মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিশ্বের ১’শ ব্যক্তির মধ্যেই প্রতিমন্ত্রী পলককে রাজনীতিবিদ ক্যাটাগরিতে মূল্যায়ন

বাংলাদেশের সাংবিধানিক নামের এইদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এমন এই দেশ সুুুজলা-সুফলা, শস্য-শ্যামলা, মাছে-ভাতের নদী মাতৃক দেশ। এমন দেশের সঙ্গে আবার যুক্ত হয়েছে ডিজিটাল বাংলাদেশ। সুতরাং এমন এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই বর্তমান আওয়ামী লীগ সরকার উঠে পড়েই লেগেছে। বলতে বাধা নেই এই দেশ, একটি উন্নয়নশীল দেশ। এইদেশে শিক্ষার হার উন্নত দেশের তুলনায় কম। কিন্তু তা দিনে দিনে দেখা যাচ্ছে, স্বাক্ষরতার হার ও শিক্ষাগত যোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে, বলা যায় যে, তথ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাইকিং করে ইলিশ বিক্রির ঘোষণার পরেও ক্রেতাশূন্য বাজার

ইলিশ বিক্রিতে মাইকিং করেও ক্রেতার দেখা মিলছে না। দাম শুনে হতাশ ক্রেতা। মাইকিং শুনে আগ্রহ নিয়ে বাজারে ইলিশ কিনতে এসে দাম জানার পর অনেকেই খালি প্যাকেট হাতে ফিরে যাচ্ছেন। বাজার ঘুরে দেখা গেছে- কয়েক ঝুড়ি ইলিশ নিয়ে ১০/১২ জন বিক্রেতা বসে আছেন। ক্রেতার সংখ্যা সর্ব সাকুল্যে ২/৩ জন। সকাল থেকে ক্রেতারা ভ্রাম্যমাণ মাইকে শুনেছেন, ‘বরিশাল থেকে বিপুল পরিমাণ ইলিশ আমদানি হয়েছে সাতক্ষীরা সুলতানপুর মাছ বাজারে। সারা দিন ইলিশ বিক্রি হবে। সুলতানপুরবিস্তারিত পড়ুন

বেনাপোল কাস্টম হাউজে পরামর্শক কমিটির সভা

যশোরের বেনাপোল কাস্টম হাউজের পরামর্শক কমিটির আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে বেনাপোল কাস্টমস্ হাউজের ক্লাব প্রাংঙ্গনে সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন কর্মকর্তাদের সমন্বয়ে পরামর্শক কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্ধারিত আলোচনায় অংশ নেন কমিটির সদস্যরা। তারা বেনাপোল বন্দরকে কিভাবে গতিশীলতা ও রাজস্ব লক্ষমাত্রা আহরন করা যায় তার ব্যবস্থাপনায় নিমোক্ত প্রস্তাবনা গুলোর উপর বিস্তারিত এবং কার্যকর আলোচনা করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন বেনাপোল কাষ্টমস্ হাউজের কমিশনার বেলাল হোসাইন চৌধুরী। কমিশনার শুরুতেই বলেন-বিস্তারিত পড়ুন

মাদকের প্রতিবাদ করায় মোটরসাইকেল ছিনিয়ে নিলো মাদক ব্যবসায়ী!

মাদক বিকিকিনির প্রতিবাদ করায় যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের চাকলা গ্রামে প্রতিবাদকারীর মটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। একই সাথে তাকে বিভিন্নভাবে হয়রানী ও হুমকি ধামকি দিচ্ছে। অভিযুক্ত মশ্মিমনগর ইউনিয়নের চাকলা গ্রামের গোলাম মোস্তফা ওরফে মোস্তর বিরুদ্ধে মনিরামপুর থানা ও আদালতে মাদক চোরাচালান, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা থাকলেও পুলিশের ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে সে। বুধবার রাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ভুক্তভোগী উপজেলার একই গ্রামের ভাড়ায় চালিত মরটসাইকেলবিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টা মনিটরিংয়ে থাকবে সামাজিক যোগাযোগমাধ্যম

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন- ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিহত করতে গুজব শনাক্তকরণ ও নিরসন সেল দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করবে। এই সেল কোনো গুজব ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ার আগেই তা শনাক্ত করে ৩ ঘণ্টার মধ্যে গুজবের সত্যতা সম্পর্কে গণমাধ্যমকে জানাবে। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তারানা হালিম বলেন- যেকোনো গুজব অসুন্ধানে তথ্য সেল গঠন করা হবে। আট ঘণ্টাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে নিউইয়র্ক গেলেন ফখরুল

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের আমন্ত্রণে নিউইয়র্ক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত পৌনে ২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তার সঙ্গে রয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। এ ছাড়াও লন্ডন থেকে নিউইয়র্কে গিয়ে তাদের সঙ্গে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির। জানা গেছে, বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সংস্থাটির রাজনীতি বিষয়কবিস্তারিত পড়ুন

মোদিকে বন্ধু বলে আখ্যায়িত করলেন ডোনাল্ড ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বন্ধু বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ডের সম্প্রতি প্রকাশিত ‘আতঙ্ক: হোয়াইট হাউসে ট্রাম্প’ শিরোনামে একটি বইয়ে এ তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার থেকে বইটি বাজারে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ওই বইয়ে লেখা রয়েছে ট্রাম্প বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার বন্ধু। আমি তাকে খুবই পছন্দ করি। উডওয়ার্ডের দেয়া তথ্যানুসারে, গত বছরের ১৯ জুলাই হোয়াইট হাউসে সিচুয়েশন রুম বৈঠকের সময় তিনিবিস্তারিত পড়ুন

বেনাপোল কাস্টমসে মেটাল ডিটেক্টর ইন্সপেক্সন মিররের উদ্বোধন

“নিরাপদ কাষ্টম নিরাপদ বাণিজ্য” এই শ্লোগান নিয়ে বেনাপোল কাষ্টমস হাউসে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মূলফটকে মেটাল ডিটেক্টর ও আন্ডার ভেইকেল ইন্সপেকশন মিরর এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন বেনাপোল কাষ্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী। পরে বেনাপোল বন্দর দিয়ে আমদানী-রফতানী বাণিজ্যকে গতিশীল করাসহ বন্দর এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে বেনাপোল কাষ্টমস ক্লাব মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় একটি ডকুমেন্টরীবিস্তারিত পড়ুন

পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরায় ৫৬ জন আটক

সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৩ জন নেতা-কর্মী এবং মাদক মামলায় ৩ ব্যবসায়ীসহ ৫৬ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পযর্ন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে- একটি দেশী তৈরী রিভলবার, ২০পিস ইয়াবা, ১৩ বোতল ফেন্সিডিলসহ বেশ কিছু মাদক দ্রব্য। এসময় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।বিস্তারিত পড়ুন

যে কারণে হতে পারে ব্রেস্ট ক্যানসার!

বেশ কিছু লক্ষ্মণ রয়েছে যা দেখলে বোঝা যাবে আপনারও ব্রেস্ট ক্যানসার হওয়ার সম্ভাবনা রয়েছে। তারমধ্যে রয়েছে বয়স, পরিবারে আগে কারোর হয়েছে কি না, অতিরিক্ত বডি ওয়েট। এছাড়া ধূমপান, মদ্যপান, কায়িক পরিশ্রম না করা এসবই বাড়িয়ে দেয় ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি। তবে নতুন গবেষণায় জানা গেল আরও চাঞ্চল্যকর তথ্য। ফিনল্যান্ডের হেলসিঙ্কি ইউনিভার্সিটির গবেষণা বলছে, চুল রং করলে বাড়তে পারে ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি। কেউ যদি নিয়মিত কনট্রাসেপটিভ পিল খান, তার ব্রেস্ট ক্যানসার হওয়ার ঝুঁকিবিস্তারিত পড়ুন

বার্সেলোনার রাস্তায় নগ্ন নারী, অতঃপর…

স্পেনের বার্সেলোনা গত ২০ বছরে অনেক উন্নত হয়েছে। তবে রাভাল এলাকাটি যেন দৃষ্টির আড়ালেই রয়ে গেছে! কারণটাও অবশ্য বেশ যৌক্তিক। একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে এই এলাকায়। রাভাল এলাকার খোলা রাজপথের পাশে একটি পাবলিক টয়লেট। হঠাৎ তার ভিতর থেকে বেরিয়ে এলেন পুরোপুরি নগ্ন এক নারী। তিনি অবলীলায় রাস্তায় ঘোরাঘুরি করতে লাগলেন। কিছুক্ষণ পরে ওই টয়লেট থেকে বেরিয়ে এলেন শার্টহীন এক পুরুষ। তিনি ওই নগ্ন নারীর কাছে গিয়ে তাকে কিছুবিস্তারিত পড়ুন

তারুণ্য ধরে রাখার মন্ত্র

রূপ লাবণ্য বাড়াতে তারুণ্য ধরে রাখা চাই। নিয়মিত ত্বকের পরিচর্যা ও কয়েকটি সহজ উপায় মেনে চললে তারুণ্য ধরে রাখা সম্ভব। সঠিক পরিচর্যার অভাবে অনেকেই বুড়িয়ে যান অল্প বয়সেই। উল্টোদিকে তাকালে দেখা যায় অপেক্ষাকৃত বয়স্কদের বেশ ফিট ও ছিমছাম দেখা যায়। শুধু চেহারায় তারুণ্য ধরে রাখতে নয়, পুরো শরীরে চাঙ্গাভাব ধরে রাখতে স্বাস্থ্যসচেতন হওয়া জরুরি। ঠিকমতো ঘুমানো, শারীরিক ব্যায়াম করা, পর্যাপ্ত পানি পান করা, সবুজ সবজি গ্রহণ তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে চেয়ারম্যান হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল ও ছুরি উদ্ধার: আরো ১জন আটক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন হত্যার ঘটনায় মঙ্গলবার দুপুরে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত মোটর সাইকেল ও ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম খোকন ঢালী (৪০)। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এরফান ঢালীর ছেলে। এ নিয়ে এ পর্যন্ত পুলিশ তিনজনকে এ মামলায় গ্রেফতার করেছে। এদিকে, গ্রেফতারকৃত মোজাফফর বিশ্বাস মঙ্গলবার সাতক্ষীরার আমলী আদালত-১ এর বিচারক হারুন অর রশিদেরবিস্তারিত পড়ুন

যেকোন অস্থিতিশীলতা দমনে বদ্ধপরিকর আশাশুনির ওসি বিপ্লব

আশাশুনি থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বিপ্লব দেব নাথ যোগ দেয়ার পর পুলিশের সম্মিলিত চৌকস দায়িত্বপালনে রেকর্ড সংখ্যক আসামি গ্রেপ্তার হয়েছে। উদ্ধার হয়েছে অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য। গত ১৭জুলাই আশাশুনি থানায় ওসির দায়িত্ব গ্রহণ করেন পুলিশ পরিদর্শক বিপ্লব দেব নাথ। যোগদানের পর থেকে থানা এলাকায় শান্তি শৃংখলার উন্নয়ন ও সার্বিক পরিবেশ অটুট রাখতে জোরদার কার্যক্রম শুরু করেন তিনি। ওয়ারেন্টের আসামি গ্রেপ্তারের পাশাপাশি নাশকতা, মাদকতাসক্ত ও অন্যান্য অপরাধ দমনে সুচিন্তিত তৎপরতার উদ্যোগ গ্রহনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেডিসি পরীক্ষা পরিচালনায় কমিটি গঠন

আসন্ন জেডিসি পরীক্ষা পরিচালনার জন্য কলারোয়ায় ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের সভাপতিত্বে ও একডেমিক সুপারভাইজার তাপস কুমার দাসের পরিচালনায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পরিচালনার লক্ষ্যে (স্মারক- বামাশিবো/পরী/জেডিসি-১৮/২২২৯) ১১সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-আর রশীদ, মাওলানা আয়ুব হোসেন, মাওলানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফেনসিডিলসহ ২ব্যক্তি আটক

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল সহ ২ব্যক্তিকে আটক করেছে। মঙ্গলবার সকালে থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদ জানান- সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ সোনাবাড়ীয়া থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ উপজেলার বোয়ালীয়া গ্রামের সাবুর আলীর ছেলে কামরুল ইসলাম(২৫) ও একই এলাকার মতিয়ার রহমানের ছেলে কামরুল সরদার(২৭)কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা ২৫ বোতল ফেনসিডিল নিয়ে দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের খালিদের মুদি দোকানের সামনে অবস্থান করছিলো। এসময় পুলিশ অভিযান পরিচালনাবিস্তারিত পড়ুন