রবিবার, অক্টোবর ৪, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় সংবাদ সম্মেলন

বিদ্যুত দেয়ার নামে টাকা নেয়ার প্রতিবাদ করায় হুমকিতে আ.লীগ নেতা

কলারোয়ার চন্দনপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের নাম করে লাখ লাখ টাকা তুলে আত্মসাৎ ও অবৈধভাবে সরকারি গাছ কর্তন করার বিরুদ্ধে প্রতিবাদ করায় হুমকির মুখে পড়েছেন একজন আ.লীগ নেতা। স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বর ও যুবলীগ নেতাদের মামলা-হামলার হুমকির মুখে এর প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সোমবার সকাল ১০টায় কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড (চন্দনপুর গ্রাম) আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নূর উদ্দীন আহম্মেদ। তিনি ওই গ্রামেরবিস্তারিত পড়ুন

ঝড়ে লন্ডভন্ড কলারোয়ার ধানঘরা মাদরাসার অফিস ও ক্লাস রুম

ঝড়ো হাওয়ায় কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের ধানঘরা দাখিল মাদরাসার অফিস রুম ও পাঠদানের কক্ষ লন্ডভন্ড হয়ে গেছে। সোমবার ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে এ ক্ষতি হয়। সেসময় অবকাঠামো ও আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হলেও শিক্ষক-শিক্ষার্থীরা সুস্থ্য ও নিরাপদ ছিলেন। উপজেলার কাজীরহাটার এলাকার এ প্রতিষ্ঠানটি এলাকায় বেশ সুনামের সাথে পরিচালিত হয়ে অাসছে। প্রতিবছরে কোরঅানের হাফেজ হচ্ছেন অনেক শিক্ষার্থী। দেড়যুগ পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটি বেতনভুক্ত হয়নি। এলাকার মানুষের অনুদানে চলেবিস্তারিত পড়ুন

ঝড়-বৃষ্টিতে কলারোয়ায় কৃষকের উঠতি ফসলে ব্যাপক ক্ষতি

ঝড়-বৃষ্টিতে কলারোয়ায় কৃষকের উঠতি ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার দেয়াড়াসহ ১২টি ইউনিয়নের প্রায় সকল ফসলী মাঠে ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে ফসলী মাঠের বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা ব্যাঘাত ঘটার শংকা প্রকাশ করছেন কৃষকরা। বৃষ্টির পানিতে ভিজে গেছে কাটার অপেক্ষায় থাকা ধান গাছ, মাঠে কেটে রাখা ধান গাছ, বাড়ির আঙ্গিনায় রাখা ধান গাছের আটি। আবার ঝেড়ে রাখা ধানও ভিজে গেছে অনেকের। এর পাশাপাশি বৃষ্টির পানিতে ফসলবিস্তারিত পড়ুন

আরো খবর...

সড়ক দূর্ঘটনায় কেশবপুরের চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ নিহত

যশোরের কেশবপুরের চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আহসান উল্লাহ সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। জনা গেছে, উপজেলার চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আহসান উল্লাহ (৩৫) সোমবার দুপুরে কর্মস্থল থেকে মোটর সাইকেল চালিয়ে শ্বশুরবাড়ি ঝিকরগাছায় যাচ্ছিলেন। দুপুর পোনে ২টার দিকে মোবাইলে কল আসলে তিনি ঝিকরগাছা উপজেলার নবিবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। এসময় একটি মালবাহি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। উল্লেখ্য সম্প্রতি তিনি ইন্সেপেক্টর হিসাবে পদোন্নতি পেয়েছিলেন। তিনি মুন্সিগঞ্জবিস্তারিত পড়ুন

ঝড়-বৃষ্টিতে কলারোয়ায় সকালে সন্ধ্যা

ঝড়-বৃষ্টিতের কলারোয়ায় সকালের সন্ধ্যায় সাময়িক বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। সোমবার ৩০ এপ্রিল সকাল থেকে আকাশ অন্ধকারে মেঘাচ্ছন্ন হয়ে পড়ায় দৃশ্যত যেন সকালে আকাশ সন্ধ্যায় রূপ নেয়। বৈশাখী ঝড়, বজ্রপাত আর বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ক্ষনিকের জন্য স্থবির হয়ে পড়ে। ভোর থেকে আবহাওয়া গুমোট থাকালেও সকাল ১০টার দিক থেকে বৈশাখী ঝড়, সাথে যোগ হয় বৃষ্টি। বজ্রপাতের ঝলকানি আর বজ্রধ্বনিতে রীতিমত ভীত হয়ে পড়েন অনেকে। ঝড় ও বজ্রের খেলায় ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাওয়া গেছেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সেই শিক্ষার্থীর সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান

কলারোয়ায় দৃষ্টিশক্তি হারাতে বসা এস.এস.সি’র ফলপ্রার্থী রাসেলের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী এম.আর ফাউন্ডেশন’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়ার এম.আর ফাউন্ডেশন একাডেমির অফিস কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাসেলের মায়ের হাতে প্রিয় সন্তানের চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ১০ হাজার টাকা তুলে দেন ওই সমাজসেবক। এ সময় প্রতিষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, এম.আর ফাউন্ডেশন একাডেমির অধ্যক্ষ আবুল হোসেন, প্রধান শিক্ষক সাংবাদিকবিস্তারিত পড়ুন

ঝড়ে লণ্ডভণ্ড কলারোয়ার বেত্রবতী হাইস্কুলের সাইকেল শেড

ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেলো কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত সাইকেল শেডটি। সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে কলারোয়ার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় সম্পূর্ণ ভাবে উড়িয়ে নিলো অবহেলিত এই প্রতিষ্ঠানের ৪’শতাধিক শিক্ষার্থীদের জন্য নির্মিত একমাত্র সাইকেল শেডটি। প্রতিষ্ঠানের সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত সাইকেল শেডটি জরুরি ভাবে নির্মাণ করা না হলে শিক্ষার্থীদের পড়তে হবে চরম ভোগান্তিতে। সেজন্য জরুরি ভাবে সাইকেল শেডটি নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদবিস্তারিত পড়ুন

বাগআঁচড়ার আম চাষীরা ইউরোপের বাজার ধরতে উন্মুখ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়াসহ পাশের গ্রামগুলোর বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে আম। আম পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ইউরোপের বাজার ধরতে উত্তরণ সফল ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে আম গাছে বিশেষ যত্ন নিচ্ছেন তারা। আর কিছু দিনপরেই বাজারে আসবে আম। পাইকারি ব্যবসায়ীরা আম বাগান কিনে পরিচর্যা করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে আমের বাম্পার ফলন হবে বলে আশা করেন চাষিরা। জানা যায়, চলতি বছর বাগআঁচড়া ও শার্শা সহ উপজেলায় ৩বিস্তারিত পড়ুন

বেনাপোলে পৃথক ঘটনায় ইয়াবাসহ এক ব্যক্তি আটক, ফেনসিডিল উদ্ধার

যশোরের বেনাপোলে পৃথক অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক ও ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব ও বিজিবি। জানা গেছে- বেনাপোল বাজার থেকে আজগর আলী (৫২) নামে ইয়াবা ব্যবসায়ীকে এক টুপলা ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-৬ যশোর। সোমবার (৩০এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তা‌কে আটক করা হয়। আটক আজগর আলী বেনাপোল ভবারেবেড় গ্রামের সাবের আলীর ছেলে। স্থানীয়রা জানায়- আজগর আলী দীর্ঘদিন ধরে বেনাপোল বাজারে রাস্তার উপর কলা বিক্রির পাশাপাশি গোপনে ইয়াবা বিক্রি করে থাকে। তারবিস্তারিত পড়ুন

সুন্দরবনে মুক্তিপনের দাবীতে ৪ জেলেকে অপহরণ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি খাল থেকে মুক্তিপনের দাবীতে বনদস্যু জাকির বাহিনী ৪ জেলেকে অপহরণ করেছে । সোমবার ভোরে চুনকুড়ি খালে মাছ শিকারের সময় আড়াইলাখ টাকা মুক্তিপনের দাবীতে তাদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মীরগাং গ্রামের গৌর মন্ডলের ছেলে বাবুল মনডল (২৮), একই এলাকার আকবর গাজীর ছেলে নুর ইসলাম (৩৩), গৌর বাবলের ছেলে প্রশান্ত বাবলে (৩৮) ও বাসুদেব মনডলের ছেলে নিত্যানন্দ মন্ডল (৩১)। ফিরে আসা জেলে শাহজানবিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় পাকা রাস্তার নির্মান কাজের উদ্বোধন

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় এক হাজার মিটার পাকা রাস্তা কাজ শুরু হয়েছে। সোমবার (৩০এপ্রিল) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইয়াকুববর মোড়লের বাড়ী হইতে মিজানের দোকান ভায়া হয়ে ইদ্রিস বিশ্বাসের বাড়ী পর্যন্ত ১০০০মিটার ইটের হিয়ারিংসোল রাস্তার উদ্বোধন করেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মন্ডল, অহিদুজ্জামান অহিদ, আসাদুল ইসলাম মেম্বর, আরিনা খাতুন মেম্বর, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তুতুল, খাইরুলবিস্তারিত পড়ুন

টানা পাচদিনের ছুটিতে বেনাপোল বন্দর অচল,ক্ষতির মুখে কাচামাল

পবিত্র শবে-বরাত, বুদ্ধপূর্ণিমা, মে দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে ৫ দিন দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকছে। এতে সীমান্তের দুই পাশের ট্রাকজট আরও বাড়বে বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। লম্বা ছুটির কারণে অনেক শিল্প প্রতিষ্ঠানে কাঁচামালের সংকটও দেখা দিতে পারে। তবে এ সময় কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন। দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৯০ ভাগই আসে বেনাপোল বন্দরবিস্তারিত পড়ুন

তালার খলিশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আটক

সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহম্মেদ (৬৫) কে পুলিশ আটক করেছে। সে খলিশখালী গ্রামের মৃত মোজাম্মেল শেখের ছেলে। সোমবার ( ৩০ এপ্রিল) সকাল ৯টার দিকে খলিশখালী হরিতলা বাজার এলাকা থেকে তাকে আটক করে খলিশখালী ক্যাম্পের পুলিশ সদস্যরা। পাটকেলঘাটা থানার আওতাধীন খলিশখালী ক্যাম্পের এএসআই নাসির উদ্দীন শেখ নুর আহম্মেদ’র আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো খবর...

সাতক্ষীরা-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী মাসুদ খানম মেধার মতবিনিময়

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদা খানম মেধা। ৩০ এপ্রিল বেলা প্রেসক্লাব মিলনায়তনে দুপুর দেড়টায় মতবিনিময় সভায় তিনি বলেন, ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি। ছাত্র জীবন থেকে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এমএ হাসানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। তার গ্রামের বাড়ী শ্যামনগর উপজেলার অটুলিয়া গ্রামে ও আমার বাবা বাড়ীবিস্তারিত পড়ুন

কেশবপুরের কৃষকরা ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন

এখন বৈশাখ মাস। আর গ্রীষ্মের তাপদাহে ভ্যাপসা গরমের মাঝে বোরো ধান ঘরে তোলা কাজে ব্যস্ত সময় পার করছে কেশবপুরো কৃষক-কৃষাণীরা। কেশবপুরে কৃষকরা পাকা ধান ঘরে তোলার আনন্দে মাতোয়ারা কৃষক-কৃষাণীরা। মাঠের পর মাঠ পাকা ধান কাটার ধুম পড়েছে। তাই যেন দম ফেলার সময় নেই কৃষকদের। কৃষকের মাঠ ভরে উঠছে সোনালি ধানে, মুখে ফুটেছে উঠেছে হাসির ঝিলিক। চৈত্রের শেষে হঠাৎ ঝড়ো হাওয়া ও বর্ষণের কারণে ধান ক্ষেতের কিছুটা ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি বিভাগবিস্তারিত পড়ুন

কেশবপুরে প্রতিবন্ধীর টাকা আত্মসাৎ করে একটি পরিবার আত্মগোপনে

যশোরের কেশবপুরে পল্লীতে একটি পরিবারের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে এক প্রতিবন্ধীসহ একাধিক ব্যক্তির নিকট থেকে অর্থ হাতিয়ে নিয়ে আত্মগোপনে থাকার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতবাড়িয়া গ্রামে। এব্যাপারে ভুক্তভোগীরা কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। থানায় অভিযোগ ও ভুক্তভোগীদের সুত্রে জানা গেছে- উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাপ্পী চৌধুরী ও তার পিতা দিলিপ চৌধুরী প¦াশ্ববর্তী ত্রিমোহিনী বাজারে কাচা মালের ব্যবসা করে আসছেন। ব্যবসা করার সুবাদে তারা কলারোয়া উপজেলার দিয়াড়া গ্রামের কাশেম আলীর ছেলে প্রতিবন্ধী আব্দুরবিস্তারিত পড়ুন