রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় সুধিজন ও সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

কলারোয়ায় সুধিজন, সাংবাদিক ও শিক্ষক সমাজের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর.এম সেলিম শাহনেওয়াজ। সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি পর্বের পর সকলের সহযোগিতার প্রত্যাশা কামনা করে ইউএনও বলেন- ‘আমার অফিস ও মোবাইল নং সকলের জন্য উন্মুক্ত।’ বক্তরাও কলারোয়ার উন্নয়নে অবদান রাখার দাবি জানান ইউএনও’র প্রতি। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, রিপোটার্স ক্লাবের সহ.সভাপতি জাকির হোসেনবিস্তারিত পড়ুন

নৌকা বিজয়ের আহবানে কলারোয়ার কুশোডাঙ্গায় আ.লীগের সমাবেশ

কলারোয়ার কুশোডাঙ্গায় আ.লীগের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫নভেম্বর) সন্ধ্যায় কুশোডাঙ্গা বাজারে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা শেখ হাসিনা সরকারের উন্নয়ন-সাফল্য অব্যাহত রাখতে আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। আ.লীগ নেতা ও কুশোডাঙ্গার সাবেক ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজীর সভাপতিত্বেবিস্তারিত পড়ুন

কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খুলনা

কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোরদোয় আব্দুল ওদুদ ৮দলীয় গোল্ডকাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিতে সাতক্ষীরার কুশখালী শাপলা স্পোটিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে উঠেছে খুলনার হেলাল স্মৃতি সংসদ। সোমবার বিকেলে খোরদো হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথমার্ধের ১৭মিনিটে খুলনার হেলাল স্মৃতি সংসদের ১০নং জার্সিধারী খেলোয়াড় টিটু প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। বিরতীর পর দ্বিতীয়ার্ধের অন্তিম মুহুর্তে কুশখালীর শাপলা স্পোর্টিং ক্লাবের ১২নং জার্সিধারী খেলোয়াড় জাহিদ গোল করে দলকে সমতায় ফেরান। ফলে খেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া হোমিওপ্যাথিক কলেজে নবাগত ইউএনও’কে সম্মাননা

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের নবাগত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর.এম সেলিম শাহনেওয়াজের কলেজে প্রথম আগমন উপলক্ষ্যে তাঁকে সম্মাননা জানিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫নভেম্বর) সকালে কলেজে ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পদাধিকার বলে প্রতিষ্ঠানটির সভাপতি নবাগত ইউএনও’কে এসময় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন

কলারোয়ায় বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা ২হাজার ২’শ ১০জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে এ গুলো বিতরণ করা হবে। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সালিশি বৈঠকে গ্রামপুলিশকে মারপিট

কলারোয়ায় ইউপি চেয়ারম্যানে উপস্থিতিতে সালিশি বৈঠকে গ্রামপুলিশকে মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। মামলার বিবরণে জানা যায়- জমিজমা সংক্রান্ত বিরোধ বিষয়ে রবিবার (৪নভেম্বর) বিকাল ৩টার দিকে সালিশি বৈঠকে লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান নুরুল ইসলামের নির্দেশে লাঙ্গলঝাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে গ্রামপুলিশ জাকির হোসেন একই গ্রামের মৃত নূর বক্সের ছেলে নজরুল ইসলামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। এ ঘটনায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নৌকার পালে ভোটের হাওয়া, রবির নির্বাচনী গণসংযোগ

সাতক্ষীরা সদরে নৌকার পালে ভোটের হাওয়া বইছে। সোমবার (৫ নভেম্বর) বিকালে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির উদ্যোগে বিশাল নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বিগত সময়ে সাতক্ষীরা সদর-০২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ও জননেত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সময়ের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ ও নৌকা প্রতিকে ভোট চেয়ে সাতক্ষীরা শহরে নির্বাচনী গণসংযোগ করেছেন সাতক্ষীরার উন্নয়নেরবিস্তারিত পড়ুন

দেশকে এগিয়ে নিতে নারীদের আত্মকর্মসংস্থানের বিকল্প নেই : এমপি রবি

সাতক্ষীরায় অসহায় মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (০৫ নভেম্বর) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অফিস কার্যালয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ণ এবং নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে নারীদের প্রতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাতক্ষীরায় পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজে ফলক উন্মোচন ও কৃতি-শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ নভেম্বর) সকালে পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে অধ্যক্ষ মো. রবিউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকাবিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিলসহ আটক-২

ভারত থে‌কে পাচার হ‌য়ে আসার পর বেনাপোল সীমান্ত থেকে ১০৭ বোতল ফেনসিডিলসহ ২ পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার ভো‌রে বেনাপোলের পুটখালী মসজিদ বাড়ি বিজিবি পোস্ট এলাকা থেকে ফেন্সিডিলসহ তাদের আটক করে। আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে মঈনুল ইসলাম (২৮) ও একই গ্রামের রোজাউল ইসলামের ছেলে জমির হোসেন (২৩)। বিজিবি জানায়- তাদের একটি টহল দল গোপন খবর পেয়ে পাচারকারীদের ধাওয়া করে। এবিস্তারিত পড়ুন

আরো খবর...

আশাশুনি প্রেসক্লাবে নবাগত ইউএনও’র মতবিনিময়

আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা আশাশুনি প্রেসক্লাবে মতবিনিময় সভা করেছেন। সোমবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম। প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক প্রভাষক মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় উপদেষ্টা একেএম এমদাদুল হক, উপদেষ্টা অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সহ-সভাপতি আ. আলিম, সাধারণবিস্তারিত পড়ুন

ঝাউডাঙ্গার হাজিপুর ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ৩নং হাজিপুর ওয়ার্ড যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভায় সোমবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে হাজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অমিত ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর যুবলীগের সহ.সভাপতি আব্দুল খালেক, জাহিদ হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সিনিয়র সহ.সভাপতি কামরুজ্জামান পলাশ প্রমূখ। সভা শেষে অমিত ঘোষকে সভাপিত ও শামছুর রহমানকে সাধারণ সম্পাদক করেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মা সমাবেশ ও পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহি প্রতিষ্ঠান আছিয়া লুতফর প্রিপারেটরী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ ও পিএসএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান। সোমবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয় ক্যাম্পসে উক্ত অনুষ্ঠানে আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সাহিত্যিক ও কবি মনজুর লুতফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা এ কে এম মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রফিকুল ইসলাম, রামনগরবিস্তারিত পড়ুন

বৃষ্টিপাত ও ঝড়ো আবহাওয়ায় ইতালিতে ২০ জনের মৃত্যু

ইতালিতে সপ্তাহব্যাপী চলমান ঝড় ও বজ্রপাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংস হয়ে গেছে এক কোটি ৪০ লাখ গাছসহ কয়েক হাজার হেক্টর বনভূমি। নিহত ব্যক্তিদের মধ্যে ইতালির নাগরিক ছাড়াও একজন জার্মান পর্যটক রয়েছেন। অধিকাংশই ঝড়ে গাছ পড়ে মারা গেছেন। এছাড়া বজ্রপাতেও কয়েকজনের মৃত্যু হয়েছে। দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে শুরু হওয়া বিরূপ আবহাওয়ার কারণে দেশটিতে এ ধ্বংসযজ্ঞ নেমে এসেছে। গত বৃহস্পতিবার পাবর্ত্যাঞ্চলীয়বিস্তারিত পড়ুন

ভাগ্গোন্নয়নে মালয়েশিয়ায় গিয়ে লাশ হয়ে ফিরলো রাজগঞ্জের মোস্তাক

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের দরিদ্র মফিজুর রহমান মোড়লের ছেলে মোস্তাক আহমেদ মোড়ল (২১) জীবন-জীবিকার সন্ধানে স্বপ্নের দেশ মালয়েশিয়ায় যেয়ে লাশ হয়ে ফিরেছেন৷ ৪ নভেম্বর (রবিবার) সকাল সাড়ে ৯টার দিকে নিহত মোস্তাকের মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়৷ দরিদ্র পিতা সন্তানের নিথর দেহ দেখে বাকরুদ্ধ হয়ে যান৷ মা লাশের পাশে বার বার ছুটে যাচ্ছেন প্রিয় ছেলের মুখ খানা একবার দেখার জন্য৷ পরিবারের অন্যবিস্তারিত পড়ুন

যশোরের খেদাপাড়ায় মন্দির ভবন উদ্বোধন করলেন ভারতীয় হাইকমিশনার

যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া বাজারে বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে৷ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে মন্দির ভবন উদ্বোধন করে সুধি সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা৷ রবিবার বিকালে মন্দির চত্বরে উক্ত মন্দিরের ভবন উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের সভাপতি সুব্রত কুমার চক্রবর্ত্তী৷ সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক- ২) রাজেন উইকে,বিস্তারিত পড়ুন