সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আরো খবর...

তালায় নাশকতা মামলায় বিএনপির আরো ৭ জন গ্রেফতার

সাতক্ষীরা তালা থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বারুইহাটি শহীদ জিয়া স্মৃতি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে জামায়াত-বিএনপি’র আরো ৭ নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। থানা পুলিশ জানায়- রোববার থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বারুইহাটি শহীদ জিয়া স্মৃতি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলার আলাদি পুরের মৃত ওহাব সরদারের ছেলে মনিরুজ্জামান মনি(৪৫), নেহালপুরের মৃত এরশাদ আলীর ছেলে শেখ আলতাফ হোসেন(৫২), দোহার গ্রামের মৃত ছমির মোড়লেরবিস্তারিত পড়ুন

আরো খবর...

আশাশুনিতে ছাত্রলীগের আনন্দ মিছিল ও পথসভা

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দু’টি পৃথক ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড পাওয়ায় আশাশুনিতে ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও পথা সভা করা হয়েছে। সোমবার সকালে আশাশুনি সদরে এ কর্মসূচি পালন করা হয়। রোহিঙ্গা ইস্যুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের জন্য “ইন্টারন্যাশনাল এচিভমেন্ট এ্যাওয়ার্ড” এবং একক অসামান্য ও অনবদ্য নেতৃত্বের জন্য “স্পেশাল এ্যাওয়ার্ড ফর আউট স্ট্যান্ডিং লিডারশীপ” প্রাপ্ত হওয়ায় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ মিছিল ও পথ সভার আয়োজন করা হয়। উপজেলারবিস্তারিত পড়ুন

এমপিওভুক্তির দাবিতে এসিটি শিক্ষকদের জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি

এমপিওভুক্তি অথবা পরবর্তী প্রকল্পে স্থানান্তরের দাবিতে সেকায়েপ প্রকল্পের অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা সোমবার (৮ অক্টোবর) অবস্থান কর্মসূচি পালন করেছেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। এসময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। বাংলাদেশ এসিটি এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক চন্দ্র বর্মণ সাংবাদিকদের জানান- আজকের মতো অবস্থান কর্মসূচি স্থগিত করেছি আমরা। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান নেব। তিনি বলেন- ৫ হাজার ২০০বিস্তারিত পড়ুন

ট্রাম্পকে সুপরামর্শ দেয়ার চেষ্টা করি’

আমি ট্রাম্পকে সব সময় সুপরামর্শ দেয়ার চেষ্টা করি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তবে তার সুপরামর্শ ট্রাম্প শোনেন না বলেও জানিয়েছেন মেলানিয়া। আফ্রিকা সফররত মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বর্তমানে মিসরে রয়েছেন। সেখানেই এক প্রশ্নের জবাবে ট্রাম্প সম্পর্কে এ কথা জানান মেলানিয়া। আফ্রিকার চার দেশে মার্কিন ফার্স্ট লেডি হিসেবে প্রথম একক বিদেশ সফরে রয়েছেন মেলানিয়া ট্রাম্প। মেলানিয়া আরো বলেন, আমার পরামর্শ আর সৎ উপদেশ তিনি কখনো শোনেন, কখনো শোনেনবিস্তারিত পড়ুন

কথা কম বলে লড়তে থাকুন, গড়তে থাকুন দেশ

নির্বাচনে নিজেদের অবস্থান সম্পর্কে কোন ধারণাই রাখেন না, এমন নেতারা রাজনৈতিক জোট- মোহাজোট, ঐক্য, মহাঐক্য নিয়ে আবারো রাজপথ কাঁপানোর কথা বলছেন। কিন্তু চরম বাস্তব^তা হলো- ওয়ার্ড, ইউনিটি, থানা বিএনপি অথবা আওয়ামী লীগের সমর্থকদের পাশাপাশি সহায়সম্বলহীন টোকাই শ্রেণির লোকদেরকে ভ্যানে, পিকআপে, বাসে, ট্রাকে করে চড়া ভাড়ায় আনার মধ্য দিয়ে এগিয়ে চলছে ছলচাতুরির রাজনৈতিক এই প্রক্রিয়াগুলো। একজন কলাম লেখক ও নির্বাচন কমিশনে আবেদনকৃত ৭৬ টি দলের মধ্যে সকল শর্ত পূরণের পরও নিবন্ধন থেকেবিস্তারিত পড়ুন

‘আমি প্রায় মরেই যাচ্ছিলাম’

২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভয়াবহ সুনামির স্মৃতি আজও অনেকের মনেই টাটকা। চৌদ্দ বছর আগেকার প্রায় ১৪টি রাষ্ট্রে হানা দিয়েছিল সেই সুনামি। নিহত হয়েছিল প্রায় ২ লাখ ৩০ মানুষ। ভয়ঙ্কর ওই সুনামির কবলে পড়েছিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাও। সেসময় থাইল্যান্ডের ফুকেট দ্বীপে ছুটি কাটাচ্ছিলেন তিনি। কিন্তু ভাগ্যজোড়ে সেদিন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরেন। গত শনিবার সন্ধ্যায় কলকাতার গ্র্যান্ড হোটেলে ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০১৮’ অনুষ্ঠানে ‘কভি আলবিদা না কহেনা:ব্যাক টু দ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আত্মসমর্পন করে কারাগারে সাবেক এমপি হাবিব

সাতক্ষীরার বিজ্ঞ আদালতে আত্মসমর্পপন করলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। রবিবার (৭অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা যুগ্ম জজ আদালত-২ এ আত্মসমর্পন করে তিনি জামিন আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক অরুনাভ চক্রবর্তী জামিন নামঞ্জুর করে হাবিবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পৃথক ৪টি মামলায় আত্মসমর্পন করেন তিনি। এর মধ্যে একটিতে জামিন পেলেও অপর ৩টি মামলা জামিন না-মঞ্জুর হওয়ায় কারাগারে প্রেরণের আদেশ দেন বিজ্ঞ আদালত। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুলবিস্তারিত পড়ুন

পৃথক অভিযান

কলারোয়ায় তালার ছাত্রদল নেতাসহ ৩ ব্যক্তি আটক, ইয়াবা উদ্ধার

কলারোয়ায় নাশকতা মামলায় তালার ছাত্রদল নেতাসহ দু’জন ও ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (৬অক্টোবর) রাতে পৃথক অভিযানে তারা আটক হয়। থানা সূত্র জানায়- অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মদের নেতৃত্বে পুলিশের পৃথক টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভাধীন মির্জাপুরের হাবিবুল ইসলাম কলেজ এলাকা থেকে নাশকতার প্রস্তুতিকালে উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের আবু হোসেন খানের পুত্র বর্তমানে তালা উপজেলার ঘোনা গ্রামের বাসিন্দা খান নাজমুল হোসাইনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, ঈশ্বরীপুরের জয়

কলারোয়ায় ৮ম বজলুর রহমান স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সাতক্ষীরা স্পোর্টস ক্লাবকে পরাজিত করে ২য় রাউন্ডে উঠেছে শ্যামনগরের ঈশ্বরীপুর মুসলিম স্পোর্টিং ক্লাব। রবিবার (৭অক্টোবর) বিকেলে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। পাল্টাপাল্টি আক্রমন আর মুহুর্মুহু উত্তেজনায় নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র থাকে। পরে টাইব্রেকারে শ্যামনগরের ঈশ্বরীপুর ৪-৩গোলে সাতক্ষীরা স্পোর্টসকে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন। সহকারী রেফারি ছিলেন মিয়া ফারুক হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে কেঁড়াগাছি চ্যাম্পিয়ন

কলারোয়ার কেঁড়াগাছিতে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চুপড়িয়াকে হারিয়ে স্বাগতিক কেঁড়াগাছি চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার (৭অক্টোবর) বিকালে কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র থাকে। পরে টাইব্রেকারে স্বাগতিক কেঁড়াগাছি ফুটবল একাদশ ৫-৪ গোলে সাতক্ষীরার চুপড়িয়া ফুটবল একাদশকে পরাজিত করে। রেফারির দায়িত্ব পালন করেন মীর ইউনুস, সহকারী রেফারি ছিলেন রনি ও মিন্টু। মীর শওকত ও শাহিনের সার্বিক ব্যবস্থাপনায় খেলার ধারাভাষ্যে ছিলেন তাওহিদুজজামান। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন চ্যাম্পিয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিআরডিবি’র নব-নির্বাচিত নেতৃবৃন্দদের শপথ

কলারোয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)’র নবনির্বাচিত নেতৃবৃন্দদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (৭অক্টোবর) সকালে বিআরডিবি’র হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন নেতৃবৃন্দদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর হুসাইন। শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি মশিয়ার রহমান বাবু, সহ.সভাপতি আবুল কাশেম গাজী, সদস্য- নজরুল ইসলাম, আতাউর রহমান, আলী বক্স গাজী, মশিউর রহমান, নাছিমা বেগম ও হাসিনা খাতুন। উপজেলা বিআরডিবির বিদায়ী সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে পল্লীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পাঁচ দিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সাতক্ষীরায় ‘সাংবাদিকদের নিরাপত্তা : ঝুকি চিহ্নিতকরন, নিরাপত্তা পরিকল্পনা প্রনয়ন ও দায়মুক্তি’ বিষয়ক পাঁচ দিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। নিউজ নেটওয়ার্কের আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় রোববার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম আলাউদ্দিন মিলনায়তনে উক্ত কর্মশালাটির উদ্বোধন করা হয়। নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। এ সময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিস্তারিত পড়ুন

কালিগঞ্জের শিশুবলাৎকারকারীর শাস্তির দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুরে শিশুবলাৎকারকারী কর্তৃক স্থানীয় যুবলীগ নেতা ও ইউপি সদস্যদের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনার্কীন সংবাদ সম্মেলনে করেন- কালিগঞ্জের রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য সেলিম আহমেদ এবং রতনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম আহমেদ বলেন- গত ৩০ সেপ্টেম্বর কালিগঞ্জের রতনপুর ইউপির ৪নং ওয়ার্ড সদস্য মাসুম বিল্লাহ সুজনের বিরুদ্ধে পীরগাজন সরকারি প্রাথমিকবিস্তারিত পড়ুন

ভেস্তে গেলো আশাশুনিতে নাশকতার পরিকল্পনা, আটক ৯, হাতবোমা উদ্ধার

ভেস্তে গেলো আশাশুনিতে নাশকতার পরিকল্পনা। আটক করা হয়েছে ৯। উদ্ধার করা হয়েছে হাতবোমা। শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার গোয়ালডাঙ্গার জে.কে.ডি.এফ শুকুলিয়া দাখিল মাদ্রাসার মাঠে সরকার উৎখাতের পরিকল্পনার অংশ হিসাবে নাশকতার প্রস্তুতিকালে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো- উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মৃত মিয়ারাজ গাজীর পুত্র রেজাউল করিম (৪৯), কুড়িকাহুনিয়া গ্রামের মৃত জোহর আলী সানা পুত্র অহিদুজ্জামান (৪৫), প্রতাপনগর গ্রামের মৃত সোলায়মান গাজীর পুত্র আ. মান্নান (৬১), একই গ্রামের ওয়াজেদ আলীবিস্তারিত পড়ুন

বাংলাদেশ শীঘ্র উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে : শেখ আফিলউদ্দীন এমপি

যশোর-১(শার্শা)’র সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন- ‘একটি শিক্ষিত জাতি মানে একটি উন্নত রাষ্ট্র। কারণ শিক্ষিত জাতি কখনো পিছিয়ে পড়ে থাকেনা। তাই বাংলাদেশের প্রধান মন্ত্রী দেশের সকল কোমলমতী সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সবচেয়ে বেশি পরিশ্রম করছেন। সাথে শিক্ষা খাতকে উন্নত করতে প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষাভবন নির্মাণসহ দেশকে এগিয়ে নিতে যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলের যাত্রী হিসেবে পরিচিত লাভ করিয়েছেন।’ রবিবার সকাল ৯টার সময় নাভারন বারিপোতা আলমগীরবিস্তারিত পড়ুন

৮০০০ কোটি টাকা হারাতে পারেন রোনালদো!!

বেশ বড় ঝামেলাতেই পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন সাবেক মডেল ও বর্তমানে শিক্ষকতা করা ক্যাথরিন মায়োরগা। ৯ বছর পর নতুন করে করা এ মামলার খবর সবার আগে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ‘ডার স্পেইগেল’। এরই ধাক্কায় গত এক সপ্তাহে জুভেন্টাসের শেয়ারের দাম কমেছে ১৮.৪ শতাংশ। রোনালদো নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ অভিযোগে। মর্যাদাহানির মতো ব্যক্তিগত ক্ষতির কথা যদি সরিয়েও রাখা হয়, আর্থিক ক্ষতির পরিমাণটাও কম নয়। প্রায় ১০০ কোটি ডলারবিস্তারিত পড়ুন