Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরার ব্রহ্মরাজপুর বাজারে ‘স্মার্ট বিউটি পার্লার’ উদ্বোধন

সাতক্ষীরার সদরের ব্রহ্মরাজপুর বাজারে বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে ‘স্মার্ট বিউটি পার্লার’। বড়খামার রোডের পিন্টু ঘোষের দ্বিতীয় তলায় লাল ফিতা কেটে উদ্বোধন করেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এস,এম শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি’র ৬নং ওয়ার্ডের মেম্বর মোঃ রেজাউল করিম মিঠু, ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুস ছালাম, মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সরদার, শেখ আব্দুল আহাদ, ঔষধ ব্যবসায়ী তনুপ সাহা, এমএ হাসান, ‘স্মার্ট বিউটি পার্লার’ এর স্বত্ত্বাধিকারী ও সাতক্ষীরারবিস্তারিত পড়ুন
ইবাদত বন্দেগিতে মশগুল হয়ে কলারোয়ায় পবিত্র শবে বরাত পালন

ইবাদত বন্দেগিতে মশগুল হয়ে কলারোয়ায় মুসল্লিরা পবিত্র শবে বরাত পালন করেছেন। মঙ্গলবার মাগরিব ও এশার নামাজের পর উপজেলার মসজিদে মসজিদে মিলাদ মাহফিল, নফল নামাজ আদায় ও ইবাদত বন্দেগিতে মশগুল থাকেনা ধর্মপ্রাণ মুসলমানরা। ব্যবস্থা করা হয় বিশেষ তাবারকের। সৌভাগ্যের রাতে মুসলমানদের বাড়িতে বাড়িতে আল্লাহর নৈকট্য লাভে নারী-পুরুষ নামাজ আদায় করেন ও পবিত্র কোরআন তেলোয়াত করেন। শবে বরাত উপলক্ষে মঙ্গলবার অনেকে নফল রোজাও রাখেন। রোজা রাখছেন বুধবারও। এদিকে, অনেক বাড়িতে রুটি, মাংস, হালুয়া,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সমাবেশ
‘দেশের উন্নয়নের প্রাণশক্তি শ্রমিকরাই’ : উপজেলা চেয়ারম্যান

কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন বলেছেন- ‘শ্রমিকদের অধিকার আদায়ে নয় বরং অধিকার রক্ষায় মুল চ্যালেঞ্জ। সকল শ্রেণির শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নিবেদিত।’ ১৩২তম মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষ্যে কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন- ‘শেখ হাসিনার নেতৃত্বে সরকার শ্রমিকদের কল্যানে কাজ করে যাচ্ছে, শ্রমিকরা মূল্যায়িত হচ্ছেন। দেশে আজ কাজের অভাব নেই,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় শ্রমিক সমাবেশে ইউএনও
‘ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিন’

কলারোয়ায় নানান আয়োজনে উদযাপন করা হলো অধিকার আদায়ে শ্রমিকদের আত্মত্যাগের স্মরণে ১৩২ তম ‘মহান মে দিবস’ ও ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা সংগ্রামের গৌরবময় সাফল্যের এ দিনটি উপলক্ষ্যে কলারোয়া উপজেলা প্রশাসন, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে বের হওয়া পৃথক র্যালীগুলো একটিতে মিলিত হয়ে কলারোয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউরেকাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নির্মান শ্রমিকদের মে’ দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীকে অনুদান

কলারোয়ায় মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে উপজেলা ইমারাত নির্মান শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করেন রাজমিস্ত্রিদের এ সংগঠন। অনুষ্ঠানে কলারোয়ার মেধাবী শিক্ষার্থী এসএসসি’র ফলপ্রার্থী রাসেলের চোখের চিকিৎসার জন্য তাৎক্ষনিক সহযোগিতার আবেদন জানালে নির্মাণ শ্রমিকদের সম্মিলিত উদ্যোগে নগদ ২ হাজার ১৮ টাকা উত্তোলন করে রাসেলের পিতার হাতে প্রদান করা হয়। কলারোয়া খাদ্যগুদামের বিপরীতে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আলোচনা ও ভোজ সভার আয়োজন করাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৭১’র শহীদের স্মরণে ১৬ প্রহরব্যাপি মহানাম সংকীর্তন

কলারোয়া মুরারীকাটির পালপাড়ায় ৭১’র গণহত্যা ও শহীদের স্মরণে ১৬ প্রহরব্যাপি মহানাম সংকীর্তন চলছে। ৪৬তম বারের মত সংকীর্তনে ২৯ এপ্রিল রবিবার শুরু হয়ে ২মে পর্যন্ত চলবে নানান আয়োজনের ওই অনুষ্ঠান। ২৯ এপ্রিল (১৫ ই বৈশাখ) রবিবার দেশত্ববোধক গান, গণকবরে পুষ্পমাল্য অপর্ন, প্রদীপ-মোমবাতি প্রজ্বলন করেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মোসলেম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। রাত ৯টায় নামযজ্ঞের শুভ অধিবাস করা হয়। এর ৩০ এপ্রিল ও ০১ মে (১৬ ও ১৭ ই বৈশাখ)বিস্তারিত পড়ুন
তালায় মহান মে দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় মহান মে দিবস ২০১৮ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন
কলম থেকে কলাম...
দাবি আদায়ে শ্রমজীবী মানুষের কিছু কথা

আমরা শ্রমিক আছি বলেই তোমরা মালিক হলে। আমরা একটু ভুল করলেই গলা ধরে দেও দোল, তোমরা করো চুরি ভুরি ভুরি কেউ কী দিতে পারে না তাড়ি… আমাদের শ্রমের বিনিময়ে আজ, দালান কোঠা,অট্টালিকা পেলে। তোমাদের ডাক পাওয়া মাত্রই, আমরা হাজির হই । অসুস্থতায় ভুগি যখন, তোমরা থাকো কই। সময়ের আগে কাজে আসি, যাই সময়ের পরে। আসতে একটু দেরী হলে, গালে থাপ্পড় মারে। কঠিন রৌদ্রে পুরি, বৃষ্টিতে ভিজি, কাজ করি দিন ভর। তারবিস্তারিত পড়ুন
জমে উঠেছে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন নির্বাচন, ভোটারদের দ্বারে প্রার্থীরা

আগামী ০৫ মে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২৪টি পদের বিপরীতে দুটি প্যানেলের ৪৭জন প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। প্রচারণা বাড়াতে শহরের অলি-গলি, বাজার ও রাস্তার পাশে টানানো হয়েছে পোস্টার ও ব্যানার। উভয় প্যানেলের প্রার্থীরা দল বেঁধে দিনভর ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট চাইছেন এবং নির্বাচনী ইশতেহারও ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও গুগল প্লাসসহ স্থানীয় ও জাতীয় পত্রিকার মাধ্যমে ভোটারের ভোট ও সকলেরবিস্তারিত পড়ুন
বেনাপোলে গাঁজাসহ একজন আটক

যশোরের বেনাপোলের গাজিপুর সীমান্ত থেকে দুই কেজি গাঁজাসহ মিন্টু (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সোমবার রাতে বেনাপোল পৌর এলাকার গাজিপুর গোলদার মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মিন্টু যশোর কোতয়ালী থানাধীন বেজপাড়া এলাকার মৃত রাজ্জাক মোল্লার ছেলে। বেনাপোল পোর্ট থানার এএসআই রিপন দাস জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মাদক ব্যবসায়ী গাজিপুর গোলদার মসজিদের সামনে মাদক বেচাকেনা করছে। এমন সময় সঙ্গীয়বিস্তারিত পড়ুন
আজ ১ মে পবিত্র শবেবরাত

আজ ১ মে, ২০১৮ মঙ্গলবার রাতে পবিত্র শবেবরাত। মুসলমানদের জন্য সৌভাগ্যের একটি রাত। আরবি শাবান মাসের ১৪ তারিখের এই মহিমান্বিত রাতকে পবিত্র কোরআনে ‘লাইলাতুল মোবারাকা’ বা বরকতময় রাত বলেও অভিহিত করা হয়েছে। বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ, মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ রাত অতিবাহিত করবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলমান সম্প্রদায়বিস্তারিত পড়ুন
মহান মে দিবস : শ্রমজীবী মানুষের অধিকার-অনুপ্রেরণার দিন

সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ১মে পালিত হচ্ছে ‘মহান মে দিবস’। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণার উৎস এই দিন। মালিক-শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠার আর শ্রমিকদের শোষণ-বঞ্চনার অবসান ঘটার স্বপ্ন দেখারও দিন এটি। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজেরবিস্তারিত পড়ুন
বজ্রাঘাত থেকে রক্ষা পাওয়ার ৯টি উপায়

ঝড়বৃষ্টির সময় বজ্রপাত থেকে রক্ষা পেতে নয়টি পরামর্শ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর- ১. পাকা বাড়ির নীচে আশ্রয় নিন। ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু জায়গায় না থাকাই ভালো। এ অবস্থায় সবচেয়ে ভালো হয় যদি কোনও দালানের নীচে আশ্রয় নিতে পারেন। ২. উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন। উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। তাই এ সব জায়গায় যাবেন না বা কাছাকাছি থাকবেনবিস্তারিত পড়ুন
ঘরোয়া পদ্ধতিতে দাঁতের হলদে ভাব দূর করার উপায়

দাঁতের হলদে ভাব নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। হলদে ভাব কাটিয়ে ফের উজ্জ্বল দাঁত সাদা করে তুলতে আধুনিক পদ্ধতির সাহায্য নেওয়া যেতেই পারে। কিন্তু একেবারে কম খরচে যদি দাঁতকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান, তাহলে আজ থেকেই কিছু ঘরোয়া পদ্ধতিগুলিকে কাজে লাগানো শুরু করে দিন। দাঁতের হলুদ ভাব কমাতে যে যে উপাদানগুলি দারুন কাজে আসে, সেগুলি হল- ১। কলার খোসা- কলার খোসার সাদা দিকটি নিয়মিত দাঁতে ঘোষলে দাঁতের হলদেটে ভাব দ্রুত কেটেবিস্তারিত পড়ুন
৯ বছর শারীরিক সম্পর্ক না থাকায় বিয়ে বাতিল করল আদালত

বিয়ের পরে কেটে গেছে ৯ বছর। কিন্তু একবারের জন্যও স্বামী-স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়নি। এই যুক্তিতেই বিয়ে বাতিল বলে ঘোষণা করল ভারতের মুম্বাই হাইকোর্ট। মহারাষ্ট্রের কোলহাপুরের বাসিন্দা এক দম্পতির বিয়ে সংক্রান্ত মামলায় এই রায়ই দিয়েছেন মুম্বাই হাইকোর্টের বিচারপতি মৃদুলা ভাটকর। কার্যত বিয়ের দিন থেকেই সেই দম্পতির আইনি লড়াই শুরু হয়েছিল। বিয়ে বাতিলের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী। তার অভিযোগ ছিল, ভুয়া কাগজে সই করিয়ে তাকে বিয়ে করেছে তার স্বামী। ফলেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়ায় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ৩০পিচ ইয়াবা ট্যাবলেট। রবিবার ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাকদাহ বাজার চার রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। আটক রেজাউল ইসলাম (৩৮) উপজেলার শিবানন্দকাটি গ্রামের বরকত উল্লাহ দালাল ওরফে বকুলের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা (নং-৫১ তারিখ-২৯/০৪/১৮, ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনের ১৯(১) এর ৯(ক)) রুজু করা হয়েছে। থানা সূত্র জানায়- কলারোয়া থানার অফিসারবিস্তারিত পড়ুন
