শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার সিংগা হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান

কলারোয়ার বি.এস.এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি অনুদানপ্রাপ্ত বৃত্তির টাকা ছাত্র-ছাত্রীদের মাঝে প্রদান করা হয়েছে। সোমবার (৯জুলাই) দুপুরে বিভিন্ন শ্রেণীর দ্বি-বার্ষিক পরীক্ষা শেষে স্কুলের অফিস কক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানে বৃত্তির নগদ টাকা বিতরণ করা হয়। বৃত্তির টাকার তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। স্কুলে অধ্যায়নরত বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রাপ্ত ২৩জন শিক্ষার্থীদের মাঝে ৬৪হাজার ২’শত ৩৫ টাকা বিতরণ করা হয়। ২০১৭ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত বকেয়া বৃত্তির টাকা প্রদানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাসিক আইনশৃংখলা ও চোরাচালান নিরোধ কমিটির সভা

কলারোয়ায় মাসিক আইনশৃংখলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, সার্বিক আইনশৃংখলা শান্তিপূর্ন রাখা ও কলারোয়া বাজারের পাকা ব্রিজটি সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন সভায় সভাপতিত্ব করেন। কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম, কলারোয়া হাসপাতালেরবিস্তারিত পড়ুন

সুন্দরবন থেকে অস্ত্র, হরিণ ও নৌকাসহ দুই ব্যক্তি আটক

সাতক্ষীরা শ্যামনগরের সুন্দরবন রেঞ্জে পুলিশ অভিযান চালিয়ে তিনটি অস্ত্র, দুটি হরিণ ও ১টি নৌকাসহ দুই হরিণ শিকারিকে আটক করেছে। সোমবার ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দোবেকির মেঘনার চর চুনকুড়ি নদীর সুকদিয়া খাল থেকে পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- উপজেলার কদমতলা গ্রামের ইমান আলির ছেলে মঞ্জু আলী ও পাতাখালি গ্রামের আমজাদ আলির ছেলে মহিবুল্লাহ। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলি জানান- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দোবেকির মেঘনার চর চুনকুড়ি নদীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট

সারাদেশের ন্যায় সাতক্ষীরাতে সড়ক ও পরিবহণ সেক্টরে শৃংখলা ফিরিয়ে আনা, সড়কের নিরাপত্তা বজায় রাখাসহ সড়ক দূর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে সাতক্ষীরায় মোটরযানের উপর ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত রেখেছে জেলা প্রশাসন ও বিআরটিএ। এরই ধারাবাহিকতায় সোমবার বিকালে শহরের লাবসা এলাকায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি চালক, যাত্রি ও পথচারীদের উদ্দ্যেশ্যে সচেতনতা বৃদ্ধিমুলক পরামর্শ প্রদান করাসহ লিফলেট বিতারণ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সাবেক ফুটবলারকে বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন

এনজিও কর্মী ও সাবেক ফুটবল খেলোয়াড় সাতক্ষীরার ইলিয়াছুর রহমান লাক্স (৪৫) দীর্ঘ দিন যাবত কিডনি জনিত রোগে ভুগছেন। তার গ্রামের বাড়ি আশাশুনি উপজেলার বড়দল গ্রামে। তিনি ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে। তার দুটি কিডনিই নষ্ট হওয়ায় চিকিৎসার অভাবে বহু দিন ধরে তিনি মানবেতর জীবন যাপন করছেন। দীর্ঘ ১০ মাস যাবৎ তিনি বাসায় অসুস্থ হয়ে পড়ে আছেন। বিকল্প কোন আয়ের পথও তার নেই। চিকিৎসা খরচসহ সংসারের যাবতীয় ব্যয়ভার চালাতে গিয়ে বর্তমানে তিনিবিস্তারিত পড়ুন

আরো খবর...

শার্শার পুটখালী সীমান্তে হুন্ডির ৯লাখ টাকাসহ এক ব্যক্তি আটক

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত থেকে হুন্ডির ৯ লাখ টাকাসহ আব্দুর রাজ্জাক (৩০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার (৯জুলাই) দুপুর ১২টার দিকে শার্শার পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি বিজিবি পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাজ্জাক পুটখালী গ্রামের মৃত আশানূর রহমানের ছেলে। বিজিবি জানায়- তারা গোপন সূত্রে জানতে পান পুটখালী সীমান্ত থেকে দুই জন হুন্ডি পাচারকারী বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে বেনাপোলের দিকে নিয়ে যাচ্ছে। -এমন সংবাদেরবিস্তারিত পড়ুন

শোকের ছায়া

রাজগঞ্জে রাজনৈতিক ব্যক্তিত্ব দুলুর ইন্তেকাল

বাংলাদেশের ওয়ার্কাস পার্টির মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ রাজগঞ্জ শাখার সাধারণ সম্পাদক, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজ সেবক, শ্রমিক নেতা হাফিজুর রহমান দুলু (৫৬) রোববার দিবাগত রাত ১টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ১মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। হাফিজুর রহমান দুলু রাজগঞ্জের রামনাথপুর গ্রামের মরহুম অহেদ আলী মোড়লের ছেলে। তিনি রাজগঞ্জ বাজারের সোনালী ব্যাংকের পাশেই ভাড়া বাড়িতে থাকতেন। জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টারবিস্তারিত পড়ুন

অভিনয়ের পাশাপাশি তামিল নায়িকারা কী করেন?

ভারতীয় চলচ্চিত্রে দক্ষিণী ফিল্মের একটা বড় ভূমিকা রয়েছে। বলিউড ভারতের সবচেয়ে নামকরা ইন্ডাস্ট্রি হলেও দক্ষিণী অনেক ছবির কাহিনী নিয়েই তৈরি হয় ভারতের অন্য ইন্ডাস্ট্রির ছবি। তাছাড়া অ্যাকশনের দিক থেকে বলিউডের চেয়ে ঢেড় এগিয়ে দক্ষিণী ছবি। দক্ষিণী ছবির নায়িকার কেবল অভিনয়ের মধ্যে নিজেদের সীমাবন্ধ রাখেন না। এর বাইরেও তাদের ব্যবসা রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেটা : কাজল আগরওয়াল: দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রীদের একজন কাজল। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও তামিলবিস্তারিত পড়ুন

৯৯ বছরের বৃদ্ধের ধর্ষণের শিকার ১০ বছরের শিশু!!

১০ বছরের শিশুকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল ৯৯ বছরের এক বৃদ্ধের ওপর। গত শনিবার ভারতের চেন্নাই থেকে অবসরপ্রাপ্ত সেই অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ৯৯ বছরের সেই বৃদ্ধের বাড়িতেই শিশুটি তার পরিবারের সঙ্গে ভাড়া থাকত। সাত সন্তানের বাবা সেই বৃদ্ধ তামিলনাড়ুতে তার বাড়ির ঠিক পাশেই পাঁচটি বাড়ি তৈরি করে সেগুলি ভাড়া দিয়ে দেয়। আক্রান্ত শিশুটির পরিবার গত দু’‌বছর ধরে সেই বাড়িতে ভাড়া রয়েছেন। কিছুদিন ধরে শিশুটির পেটেবিস্তারিত পড়ুন

পারফিউমের সুগন্ধ ধরে রাখার উপায়

সকালে উঠে গোসল করে পারফিউম বা বডি স্প্রে ব্যবহারের পর বেশ সতেজ লাগে। শরীরের সুগন্ধে মনও ফুরফুরে থাকে। কিন্তু কিছুক্ষণ যেতেই হালকা হতে থাকে সুগন্ধ। জেনে নিন কী ভাবে দিনের শেষ পর্যন্ত ধরে রাখবেন পারফিউমের সুগন্ধ। গোসলের ঠিক পর : গোসলের পরই পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে জামা কাপড় পরার পর পারফিউম ব্যবহার করবেন। ময়াশ্চারাইজার: পারফিউম ব্যবহারের পর ময়াশ্চারাইজার লাগিয়ে নিলে সুগন্ধ থাকবে বেশিক্ষণ। ত্বকের যে অংশে পারফিউমবিস্তারিত পড়ুন

অতিরিক্ত চুল পড়ছে, ওজনে পরিবর্তন আসছে, তাহলে কি…!

আমাদের স্বরযন্ত্রের দুই পাশে থাকা একটি বিশেষ গ্রন্থি হল থাইরয়েড। থাইরয়েড গ্রন্থির কাজ হলো আমাদের শরীরের কিছু অত্যাবশ্যকীয় হরমোন (থাইরয়েড হরমোন) উৎপাদন করা। শরীরের জন্য এই থাইরয়েড হরমোনের একটি নির্দিষ্ট মাত্রা আছে। নির্দিষ্ট মাত্রার থেকে কম বা বেশি হরমোন উৎপাদিত হলেই শরীরের উপর বিভিন্ন রকমের বিরূপ প্রভাব পড়তে শুরু করে। থাইরয়েড হরমোন কম উৎপন্ন হলে বলা হয় হাইপোথাইরয়েডিসম এবং বেশি উৎপন্ন হলে বলা হয় হাইপারথাইরয়েডিসম। কিভাবে বুঝবেন আপনার থাইরয়েডের সমস্যা আছে?বিস্তারিত পড়ুন

রক্তের সঙ্কট কাটাতে বিয়ের অনুষ্ঠানেই রক্তদান উৎসব!

এই বিয়ে আর পাঁচটা বিয়ের মতো নয়, নিয়মের বাইরে গিয়ে এক অন্য রকম বিয়ের অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্টের মানুষ। যৌতুক বা অলংকার নয়, মেয়ের দাবি মেনে বিয়ের খরচ বাঁচিয়ে বিয়ের দিনেই স্বেচ্ছায় রক্তদান শিবির করলেন তেহট্টের বাসিন্দা সুবিনয় মন্ডল। গত শুক্রবার নিজের বাড়ির পাশেই রাজমহল লজ’এ বসেছিল পেশায় শিক সুবিনয় মন্ডলের প্রকৌশলী মেয়ে সৌমিতার বিয়ের অনুষ্ঠান। পাত্র উত্তর চব্বিশ পরগনা জেলার সোদপুরের বাসিন্দা অর্পণ হাজরা, তিনিওবিস্তারিত পড়ুন

বিলুপ্তির পথে কলা!

সম্প্রতি বিজ্ঞানীদের নতুন এক গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, কলার মতো সহজলভ্য ফলটি এখন বিলুপ্তির পথে। বিজ্ঞানীরা সতর্কতা জারি করে জানিয়েছেন যে, গ্রীষ্ম প্রধান দেশগুলিতে একটি ভয়াবহ রোগ শেষ করে দিতে বসেছে বিশ্বের সব শস্য। এই রোগের নাম ‘পানামা’। ফাংগাস বাহিত এক ধরনের সংক্রমণ, যা ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে এশিয়া, আফ্রিকা, মধ্য-প্রাচ্য, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একাংশে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই রোগ খুব শীঘ্রই দক্ষিণ আমেরিকার ক্যাভেন্ডিশ কলাকে ধ্বংস করে দেবে।বিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বরণডালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ২-১ গোলে গৌরীঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয় এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ব্রম্মকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ১-০ গোলে গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে পরাজিত করেবিস্তারিত পড়ুন

বেলুগা তিমির আদলে বিশ্বের সবচেয়ে বড় বিমান (ভিডিও)

ফ্রান্সের একটি এয়ারবাস কোম্পানির তিমির আদলে তৈরি বিশ্বের সবচেয়ে বড় নতুন প্লেন বেলুগা এক্সএলের প্রদর্শন দেশটির তৌলোসে অনুষ্ঠিত হয়েছে। বেলুগা এক্সএল এয়ারবাস এ৩৩০-৭০০এল প্লেনটিতে রয়েছে নীল তিমির মতোই উজ্জ্বল চোখ ও মুখ। তবে বাস্তব মুখ নয়, এটি রঙ করে তৈরি। প্লেনের যন্ত্রপাতি বহনের জন্য এর সামনের অংশ উন্মুক্ত করা যায়। এতে বিশাল আকারের প্লেনের ডানা ও বডির অন্যান্য যন্ত্রাংশ অনায়াসেই এটে যায়। এয়ারবাস কোম্পানির নিজস্ব প্লেন উৎপাদনের জন্যই বিশ্বের নানা স্থানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১৫বছর পর পিতাকে খুঁজে পেলো ছেলে

দীর্ঘ পনের বছর পর ছেলে তার পিতাকে সাতক্ষীরায় খুঁজে পেল। ছেলে-মেয়ে পেল পিতাকে আর পিতা পেল তার পরিবারকে। ‘আমার পিতাকে বহু জায়গায় খুঁজেছি। আমি একজন দিনমজুর। কয়েকদিন পর পর কামলা খেটে যে টাকা পাই, তা দিয়ে সংসার চালাই, আর আমার আব্বাকে খুঁজি। ঢাকা, চট্রগ্রাম, সিলেট কোথায় যাইনি আমি আমার আব্বাকে খুঁজতে? এরই মধ্যে আমার মা তার স্বামীকে হারিয়ে শুধু কাঁদতেন। এক পর্যায়ে তিনি শয্যাশায়ী হলে গেলেন। আর উঠলেন না। আব্বার চিন্তায়বিস্তারিত পড়ুন