Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
৩০ অক্টোবরের পর যেকোনো দিন তফসিল : সচিব

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৩০ অক্টোবরের পর যেকোনো দিন ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন। হেলালুদ্দীন বলেন, ৩০ অক্টোবরের পর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণনা শুরু হবে। ৩০ অক্টোবরের পরে যেকোনো দিন তফসিল ঘোষণা হতে পারে। সচিব আরো বলেন, ‘এরই মধ্যে ১০ কোটি ৪১ লাখ ভোটার তালিকা সম্পন্ন হয়েছে। ভোটার তালিকারবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে নিহত চেয়ারম্যান মোশারাফ ছোট ভাই আশরাফের পাশেই শায়িত

কালিগঞ্জ উপজেলা জাতীয় পাটির সাবেক সেক্রেটারী ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান কে এম মোশারাফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। নিজের গড়া প্রতিষ্ঠান সহিলউদ্দীন এন্ড করিমুন্নেছে একাডেমীর চত্তরে ছোট ভাই কে এম আশারাফ হোসেনের কবরের পাশেই শায়িত হলেন তিনি। রবিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৬ টায় কৃষান মজদুর ইউনাইটেড স্কুলের মাঠে দশ সহস্রাধীক জনতার অংশগ্রহনে জানাজা নামাজ শেষে সন্ধ্যায় সমাহিত করা হয়। জানাজার নামাজের পূর্বে স্মৃতিচারণ মুলক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেকবিস্তারিত পড়ুন
জরাজীর্ণ অবস্থায় কলারোয়ার যুগিবাড়ি-মুরারিকাটি কাঠের ব্রিজটি

কলারোয়া পৌরসভাধীন যুগিবাড়ির কাঠের ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। তুব যেন দেখার কেউ নেই। বেত্রবতী নদীর উপরে মুরারীকাটির সাথে গোপিনাথপুর-যুগিবাড়ি সংযোগ স্থাপনকারী এ ব্রিজটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন সংষ্কারের অভাবে ব্রিজটির অনেক স্থান ভেঙ্গে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার হাজারো মানুষ। সরেজমিনে দেখা যায়- কলারোয়া উপজেলা সদরের বাজার থেকে ৩ কিলোমিটার দূরে পৌরসভাধীন যুগিবাড়ি গ্রামের ভিতরে এই ব্রিজটি মানুষের যোগাযোগের একমাত্র ব্যবস্থা। বিজ্রটির পাটাতনের কাঠগুলো নষ্ট হয়ে গেছে। কয়েকটিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে কয়লা চ্যাম্পিয়ন

কলারোয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ-১৭) টুর্নামেন্টে কয়লা ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার (৯সেপ্টেম্বর) বিকেলে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কলারোয়া পৌরসভা একাদশকে ১-০ গোলে পরাজিত করে কয়লা। প্রথমার্ধের ২৫ মিনিটে কয়লার ১৪নং জার্সিধারী খেলোয়াড় সাইফুল বিজয়সূচক একমাত্র গোলটি করেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন। সহকারী রেফারি ছিলেন আবু সাঈদ ও মোশারাফ হোসেন। চতুর্থ রেফারি ছিলেন রাশেদুজ্জামান রাশেদ। ধারাভাষ্যে ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, মাস্টার শেখবিস্তারিত পড়ুন
কলারোয়ার ইউএনওকে বিদায় সংবর্ধনা দিলো অফিসার্স ক্লাব ও শিল্পকলা একাডেমি

কলারোয়ার সদ্য সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা অফিসার্স ওয়েলফেয়ার ক্লাব ও শিল্পকলা একাডেমি। রবিবার (৯সেপ্টেম্বর) বিকেলে অফিসার্স ক্লাবে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে বিভিন্ন উপহার সামগ্রি দিয়ে সম্মাননা জানানো হয়। উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, কন্ঠ শিল্পী শিলা রানী হালদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এদিকে, সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন,বিস্তারিত পড়ুন
কলারোয়ার সদ্য সাবেক ইউএনও মনিরা পারভীনকে বিদায় সংবর্ধনা

কলারোয়ার সদ্য সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ। রবিবার (৯সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও বিশেষ উপহার সামগ্রি দিয়ে সম্মাননা জানানো হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না, পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান বুলবুল এবংবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে ১০টাকা কেজি দরের চাল বিতরণ উদ্বোধন

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’- স্লোগানে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে ১০টাকা কেজি দরের চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় দমদম বাজারের ডিলার পয়েন্টে দরিদ্রদের মাঝে এ চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এ ইউনিয়নের ১হাজার ১’শ ১৮টি কার্ডধারীদের মাঝে মাথাপিছু ৩০কেজি করে পর্যায়ক্রমে সপ্তাহে ৩দিন ১০টাকা কেজি দরে চাল বিতরণ করা হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন- ‘ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তেবিস্তারিত পড়ুন
কলারোয়া নিউজে সংবাদের প্রকাশের পর
সংস্কার হলো কলারোয়া বাজারের কাঠের ব্রিজটি

কলারোয়া নিউজে সংবাদের প্রকাশের পর সংস্কার করা হলো কলারোয়া মাছ বাজারের কাঠের ব্রিজটি। সরেজমিনে গিয়ে দেখা যায়- কিছুদিন আগে বেত্রবতী নদীর উপরে কাঠের ব্রিজটি বৃষ্টিততে জরাজীর্ণ হয়ে ভেঙ্গে পড়ে। ফলে কলারোয়া বাজারের সাথে মুরারীকাটি, কয়লা, শ্রীপতিপুরসহ ওই অঞ্চলের হাজারো মানুষের প্রতিদিনের যাতায়াত বাধাগ্রস্থ হয়। এ বিষয়ে ব্রিজটি সংষ্কারের দাবিতে সম্প্রতি পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া নিউজ’- এ সংবাদ প্রকাশের পর কলারোয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইমাদুল ইসলামের নেতৃত্বে মুরারীকাটি এলাকাবাসী এগিয়েবিস্তারিত পড়ুন
বেনাপোলে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ বৈঠক
যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে মুদ্রা পাচার, অস্ত্র-মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে দু’দেশের মধ্য এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে, বাংলাদেশের ১৬ সদস্যের বিজিবি প্রতিনিধি দলটি চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে বিএসএফের ডিসি শ্রী রাভি ইয়াদাভ তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।বিস্তারিত পড়ুন
ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ ড.গোপাল চন্দ্র সরদারকে সম্মাননা

সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদারকে সংবর্ধনা দিয়েছে সীমান্ত রিপোটার্স ক্লাব। রবিবার (৯সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বাঁশদহা সীমান্ত রিপোটার্স ক্লাবে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড.নেহাল করিমের তত্বাবধায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করায় গোপাল চন্দ্র সরদারকে সম্মাননা জানান সীমান্তে কর্মরত সাংবাদিক ও সুধিজনেরা। সীমান্ত রিপোটার্স ক্লাবের সভাপতি বদরুজ্জামান খোকার সভাপতিত্বে ও সাংবাদিক প্রভাষক অহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সাংবাদিক জুলফিকার আলী, সাংবাদিক শরিফুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে একদল হামলাকারী। শনিবার রাতে কৃষ্ণনগর ইউনিয়নের বেলেডাঙ্গায় এ হামলা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মইনউদ্দিন জানান। নিহত কে এম মোশাররফ হোসেন (৪৭) কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। স্থানীয়দের বরাত দিয়ে কাজী মইনউদ্দিন বলেন, রাত ১১টার দিকে একদল লোক বেলেডাঙ্গা বাজারে মোশাররফ হোসেনকে গুলি করে ও কুপিয়ে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকবিস্তারিত পড়ুন
বেনাপোলে সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেপ্তার

বন্দরনগরী বেনাপোল সীমান্ত থেকে মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বেনাপোল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- বেনাপোলের বাহাদুরপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে রয়েল হোসেন, একই গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুবিনা খাতুন,ভবারবেড় গ্রামের আব্দুর রহমানের ছেলে আশরাফ আলী ও লেটাকুল এবং হোসেন আলীর ছেলে রবিউল ইসলাম। পুলিশ বলছে- বেনাপোল সীমান্তে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পালাতক আসামিরা অবস্থান করছে জেনেবিস্তারিত পড়ুন
শার্শার চালিতাবাড়ীয়া স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ!!

যশোরের শার্শা উপজেলার চালিতাবাড়ীয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি, অর্থ তছরুফসহ স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। তিনি কৌশলে স্কুল পরিচালনা কমিটিকে মামলার মাধ্যমে ঝুলিয়ে রেখে নিজের পকেট ভর্তিতে ব্যাস্ত আছেন। দলীয় করণ ও পেশি শক্তির বলে ঐ শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। ফলে সাধারণ শিক্ষকদের পাশাপাশি সাধারন মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিন গিয়ে জানা যায়- স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাইউম নিয়ম ভঙ্গ করে উপবৃত্তির টাকাবিস্তারিত পড়ুন
পৃথক অভিযানে গ্রেপ্তার ৬
কলারোয়ায় সাবেক এমপি হাবিবসহ ২০জনের নামে মামলা

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলার সাবেক সভাপতি, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ২০জনের নামে কলারোয়া থানায় নাশকতা মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৪জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে। আর অজ্ঞাত আসামি করা হয়েছে ২০/২৫ জনকে। শনিবার (৮সেপ্টেম্বর) কলারোয়া থানার এসআই বিপ্লব রায় বাদি হয়ে ওই মামলাটি দায়ের করেন। মামলা নং-৮/২৯২। আটককৃতরা হলো- উপজেলার শ্রীপতিপুর গ্রামের মৃত খোদাবক্সের ছেলে লুৎফর রহমান (৩৮), মোহাম্মদ আলীর ছেলে আলমগীর হোসেন (৩২), ব্রজবাকসা গ্রামের মৃত ফটিকবিস্তারিত পড়ুন
আরো খবর...
আশাশুনির কুল্যায় উপজেলা চেয়ারম্যানের উঠান বৈঠকের প্রস্তুতি সভা

আশাশুনি উপজেলার কুল্যায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিমের উপস্থিতিতে উঠান বৈঠক সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। আগরদাড়ী বলাকা যুব সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উত্তম কুমার দাশ। ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুরের পরিচালনায় সভায় মিকাঈল হোসেন, ইবাদুল হক, কৃষকলীগ সভাপতি তরিকুল ইসলাম, সম্পাদক জাকির হোসেন পলাশ, ৩নং ওয়ার্ড সভাপতি আ. বারী, শাহিনুর ইসলাম, কোরবারবিস্তারিত পড়ুন
মণিরামপুরে ৫দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার সমাপ্তি

মণিরামপুর উপজেলা কৃষি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত ৫ দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা শনিবার বিকেলে সমাপ্তি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী-এর সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার সুশান্ত কুমার তরফদার, অতিরিক্ত কৃষি অফিসার নাসরিন নাহিদ, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোজাম্মেল হোসেন মেল, মনিরামপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য অধ্যাপক আব্বাস উদ্দিন, কাউন্সিলর গোপাল মল্লিকবিস্তারিত পড়ুন
