঞ্চল স্কাউটর্সের পরিচালনায় কাব স্কাউটিং ইউনিট লিডার ও স্কাউট ইউনিট লিডারদের ওরিয়েন্টেশন কোর্স শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন কোর্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ শাহাজাহান আহম্মেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা প্রাথমিক শিক্ষকবিস্তারিত পড়ুন

আশাশুনি শিক্ষক সমিতির নির্বাচন : সভাপতি মোস্তাফিজ, সম্পাদক আরিফুল

সাতক্ষীরার আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে বিরতীহিনভাবে বিকাল ৪টা পর্যন্ত আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যাপক জাক-জোমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম মোস্তাফিজুর রহমান (হরিণ প্রতিক) ২৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ (চেয়ার প্রতিক) ২৪৪ ভোট পেয়েছেন। অপর প্রার্থী বড়দল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিহাববিস্তারিত পড়ুন

৮ প্রার্থীর মধ্যে প্রয়াত পিতার পদে প্রভাষক ফারুক হোসেন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ তিন বছর পর যশোরের মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শুন্য পদসহ তিনটি পদ পুরন করা হয়েছে৷ নব-নির্বাচিত সাধারণ সম্পাদক করা হয়েছে প্রয়াত সাধারন সম্পাদক গোলাম মোস্তফার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক ফারুক হোসেনকে৷ দলের সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম থেকে গতকাল শনিবার ঢাকা থেকে এ ঘোষনা দেয়া হয়েছে৷ এ ছাড়াও সিনিয়র সহসভাপতি করা হয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুকে এবং এক নম্বর সদস্য করা হয়েছে বিআরডিবিবিস্তারিত পড়ুন

দেবহাটায় শিল্পী ঐক্যজোটের নয়া পৃষ্ঠপোষক আ.লীগের সভাপতি-সম্পাদক

সাতক্ষীরার কৃতি সন্তান জি.এম সৈকত নিজ উদ্যোগে চলচিত্র, টেলিভিশন, সংগীত ও মঞ্চের শিল্পী, কলাকুশলীদের সংগঠন শিল্পী ঐক্যজোটের শিল্পীদের যথাযথ সম্মান রক্ষার্থে এবং অসহায় ও অসুস্থ শিল্পীদের কল্যানে বাংলাদেশের সমস্ত জেলা ও উপজেলা থেকে নতুন প্রতিভাবান শিল্পীদের জাতীয় পর্যায়ে প্রকৃত শিল্পী তৈরিতে কাজ করে আসছে। শিল্পী ঐক্য জোটের দেবহাটা থানা কমিটির পৃষ্টপোষক হলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ডি.এ তায়েববিস্তারিত পড়ুন

কালিগঞ্জে নারী দিবসে ৯ নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান

ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়িত এসডিসি-সমষ্টি প্রজেক্ট এ ‘‘কাঁকড়া উৎপাদন ও বাজারজাত করণে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় মোট ৯ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। ক্রেস্ট প্রাপ্তরা হলেন কনিকা রাণী সরকার, রাশিদা বেগম, শেফালী রাণী কালিগঞ্জ। রীনা রাণী মন্ডল, কোহিনুর বেগম, শেফালী মন্ডল, অশিমা মন্ডল শ্যামনগর। আনুষ্ঠানিক ভাবে নারী উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবলদের ফুলেল শুভেচ্ছা ওসি বিপ্লব দেবনাথের

কলারোয়ায় পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবলদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ। কলারোয়া থানার ওসির কক্ষে শুক্রবার সন্ধ্যায় ওই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কয়েকজন ট্রেনিং রিক্রুট কনস্টেবল ওসি বিপ্লব দেব নাথের সাথে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি তাদের শুভেচ্ছা জানান। এসময় ওসি বিপ্লব দেব নাথ বলেন- ‘পুলিশ জনগণের সেবক, জননিরাপত্তা নিশ্চিত করণে পুলিশ সর্বদা সচেষ্ট থাকে। তাই সেবার মনোভাব নিয়ে পুলিশি কার্যক্রম পরিচালনা করতে হবে।’ এসময় কলারোয়া থানার অন্যান্যবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কোর্টে মামলা, থানায় জিডি

কলারোয়ার চন্দনপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কোর্টে মামলা, থানায় জিডি হয়েছে। চন্দনপুরে এক সার ব্যবসায়ীকে মামলা তুলে নেওয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের সার ও কীট নাশক ব্যবসায়ী আলতাফ হোসেন ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ব্যবসায়ী আলতাফ হোসেন জানান- প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ডা. আহম্মদ আলী খানের কাছ থেকে জমি ক্রয় করে বিগত ১৯৯৫ সালবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াত নেতা ইউপি চেয়ারম্যানসহ আটক ২

কলারোয়ায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান মাস্টার শওকত আলীকে (৫৫) গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শওকত আলী উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শংকরপুর গ্রামের মৃত মোহর আলীর ছেলে। তিনি কয়লা হাইস্কুলের শিক্ষক। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, তার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা রয়েছে (নং-৩/২/১৮)। দুপুরে আদালতের মাধ্যমে তাকেবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌর মেয়রের ভাইপো প্রয়াত ইমনের মাগফিরাতে দোয়া মাহফিল

কলারোয়া পৌর মেয়র গাজী আক্তারুল ইসলামের ভাইপো মেধাবী ছাত্র সদ্যপ্রয়াত জিএম জাহিদ হাসান ইমনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদে প্রয়াত ইমনের বন্ধু মালয়েশিয়া প্রবাসী লিটনের অর্থায়ন ও উদ্যোগে ওই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মরুহুমের চাচা গাজী আক্তারুল ইসলাম, মরহুমের দাদা আলহাজ্জ্ব আকবার আলী গাজী, পিতা সাবোর আলী গাজী, চাচা আতের আলি গাজী,বিস্তারিত পড়ুন