শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দেয়াড়ায় শহীদদের স্মরণে বৃক্ষ রোপন

কলারোয়া আলিয়া মাদরাসায় বৃক্ষ রোপন

কলারোয়া আলিয়া মাদরাসায় গাছের চারা রোপন করা হয়েছে। ‘জাতীয় বৃক্ষ রোপন’ সপ্তাহ উপলক্ষ্যে কলারোয়া মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রদত্ত গাছ ৩০ লাখ শহীদদের স্মরণে মাদরাসার পড়িত জায়গায় বুধবার বৃক্ষ রোপন করা হয়। শহীদের স্মৃতি চিহ্ন সংরক্ষণ করার উদ্দ্যেশ বিভিন্ন জাতের ১১টি গাছ রোপন করা হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে গাছের উপকারিতা সম্পর্কে অবহিত করে গাছগুলি রোপন করেন মাদরাসার শিক্ষক মাওলানা ওমর আলী, মাওলানা বজলুর রহমান, মহিদুর রহমান, মাওলানা তৌহিদুর রহমান, আহসান হাবীব, ফজলুলবিস্তারিত পড়ুন

কলারোয়ার দেয়াড়ায় শহীদদের স্মরণে বৃক্ষ রোপন

কলারোয়ার দেয়াড়া হাইস্কুলে শহীদদের স্মরণে বৃক্ষ রোপন করা হয়েছে। ‘জাতীয় বৃক্ষ রোপন’ সপ্তাহ উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বুধবার প্রতিষ্ঠান চত্বরে গাছের চারা রোপন করা হয়। খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর ইসলাম বিভিন্ন জাতের ৪০টি এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষক বিষ্ণপদ দত্ত, দিলিপ কুমার পাল, শিক্ষক আলমগীর কবির, অহেদুজ্জামান (ওয়াসিম), সাইফুল ইসলাম, আজিবার রহমান, হুমায়ুন কবির, তোহিদুজ্জামান, ইনতাজুল ইসলাম, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, কৃষ্ণ কুমার পাল, সবুজ হোসেন,বিস্তারিত পড়ুন

শ্যামনগরের শিশু কন্যাকে পাচারের অভিযোগে মহিলার যাবজ্জীবন

সাতক্ষীরায় এক শিশু কন্যাকে পাচারের অভিযোগে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় দেন। সাজাপ্রাপ্ত নারী আসামী হলেন- মোছাঃ আফরোজা ও ওরফে তাছলিমা খাতুন। তিনি শ্যামনগর উপাজেলার পরানপুর গ্রামের নুর ইসলামের মেয়ে। বর্তমানে তারা কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামে বসবাস করেন। মামলার বিবরণে জানা যায়- পাচারের শিকারবিস্তারিত পড়ুন

আরো খবর...

‘১৮’র আগে বিয়ে নয়’ : কালিগঞ্জে মেয়েদের বর্ণাঢ্য সাইকেল র‌্যালী

“আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ফুড ফর পিস (টাইটেল-২) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে ‘নবযাত্রা’ একটি পাঁচ বছর মেয়াদী প্রকল্প; যা ২০১৫ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছে এবং ২০২০ সালের সেপ্টেম্বরে শেষ হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নেতৃত্বে নবযাত্রা প্রকল্প অংশীদারিত্বের ভিত্তিতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, উইনরক ইন্টারন্যাশনাল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমউপকূলীয় খুলনা জেলার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরা জেলারবিস্তারিত পড়ুন

কলারোয়ার নবাগত ওসির সাথে আ.লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যায় ওসির অফিস রুমে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে দলটির সহযোগি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ওসি মারুফ আহম্মেদ তাদের স্বাগত জানান। উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলী, আ.লীগ নেতা ভূট্টোলাল গাইন, মোস্তাফিজুর রহমান মোস্ত, প্রভাষক আব্দুল মান্নান, মশিয়ার রহমান বাবু, শ্রকিলীগ সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মঞ্জুরুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

‘স্বয়ংসম্পর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদ্যাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের হলরুমে ১৮-২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, এনটিভি’র জেলা প্রতিনিধি সুভাষবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় মৎস্য সপ্তাহে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংবাদ সম্মেলন

স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে তালায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ পালনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসারে কাযালয়ে নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্ব সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তালা উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু। এসময় উপস্থিতবিস্তারিত পড়ুন

ভারতে পাচারের সময় বেনাপোলে সোনাসহ যুবক আটক

যশোরের বেনাপোলে ২পিস সোনার বারসহ মিলন হোসাইন (২৪) নামে একজন সোনাbপাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার (১৮ জুলাই) সকাল ৯ টার সময় বেনাপোল বাজার সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করে আমড়াখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা। সে বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি নারায়নপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে। বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, একজন সোনা পাচারকারী বেনাপোল বাজার থেকে সোনার একটি চালান নিয়ে ভারতে পাচারের জন্য সীমান্তের দিকে রওনা হবে।এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটিবিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা। বুধবার (১৮ জুলাই) ভোরে সীমান্তের নারকেলবাড়ীয় এলাকা থেকে এসব ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি। ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সীমান্তের নারকেলবাড়ীয়া এলাকা দিয়ে বাংলাদেশী কয়েকজন যুবক ফেন্সিডিলের বড় চালান ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এমন সংবাদে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরাবিস্তারিত পড়ুন

আইনিউজবিডি’র সাংবাদিকের উপর হামলার নিন্দা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “আইনিউজবিডি” ও অালিফ টিভি’র শরীয়াতপুর জেলা প্রতিনিধি হাফিজুর রহমানের উপর শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের যুবলীগের কথিত সভাপতি মামুন গাজী কর্তৃক পেশাগত দায়িত্বপালনরত অবস্হায় শারীরিকভাবে নির্যাতন করে গুরুতর আহত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারিকে গ্রেফতার পূর্বক ঘটনার সুষ্ট তদন্ত করে দোষিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামেরবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাবে মতবিনিময়কালে নবাগত ওসি

‘সাংবাদিক-পুলিশ পরষ্পর সম্পর্কিত’

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদ বলেছেন- ‘সাংবাদিক ও পুলিশ পরষ্পর সম্পর্কিত, উভয় রাস্তার মানুষ। সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় কলারোয়াকে শান্তিপূর্ণ, মাদক-সন্ত্রাসমুক্ত উপজেলায় রূপ দেয়া হবে।’ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। উপজেলা মোড়স্থ হাইস্কুল মার্কেটস্থ কলারোয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওসি মারুফ আহম্মেদ আরো বলেন- ‘গঠনমূলক ও তথ্যভিত্তিক সমালোচনার মাধ্যমে যেকোন ভুল থেকে উত্তরণ সম্ভব। জনগণকে সাথেবিস্তারিত পড়ুন

বেহাল দশায় কলারোয়ার ধানঘোরা-আটুলিয়ার রাস্তা

বেহাল দশা আর চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে কলারোয়ার কাজীরহাট থেকে শাকদাহ অভিমুখে এলজিইডির রাস্তাটি। সংস্কারের অভাবে আর সংশ্লিষ্টদের চরম দায়িত্বহীনতায় ভোগান্তিতে পড়েছেন ওই অঞ্চলের হাজারো মানুষ। ওই সড়কের ধানঘোরা আটুলিয়ার মধ্যের অংশটি এতটাই চলাচলে অনুপযোগি হাটতে গেলে পড়ে যেতে হয়। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, পণ্যবাহী গাড়ীসহ হাজারো পথচারি নিয়মিত চলাচল করে। মাঝে মধ্যে ছোট-বড় দূর্ঘটনাও ঘটে। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি অবিলম্বে সংস্কারের জন্য সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাংবাদিকের জমি দখল করে ঘর নির্মানের অভিযোগ

কলারোয়া পৌর সদরে রেজাউল ইসলাম নামে এক সাংবাদিক ও পত্রিকা পরিবেশকের নামীয় ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মান করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগি সাংবাদিক বাদি হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। লিখিত অভিযোগে বিবরণে জানা যায়- কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের সায়েদ আলী সানার ছেলে সাংবাদিক রেজাউল ইসলাম পৌর সদরের ঝিকরা মৌজার ৪১৩৬ খতিয়ানের ৮০৬১ দাগে .০৪১২ শতক নিজ নামীয় জমিতে পাঁকা ঘর নির্মান করে (প্রাচীর দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ ফান্ড গঠনে কর্মশালা

কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ওয়াশ ফান্ড গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পৌরসভা অডিটোরিয়ামে শিক্ষা অফিসের কর্মকর্তা, এসএমসি সভাপতি/সদস্য ও প্রধান শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপত্বি করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ। ঢাকা আহছানিয়া মিশন ও আমাদের কলারোয়া প্রকল্প’র উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করা হয়। কলারোয়া পৌরসভা এলাকার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ভিত্তিক ফান্ড গঠনের লক্ষে ১ হাজার টাকা করে ৫হাজার টাকা সহায়তা প্রদান করেন অনুষ্ঠানের অতিথি সাতক্ষীরা জেলা পরিষদবিস্তারিত পড়ুন

‘মাদক-অপরাধ দমনে যুদ্ধাভিযান চলবে’ : কলারোয়ার নবাগত ওসি মারুফ

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদ বলেছেন- ‘মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্সে থাকবে থানা পুলিশ। আইনশৃংখলা স্বাভাবিক রাখতে জনবান্ধব পুলিশ জনকল্যানে নিবেদিত থাকবে।’ কলারোয়ায় মাদকসহ অপরাধ দমনে পুলিশের বিশেষ মহড়া আয়োজনের আগে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদের নেতৃত্বে ওই বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৭জুলাই) সকাল থেকে মোটরসাইকেল যোগে ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার বিপ্লব রায়, এসআই ঈসমাইল হোসেনসহবিস্তারিত পড়ুন

‘শিক্ষার জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে হবে’ : কলারোয়ায় লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘কারিগরি শিক্ষার বিকল্প নেই। হাতেকলমে শিক্ষা নিয়ে সেই জ্ঞানকে ব্যবহারিক পর্যায়ে প্রয়োগ করতে পারলে দেশ ও দশের কল্যান অবধারিত। শিক্ষা জীবন শেষ করে চাকরির জন্য যাতে অপেক্ষা করতে না হয় সেজন্য বাস্তবসম্মত শিক্ষাকে এগিয়ে নিতে হবে।’ কলারোয়ার হেলাতলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের নতুন ভবন উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন