সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় মোটরযান আইন ভঙ্গে মোবাইল কোর্ট পরিচালিত

সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরের দিকে সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় মোটরযান আইন ১৯৮৩ এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে উক্ত আইনের ১৩৭, ১৩৮, ১৫২ ও ১৫৪ ধারায় মোট ৮টি মামলা দেয়া হয় এবং মামলার বিপরীতে মোট ৯,২০০/= টাকা জরিমানা আদায় করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ, সাতক্ষীরা সার্কেলের সমন্বয়ে ওই মোবাইল কোর্ট পরিচালনা করেনবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের মাঝে সচেতনতার ক্লাস রুটিন বিতরণ করলেন সাতক্ষীরা এসপি

সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে “জঙ্গি মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে স্কুল ও কলেজের সকল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ সচেতনতা সৃষ্টির লক্ষে ছাত্রীদের মাঝে ক্লাস রুটিন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার সাজ্জাদুর রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, জেলা বিশেষ শাখারবিস্তারিত পড়ুন

ভোমরা বন্দরে ৮ মাসে ৫৬৩ কোটি টাকার রাজস্ব আদায়

সাতক্ষীরার ভোমরা বন্ধরে চলতি অর্থ বছরের ৮মাসে রাজস্ব আদায় হয়েছে ৫৬২ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৩৩০ টাকা। অর্থ বছরের ৮ মাসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও গত অর্থ বছরের তুলনায় এ বছর ২০ শতাংশ রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। ৬২০ কোটি ৮৭ লাখ টাকা রাজস্ব অর্জনের লক্ষ্যের বিপরীতে গত ৮ মাসে বন্দরটি রাজস্ব আদায় করেছে ৫৬২ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৩৩০ টাকা চলতি অর্থবছরের প্রথম ৮ মাসের লক্ষ্যমাত্রা অনুযায়ীবিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় ১০টাকা কেজির চাল বিক্রি শুরু

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে ১০ টাকা কেজি দরের চাল বিক্রি শুরু হয়েছে। কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকুু সোমবার (১২মার্চ) সকালে কায়বা, চালিতাবাড়ীয়া ও বাগুড়ী এলাকায় চাল বিক্রয়কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় সেখানে কায়বা ইউনিয়ন আ.লীগের সভপতি আবু দাউদ, মেম্বর রফিকুল ইসলাম, মেম্বর হবিবর রহমান, মেম্বর নাসির উদ্দীন, মেম্বর নুর মোহাম্মদ, মেম্বর শহিদুল ইসলাম ময়না, মেম্বর আলমগীর কবীর বদু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

কেশবপুরে চাঞ্চল্যকর মামুন হত্যার নেপথ্যে কে??

যশোরের কেশবপুরে চাঞ্চল্যকর ব্যবসায়ী মামুন হত্যার ঘটনাটি এক সপ্তাহ অতিবাহিত হলেও এ হত্যার নেপথ্যে অন্যতম পরিকল্পনাকারী কে তা পুলিশ এখনও সনাক্ত করতে পারেনি। তবে মামুনের ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার হওয়ার পর পুলিশ নিশ্চিত হয়েছে এটা একটি পরিকল্পিত হত্যাকান্ড। মামুনের স্বজনদের দাবি, পুলিশের হাতে আটক জামালের রিমান্ড মঞ্জুর হলেই জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে আসল রহস্য। পুলিশ এ ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদসহ সন্ধিগ্ধভাবে ১ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। বর্তমান পুলিশ ঘটনাকে ভিন্নখাতেবিস্তারিত পড়ুন

আরো খবর...

ভারতীয় মালামাল পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে রাজগঞ্জ বাজার

বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় মালামাল পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে রাজগঞ্জ বাজার৷ সপ্তাহে তিনদিন রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড় হয়ে ভারতীয় অবৈধ মালামাল গাড়ী করে পাচার হয়ে যাচ্ছে মণিরামপুর, যশোরসহ বিভিন্ন শহরে৷ জানা গেছে, চোরাকারবারি সিন্ডিকেট কলারোয়া থানার খোরদো ব্রীজ পার করে রাজগঞ্জ চৌরাস্তা মোড়ের উপর দিয়ে পাচার করছে ভারতীয় মালামাল৷ এজন্য উল্লেখিত রুটের কয়েকটি পয়েন্টে চোরাকারবারি সিন্ডিকেট নিয়োগ করেছে লাইনম্যান৷ চোরাকারবারি সিন্ডিকেট ঝাঁমেলা এড়াতে স্থানীয়দের চুক্তিতে টাকা দিয়ে মালামাল পাচারবিস্তারিত পড়ুন

নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল হামলা

নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টুর গ্রামের বাড়িতে ককটেল হামলা চালিয়ে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে তার নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। বাড়ির মেইনগেট, ইটের দেওয়াল, টিনের চালসহ বিভিন্ন স্থানে চারটি ককটেল হামলা চালানো হয়েছে। তবে কেউ এতে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু জানান, পূর্ব শত্রুতার জেরে মূলত আমার ও আমার পরিবারের জানমালেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার বামনখালীতে পুলিশের বিশেষ জনসভা ১৩ মার্চ

কলারোয়ার বামনখালী বাজারে বিশেষ জনসভার আয়োজন করেছে থানা পুলিশ। আগামি ১৩ মার্চ, ২০১৮ খ্রি. তারিখ, রোজ মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় কলারোয়া থানাধীন বামনখালী বাজারস্থ কলেজ গেট সংলগ্ন মাঠে ওই জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ। তিনি জানান- ‘মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন রোধ কল্পে আইন শৃংখলা বিষয়ক বিশেষ জনসভার আয়োজন করা হয়েছে। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এক তরুনীর আত্মহত্যা

কলারোয়ায় গলাই দঁড়ি দিয়ে মারুফা (১৯) নামের এক তরুনী আত্মহত্যা করেছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার শংকরপুর গ্রামের নিজ বাড়ির পাশে আম গাছের সাথে গলাই দঁড়ি দিয়ে আত্মহত্যা করে তিনি। সে ওই গ্রামের নূর ইসলামের স্বামী পরিত্যাক্ত মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়- মারুফা মানসিক প্রতিবন্ধী ও দীর্ঘদিন ধরে অসুস্থ হওয়ায় সে সব সময় আত্মহত্যার করার চেষ্টা চালাতো। ঘটনার দিন রাতে সবার অজান্তে বাড়ির পাশে আম গাছের সাথে দঁড়ি টাঙ্গিয়ে গলাই ফাঁসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আম চাষে বাম্পার ফলনের সম্ভাবনা

সাতক্ষীরায় চলতি বছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন আম চাষিরা। সাতক্ষীরার আম ইউরোপের বিভিন্ন দেশে গত ৪ বছর যাবত বাজারজাত হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রতিটি আম গাছে প্রচুর পরিমান মুকুল দেখা দিয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সাতক্ষীরায় আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন আম চাষিরা। ইউরোপের বিভিন্ন দেশে ইতিমধ্যে সাতক্ষীরার আম বেশ সাড়া জাগিয়েছে। বিশেষ করে এখানকার মাটি ও আবহাওয়া আম চাষের অনুকূল হওয়ায় অন্যান্যবিস্তারিত পড়ুন

তালায় চাচার কাছে সাত বছরের ভাতিজি ধর্ষণ!!

সাতক্ষীরা সাত বছর বয়সি একটি শিশু কন্যাকে ধর্ষন করেছে আপন চাচা। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ধর্ষক চাচা। রোববার দুপুরে তালা উপজেলার উত্তর নলতা গ্রামে এ ঘটনটি ঘটে। ধর্ষিতা শিশুটিকে দেখতে সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালে যান পুলিশ সুপার সাজ্জাদুর রহামান। ধর্ষিতার পিতা জানান, তার কন্যকে ফুসলিয়ে উত্তর নলতা গ্রামের নজরুল ইসলামে ছেলে বাহারুল ইসলাম পার্শ্ববর্তী একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে ধর্ষন করে। তার আত্মচিৎকারে প্রথমে তার মা ঘটনাস্থলে গেলে ধর্ষক তাকে ফেলেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসকের সাথে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির মতবিনিময় সভা

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সাথে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির কার্যনিবাহী কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শুভেচ্ছা ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, প্রভাষক মো.রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুলবিস্তারিত পড়ুন

কেশবপুরে ভূগর্ভ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের বিল গরালিয়া থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। ওই ইউনিয়নের ব্রক্ষ্মনডাঙ্গা গ্রামের আমিন উদ্দিনের জমি থেকে ম্যাশিনের সাহায্যে বালি উত্তোলন করে চলেছে। নূড়ীতলা বাজার থেকে কমলাপুুর হয়ে মাগুরখালী যাওয়ার একমাত্র ওই রাস্তার পাশের বিল গরালিয়া থেকে বালি উত্তোলনের ধারা অব্যাহত থাকলে রাস্তাসহ এলাকার বাড়িঘর, ফসলি জমি, গাছপালাসহ ব্যাপক ভূমি ধ্বসের কবলে পড়তে পারে বলে এলাকাবাসীর আশাঙ্কা । প্রশাসনের চোখ ফাঁকিবিস্তারিত পড়ুন

আরো খবর...

শিক্ষা ব্যবস্থা জাতীয় করণে কালিগঞ্জে সমাবেশ ও মানববন্ধন শিক্ষকদের

কালিগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির আয়োজনে শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ সহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মার্চ) বেলা ১১ টায় ফুলতলা মোড়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক, কর্মচারীর অংশগ্রহনে দেশব্যাপী পালিত কর্মসূচির অংশহিসাবে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ৫%, বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা সহ ১১ দফা দাবিতে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির কালিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক রোকেয়াবিস্তারিত পড়ুন

১০ টাকা কেজি দরে চালের উদ্বোধন

রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ে বালি তোলার মেশিন জব্দ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ে অভিযান চালিয়ে বালি তোলার দুটি মেশিন, ভাসমান পাইপ ও সরঞ্জাম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ অভিযান চালিয়ে মেশিনসহ সরঞ্জামগুলো হেফাজতে নেন৷ এসময় জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি৷ স্থানীয় প্রভাবশালী একটি চক্রের মদদে ঝাঁপা গ্রামের দক্ষিণপাড়ার রবিউল নামের এক যুবক দেড়মাস ধরে ঝাঁপা বাঁওড়ের ভাসমান সেতুর অদূরে মেশিন বসিয়ে বালিবিস্তারিত পড়ুন

আরো খবর...

তালায় মাদক সেবীকে জরিমানা

তালায় সালাম সরদার নামের এক মাদক সেবীকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার তৈলকুপি গ্রামের ইমান আলী সরদারের পুত্র আব্দুল সালাম সরদার (২৫) মাদক সেবন অবস্থায় আটক হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার সময় পাটকেলঘাটা থানার এসআই ওহিদ, এসআই পিজুস গোপন সংবাদের ভিত্তিতে তৈলকুপি গ্রামের অভিযান চালিয়ে ধৃত অপরাধীকে আটক করে। পরে রবিবার সকাল ১০টার সময় ধৃত অপরাধীকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফরিদ হোসেন ভ্রাম্যমাণ আদালতবিস্তারিত পড়ুন