Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবসে র্যালি ও আলোচনা সভা

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে বুধবার সকালে উপজেলাা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে প্রস্তুতি সভা

কলারোয়ায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ/১৮ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়- আগামি ১৮-২৪ জুলাই সারাদেশের সাথে একযোগে কলারোয়াতেও বর্ণিল আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত হবে। মৎস্য সপ্তাহ’র নানা কর্মসূচি নিয়ে আলোচনা ও পরে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এবারের মৎস্য সপ্তাহে উপজেলা অডিটোরিয়ামে ১৯ জুলাই বৃহস্পতিবারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতবিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়ায় কপোতাক্ষ সমবায় সমিতির অফিস উদ্বোধন

‘সমবায় শক্তি, সমবায় মুক্তি’- প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ার দেয়াড়ায় ‘দেয়াড়া কপোতাক্ষ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি’র অফিস উদ্বোধন করা হয়েছে। ১১জুন বুধবার দুপুরের দিকে উপজেলার খোরদো হাইস্কুল সংলগ্ন গাজী মার্কেটে ওই অফিস উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। দেয়াড়া কপোতাক্ষ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি অফিসের সভাপতি মনিরা পারভীন মিরা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা সমবায় অফিসার নওশের আলী। ইউএনও মনিরা পারভীন বলেন- ‘বাল্যবিবাহ বন্ধ, মাদক-সন্ত্রাস দমন, বেকারত্ব দূরিকরণেবিস্তারিত পড়ুন
কলারোয়া জয়নগরে শালিসি বৈঠকে প্রতিপক্ষের হামলা, আহত ৮

কলারোয়ায় ইউনিয়ন পরিষদের শালিস চলাকালে প্রতিপক্ষের হামলায় ৩কৃষক সহ ৭/৮জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে- বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদে। এঘটনায় কলারোয়া থানায় ৫জনের নামে একটি অভিযোগ দেয়া হয়েছে। ঘটনার বিবরণে ও আহত কৃষক আলাউদ্দিন জানান- উপজেলার গাজনা, বসন্তপুর ও মানিকনগর গ্রামের সোনাতলা বিলের ৫শ বিঘা ধান চাষকৃত জমি অবৈধ ভাবে জোর পূর্বক দখল করে নিয়ে মাছের ঘের করে একই ইউনিয়নের ইমাদুল হক। এর মধ্যে সে কৌশলে ২শ’৫০জনবিস্তারিত পড়ুন
আরো খবর...
স্ত্রীকে ভারতের পতিতালয়ে বিক্রির দায়ে সাতক্ষীরায় স্বামীসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরায় স্ত্রীকে ভারতে পাচার করে পতিতালয়ে বিক্রির দায়ে স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে, এ মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের আব্দুল আজিজের ছেলে তঞ্জুরুল ইসলাম বাবু ও আমের আলী সরদারেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অস্বচ্ছল নারীদের ’নকশীকাঁথা ও ব্লকবাটিক’ প্রশিক্ষণ

কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও এডিপি এর আওতায় অস্বচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ‘নকশীকাঁথা ও ব্লকবাটিক’ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ-আল-মামুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেনবিস্তারিত পড়ুন
আরো খবর...
শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: সাবেক এসপি মাবুদ

সাবেক এসপি আ.মাবুদ বলেছেন- পদ্মা সেতু নির্মানের আগেই বিশ্ব ব্যাংক বলেছিল দুর্নিতী হয়েছে। সেতুই নির্মান হয়নি, দুর্নিতী হলো কিভাবে। তাইতো জননেত্রী শেখ হাসিনা দেশের টাকায় পদ্মা সেতু নির্মানে হাত দিয়েছেন। সেতু নির্মানের জিনিসপত্র বিদেশ থেকে আনা হয়েছে। ভবিষ্যতে আমার দেশের সরঞ্জাম দিয়েই পদ্মা সেতুর মত বড় বড় সেতু নির্মান করা হবে। এজন্য দেশকে এগিয়ে নিতে হলে বারবার জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তিনি বুধবার (১১জুলাই) বিকালে যশোরের শার্শা উপজেলার রুদ্রপুরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। পরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. রওশন আরা জামান’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদবিস্তারিত পড়ুন
শিশুদের খেলনা দেওয়ার আগে সাবধান!

ছোটো ছোটো বাচ্চা বা শিশুদেরকে উপহার হিসেবে খেলনা কিনে দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন সবাই। এতে শিশুরা বেশ খুশী হয়। খেলনা শিশুর মানসিক ও শারীরিক বিকাশে নিঃসন্দেহে ভূমিকা রাখে। তবে শিশুদেরকে খেলার আগে তাদের বয়স বিবেচনায় নেয়া জরুরি কারণ বয়সভেদে খেলনার ধরনেও পরিবর্তন জরুরি। তা না হলে উপকারের বদলে তাদের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। তাই শিশুদের খেলনা কিনে দেয়ার আগে নিচের বিষয়গুলোর দিকে খেয়াল রাখুন : ১. খেলনা কেনার আগে প্রথমে এর লেবেলবিস্তারিত পড়ুন
জামায়াতের আমির মকবুল আহমদ কারামুক্ত

জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমদ জামিনে কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি লাভ করেন। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, জামায়াত নেতা মকবুল আহমদের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাইবাছাই শেষে মঙ্গলবার সন্ধ্যায় তিনি কারামুক্ত হন। ২০১৭ সালের ২৬ নভেম্বর তাকে কাশিমপুর কারাগারে আনা হয়। রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করার সময় ২০১৭ সালের ৯ অক্টোবর রাজধানীর উত্তরারবিস্তারিত পড়ুন
দলের সিদ্ধান্ত অমান্য করে মেয়র প্রার্থী
বিএনপি থেকে সেলিমকে বহিষ্কার

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ড লিপ্ত থাকার’ অভিযোগে মঙ্গলবার দুপুরে তাকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বদরুজ্জামান সেলিমকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। বদরুজ্জামান সেলিম সিলেট সিটি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে প্রার্থী হয়েছেন। বিএনপি আরিফুল হক চৌধুরীকে মেয়র পদে মনোনয়ন দিলেও তা মেনে নিতে পারেননি সেলিম।বিস্তারিত পড়ুন
ফটোগ্রাফারের ডাকে বিবস্ত্র হলেন ৫০০ নারী-পুরুষ!

অস্ট্রেলিয়ার মেলবোর্ন মহানগরী, সোমবারের এক ফুটফুটে সকাল, পাত্রপাত্রী: পাঁচ শতাধিক নগ্ন নারী-পুরুষ। উদ্দেশ্য একেবারেই নির্মল। ছবি তোলানো। সংবাদ সংস্থার খবরে প্রকাশ, সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর সাক্ষী থাকল এক বিরল দৃশ্যের। প্রায় ৫০০ নরনারী স্বেচ্ছায় নগ্ন হলেন খ্যাতনামা মার্কিন ফটোগ্রাফার স্পেনসার টিউনিকের এক বিশেষ ফটোশুটের জন্য। ৫১ বছর বয়সী স্পেনসার টিউনিকের খ্যাতি এক অদ্ভুত জাতের ছবি তোলার জন্য। তিনি বিশালাকৃতির ন্যুড শুট করে থাকেন। আজ পর্যন্ত প্রায় ৭৬টি প্রকাণ্ড মাপের হিউম্যান ইনস্টরেসনবিস্তারিত পড়ুন
এমপিওভুক্তির আবেদনের কার্যক্রম শুরু আগামি সপ্তাহে

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে অনলাইন আবেদন কার্যক্রম আগামী সপ্তাহে শুরু। নতুন সফটওয়্যার তৈরি হয়েছে। বর্তমানে তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সোমবার (৯ জুলাই) এমপিও কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নতুন এমপিওভুক্তি সংক্রান্ত কমিটির প্রধান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাভেদ আহমেদ। এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী এক একটি শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র একটি স্তরে এমপিও দেয়া হবে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত হলে সেখানে নিম্ন মাধ্যমিক (অষ্টমবিস্তারিত পড়ুন
‘ঢেঁকি স্বর্গ গেলেও ধান ভানে’
সাতক্ষীরায় বিলুপ্তের পথে ঢেঁকি শিল্প

কালের বিবর্তনে গ্রামগঞ্জ থেকে হারিয়ে যেতে বসেছে ঢেঁকি শিল্প। যেই নবান্নে ধান কাটার উৎসবের সাথে সাথে শীতের পিঠা বানানোর ধুম পড়তো গ্রামে গ্রামে। আগে যখন গ্রামগঞ্জের মা,চাচি ও বউরা ঢেঁকিতে ধান,চাল ভানাতো তখন এই গানটি গাইতো “বউ ধান ভানোরে ঢেঁকিতে পাড় দিয়া, ঢেঁকি নাচে বউ নাচে হেলিয়া দুলিয়া, বউ ধান ভানোরে”। মা ও দাদিরা এমনও প্রবাদ বাক্য বলতো “যার মার কুমিরে খায় তার ঢেঁকি দেখলে ভয় হয়” গ্রাম বাংলার চিরায়িত সেইবিস্তারিত পড়ুন
কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯জুলাই) বিকেলে ওই কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। এসময় আরো উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউনুস আলী, কলেজের অধ্যক্ষ ডা. এমএ বারিক, প্রভাষক ডা. হাবিবুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ৷
কলারোয়ায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক বিতরণ

কলারোয়ায় গ্রাম পুলিশদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার ১২টি ইউনিয়নের ৯২জন গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার)দের মাঝে নতুন পোশাক সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রির মধ্যে রয়েছে জামা, প্যান্ট, সোয়েটার, জুতা, মোজা, বেল্ট ও টুপি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন তাঁর কার্যালয়ে এ পোশাক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা গ্রাম পুলিশের কার্যকরী সভাপতি শেখ আলী হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, কলারোয়া উপজেলা গ্রাম পুলিশ কল্যাণবিস্তারিত পড়ুন
