রবিবার, অক্টোবর ৪, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা সীমান্তে সোনার গহনাসহ উট পাখির বাচ্চা জব্দ

সাতক্ষীরার পৃথক দুটি সীমান্ত থেকে ৯৯ পিস সোনার গহনা ও ৭৫ পিস উট পাখির বাচ্চা জব্দ করেছে বিজিবি। শনিবার সকালে ভারত থেকে অবৈধভাবে আনার সময় সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ও পদ্ম শাখরা সীমান্ত থেকে এ গুলো জব্দ করা হয়। তবে সেসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি। জব্দকৃত সোনার গহনার মধ্যে রয়েছে- লকেটসহ ১১পিস চেইন, ১১ জোড়া নাকফুল, ৭৭পিস আংটি এবং ৭৫ পিস উট পাখির বাচ্চা। জব্দকৃত সোনার গহনার আনুমানিকবিস্তারিত পড়ুন

কলারোয়ার হিজালদী হাইস্কুলে নয়া সভাপতি আ.লীগ নেতা আনোয়ার হোসেন

কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজালদী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন। শনিবার সকাল ১০টার দিকে হাইস্কুলের নব-নির্বাচিত অভিভাবক সদস্যদের এক সভায় সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে অভিভাবক সদস্য কামরুল ইসলাম নতুন সভাপতি হিসেবে আনোয়ার হোসেনের নাম প্রস্তাব করলে উপস্থিত সদস্যরা তা সর্থন করেন। সভায় অভিভাবক সদস্য কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, মোখলেছুর রহমান, আবু সিদ্দিক, শিক্ষক প্রতিনিধি আসাদুজ্জামান, নাছিরা সুলতানা, দাতা সদস্য জাহাঙ্গীর কবির প্রমুখবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কৃষির উৎপাদন বৃদ্ধিতে কৃষক প্রশিক্ষণ

কৃষিতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সৌরশক্তি ও পানি সাশ্রয়ে কলারোয়ায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল শনিবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে দিনব্যাপী ওই কর্মশালার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে এই অঞ্চলের কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক প্রশিক্ষণ দেয়া হয়। বক্তারা বলেন- ‘বাংলাদেশ কৃষি প্রধান উন্নয়নশীল দেশ, যেখানে প্রতিটি মানুষই কৃষির উপর নির্ভরশীল। কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য উন্নত আধুনিক প্রযুক্তির সেচ ও জৈব সার ব্যবহার নিশ্চিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এক আসামি আটক

কলারোয়া থানায় এক আসামিকে আটক করেছে পুলিশ। ২১এপ্রিল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কামারালী থেকে রহমতুল্লাহ সরদার (৫৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। সে ওই গ্রামের জাহেদ আলী সরদারের পুত্র। থানা সূত্র জানায়- কলারোয়া থানার নং-৩৭/৪৫১, তারিখ-২৬ অক্টোবর, ২০১৭; ধারা- ৩/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; তৎসহ ১৬(২)/২৫-উ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন; এর আসামি রহমতুল্লাহকে তার বাড়ি থেকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জবিস্তারিত পড়ুন

আরো খবর...

তালায় জামায়াতের অর্থ যোগানদাতার ক্ষমতায় খালের মাটি যাচ্ছে ইটভাটায়!!

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালি ইউনিয়নের কৃঞ্চনগর গাছা-বাগডাঙ্গা ও হরিনখোলা গ্রামের হাজার হাজার মানুষের আশির্বাদ বেগুনদাড়া খালের মুখ বেধে পানির প্রবাহ বন্ধ রেখে জামায়াত নেতা আব্দুল খালেক মাটি কেটে ইটভাটায় ব্যবহার করায় এলাকাবাসি ফুসে উঠেছে। সরেজমিন গিয়ে জানা গেছে, গত দু’সপ্তাহ ধরে উপজেলার ইসলামকাটি মোড়ের মেসার্স রাণী এন্ড সানি ব্রিকস মালিক সাতক্ষীরা জামায়াতের অর্থ যোগানদাতা আব্দুল খালেক স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ৩-৪টি এক্রাভেটর (খনন যন্ত্র) দ্বারা প্রতিদিন লাখ লাখ ঘনফুট মাটি কেটেবিস্তারিত পড়ুন

সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার নতুন ভবনের উদ্ধোধন

সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার নিজস্ব নতুন ভবনের উদ্ধোধন হয়েছে। শুক্রবার বিকালে কেন্দ্রীয় বাসটারমির্নাল সংলগ্ন সাতক্ষীরা-যশোর সড়কের পার্শ্বে অবস্হিত মুক্তস্বাধীন প্লাজার ২য় তলায় অফিসের নতুন ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক দৃষ্টিপাত’র সম্পাদক জি এম নুর ইসলাম, দৈনিক কালের চিত্রের সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, সাপ্তাহিক সূর্যের আলো’রবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২য় শ্রেণির ছাত্রী যৌন নিপীড়নের শিকার!!

কলারোয়ায় সৌদি প্রবাসীর ৮ বছর বয়সী কন্যা ২য় শ্রেণির ছাত্রী যৌন নিপীড়নের স্বীকার হয়েছে। শুক্রবার সকাল ৭ টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। যার নং-৩৪। মামলার বিবরণে জানা যায়, শুক্রবার ওই সময় শিশু মেয়েটি কাঠি গজা কেনার জন্য পাশ্ববর্তী ওই গ্রামের শামসুর রহমানের ছেলে জাহাঙ্গীরেরে দোকানে যায়। দোকানে আর কেউ না থাকায় শিশুটিকে কৌশলে দোকানের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানেবিস্তারিত পড়ুন

শুভান্যুধায়ীদের ভালোবাসা আর অনুপ্রেরণায় এগিয়ে চলেছে কলারোয়া নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া নিউজ’র কলারোয়ায় অবস্থানরত সাংবাদিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত ওই সভায় চলতি সময়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম পাঠক সমাদৃত কলারোয়া নিউজকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। কলারোয়া নিউজ’র সম্পাদক ও প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ সভায় সভাপতিত্ব করেন। সভায় সম্পাদক জানান- ‘কলারোয়া নিউজে অগ্রযাত্রা চোখে পড়ার মত। গত প্রায় এক মাসে মফস্বলের এই আঞ্চলিক দৈনিকের পেইজবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২০ এপ্রিল সকাল ১০টার দিকে উপজেলা মোড়স্থ হাইস্কুল মার্কেটের ২য় তলায় অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি সাবেক ইউপি চেয়রম্যান অধ্যাপক এমএ কালাম সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রেসক্লাবের দীর্ঘদিনের সাবেক সাধারণ সম্পাদক প্রবীন সাংবাদিক আনোয়ার হোসেনকে বিনা নোটিশে বিগত কমিটির আমলে সদস্য পদ থেকে অব্যহতি দেয়ার ঘটনায় তীব্র সমালোচনা করে আনোয়ার হোসেনকে সম্মানের সাথে প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা জাপা নেতার

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কর্তৃক জেলার শ্রেষ্ঠ চৌকস পুলিশ অফিসার হিসাবে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ পুরষ্কৃত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর ওসি’র অফিসে গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সাতক্ষীরা জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি এম মুনছুর আলী। সেসময় কলারোয়া উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে ওসি বিপ্লব দেব নাথ বলেন- ‘মাদক, সন্ত্রাস আর জঙ্গী দমনে থানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা

কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে সততা সংঘ প্রতিষ্ঠা ও শপথ বাক্য পাঠ, ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলোর গতিশীলতা বাড়াতে কর্মসূচি গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজনসহ ব্যাপক কর্ম পরিকল্পনা গৃহীত হয়। এছাড়া সভায় আগামী জুনে উপজেলা পর্যায়ে একটিবিস্তারিত পড়ুন

তালরস সংগ্রহে ব্যস্ত কলারোয়ার তালগাছিরা

কলারোয়া উপজেলার পার্শ্ববর্তী যশোর মণিরামপুরের মশ্বিমনগর ইউনিয়নের চাকলাসহ বিভিন্ন এলাকায় তাল রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা। অবশ্য এই চাষাবাদটা কলারোয়ার দেয়াড়ায় বেশী একটা দেখা যায় না তবে উপজেলার যুগীখালী ইউনিয়ন ও কামারালী এবং পার্শ্ববর্তী আংশিক কিছু এলাকায় মোটামুটি তালের রস সংগ্রহ করে বলে জানা যায়। তাছাড়া সবচাইতে বেশি লক্ষনীয় হচ্ছে খোরদো ব্রিজ পেরোলে বা কপোতাক্ষের এপাশ থেকে চোখ মেললে দেখা যায় প্রতিবেশী এলাকা হিসেবে চাকলাসহ অন্যান্য এলাকায় তাল রসবিস্তারিত পড়ুন

তালায় সরকারি রাস্তার জায়গা দখল করে ঘর নির্মাণ!!

সাতক্ষীরার তালার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ বাজার-হরিতলা সড়কের বালিয়াদহ বাজার এলাকার রাস্তার জায়গা দখল করে ৫টি পাকা দোকান ঘর নির্মাণ করেছেন একই এলাকার মৃত মখম গোলদারের ছেলে নাসির গোলদার। এলাকাবাসীর অভিযোগ তিনি কারো কাছ থেকে কোন প্রকার অনুমতি বা বন্দোবস্ত না নিয়েই ঐ দোকান ঘর গুলি নির্মাণ করেছেন। অভিযোগে প্রকাশ- নাসির গোলদার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ বাজার-হরিতলা সড়কের বালিয়া বাজারের ক্লিনিক সংলগ্ন পানি সরবরাহের ড্রেণের উপর জায়গা দখল করে সম্প্রতি তিনি ৫ টিবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

যশোরের শার্শার বাগআঁচড়ায় যৌতুক না দেয়ায় স্ত্রী জোহরা খাতুনবে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী রিপন হোসেন (৩৮)। নিহত জোহরা বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের নুর ইসলামের মেয়। ঘাতক রিপন হোসেন শার্শা থানার বাগআঁচড়া সাতভাই পাড়া এলাকার মোসলেম গাজীর ছেলে। প্রতিবেশিরা ও নিহত জোহরার স্বজনেরা জানায়- দীর্ঘ ১৭ বছর আগে শার্শার বাগআঁচড়া এলাকার মোসলেম গাজীর ছেলে রিপনের সঙ্গে বালুন্ডা গ্রামের নুর ইসলামের মেয়ে জোহরা খাতুনেরর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী রিপনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ৮৫টি পদের ৭৫টি খালি

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) তে চরম জনবল সংকটে পড়েছে। কাঙ্খিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটির। ফলে সাড়ে ২৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রতিষ্ঠানটি তেমন কাজে আসছে না। ৮৫ জন জনবলের বিপরীতে মাত্র ১০ জন দিয়ে কোন রকমে জোরাতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির সকল পদে জনবল পূরণ হলে বছরে কমপক্ষে দুই সহ্রধীক জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এমনটায় আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। দুটি মন্ত্রাণালয়ের পারষ্পরিক অবহেলার কারণে সারা দেশে টিটিসিবিস্তারিত পড়ুন

আরো খবর...

প্রথমবারের মত সাতক্ষীরায় নতুন ওমেরা অটো গ্যাস সংযোজনের উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের মত নতুন সংযোজন সোনালী অটো গ্যাস ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপে ওমেরা অটো গ্যাস সংযোজনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে সদরের আলিপুর মেসার্স সোনালী ফিলিং স্টেশনে মেসার্স সোনালী ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী ও ওমেরা অটো গ্যাসের সাতক্ষীরা এজেন্ট মো. আব্দুর রউফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্ঠিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম, এড.বিস্তারিত পড়ুন