Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলারোয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭জুলাই) সকালে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ওই টুর্নামেন্ট শুরু হয়েছে। চলবে ১৭জুলাই থেকে ১৯জুলাই পর্যন্ত। ছাত্রদের অংশ গ্রহনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ছাত্রীদের অংশ গ্রহনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার পদ্মশাঁখরায় আবাসিক এলাকায় গরু-মহিষের খাটালে জনদুর্ভোগ চরমে

সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের পদ্মশাঁখরা’র গরু-মহিষের খাটাল এলাকাবাসীর জনদুর্ভোগ হয়ে দাড়িয়েছে। খাটাল নিরিবিলি এলাকায় অন্যত্র স্থানান্তর না করা হলে যে কোন মুহুর্তে খাটালকে ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সচেতন মহল ও এলাকাবাসী। পদ্মশাখরা সীমান্ত ফাঁড়ি সংলগ্ন এ খাটালটির রয়েছে দুইটি বিট। আবাসিক এলাকায় স্কুল ও মসজিদসহ রয়েছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান। চিকন রাস্তায় প্রতিনিয়ত বড় বড় ট্রাক, ট্রলি, ইঞ্জিন ভ্যান, আলম সাধু ও ভটভটি গরু মহিষ বহনের ফলেবিস্তারিত পড়ুন
বিজিবি’র চেক পোস্ট প্রত্যাহারে ভোমরা স্থল বন্দর আমদানি-রপ্তানি শুরু

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে টানা ৬ ঘন্টা আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর বিজিবি কর্তৃক চেক পোস্ট প্রত্যাহার করে নেয়ায় আবারো শুরু হয়েছে বন্দরের কার্যক্রম। এর আগে বিজিবি চেক পোষ্ট সরানোর দাবীতে মঙ্গলবার সকাল থেকে সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনসহ বন্দরের সকল সংগঠন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখে। টানা ৬ ঘন্টা বন্ধ থাকার পর বিজিবি কর্তৃক চেক পোস্ট প্রত্যাহার করে নেয়ায় আবারো শুরু হয়েছে বন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম। ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শহরে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সাতক্ষীরায় শহরের কাটিয়া সরকার পাড়ার একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৬ ভরি স্বর্ণলাংলকারসহ নগদ ৯০ হাজার টাকা নিয়ে গেছে। মঙ্গলবার ভোর রাতে সাতক্ষীরা শহরের কাটিয়া সরকার পাড়া এলাকার লিটন হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া বাড়ির মালিক ও সাতক্ষীরা নিউ মার্কেটে অবস্থিত আল বারাকা জুয়েলার্সের ম্যানেজার লিটন হোসেন জানান- ৬/৭ জনের একদল মুখোসধারী ডাকাত তার ঘরের জানালার গ্রীল কেটেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রকল্প শিখন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকল্প শিখন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭জুলাই) দুপুরের দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। বেসরকারি সংস্থা দলিত এ কর্মশালার আয়োজন করে। ‘ওয়াটার ফর ফুড ইন দ্যা কোস্টাল এরিয়া অব সুন্দরবনস’- শীর্ষক প্রকল্পে দক্ষিন-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনপদে পানি ব্যবস্থাপনার উপর আলোকপাত করা হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদবিস্তারিত পড়ুন
আরো খবর...
বাগআঁচড়ায় সন্তানকে বাঁচাতে গিয়ে নছিমন চাপায় মা নিহত

যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে মেয়েকে বাঁচাতে গিয়ে নসিমনের ধাক্কায় সম্পা খাতুন (২৫) নামে এক মা নিহত হয়েছেন।এসময় তার ছোট মেয়ে সেতু (৩) মারাত্মক আহত হয়েছে। সে দুই কন্যা সন্তানের জননী। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে যশোর সাতক্ষীরা মহা সড়কে বাগআঁচড়া খ্রিষ্টান বাড়ী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত শম্পা খাতুন শার্শার বসতপুর পূ্র্বপাড়া গ্রামের আনারুল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়- শম্পা ইজিবাইক যোগে তার ছোট মেয়ে সেতুকে ডাক্তার দেখাতে বাগআঁচড়া বাজারেরবিস্তারিত পড়ুন
বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

যশোর বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে পুটখালী গ্রামের পশ্চিম পাড়ার একটি মুরগীর খামার থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বিজিবি জানায়- গোপন সংবাদে জানা যায় যে, সীমান্তের পুটখালী গ্রামের একটি পরিত্যক্ত মুরগীর খামারে কতিপয় ব্যক্তি অস্ত্র বেচা-কেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজনবিস্তারিত পড়ুন
কেশবপুরে স্কুলের সম্পত্তি ২৮ বছর পর উদ্ধার

যশোরের কেশবপুরের চিংড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বে-দখল হওয়া সম্পত্তি ২৮ বছর পরে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। জানাগেছে, উপজেলার চিংড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি দীর্ঘ ২৮ বছর যাবৎ কতিপয় ব্যক্তি দখল করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিল। যার কারণে বিদ্যালয়টির অনুকুলে বরাদ্দকৃত অর্থ দিয়ে প্রাচীর নির্মাণ করা সম্ভব হচ্ছিল না। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের নির্দেশনায় মঙ্গলবার দুপুরেবিস্তারিত পড়ুন
অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সার আক্রান্ত ক্ষুদে গানরাজের ওস্তাদের

তালা শিল্পকলা অ্যাকাডেমি সহ একাধিক প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা, সঙ্গীত শিক্ষক, সুরকার, গীতিকার, নাট্যকার ও অভিনেতা ওস্তাদ মো. ইয়াছিন হোসেন ঘাতক ব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। জিহ্বার নিচে গলার কাছে হওয়া ক্যান্সার রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ না থাকায় নিজ বাড়িতে থেকে তিনি মৃত্যুর প্রহর গুনছেন। যার হাত ধরে ক্ষুদে গানরাজ রানার মতো একাধিক শিল্পি জাতীয় ও স্থানীয় ভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেই ইয়াছিন হোসেন এখন অন্যের করুনার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ওস্তাদ ইয়াছিনবিস্তারিত পড়ুন
অপহরণকারীকে প্রেমে ফেলতে সবকিছুই করতে হয়েছে: মডেল ক্লোয়ি

যুক্তরাজ্যের মডেল ক্লোয়ি এলিং গত বছর অপহরণকারীর হাত থেকে মুক্তি পেয়ে দেশে ফেরার পর তার বর্ণনা শুনে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। তাকে ইটালিতে অপহরণ করে ছয়দিন আটকে রাখা হয়েছিল। যদিও ওই মডেল বলছেন, মুক্তি পাওয়ার জন্য অপহরণকারীকে কৌশলে তার প্রেমে পড়তে বাধ্য করেছিলেন। বিবিসির ভিক্টোরিয়া ডার্বিশায়ার অনুষ্ঠানে এলিং বর্ণনা করছিলেন তার মুক্তি পাওয়ার পুরোটা অংশ। কিন্তু এটা নিয়েই সন্দেহ অনেকের। বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, দুই দিন ধরে একটি সুটকেসেরবিস্তারিত পড়ুন
ফেন্সিডিলসহ সাতক্ষীরায় ৫৫ জন আটক

সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮ মাদক ব্যবসায়ী ও জামায়াত-শিবিরের দুইজন নেতা কর্মীসহ ৫৫ জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ২২ বোতল ফেন্সিডিলসহ বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শকবিস্তারিত পড়ুন
আরো খবর...
দীর্ঘদিনের খেলার মাঠ রক্ষার দাবীতে কালিগঞ্জে মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জে দীর্ঘদিনের খেলার মাঠে বালিকা বিদ্যালয়ের বহুতল ভবন নির্মানের প্রতিবাদে জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিৎসক, ক্রীড়ামোদী সহ শত শত জনতার অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর ঐতিহ্যবাহী খেলার মাঠটি বেদখলের চক্রান্তের প্রতিবাদে মঙ্গলবার বিকালে মাঠের পাশে রাস্তায় দাড়িয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কৃষ্ণনগর ইউপির ৩ নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির কক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও মাঠ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম সরদার।বিস্তারিত পড়ুন
জেনে নিবো কিছু ‘সাধারণ জ্ঞান’ (০২)

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া নিউজ’র নতুন সংযোজন সাধারণ জ্ঞান। জানার শেষ নেই, তাই জানার জন্য কিছু সাধারণ জ্ঞান নিচে তুলে ধরা হলো: ১. মুজিব নগর সরকার কত সালে, কত তারিখে গঠিত হয়? উঃ ১৯৭১ সালে ১০ এপ্রিল। ২. বঙ্গবন্ধু জাতিসংঘের কততম সাধারন পরিষদে বাংলায় ভাষন দেন? উঃ ২৯ তম ৩. সনেটের কয়টি অংশ? উঃ ২ টি ( ভাবের প্রর্বতনা ও পরিনতি) ৪. বাংলা সাহিত্যে বিশিষ্ট পত্রিকা ” কল্লোল” কত সালেবিস্তারিত পড়ুন
হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এক বাংলাদেশির মৃত্যু

চলতি বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মোহাম্মদ আমীর হোসেন (৫৩) নামে এক বাংলাদেশি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা–সংক্রান্ত পোর্টালের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানা গেছে। সোমবার (১৬ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী এলাকার মোহাম্মদ আমীর হোসেন পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন। চলতি বছর হজ পালন করতে গিয়ে তিনিই প্রথম মৃত্যুবরণ করলেন। তার পাসপোর্ট নম্বর: বিআর ০৯৪৭১৩১। তিনি বেসরকারি হজ ব্যবস্হাপনায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটেবিস্তারিত পড়ুন
এমপিওভুক্তির একটি ভুয়া চিঠি নিয়ে তোলপাড়

ননএমপিও স্কুল ও কলেজ প্রধানদের নাম, ইমেইল ও ফোন নম্বর সংগ্রহের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কথিত একটি চিঠি নিয়ে সারাদেশে তোলপাড় চলছে। এই তোলপাড় সৃষ্টির পেছনে ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলামের ভূমিকা থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। চিঠির ভাষার অসঙ্গতি খেয়াল না করে কথিত ওই চিঠিটি তিনি তার উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বিতরণ করেন। জানা গেছে- আসল তথ্য। সারাদেশের অন্তত ১০জন জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে সোমবার বিকেলে যোগযোগবিস্তারিত পড়ুন
‘ভালো মন্দে মানুষ’
কলারোয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন সদ্য বিদায়ী ওসি বিপ্লব

ইন্সপেক্টর বিপ্লব দেব নাথ, অফিসার ইনচার্জ (ওসি)। সাতক্ষীরার কলারোয়া থানা থেকে সদ্য বদলি হয়েছে আশাশুনি থানায়। ১৬জুলাই ২০১৮ তারিখ সোমবার বিকেলে নবাগত ওসি মারুফ আহম্মেদের কাছে দায়িত্ব বুঝে দেন বিদায়ী ওসি বিপ্লব দেব নাথ। ২০১৭সালের ৩১মার্চ তিনি যোগ দিয়েছিলেন কলারোয়া থানায়। জামায়াত-শিবির অধ্যুষিত এ উপজেলাকে যেমন রেখেছিলেন ধর্মান্ধতার রাজনীতির রাহুমুক্ত ঠিক তেমনি মাদক ও সন্ত্রাস দমনে ছিলেন শক্ত মনোভাবের। চলমান মাদক বিরোধী অভিযান চালিয়েছেন কঠোর হস্তে। কলারোয়া থানায় চাকরিকালীন সময়ে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
