Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান হত্যার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান ও জাপা নেতা মোশারফ হোসেন হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা জাতীয় পার্টির আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় তথ্য উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত, জাপা নেতা নুরুল ইসলাম, আশরাফুজ্জামান আশু, খালিদুর রহমান,নজরুল ইসলাম, মাহাবুবুর রহমান, আনোয়ার জাহিদ তপন, আবদুল্লাহ আলিম বাবু,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ফেনসিডিলসহ ২ চোরাকারবারি আটক

ভারত থেকে চোরাপথে পাচার হওয়া ফেনসিডিলসহ দুই পাচারকারীকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকা থেকে তাদেরকে ৭০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটককৃতরা হলো- কেশবপুর উপজেলার আওয়ালগাতির আবদুল খালেক সাজু ও সাতক্ষীরার নলকুড়ার মো. আজমীর হোসেন। জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক রিয়াদুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল নিয়ে বাঁকালে অবস্থান নেন। পরে ভ্যানের যাত্রীবেশী দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তাদেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ১ম বিভাগ ফুটবল লীগের খেলায় সুলতানপুর ক্লাবের জয়লাভ

সাতক্ষীরা (ডি.এফ.এ) বাফুফে জেলা ১ম বিভাগ ফুটবল লীগ -২০১৮ এর খেলায় সপ্তগ্রাম রিক্রেয়েশন ক্লাবকে ১-০ গোলে হারিয়ে সুলতানপুর ক্লাব জয়লাভ করেছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে ১ম বিভাগ ফুটবল লীগ-২০১৮ এর খেলায় অংশ নেয় সুলতানপুর ক্লাব বনাম সপ্তগ্রাম রিক্রেয়েশন ক্লাব। খেলার প্রথমার্ধে চলে তুমুল প্রতিদ্বন্দিতা। কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলায় সুলতানপুর ক্লাবের ১১ নং জার্সি পরিহীত খেলোয়াড় সাইফুল ১টি গোল করে। ফলে ১-০ গোলে সুলতানপুরবিস্তারিত পড়ুন
একদিনে কালিগঞ্জ, আশাশুনি, শ্যামনগর ও কলারোয়ায় ৬ জনের মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরায় পৃথক চারটি ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রপাতে ৩, গৃহবধূকে পিটিয়ে হত্যা, বিদ্যুৎস্পৃষ্টে ১ ও সাপের কামড়ে ১ জনসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে আহত হয়েছে আরো ৩ জন। বুধবার বিকালে জেলার কালিগঞ্জ, আশাশুনি, শ্যামনগর ও কলারোয়া উপজেলার বিভিন্ন স্থানে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বজ্রপাতে তিনজনের মধ্যে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের মৃত খোদাবক্স গাজীর পুত্র তাছেল গাজী (৩২), কালিগঞ্জের সাইহাটি গ্রামের বিল্লালবিস্তারিত পড়ুন
রাজগঞ্জ প্রেসক্লাবে মণিরামপুর উপজেলার প্রথম চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী পালন

রাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মণিরামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম এস এম লুৎফর রহমানের ৩১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল রাজগঞ্জ বাজারস্থ ঝাঁপা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে মরহুমে ছোট ভাই রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের প্রাক্তন সহকারি অধ্যাপক আলহাজ্ব কফিল উদ্দীন আহমেদ, মরহুমের বন্ধুবর ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবুল বাসার, যশোরবিস্তারিত পড়ুন
মুন্সিগঞ্জে শেখ আতাউরের পক্ষে গণসংযোগ

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসস্টান্ড প্রাঙ্গনে মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগের আয়োজনে বৃহষ্পতিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ আতাউর রহমান এর পক্ষ থেকে শ্যামনগর উপজেলা ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু‘র কন্য, গনতন্ত্রের মানষ কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ এবং মানবতা বিরোধী বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রশিদেরবিস্তারিত পড়ুন
আরো খবর...
বেনাপোলে ৬৩ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তের শিকড়ি বটতলা নামক স্থান থেকে বৃহস্পতিবার বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত এসব মালামালের মূল্য ৬৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আমজাদ হোসাইন জানান, চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য গাতিপাড়া সীমান্ত পার করে বেনাপোলের শিকড়ী গ্রামে অবস্থান করছে এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক টাইলস মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কলারোয়া তুলশিডাঙ্গাস্থ আলিয়া মাদরাসার পাশে জনৈক সাঈদের দ্বিতল ভবনে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান- উপজেলার বাটরা গ্রামের আব্দুর রহমানের ছেলে টাইলস মিস্ত্রি নাজমুল হোসেন (২৫) ওই ভবনে সকাল থেকে কাজ করছিলো। বিকেল ৪টার দিকে অসাবধানতাবশত ভবনের গা ঘেসে যাওয়া বিদ্যুতের মেইন তারে স্পর্ষ হয়ে ২য় তলা থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নাশকতার অভিযোগে আবারো মামলা, আটক ৩

কলারোয়া থানায় নাশকতার অভিযোগে আবারো মামলা হয়েছে। আটক করা হয়েছে দুই বিএনপি ও এক জামায়াত নেতাকে। আটককৃতরা হলো- উপজেলার মানিকনগর গ্রামের আবুল কাশেম মোল্যার পুত্র জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ (৪৬), গাজনা গ্রামের মৃত ইনতাজ আলী সানার পুত্র বিএনপি কর্মী আব্দুল খালেক সানা (৬০) ও রাজনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে যুগিখালী ইউনিয়ন জামায়াতের আমীর কামরুজ্জামান (৪০)। বুধবার (১২সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। থানা সূত্র জানায়- কলারোয়ারবিস্তারিত পড়ুন
স্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা
জেলার শীর্ষে হ্যান্ডবলে কলারোয়া পাইলট, সাঁতারে সোনাবাড়িয়া হাইস্কুল

৪৭তম জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগীতার হ্যান্ডবলে (বালক) সাতক্ষীরা জেলা পর্যায়ে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল চ্যাম্পিয়ন হয়েছে। আর সাতার প্রতিযোগিতায় প্রথম হয়েছে সোনাবাড়িয়া সম্মিলিত হাইস্কুল। জানা গেছে- অতিসম্প্রতি জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়ে যাওয়া এ ক্রীড়া প্রতিযোগিতায় দেবহাটা উপজেলাকে পরাজিত করে হ্যান্ডবল বালকে চ্যাম্পিয়ন হয়েছে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল। অপরদিকে, ‘বুক ও প্রজাপতি সাঁতারে’ প্রথম হয়েছে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম। একই স্কুলের ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাপ্পী

বুধবার সকালে কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের কমিটি শক্তিশালী করার লক্ষে নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে জাহিদ হাসান বাপ্পী কে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সাথে সুজন হোসেনকে দপ্তর সম্পাদক ও সজিব উজ্জামান আকাশ, আশিকুজ্জামান শুভকে সদস্য পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। এর আগে বাপ্পী দপ্তর সম্পাদক ও সুজন সদস্য পদে ছিলেন। এদিকে এই নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও দুই সদস্যর ফুল দিলে বরণ করে নিলেন কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নগর সমন্বয় কমিটির কর্মশালা

কলারোয়ায় নগর সমন্বয় কমিটি টিএলসিসি ওয়াশ পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন- পৌর কাউন্সিলর ফারহানা হোসেন, লুৎফুন নেছা, সন্ধ্যা রানী বর্মণ, মেজবাহউদ্দিন লিলু, রফিকুল ইসলাম, শেখ জামিল হোসেন, আলফাজ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, ইমাদুল ইসলাম, আকিমুদ্দিন আকি, এসএম মফিজুল হক, কলারোয়া পৌর সভার সচিব তুয়ার কান্তি দাস, ইঞ্জিনিয়ার ওজিহুর রহমান, পেশাজীবি প্রতিনিধি- শেখ শহিদুল ইসলাম, সন্তোষ কুমার পাল, শিলা রাণীবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেকেইপি হাইস্কুলের নয়া সভাপতি মুজিবুর রহমান

কলারোয়া উপজেলার কেকেইপি সম্মলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বুধবার সকালে গঠন করা হয়েছে। কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে- স্কুল পরিচালনার ক্ষেত্রে সকল অভিভাবক ও সদস্যদের নির্বাচনে কলারোয়া উপজেলার কেকেইপি সম্মলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি হলেন মুজিবর রহমান মজু। তিনি তিন বারের সাবেক ইউপি সদস্য ও সভাপতি ছিলেন। এছাড়া তিনি একজন সমাজসেবক-ব্যবসায়ী ও ওই প্রতিষ্ঠানের দাতা প্রতিনিধি। এদিকে জনপ্রিয় নেতা মুজিবর রহমান মজু কলারোয়া উপজেলার ককেইপি সম্মলিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে দুই স্কুল ছাত্রী নিহত, দগ্ধ দুই

সাতক্ষীরার কালিগঞ্জের সাঁইহাটিতে বজ্রপাতে দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ সময় গুরুতর দগ্ধ হয়েছে আরও দু’জন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে কয়েক দফা বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় তারা প্রাইভেট পড়তে যাচ্ছিল। বৃষ্টির কারণে তারা নিকটস্থ একটি বাঁশঝাড়ের নিচে আশ্রয় নিয়েছিল। নিহত দুই ছাত্রীর হচ্ছে সাঁইহাটি গ্রামের বেল্লাল খাঁর মেয়ে বিলকিস খাতুন ও চাম্পাফুল গ্রামের আকবর আলির মেয়ে মুসলিমা খাতুন ময়না। গুরুতর দগ্ধ তেতুলিয়া গ্রামেরবিস্তারিত পড়ুন
দেবহাটায় প্রধানমন্ত্রীর প্রতীকী কবর খোড়া জামায়াত ক্যাডার গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটিতে ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকী কবর খুড়ে নৈরাজ্য সৃষ্টিকারী দুর্ধর্ষ জামায়াত ক্যাডার মোকছেদ আলী ওরফে খোকা (৫৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে দেবহাটা উপজেলার বহেরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোকছেদ দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মৃত কিয়ামদ্দিন গাজীর ছেলে। তার বিরুদ্ধে নাশকতা ও চাঁদাবাজিসহ অর্ধ ডজন মামলা রয়েছে। সাতক্ষীরার দেবহাটা থানার এস.আই ইয়ামিন হোসেন জানান- গ্রেফতারকৃত মোকছেদ আলীর বিরুদ্ধে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারিরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার আশাশুনিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় দিপালী মন্ডল নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ভোরে উপজেলার জেলপেটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী সনজিৎ মন্ডল পলাতক রয়েছে। নিহত গৃহবধূর বাবা নির্মল সরকার অভিযোগ করে বলেন- বিগত ৬ বছর আগে তার মেয়ের সাথে জেলপেটুয়া গ্রামের সনজিৎ মন্ডলের সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলেও রয়েছে। বিয়ের পর থেকে পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে সনজিতের পরকীয়ার সম্পর্কবিস্তারিত পড়ুন
