সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যা মামলায় মামুনের মৃত্যুদণ্ড বহাল

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রিভিও খারিজ করে এ আদেশ দেন। এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া ছাড়া আর কোনো পথ নেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামুনের। আদালতে মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী আখতার হামিদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে খালাফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সাইফুল ইসলামবিস্তারিত পড়ুন

ট্রাম্পকে বিষ মিশ্রিত চিঠি পাঠিয়ে হত্যাচেষ্টা!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষ-মিশ্রিত চিঠি পাঠিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে প্রাক্তন এক মার্কিন নৌসেনাকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম উইলিয়াম ক্লাইড অ্যালেন থ্রি; বয়স ৩৯। মার্কিন প্রেসিডেন্টের কাছে রাইসিনের মতো মারাত্মক বিষ মিশ্রিত চিঠি পাঠিয়েছিল ওই নৌসেনা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জিম ম্যাটিস, এফবিআই প্রধান ক্রিস্টোফার রে এবং নৌবাহিনীর প্রধান অ্যাডাম জন রিচার্ডসনকেও একই ধরনের চিঠি পাঠায় ওই ব্যক্তি। শনিবার তাকে মার্কিন আদালতে তোলা হয়েছে। তারবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৮ উপলক্ষে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে ও শিক্ষক উজ্জ্বল ব্যানার্জীর সঞ্চালনায় রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম,বিস্তারিত পড়ুন

কলারোয়া উন্নয়ন মেলায় ১ম স্থান ‘কৃষি অফিস’

কলারোয়া উপজেলায় উন্নয়ন মেলা- ২০১৮’র সমাপনি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ১ম স্থান অর্জন করেছে ‘কৃষি অফিস।’ শনিবার সন্ধ্যার পর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুসাইনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষি অফিসার মহাসীন আলীর হাতে পুরষ্কার তুলে দেন। ১ম স্থান অর্জন করে কৃষি সম্প্রসারন অধিদপ্তর অফিস, ৪টি দপ্তরের সমন্বয়ে ২য় স্থান অর্জন করে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর, সমবায় দপ্তরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সমাপ্ত

কলারোয়ায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে। ৩দিন ব্যাপী এ মেলার শেষ দিন শনিবার (৬অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে সমাপনি অনুষ্ঠানের আয়োজন কর হয়। মেলার বিভিন্ন স্টলে অংশগ্রহনকারী প্রতিষ্ঠান, রচনা ও চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী নাসীর হোসেন (৯ম শ্রেণি) ও আসাদুজ্জামান (৮ম শ্রেণি) এবং সাধারণ জ্ঞানে আবু আনাফ মাহিয়ান (৯মবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সভা

কলারোয়া উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ১৫তম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলারোয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্যে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ বলেন- ‘গ্রাম ডাক্তাররা হলেন মানুষের প্রাথমিক চিকিৎসার আশ্রয় স্থল। এই কারণে সবকিছুর উর্দ্ধে থেকে গ্রামেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রচনা প্রতিযোগিতা

কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ রচনা প্রতিযোগিতার বিষয় ছিলো: ‘দুর্নীতি প্রতিরোধে ছাত্রসমাজের ভূমিকা’। কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুল ও বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ৩০ জন শিক্ষার্থী রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে যথাক্রমে কলারোয়া সরকারি জিকেএমকেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ৫ম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানী, শিক্ষককে বদলী

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে এক স্কুল শিক্ষক কর্তৃক ৫ম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানী অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় স্কুল শিক্ষককে ডেপুটেশনে বদলী করা হয়েছে। সূত্র জানায়- ফকরাবাদ এলাকার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলয় কৃষ্ণ মন্ডল সরকারি নিয়মনীতির তুয়াক্কা না করে নিজের বাড়িতে সকাল-বিকাল-রাতে প্রাইভেট পড়ানোর কাজ করে থাকেন। প্রতিদিন সকালে স্কুল শুরুর আগ পর্যন্ত সাড়ে ৬টা থেকে বেলা ৮ টা পর্যন্ত, বিকালেবিস্তারিত পড়ুন

সভাপতি মেহেদী, সম্পাদক হাফিজুর

সাতক্ষীরার রসুলপুর যুব সমিতির নির্বাচনে সবুজ প্যানেলের বিজয়

সাতক্ষীরার রসুলপুর যুব সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (০৬ অক্টোবর) সকাল ০৯টা ধেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য নিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রসুলপুর যুব সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে ৩শ’৮৯ জন ভোটার। এর মধ্যে ৩শ’ ৬০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এ নির্বাচনে ১৫টি পদে দুটি প্যানেলে ৩০ জন প্রতিদ্বন্দিতা করে। সকাল ০৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সবুজ প্যানেলের সকল সদস্যবিস্তারিত পড়ুন

মামলার পর স্ত্রীকে তালাক

তালায় যৌতুকলোভী স্বামী-শ্বশুরের নির্যাতনে গৃহবধূকে হত্যা প্রচেষ্টা!

সাতক্ষীরা তালায় যৌতুকলোভী স্বামী,শ্বশুর ও শাশুড়ীর নির্মম নির্যাতনের শিকার গৃহবধু আছমা খাতুন(২৮) প্রাণে বেঁচে গেলেও সংসার টিকছেনা তার। ৪ বছরের একমাত্র শিশু কন্যাকে নিয়ে তার ঠাঁই হয়েছে পিত্রালয়ে। সর্বশেষ বাধ্য হয়ে অসহায় আছমা স্বামী শাহিনুর রহমান,শ্বশুর গোলাম মোস্তফা ও শ্বাশুড়ি খাদিজা বেগমের বিরুদ্ধে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করতে বাধ্য হয়েছেন। ঘটনাটি ঘটেছে তালা উপজেলার নেহালপুর গ্রামে। শিকার আছমা জানান- স্বামী শাহিনুর ও তার পিতা-মাতা মিলে যৌতুকের দাবিতেবিস্তারিত পড়ুন

ভারতে ভ্রমনে গিয়ে মনিরামপুরের মাদরাসা শিক্ষকের ইন্তেকাল

ভারতে ভ্রমনে গিয়ে দেশেটির পাঞ্জাবে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের এক মাদরাসা শিক্ষক ইন্তেকাল করেছেন। ইমদাদুল হক (৪৬) নামের এক মাদরাসা শিক্ষক ভারতের পাঞ্জাবে ভ্রমনরত অবস্থায় শনিবার ফজরের নামাজ শেষে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)৷ মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন৷ মরহুম ইমদাদুল হক রাজগঞ্জের হানুয়ার গ্রামের ক্বারী আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে ও খালিয়া এমএইচ দাখিল মাদরাসার সহকারি শিক্ষক (সমাজ বিজ্ঞান) ছিলেন৷ মরহুমের নিকটতম আত্মীয় সোহাগ জানান-বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারন করে সাতক্ষীরায় ৩দিন ব্যাপি ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিররনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষের মাঝে উন্নয়নের চিত্র তুলে ধরতে জননেত্রীবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে ৫০লাখ টাকার ঋন বিতরণ করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের আয়োজনে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের লোন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ১ শত জন উদ্যোক্তার মাঝে ৫০ লাখ টাকার লোন বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথিরবিস্তারিত পড়ুন

শার্শায় জাতীয় উন্নয়ন মেলার সমাপনী

যশোর-১ (শার্শা)’র সাংসদ আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন- ‘দেশের ১৮ কোটি মানুষকে মানব সম্পদে পরিণত করতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হবে। যা উপলব্ধি করতে পেরে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা দেশের মানুষকে মানব সম্পদে রুপান্তরিত করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। যার সফলতা ইতিমধ্যেই আমরা ভোগ করতে শুরু করেছি।’ দেশব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার আলোকে একযোগে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেনবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ৩ দিনের ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সমাপ্ত

আশাশুনিতে ‘উন্নয়নের অভিযাত্রার অদম্য বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে ৩ দিনের ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শেষ হয়েছে। শনিবার উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনের এ মেলা সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার মেলার শুভ উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী ও পরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিবিস্তারিত পড়ুন

আশাশুনিতে মৎস্যজীবী পরিবারের সংবাদ সম্মেলন

আশাশুনি উপজেলার কচুয়ায় মৎস্যজীবি পরিবারকে উচ্ছেদ ষড়যন্ত্র প্রতিকারের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার বিকালে কচুয়া (হামকুড়া) গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে তারা জানান- কচুয়া মৌজায় হামকুড়া নদীপাড়ের বাসিন্দা আদিত্য মন্ডল, হরিসাধন মন্ডলসহ ১৫ ঘরের বাসিন্দারা মাদ্র ১০ কাঠা জমিতে ঘরবেধে কষ্টকর জীবন যাপন করে আসছেন। একই মৌজায় এসএ ৪৪৯ খতিয়ানে, সাবেক দাগ ১৯১৯, হালদাগ ৪৩৯২ এ ৩৬শতক জমি তাদের মাসি ভুন্দি বেওয়ার সম্পত্তি। তারা গরীব হওয়ায় জালবিস্তারিত পড়ুন