Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কলারোয়া-কয়লা

কলারোয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ ১৭) টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮সেপ্টেম্বর) সকালে ও বিকেলে ম্যাচ দু’টি সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। সকালে প্রথম সেমিফাইনালে কয়লা ইউনিয়ন ফুটবল একাদশ ৩-১গোলে কেরালকাতা ইউনিয়ন একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। প্রথমার্ধের ৮মিনিটে কয়লার ১৩নং জার্সিধারী খেলোয়াড় জুয়েল প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের আগমুহুর্তের কয়লার ১০নং জার্সিধারী খেলোয়ার হাসিবুল ১টি গোল করেন। বিরতির পর কেরালকাতা ১টি গোলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কলারোয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। শনিবার (৮সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এএইচএম আরাফাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার বাবলু রহমান, আশিকুজ্জামান রানা ও রবিশংকর দেওয়ান। উপজেলা সহকারি শিক্ষা অফিসার শোভা রায়ের পরিচালনায় এ সময় আরো উপস্থিত কলারোয়া সরকারিবিস্তারিত পড়ুন
বেনাপোলে অস্ত্র ও বোমাসহ মহিলা আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুটি হাত বোমা ও বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্রসহ সেলিনা বেগম(৫০) নামে এক মহিলাকে আটক করেছে র্যাব সদস্যরা। শনিবার (৮সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বেনাপোল সীমান্তের কাগজপুকুর গ্রাম থেকে যশোর র্যাব-৬ এর সদস্যরা তাকে আটক করে। আটক সেলিনা বেগম হত্যা, বিষ্ফোরকসহ একাধিক সন্ত্রাসী মামলার আসামী আমিরুলের স্ত্রী। এলাকায় রাজনৈতিক ছত্রছায়ায় সে দীর্ঘদিন যাবত তার সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসলেও তা ছিল ধরা ছোওয়ার বাইরে। র্যাব জানায়- তাদের কাছে গোঁপন খবরবিস্তারিত পড়ুন
মিট দ্য প্রেস
সাতক্ষীরায় কার্যক্রম শুরু তরুণদের জন্য ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’

সাতক্ষীরায় তরুণদের হাত ধরে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮’ এর কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় বাংলাদেশের প্রেক্ষাপটে অতি গুরুত্বপূর্ন বিভিন্ন বিষয়ে তরুণদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেয়া হবে। এতে দেশের তরুণ সমাজ আরও জাগরিত ও অনুপ্রাণিত হবে। তাদের মেধার বিকাশ ঘটিয়ে তা জাতীয় উন্নয়নে কাজে লাগাতে পারবে। একই সাথে তরুণরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক সংগ্রাম সম্পর্কে অবহিত হতে পারবে। নতুনবিস্তারিত পড়ুন
হয়রানির হুমকির অভিযোগে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন ব্যবসায়ীদে

শেখ হেলাল এমপি’র ভাগ্নে পরিচয় দিয়ে জনৈক শহীদুল ইসলাম সোহেল সাতক্ষীরার তালা উপজেলার কয়েকজন ব্যবসায়ীর পাওনা টাকা না দিয়ে তালবাহনা, চেক জালিয়াতি এবং উল্টো মিথ্যে মামলায় জড়িয়ে তাদেরকে হয়রানি করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তালা উপজেলার ব্যবসায়ী কবির হোসেন, কাজী শামীনুল ইসলাম. মোঃ সেলিম ও নাজমুল শেখ। লিখিত বক্তব্যে তারা বলেন- মেসার্স এস,আর ট্রেডার্সের প্রোপাইটার শহীদুল ইসলাম সোহেল সাতক্ষীরার তালা উপজেলারবিস্তারিত পড়ুন
আরো খবর...
আশাশুনিতে আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা

আশাশুনিতে জনগণকে আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন- সিনি. জেলা ও দায়রা জজ মোঃ সাদিকুল ইসলাম তালুকদার। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন বিষয়ে প্রশ্ন উপস্থাপন করে আলোচনা রাখেন,বিস্তারিত পড়ুন
আরো খবর...
সরকারের উন্নয়ন তুলে ধরে কালিগঞ্জে সমাবেশ

কালিগঞ্জ উপজেলায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু ও গনতন্ত্রের মানষ কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, জঙ্গী এবং মানবতা বিরোধী গনসংযোগ ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিষ্ণপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে বিষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ আতাউর রহমান এর উদ্যোগে ওই সমাবেশের আয়োজন করা হয়। বিষ্ণপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে গনসংযোগ ওবিস্তারিত পড়ুন
দাঁত পরিষ্কার বাদে টুথপেস্টের আরও ১০ ব্যবহার

প্রতিদিন সকালে উঠে আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত মাজা উচিত৷ এমনটাই শিখে এসেছে সবাই ছোটবেলা থেকে৷ তবে এখন যদি বলা হয়, টুথপেস্ট দাঁত মাজা ছাড়াও আরও অনেক কারণেই ব্যবহার করা যায়। যেমন-বাড়ির কাজ, ধরুন, পুরানো গয়নাকে নতুন করে দেওয়া৷ এই ধরণের বিভিন্ন কাজে লাগে টুথপেস্ট৷ আমাদের আজকের এই প্রতিবেদনে আমাদের পাঠকদের জন্য রইলো, কখনও কোনও সমস্যায় পড়লে কিভাবে টুথপেস্ট সমস্যার সমাধান করবে- ১। গাড়ির কাঁচ পরিষ্কার করার জন্য ব্যবহারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় স্কুল-মাদরাসার উপজেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

কলারোয়া উপজেলা পর্যায়ের ৪৭তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার (৬সেপ্টেম্বর) দিনভর সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে ওই প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। প্রতিযোগিতায় বালকদের ফুটবল খেলায় টাইব্রেকারে চন্দনপুর হাইস্কুলকে ৪-৩গোলে পরাজিত করে কলারোয়ার মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে নির্ধারিত সময়ে গোলশুন্য থাকে। বালিকাদের ফুটবলে কাজিরহাট গার্লস হাইস্কুলকেপরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ছলিমপুর মহিলা দাখিল মাদরাসা। বালকদের হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ও রানার্সআপবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিআরডিবি নির্বাচনে ৩সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায়

কলারোয়ায় বিআরডিবি’র নির্বাচনে ৩টি সদস্য বা এরিয়া পরিচালক পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় ৩জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ও যাচাই-বাচাই শেষে এমন তথ্য পাওয়া গেছে। একক প্রার্থী রয়েছেন নির্বাচনী এলাকা-১ এ কাশিয়াডাঙ্গা কৃষক সমবায় সমিতি লিঃ এর নজরুল ইসলাম, নির্বাচনী এলাকা-৩ এ কোমরপুর কৃষক সমবায় সমিতি লিঃ এর আলী বকস গাজী ও নির্বাচনী এলাকা-৪ এ পূর্ব পাঁচনল কৃষক সমবায় সমিতি লিঃবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও টিন বিতরণ করলেন এমপি লুৎফুল্লাহ

কলারোয়ায় উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা বৃত্তি ও স্কুল ড্রেস প্রদান করা হয়েছে। এছাড়া সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত টিন গৃহহীন পরিবারকে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। বৃহষ্পতিবার (৬সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এগুলো বিতরণ করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। দারিদ্র ও মেধাবী ৭৭ শিক্ষার্থীর মধ্যে ৫২জনের মাঝে শিক্ষাবৃত্তির ২লাখ ৩০হাজার টাকা ও ২৫জনের মাঝেবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেরালকাতা পূজা মন্ডপ সংষ্কারে অনুদান প্রদান

কলারোয়ার কেরালকাতা পূজা মন্ডপ সংষ্কারের জন্য ৫০হাজার টাকার অনুদানের কাগজপত্র তুলে দিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। বৃহষ্পতিবার (৬সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমজাদ হোসেনের কলারোয়া বাজারের বাসভবনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে কেরালকাতা ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সুভাষ আমীনের কাছে অনুদানের কাগজ প্রদান করা হয়। এই পূজা মন্ডপ সংষ্কারের জন্য ৫০হাজার টাকা বরাদ্দ দিয়েছে জেলা পরিষদ। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে অচিরেই সংষ্কার কাজ করাবিস্তারিত পড়ুন
মানুষের সেবার ব্রত নিয়ে পথচলা শুরু সাতক্ষীরার সি.বি হসপিটালের

সেবার মানুষিকতা নিয়ে সাতক্ষীরার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সি.বি হসপিটাল লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের খড়িবিলা মোজাফ্ফার গার্ডেনে সি.বি হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সি.বি হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম আনিছুর রহমান। স্বাগত বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৮ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন সাতক্ষীরা অফিসে গিয়ে র্যালিটি আলোচনা সভায় মিলিত হয়। ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৯ মাদরাসা শিক্ষক আটক

সাতক্ষীরা সদর উপজেলার বকচরা মাদরাসার ৯ জন শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বকচরা আহমাদিয়া দাখিল মাদরাসা থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশের দাবি আটক ওই ৯ শিক্ষক মাদরাসায় গোপন মিটিং করছিলেন। সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম জানান- জামায়াত সংশ্লিষ্ট বেশ কয়েকজন শিক্ষক বকচরা আহমাদিয়া দাখিল মাদরাসায় চাকুরি করেন। তারা বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার একটি কক্ষে গোপন মিটিং করছিলেন। এ সময় তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে প্রাথমিকভাবে জামায়াতের দুইবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছি ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ড (কেঁড়াগাছি গ্রাম) যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহষ্পতিবার (৬সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় চারাবাড়ি মোড়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন। ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, আ.লীগ নেতা মুনছুর বিশ্বাস, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন, কৃষকলীগ সভাপতি আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মইনুরবিস্তারিত পড়ুন
