রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তেজগাঁও বিমানবন্দর যেন ‘বেহাত’ না হয়: প্রধানমন্ত্রী

তেজগাঁও বিমানবন্দর যেন ‘বেহাত’ না হয়, সেজন্য বিমান বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে তেজগাঁও বিমানবন্দরে বিমান বাহিনীর এয়ার মুভমন্টে ফ্লাইটের নতুন ভিভিআইপি কমপ্লেক্সের উদ্বোধন করে তিনি বলেছেন, “এই এয়ারপোর্ট কোনো দিনই বন্ধ হবে না। এটা বিমান বাহিনীর, বিমান বাহিনীরই থাকবে।” দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ এর দশকে তখনকার ব্রিটিশ সরকার তেজগাঁও বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করে। ১৯৪৫ সালে বিশ্বযুদ্ধ শেষে এটি বেসামরিক বিমানবন্দরে হিসেবে চালু হয়। ১৯৮১ সালেবিস্তারিত পড়ুন

মরা বাড়িতে কান্না করাই যাদের পেশা!

দুনিয়া জুড়ে কত শত অদ্ভুত পেশা রয়েছে তার কোন হিসাব নেই। তেমনি অদ্ভুত এক নতুন পেশার খবর পাওয়া গেছে, যা আমাদের কাছে নতুন হলেও এই প্রথা অনেক বছর ধরে চলে আসছে। এটি হল মরা বাড়িতে কান্না করার পেশা! মারা যাওয়া কোন ব্যক্তির বাড়িতে গিয়ে কালো কাপড় পরিহিত একদল নারী কান্না করতে থাকেন। তারা বুক এবং মাটি চাপরে ফুঁপিয়ে কান্না করতে থাকেন। তাদের মোটামোটা চোখের পানিতে গালে দাগ পড়ে যায়, কিন্তু সেটিবিস্তারিত পড়ুন

বিশ্বের সবচেয়ে দামি গাড়িটি কেমন?

গাড়ির প্রতি দুর্বলতা নেই এমন মানুষ প্রায় নেই বললেই চলে। একটা সুন্দর গাড়ি দেখলে আমরা তার দিকে তাকিয়ে থাকি। তবে বিশ্বের সবচেয়ে দামি গাড়িটি কেমন হতে পারে? তার মূল্যই বা কত? এ ব্যাপারে আনন্দবাজারের খবরে বলা হয়- সম্প্রতি নিলামে উঠেছিল ১৯৬৩ ফেরারি ২৫০ জিটিও গাড়িটি। গাড়িটির চেসিস নম্বর ৪১৫৩ জিটি। নিলামে গাড়িটির দাম উঠেছে ৭০ মিলিয়ন ডলার। আর এই দামের কারণেই ১৯৬৩ ফেরারি ২৫০ জিটিও বিশ্বের সবচেয়ে দামি গাড়ির স্বীকৃতি পেয়েছে।বিস্তারিত পড়ুন

মুহূর্তেই ধসে গেল ফুটপাত, চাপা পড়ল দুই নারী!

ফুটপাত ধরে কথা বলতে বলতে হাঁটছিলেন এক নারী চিকিৎসক এবং একজন নার্স। হঠাৎই পুরো ফুটপাতটাই ধসে যায়। মুহূর্তে মাটির গর্ভে তলিয়ে গেলেন দুজনই। ঘটনাটি ঘটেছিল স্থানীয় সময় বুধবার বিকেল চারটার দিকে তুরস্কের দিয়ারবাকির এলাকায়। কাজ শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন চিকিৎসক সুজান কুডে বালিক এবং নার্স ওজলেম ডুইমাজ। কথা বলতে বলতে ফুটপাত দিয়েই হাঁটছিলেন তারা। এক জায়গায় একটু দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎই ওই এলাকার পুরো ফুটপাত ধসে যায়। মুহূর্তের মধ্যেবিস্তারিত পড়ুন

সাইকেল চালালেই পুরস্কার বিয়ার!

এক বোতল বিয়ার মিলবে শুধুমাত্র সাইকেল চালালেই! ইউরোপের একটি শহরে রয়েছে এই রকমই ব্যবস্থা। ইতালির বোলোগনা শহরে বছর দু’য়েক ধরে চালু রয়েছে এই পরিষেবা। সাইকেল ছাড়া কিছু ক্ষেত্রে গণ পরিবহণ ব্যবহার করলেও মিলতে পারে বিয়ারের বোতল। দূষণের হাত থেকে শহরকে বাঁচাতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। একে বলা হচ্ছে গ্রিন ট্র্যাভেল। হাঁটলেও মিলতে পারে বিয়ার। আর সেক্ষেত্রে বিয়ারের বোতল এক থেকে বেড়ে হবে দুই। কিছু ক্ষেত্রে সাইকেল চালালে বিয়ার ছাড়া আইসক্রিমও মিলতেবিস্তারিত পড়ুন

ইমরুল-সৌম্যর সেঞ্চুরিতে বাংলাদেশের দুর্দান্ত জয়

শন উইলিয়ামসের সেঞ্চুরিতে বাংলাদেশকে বড় লক্ষ্য দিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু ইমরুল কায়েস ও সৌম্য সরকারের জোড়া সেঞ্চুরিতে সহজ জয়ে অতিথিদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। ২৮৭ রানের লক্ষ্য ৪৭ বল বাকি থাকতে পেরিয়ে যায় স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে মাশরাফির দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। রেকর্ড ছিল ইংল্যান্ডের অধিকারে। ২০১৬ সালে ২৭৮ রানেরবিস্তারিত পড়ুন

ঢাবি ‘ঘ’ ইউনিটে ভর্তির পুন:পরীক্ষা ১৬ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের প্রশ্নবিদ্ধ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় সাড়ে ১৮ হাজার শিক্ষার্থীকে ১৬ নভেম্বর নতুন করে পরীক্ষায় বসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই প্রচলিত নিয়ম অনুযায়ী ওই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ১০০ নম্বরের এই পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, “আগের নিয়মেই পরীক্ষা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের শুধু আমাদের ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করে নিলেইবিস্তারিত পড়ুন

ভারতের আদালতের রায়ে সালাহ উদ্দিন খালাস

ভারতে অনুপ্রবেশের মামলায় খালাস পেয়েছেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ; তাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশও দিয়েছে শিলংয়ের আদালত। বাংলাদেশে নির্বাচনের আগে শিলংয়ের আদালতের দেওয়া রায়ে খালাস পাওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন, তিনি এখন দেশে ফেরার জন্য উন্মুখ। নাটকীয়ভাবে উধাও হয়ে যাওয়ার পর গত তিন বছর ধরে ভারতের বাংলাদেশ লাগোয়া রাজ্য মেঘালয়ের রাজধানী শিলংয়ে রয়েছেন সালাহ উদ্দিন। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকার অভিযোগে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় ২০১৫বিস্তারিত পড়ুন

বিকল্প ধারায় যোগ দিলেন শমসের মবিন, মিলন, আজাদ

একাদশ সংসদ নির্বাচনের আঁচ লাগার মধ্যে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন বিকল্প ধারায় যোগ দিয়েছেন বেশ কয়েকজন রাজনীতিক। এদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, এরশাদ আমলের দুই প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন ও নাজিম উদ্দিন আল আজাদ। শুক্রবার বিকল্প যুবধারার বিশেষ কাউন্সিল অনুষ্ঠানে বি চৌধুরীর হাতে ফুল দিয়ে তারা তার দলটিতে যোগদান করেন। বিএনপি প্রতিষ্ঠাকালে বি চৌধুরী যেমন মহাসচিব ছিলেন, তেমনি ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন গোলামবিস্তারিত পড়ুন

কলারোয়ার যুবতীকে মুম্বাই পতিতালয়ে বিক্রি করলো ভারতীয় নাগরিক

বিয়ের ফাঁদে ভারতীয় নাগরিক মোহর আলী সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়া গ্রামের অষ্টাদশী বিউটিকে ভারতের মুম্বাই নিয়ে বিক্রি করেছে। বিউটি খাতুনকে উদ্ধারের জন্য তার মাতা রোকেয়া বেগম ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে ভারত সরকারের কাছে আবেদন করেছে। অভিযোগ সুত্রে ও সরেজমিনে জানা গেছে, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের এক অসহায় দরিদ্র পরিবারে বিউটির জন্ম। পিতা রুস্তম আলী পরের ক্ষেতে কামলা খেটে আর মাতা রোকেয়া পরের বাড়ি ঝি এর কাজ করে তিন সন্তান সহ ৫জনের সংসারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতি ও মোটরসাইকেল শোভাযাত্রা মিনিস্টার পার্কের

এই প্রথম কলারোয়ায় হাতি ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে মিনিস্টার পার্ক। শুক্রবার বিকেলে কলারোয়া পৌরসদরের বাজারে সুসজ্জিত একটি বিশাল বড় হাতি ও অর্ধ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করা হয়। মিনিস্টার পার্কে শীতের মৌসুমে বিভিন্ন পণ্যে ১৫ থেকে ৪০% পর্যন্ত ছাড় দেয়া ও ডিলারদের পুরষ্কারের অফার দিয়ে এটি আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে কলারোয়া থানার সামনে মিনিস্টার পার্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শো-রুমে ম্যানেজার আশরাফুজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পৃথক স্থানে দু’জনের আত্মহত্যা

কলারোয়ায় দু’জন আত্মহত্যা করেছে। শুক্রবার উপজেলার চান্দা ও পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে- শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের চান্দা গ্রামের মৃত সাহাজুদ্দীন সরদারের ছেলে আতাউর রহমান (৩৬) বাড়ির পাশের পরিত্যক্ত একটি ঘরের আড়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তিনি পেশায় মাদরা বাজারের দর্জি ছিলেন। তিনি বেশ কিছু দিন ধরে মানসিক সমস্যা ভুগছিলেন। এদিকে, কলারোয়া বাজারের মাজেদ হোটেলের সত্বাধিকারী আব্দুল মাজেদের স্ত্রী মাহফুজা খাতুন (৪০) আত্মহত্যাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নারীসহ ৮ ব্যক্তি আটক

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নারীসহ ৮ পলাতক আসামিকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার নাথপুর গ্রামের আবু তাহের গাজির ছেলে মাসুদ রানা (২১), চন্দনপুর গ্রামের আনারুল সরদারের ছেলে আলমগীর হোসেন (৪৫), কোটাবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমরান হোসেন(২৩), একই গ্রামের নাছের আলীর ছেলে রিজাউল ইসলাম (৪০), পৌর সদরের ঝিকরা গ্রামের অহিদুজ্জামানের ছেলেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় একটি সমবায় সমিতির বিরুদ্ধে গ্রাহকের টাকা ফেরত না দেয়ার অভিযোগ

কলারোয়ায় একটি সমবায় সমিতির বিরুদ্ধে এক ব্যক্তির সাড়ে ৪লাখ টাকা ফেরত না দেয়ার অভিযোগ উঠেছে। বেশি মুনাফার লোভ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে হতদরিদ্রদের প্রতারিত ও সর্বশান্ত করার ঘটনায় কলারোয়া থানায় অভিযোগও করা হয়েছে। অভিযোগটি করেছেন কলারোয়া উপজেলার উত্তর সোনাবাড়িয়া গ্রামের মৃত আফছার দালালের ছেলে আলী হোসেন। তার চন্দনপুরের গয়ড়া কলেজ মোড়ে ভাতের হোটেল আছে। অভিযোগ সূত্রে জানা গেছে- ‘শিশির ছোয়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’ নামে পরিচালক মনিরুল ইসলাম,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কাকডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ধুলিয়ার বাগডাঙ্গা

কলারোয়ার কাকডাঙ্গায় সজীব ওয়াজেদ জয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে চুপড়িয়া আপন স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে ধুলিয়ার বাগডাঙ্গা বেদনাথ ফুটবল একাদশ ফাইনালে উঠেছে। শুক্রবার বিকেলে কাকডাঙ্গা ফুটবল মাঠে স্থানীয় তরুণ সংঘ আয়োজিত ৮দলীয় নক-আউট টুর্নামেন্টের এ ম্যাচের প্রথমার্ধের ২০মিনিটে বাগডাঙ্গার স্ট্রাইকার শাহেদ গোল বক্সের বাইরে থেকে ফ্রি কিকের দূর্দান্ত শর্টে গোল করে দলকে ১-০তে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে দু’দলই গোলের নেশায় আক্রমণ-পাল্টা আক্রমণ করে। শেষ দিকে বাগডাঙ্গার মাঝমাঠের খেলোয়াড় ইমদাদুল গোল করেবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবর তালায় আসছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন

সাতক্ষীরার তালা উপজেলা ওয়ার্কার্স পার্টি সম্মেলন উপলক্ষ্যে সমাবেশে যোগ দিতে ২৮ অক্টোবর (রবিবার) তালায় আসছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। সমাবেশ শেষে তালা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করবেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ২৮ অক্টোবর রবিবার দুপুর ২টা সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ার দাবিতে তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিবিস্তারিত পড়ুন