Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শ্যামনগরে বনদস্যু মোমিন আটক

সুন্দরবনের বনদস্যু নুর আলম বাহিনীর সদস্য মোমিন গাজীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার ভোর রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার চুনকুড়ি তিন নদীর মোহনা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোমিন উপজেলার পার্শ্বেখালী গ্রামের মৃত হামিজ উদ্দীন গাজীর ছেলে। কোস্টগার্ডের কৈখালী ক্যাম্পের মেডিকেল অফিসার আমির হোসেন বলেন- শুক্রবার ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সুন্দরবনের মধ্যে চুনকুড়ি তিন নদীর মোহনায় বনদস্যু নুর আলম বাহিনীর সদস্যরা অবস্থান করছে। পরেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ভাড়াটিয়ার বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ

সাতক্ষীরার শহরে বিক্রিত জমির উপর ভাড়াটিয়া কর্তৃক অবৈধ ভাবে ঘর নির্মান ও মিথ্যা মামলা দিয়েও শেষ রক্ষা হলো না নাজিরা বেগমের। স্থানীয় জনতা একত্রিত হয়ে নাজিরা বেগমের অবৈধ ভাবে নির্মানকৃত ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তির নিশ্বাস ফেলেছে এলাকাবাসি। সুলতানপুর গ্রামের মো: সিরাজুল ইসলামের ছেলে জিয়াউল হক জানান, সুলতানপুর গ্রামের মৃত শফিউর রহমান ওরফে মিলনের স্ত্রী ফাতেমা খাতুন ও তার দুই কন্যার নিকট থেতে গত ৭ জুন ২০১৫ সালেবিস্তারিত পড়ুন
আরো খবর...
আশাশুনিতে রোপা আমন ধান চাষে লক্ষ্যমাত্রা অর্জিত

আশাশুনিতে খরিপ-২ রোপা আমন ধান চাষে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে ফসল উৎপাদনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনি উপজেলায় ৯ হাজার ১ শত ৩০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। যার মধ্যে উপসী ৯০০০ হেক্টর ও স্থানীয় জাতের ১৩০ হেক্টর জমি। সেখানে অর্জিত হয়েছে ১১০ হেক্টর বেশী অর্থাৎ ৯ হাজার ২ শত ৪০ হেক্টর। যার মধ্যে উপসী জাতের ৯ হাজার ৭০ হেক্টরবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে উন্মুক্ত মঞ্চে ভাব, লালন ও বিচ্ছেদ গান অনুষ্ঠিত

মনিরামপুরের রাজগঞ্জে উন্মুক্ত মঞ্চে ভাব, লালন ও বিচ্ছেদ গান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে রাজগঞ্জ হাইস্কুল মাঠে স্থানীয় হাবিবুর রহমান ও মনিরুজ্জামান মনির উদ্যোগে উন্মুক্ত মঞ্চে ভাব, লালন ও বিচ্ছেদ গান পরিবেশিত হয়৷ এক মঞ্চে এ গান পরিবেশন করেন আবু জাফর বয়াতি, শাহানাজ সরকার ও বাউল শিল্পী সোনালী সরকার৷ এ গানের আয়োজক হাবিবুর রহমান জানান- আসন্ন নবান্ন উৎসব, তাই এলাকাবাসি তাদের মনের আনন্দ ভুলে না যাই, এজন্য এই গানের আয়োজন করা হয়েছে৷
রাজগঞ্জে প্রয়াত এমপি খান টিপু সুলতানের স্মরণ সভা

খান টিপু সুলতান ঐক্য পরিষদের উদ্যোগে শুক্রবার বিকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ হাইস্কুল মাঠে প্রয়াত এমপি খান টিপু সুলতানে জীবন কর্মের উপর এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠিত এ স্মরণ সভায় আওয়ামী লীগ নেতা, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজগঞ্জ বাজার কমিটির সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, মাস্টার সাইদুজ্জামান লিটনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্যবিস্তারিত পড়ুন
শার্শার বারোপোতা থেকে ৪০ পিস সোনার বারসহ যুবক আটক

যশোরের শার্শা উপজেলার বারোপোতা গ্রাম থেকে ৪০পিস সোনার বার সহ সজিব রহমান (২০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে উপজেলার বারোপোতা গ্রামের বাজার থেকে তাকে আটক করাহয়। আটক সজিব রহমান বাগঁআচড়া সাতমাইল মাঠ পাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে। বিজিবি জানায়- পাচারকারীরা বড় একটা সোনার চালান বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচার করবে জানতে পেরে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বেনাপোল ক্যাম্পের বিজিবির টহল দল বারোপোতা বাজারের পাকা রাস্তায় অভিযান চালিয়ে সজিববিস্তারিত পড়ুন
মনিরামপুরের ঝাঁপা ইউনিয়নে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

অনুকূল আবহাওয়া, রোগবালাই ও পোকার আক্রমণ না থাকায় চলতি বছর যশোরের রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নে রোপা আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এ বছর বৃষ্টির অভাব থাকলেও আবহাওয়া কৃষকের অনুকূলে, তাই, আমন ধান চাষে কৃষকের বেগ পেতে হয়নি তেমন। বিশেষ করে রোগবালাই ও পোকার আক্রমণ একেবারে কম ছিল। তাই ফলন ও অন্যান্য বছরের চেয়ে এ বছর অনেক বেশি হবে বলে আশাবাদী কৃষক। সব ঠিকঠাক থাকলে মাস খানেকের মধ্যেই কৃষক নবান্নের আনন্দে ধানবিস্তারিত পড়ুন
উত্তরের হাওয়ায় কলারোয়ায় শীতের আগমনী বার্তা

শীতের আগমনী আসতে শুরু করেছে উত্তরের হাওয়ায়। উত্তরের হাওয়া বলে দিচ্ছে চলে এসেছে শীতের মহারাণী। হেমন্তের শিশির বিন্দুতে সাদা কাশফুলের রঙও এখন বিবর্ণ হয়ে আসছে। কলারোয়াসহ উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে শীত পড়তে শুরু করেছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার পরপরই হাল্কা কুয়াশা আর হিমেল হাওয়ায় বন্দী হয়ে শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে কলারোয়ার বিস্তীর্ণ জনপদে। মৃদু ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে। বিশেষ করে সাইকেল, মোটরসাইকেল, ভ্যানসহ অন্যান্য যানবাহনে চলতে গিয়ে শীতের অনুভূতিটা ভালোইবিস্তারিত পড়ুন
কলারোয়ার বালিয়াডাঙ্গায় আ.লীগের কর্মী সমাবেশে নৌকা বিজয়ের আহবান লাল্টুর

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে আ.লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এসময় তিনি আগামি জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান। ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগের সাংগঠনিকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় এবার নাশকতা মামলায় ৫ মহিলা জামায়াত নেত্রী আটক

কলারোয়ায় এবার জামায়াতের ৫ মহিলা নেত্রীকে আটক করলো পুলিশ। নাশকতার চেষ্টাকালে বুধবার সন্ধ্যায় পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় থানায় নাশকতা মামলা (নং-১৯/৩৩৪) হয়েছে। আটককৃতরা হলেন- পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন (৪০), কলারোয়া মাছ বাজার এলাকার অধ্যাপক ময়নুল হকের স্ত্রী তাজকিরা হক (৬০), উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের এসএম মোন্তাজ আলীর স্ত্রী মাহফুজা খাতুন (৪৮), রামভদ্রপুর গ্রামের মোন্তাজ আলীর স্ত্রী শাহিদা খাতুন (৬০) ও সোনাবাড়িয়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী ফিরোজাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৪ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা-গাঁজা উদ্ধার

কলারোয়ায় পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ইয়াবা ও গাঁজা। দায়ের করা হয়েছে পৃথক মামলা। থানা সূত্র জানায়- বুধবার রাতে গদখালী গ্রাম থেকে ওই গ্রামের মৃত তবিবুর রহমানের ছেলে নাহিদ হাসান (২৪)কে ২২পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এঘটনায় মামলা নং-২০(১০)১৮ হয়েছে। এদিকে, একই রাতে অপর অভিযানে পৌরসভাধীন গোপিনাথপুর-রুদ্রপুর পাকা রাস্তা থেকে ৫’শ গ্রাম গাঁজাসহ যশোরের কেশবপুরের কন্দপপুর গ্রামের রফিকুর ইসলামের ছেলে সোহেল রানা (২৫),বিস্তারিত পড়ুন
কলারোয়ার কামারালী স্কুলের সভাপতি চেয়ারম্যান রবিউল হাসান

কলারোয়ার কামারালী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৩য় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ১১নং যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার সকালে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যদের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। সেখানে সদস্যদের কন্ঠভোটের মাধ্যমে যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান সভাপতি নির্বাচিত হন। এসময় সেখানে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, সদস্য আকবার আলী, জাহাঙ্গীর আলম, আক্তারুজ্জামান, ছহিলউদ্দীন, শাহানাজ পারভীন, শিক্ষক সওকত আলী, শাহাবুদ্দীন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ‘প্রাণকেন্দ্রে’ পাক্ষিক সাহিত্য সভা অনুষ্ঠিত

‘প্রাণকেন্দ্রে’ পাক্ষিক সাহিত্য সভা কবি গাজী শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ আব্দুল হামিদ। আলোচনা করেন কবি মনিরুজ্জামান মুন্না, ইলোরা আরবী ও শরীফুল্লাহ কায়সার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি আবু সালেক চাঁদ। অধ্যক্ষ আব্দুল হামিদ বলেন, কবি যতো সহজ, প্রাঞ্জল ও সাবলীল লিখবে তত পাঠক হৃদয় আকৃষ্ট করবে। সেই কবিতা পাঠকপ্রিয় হয় যে কবিতা মানুষ ধারণ করতে পারে। মানুষের চাহিদাকে বিবেচনা করতে হবে কবি লেখকদের।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ধুলিহরে স্ত্রী ও কন্যা নিখোঁজ : থানায় জিডি

সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের শুকদেবপুর গ্রাম থেকে হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধূ ও এক কন্যা নিখোঁজ হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা থানায় একটি জিডি দায়ের হয়েছে। জানা যায়, গত রোববার (২১ অক্টোবর) বেলা সাড়ে দশটার দিকে শুকদেবপুর গ্রামের বিভুতি কয়াল (৩২) এর স্ত্রী হরি দাসী (৩০) ও পূজা (১৪) বাড়ী হতে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে। গত ৫দিন ধরে বিভিন্ন জায়গায় ও আত্মীয়-স্বজনদের বাড়ীতে খোঁজ করে তাদের এখনো পর্যন্ত কোন সন্ধান মেলেনি। হরিবিস্তারিত পড়ুন
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সমাবেশে নীতিকথা আর পরিচ্ছন্ন-সুশৃঙ্খলায় ব্যতিক্রমি পুরষ্কার

দ্বিতীয় পর্ব : মানসম্মত প্রাথমিক শিক্ষা ছড়িয়ে দিতে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিনই সমাবেশ হয়ে থাকে। তেমনি কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও তার ব্যতিক্রম নয়। সমাবেশে আমাদের প্রানের সংগীত, ‘জাতীয় সংগীতের’ পাশাপাশি শেখানো হয় নীতিকথা। অত্যাধুনিক সাউন্ড সিস্টেমে বাজানো হয় জাতীয় সংগীত। ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাই একসাথে, একসুরে জাতীয় সংগীত গাওয়া হয় যা একটি সুরের মূর্ছনা সৃষ্টি করে। সম্মানিত প্রধান শিক্ষক সাহেব সমাবেশে প্রতিদিনই কোন না কোন নীতিবাক্য বলে থাকেন, যা শিক্ষার্থীদের নৈতিকতাবিস্তারিত পড়ুন
আর্থিক দুর্নীতি ও আইন অজ্ঞতার অভিযোগ
সাতক্ষীরা জজ আদালতের পিপি ওসমান গনি অপসারণ

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) এড. ওসমান গনিকে অপসারন করা হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরায় পৌঁছানো আইন মন্ত্রণালয়ের এক পত্রে এই নির্দেশ দিয়ে তা অনতিবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। একই সাথে তার স্থলে পিপির দায়িত্ব লাভ করেছেন অতিরিক্ত পিপি এড. তপন কুমার দাস। গত ২৩ অক্টোবর আইন মন্ত্রণালয়ের সহকারি সচিব (পিপি/জিপি) আবদুস সালাম মন্ডল স্বাক্ষরিত পত্রে বলা হয় এড. ওসমান গনির নিয়োগ প্রশাসনিক কারণে বাতিল করা হলো। তারবিস্তারিত পড়ুন
