রবিবার, অক্টোবর ৪, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কালিগঞ্জে খাঁজা খাঁনজাহান আলী (রাঃ) ওরজ শরীফ ২৩ এপ্রিল শুরু

কালিগঞ্জে আউলিয়া সম্রাট হযরত খানে আজম খাঁজা খাঁনজাহার আলী (রাঃ) এর ৩ দিন ব্যাপী ৩৯ তম ওরছ শরীফ আগামী ২৩,২৪ ও ২৫ এপ্রিল কালিগঞ্জ ব্রীজের দক্ষিন পাশে অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবছরও খাঁনজাহার আলী (রাঃ) স্মৃতি সংসদ কালিগঞ্জের আয়োজনে ও খাঁেনে আজম খাঁজা খাঁনজাহান আলী (রাঃ) এর আশেক দেওয়ান আলহাজ্ব আবেদার রহমান খাঁন কাওতালীর সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালনায় ৩ দিন ব্যাপী এই ওরজে বাগেরহাট, যশোর, সাতক্ষীরা জেলা সহ বিভিন্ন এলাকারবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের বসন্তপুর প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন তামিম ক্রিকেট একাদশ

কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বসন্তপুর ঐতিহ্যবাহি লতিফবাড়ি মাঠে (চৌধুরি স্টেডিয়াম) অনুষ্ঠিত খেলায় টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় তামিম ক্রিকেট একাদশ। ব্যাটিংয়ে নেমে মাস্টার টেলার্স একাদশ ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করতে সক্ষম হয়। ১৫৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে তামিম ক্রিকেট একাদশ ৩ উইকেট হারিয়ে ১৪ ওভারে ১৬১ রান করে জয়লাভ করে। খেলায় ভাষ্যকর ছিলেন আলামিন গাজি এবং মোস্তাক গাজি। খেলায় প্রধানবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

যশোরের শার্শার বাগআঁচড়ায় ১০০ পিস ইয়াবাসহ আনারুল ইসলাম ওরফে বাবা আনার(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। বৃহস্প্রতিবার (১৯এপ্রিল) রাত ১০টার সময় বাগআঁচড়া সাতমাইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আনারুল ইসলাম শার্শার সেতাই গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে। পুলিশ জানায় ইয়াবা বিক্রির জন্য বাবা আনার সাতমাইল বাজারে অবস্হান করছিল।এ সময় শার্শা থানার এস আই সমীর কুমার,ও এ,এস আই,ছিদ্দিকুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়েবিস্তারিত পড়ুন

শার্শার বালুন্ডায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

যশোরের শার্শার বালুন্ডা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওসমান মৌরী (৫৫) নামে এক ব্যক্তির মারা গেছে। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার দিকে শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ ঘটনাটি ঘটে। সে বালুন্ডা গ্রামের বুদো মোল্যার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান- বিকালে ওসমান নিজের বাড়ির টানা লাইন এর তার গোছানোর কাজ করছিলেন। এসময় হঠাৎ অসাবধানতা বশতঃ নিজের গায়ে বিদ্যুৎ লাইনের তার লাগে। এতে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তারবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিরগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আবারো জেলার শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তার পুরষ্কার পেলেন কলারোয়া থানার ওসি বিপ্লব

সাতক্ষীরা জেলা পুলিশের শ্রেষ্ঠ চৌকস পুলিশ কর্মকর্তা (ইন্সপেক্টর) হিসেবে আবারো পুরষ্কৃত হলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ। সাতক্ষীরা পুলিশ সুপার (এসপি) সাজ্জাদুর রহমান বৃহষ্পতিবার সম্মাননা হিসেবে ক্রেস্ট ও আর্থিক পুরষ্কার তুলে দেন ওসি বিপ্লবের হাতে। পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার ৭টি উপজেলার ৮টি থানার মধ্যে পরিদর্শক (ইন্সপেক্টর) ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ ও চৌকস কর্মকর্তা হিসাবে পুরষ্কৃত করা হয় কলারোয়ারবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজিরহাট হাইস্কুলের ম্যানেজিং কমিটির নয়া সভাপতি ভিপি মোরশেদ

কলারোয়া উপজেলার কাজিরহাট কেএইচকে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয়েছে। নয়া সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও কেরালকাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সম মোরশেদ আলী (ভিপি)। ১৯ এপ্রিল বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া সভায় সভাপতি নির্বাচন করা হয়। ওই সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদ্য নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিতিদের কণ্ঠভোটে সাবেক সভাপতি ভিপি মোরশেদ আলীকে সভাপতি পদেবিস্তারিত পড়ুন

কলারোয়ার দেয়াড়ায় দুই দিন ব্যাপী বৈশাখী মেলা

কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে দুই দিন ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ই এপ্রিল বুধবার শুরু হয়ে বৃহস্পতিবার ১৯ এপ্রিল শেষে হয় বৈশাখী মেলার নানান আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন এলাকার কুটির শিল্পীরা বেতের তৈরি চালুনি, তৈজসপত্র, মাটির তৈরি পুতুল, মাটির তৈরি খেলনা, ফুলদানি, তালপাখা, টব, হাঁড়ি-পাতিল, কাঠ ও বাঁশ-বেতেরবিস্তারিত পড়ুন

জমি নিয়ে বিরোধ

মনিরামপুরের রাজগঞ্জে বড় ভাইয়ের শাবলের আঘাতে ছোট ভাই খুন

জমি নিয়ে বিরোধের জেরে যশোরের রাজগঞ্জে বড় ভাইয়ের শাবলের আঘাতে জগবন্ধু দাস (৫৬) নামের এক ব্যক্তি খুন হয়েছেন৷ বৃহস্পতিবার সকাল আটটার দিকে রাজগঞ্জের ঝাঁপা গ্রামের পাটনিপাড়ায় এঘটনা ঘটে৷ স্বজনরা উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ নিহত জগবন্ধু ওই গ্রামের অন্নচরণ দাসের ছেলে৷ তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন৷ এদিকে এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে৷ তাঁরা হলেন, নিহতের বড়ভাই শ্যামপদ দাস (৬০),বিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কেশবপুর উপজেলার মহাদেবপুর সরকারারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মানের কাজে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসি ও অভিভাবক ১৫০ জন গণ সাক্ষরে একটি অভিযোগ উপজেলা নির্বাাহী অফিসার বরাবর দায়ের করেছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার মহাদেবপুর সরকারারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতি বছরে বন্যায় প্লাবিত হওয়ার কারণে সরকারের উদ্যগে ৮৬ লাখ টাকা ব্যায়ে ভবনটি নির্মান কাজ চলছে। বৃহস্পতিবার সকালে সরেজমিন এলাকাবাসী ও অভিভাবকরা জানান,বিস্তারিত পড়ুন

সুন্দরবনের বনদস্যুদের কবল থেকে অপহৃত ৮ জেলেকে উদ্ধার

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে বনদস্যুদের কবল থেকে অপহৃত ৮ জেলেসহ ১টি দু’নলা বন্দুক ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার সন্ধ্যা পর সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়ার বাদুর ঝুলি এলাকা থেকে জেলেসহ বন্দুক গুলি উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের লে. কমান্ডার আবদুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের দোবেকী ও কয়রা স্টেশনের সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আওতাধীন কলাগাছি ফরেস্ট স্টেশন সংলগ্ন বাদুর ঝুলি এলাকায় অভিযান চালায়। এবিস্তারিত পড়ুন

কলারোয়ার কয়লায় ফ্রি রক্ত পরীক্ষার আয়োজন করলো ‘স্বস্তি’

কলারোয়ার কয়লায় ফ্রি রক্ত পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল রবিবার দিনভর কয়লা মেলার অনুষ্ঠানে আয়োজন করা ওই রক্ত পরীক্ষা কার্যক্রমে বিনামূল্যে শতাধিক মানুষ উৎসাহের সাথে রক্ত পরীক্ষায় অংশ নেয়। সমাজসেবামুলক ‘স্বস্তি’ এর আয়োজনে কার্যক্রমটি পরিচালিত হয়। ‘রক্ত দিন, জীবন বাঁচান’- প্রতিপাদ্যে ‘বাহুবলে যতক্ষণ রবে অস্থি, মানবতায় নিয়োজিত রবে স্বস্থি’- শীর্ষক স্লোগানে বাস্তবায়িত কর্মসূচিতে গ্রুপের সদস্য সুমন আহমেদ, নাঈম হাসান শাওন, জুবায়ের, তরিকুল, আহাদ, আশিক, শামিম, আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন। স্বস্তিবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে সরকারি গাছ বিক্রির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

কলারোয়ার জয়নগরে জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্থার উপরের চারটি মেহগনি গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে- কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর ক্ষেত্রপাড়া গ্রামের তমেজ মোড়লের ছেলে জামায়াত নেতা দিদার মোড়লের বিরুদ্ধে ওই গুরুতর অভিযোগ। তিনি সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় হতে উত্তর ক্ষেত্রপাড়া জব্বার লন্ডির বাড়ী অভিমুখে কাঁচা রাস্থার উপর সরকারি চারটি মেহগনি গাছ বিক্রি করেছেন। ক্রেতা জৈনক কাঠ ব্যবসায়ী ওই গাছের একটি গাছ কেটে মাটিতেও ফেলিয়েছেন। সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতির তোয়াক্কাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কলারোয়া ইউরেকা তেল পাম্প সংলগ্ন মাঠের মধ্যে পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার বিকলে সাড়ে ৫টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০বছর হতে পারে। এলাকাবাসী ব্যক্তির লাশ পানিতে ভাসতে দেখে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকার একটি আম বাগানের ডোবা থেকে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া যুবকেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হোমিওপ্যাথিক জনক ডা. হ্যানিম্যানের জন্ম বার্ষিকী উদযাপন

রবিবার সকালে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৩ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা করেছে। বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। পরে বেলা সাড়ে ১০টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ-হাসপাতালের সভাপতি মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ৪ আসামীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডল ওরফে জল্লাদ খালেক, কুখ্যাত রাজাকার আব্দুল্লাহিল বাকী, আলবদর কমান্ডার পলাশপোলের খান রোকনুজ্জামান ওরফে কসাই রোকন ও বৈকারীর জহিরুল ইসলাম ওরফে টিক্কা খানসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রবিবার রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী প্রখ্যাত মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধে অপারেশন জ্যাকপটের যোদ্ধা ইমাম বারীর সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল সোমবার পরবর্তি ধার্য্য দিন নির্ধারন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বিস্তারিত পড়ুন