রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

প্রেমের টানে ব্রাজিলিয়ান তরুণী কুমিল্লার লাকসামে

প্রেমের টানে কুমিল্লার লাকসামে ছুটে এসেছেন ২৫ বছর বয়সী জুলিয়ানা নামের এক ব্রাজিলিয়ান তরুণী। গত ৩১ অক্টোবর ঢাকায় একটি কাজী অফিসে প্রেমিক আবদুর রব হিরুর সঙ্গে জুলিয়ানার বিয়ে হয়। বাহরাইন প্রবাসী আবদুর রব হিরু লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দোগাইয়া গ্রামের আবুল খায়েরের ছোট ছেলে। সিলেট মদন মোহন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শেষবর্ষে অধ্যয়নরত অবস্থায় জীবিকার তাগিদে পাড়ি জমান প্রবাসে। বছরখানেক আগে তিনি দেশে আসেন। সাংবাদিকদের হিরু জানান, ২০১২ সালের জুলাইতে বাহরাইনবিস্তারিত পড়ুন

মঙ্গলবারের (৬নভেম্বর’১৮) আশাশুনির কয়েকটি খবর

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে সোমবার বিকাল ৫.২০ টায় তাকে আটক করা হয়। এসআই মঞ্জুরুল হাসান ও এএসআই মোকাদ্দেস হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার খরিয়াটি গ্রামের মৃত. ফজলে রহমান গাজী ওরফে ফেলু গাজীর পুত্র মাদক ব্যবসায়ী আ. বারীবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার থেকে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার সকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ মঙ্গলবার সাংবাদিকদের জানান, “তফসিল ঘোষণার পরদিন থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত রয়েছে আমাদের। সেই হিসেবে বৃহস্পতিবার তফসিল ঘোষণা হলে শুক্রবার সকাল থেকেই আমাদের মনোনয়ন ফরম নেওয়া যাবে।” আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানিয়েছেন, এবার তাদের মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০বিস্তারিত পড়ুন

এবার রাষ্ট্রপতির সাক্ষাৎ চাইলেন বি. চৌধুরী

আসন্ন একাদশ জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সময় চেয়ে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্টের নেতা ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। মঙ্গলবার সকাল ১০টায় রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে বি চৌধুরীর চিঠিটি পৌঁছে দেন বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক। রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার (রাষ্ট্রপতির) সঙ্গে আলোচনা করতে আগ্রহী। চিঠিতে আগামী ৭ নভেম্বরের মধ্যে আলোচনার জন্য সময়বিস্তারিত পড়ুন

উড়ন্ত মোটরবাইক!

সামনেই অপরাধীদের গাড়ি। পাল্লা দিতে পারছে না বাইকটা। হঠাৎ গাড়ির উপরে উঠে পড়ল উড়ন্ত বাইকটা। গাড়িকে ডিঙিয়ে সামনে এসে পড়ল। না, হলিউডের কোনও ছবির দৃশ্য নয়, একেবারে বাস্তব। দুবাইয়ের পুলিশ এই হোভার মোটরবাইক ব্যবহার করছে অপরাধীদের ধরতে। ‘জাইটেক্স টেকনোলজি সপ্তাহ’ শীর্ষক সম্মেলনে এই হোভারবাইক প্রকাশ্যে আসে। হোভারবাইক জরুরি পরিস্থিতিতে পুলিশ বাহিনী ব্যবহার করতে পারবে এবং রাস্তার গতিপ্রকৃতি বা অপরাধীদের অনুসরণ করতে প্রয়োজনে উড়েও যেতে পারবে। এই হোভারবাইক অনেকটা স্পিডার বাইক ধাঁচের,বিস্তারিত পড়ুন

তৈরি হবে বিশ্বের সবচেয়ে প্রসস্ত বিমান!

রাশিয়া ও চীন যৌথভাবে বিশ্বের সবচেয়ে প্রসস্ত যাত্রীবাহী বিমান তৈরির চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি ‘এয়ারশো চায়না’য় মডেল বিমান প্রদর্শন করেছে চীন এবং রাশিয়া। বিশ্বে যাত্রীবাহী প্রশস্ত বিমান তৈরির সংস্থা এয়ারবাস ও বোয়িংয়ের সঙ্গে প্রতিযোগিতার উদ্দেশ্যে এই প্রচেষ্টা শুরু করেছে বেইজিং ও মস্কো। এই বিমান তৈরির কাজে জড়িত রয়েছে রাশিয়ার ইউনাইটেড কর্পোরেশন এবং কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়না বা সিওএমএসি। অবশ্য প্রশস্ত বিমানের কারিগরি বা আর্থিক বিষয়ে বিশদ কোনও তথ্য এখনও প্রকাশ করাবিস্তারিত পড়ুন

সিঙ্গাপুরে কেন চুইংগাম নিষিদ্ধ?

অবসর অথবা কর্মব্যস্ত সময়ে আপনার মুখের ব্যস্ততা বাড়ায় চুইংগাম। বাচ্চা থেকে শুরু করে অনেক প্রাপ্ত বয়স্কও এটা খেতে পছন্দ করেন। এটি সব দেশে সহজলভ্য হলেও সিঙ্গাপুরে ব্যতিক্রম। কারণ দেশটিতে চুইংগাম বেচা-কেনা নিষিদ্ধ। এমনকি এটা বিক্রির সাজা আরও ভয়াবহ। দেশটিতে চুইংগাম বিক্রি করলে বিশাল অংকের জরিমানা ধরা হয়। সিঙ্গাপুরে চুইংগাম বিক্রির জরিমানা ১ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ লাখ টাকা। ১৯৯২ সাল থেকে এই আইন চালু করে সিঙ্গাপুর। তখন থেকেবিস্তারিত পড়ুন

‘সুইসাইড’ চিঠির দাম ২ কোটি টাকা?

সারা জীবন তিনি জ্বলেছিলেন। অর্থকষ্টে, প্রেমহীনতায়, বন্ধুদের বিশ্বাসভঙ্গে, সর্বোপরি অপ্রতিষ্ঠার আগুনে তাকে পুড়তে হয়েছিল জীবনভর। এমন মানুষ যে আত্মহত্যার সিদ্ধান্ত নেবেন, তাতে বিস্ময়ের কিছু নেই। সেই সিদ্ধান্তকে তিনি লিখেছিলেন এক চিঠিতে। সেই চিঠির দাম সম্প্রতি নিলামে দাঁড়াল ২৩৪,০০০ ইউরো বা ২৬৭,০০০ মার্কিন ডলার। যার অর্থমূল্যে ১ কোটি ৯৫ লক্ষ টাকা)। চিঠিটি লেখা হয়েছিল ১৮৪৫ খ্রিস্টাব্দের জুন মাসে। ১৯ শতকের ফরাসি কবি শার্ল বোদলেয়রের এক ‘সুইসাইড নোট’ ফ্রান্সের ওসেনাট অকশন হাউজের নিলামেবিস্তারিত পড়ুন

মানসিক চাপ দূর করে লবঙ্গ

লবঙ্গের গুণাগুণ শুধু রান্নাতেই নয়, তার বাইরেও আছে। সুস্বাস্থ্যে লবঙ্গ নানাভাবে আমাদের উপকারে আসে। যেমন- ১) দাঁত যন্ত্রণা- দাঁতের যন্ত্রণায় কষ্ট পেলে লবঙ্গ চিবিয়ে খেলে যন্ত্রণা কমবে। ২) বমি বমি ভাব- লবঙ্গ মুখে রাখলে বা পানির সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে খেলে আপনার বমি বমি ভাব দূর হবে। ৩) ফ্লু- হাল্কা গরম পানিতে ১০ ফোঁটা লবঙ্গ তেল ও মধু যোগ করে, সেটা খেয়ে নিন। ভাইরাস জ্বরে কাজে দেবে। ৪) মানসিকবিস্তারিত পড়ুন

বিবিসি বাংলার প্রতিবেদন

ফেসবুক স্ট্যাটাস: স্টিকার কমেন্ট দিয়ে কি আইডি বাঁচানো যায়?

‘আমার ফেসবুক আইডি রিপোর্ট হচ্ছে, কমেন্টে রেসপন্স করুন প্লিজ’ বা ‘আইডি ঝুঁকির মধ্যে আছে, স্টিকার কমেন্ট প্লিজ’- এ ধরনের অনেক স্ট্যাটাস ফেসবুকে প্রায়ই হয়তো চোখে পড়েছে। যারা সেই স্ট্যাটাস দিয়েছেন, তাদের তালিকায় থাকা বন্ধুরা অসংখ্য মন্তব্য করে, স্ট্যাটাস দিয়ে সেই ফেসবুক আইডি রক্ষার চেষ্টাও করেছেন। কিন্তু বাস্তবে এরকম মন্তব্য কতটা কাজে আসে? সত্যিই কি এসব স্টিকারের মাধ্যমে করা মন্তব্য ফেসবুক আইডি বাঁচাতে পারে? জাহিদুল ইসলামের নামে একজন তার ফেসবুকে লিখেছেন ,বিস্তারিত পড়ুন

দাফনের ১৫ দিন পর বাড়ি ফিরলেন ‘মৃত’ ব্যক্তি!

‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই’। রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনীর মাধ্যমে কবেই সে কাহিনী ফুটিয়ে তুলেছিলেন। এতো নয় ছিল গল্পকথা। কিন্তু বাস্তবেই এমন ঘটনা ঘটল ভারতের কেরলে। বাস্তবে অবশ্য কাদম্বরী নয় সাজি নামে এক ব্যক্তির জীবনেই ঘটল এমন কাণ্ড। কেরলের ওয়ানাদের বাসিন্দা সাজি। বয়স প্রায় পঞ্চাশের গণ্ডি ছুঁই ছুঁই। পড়াশোনা খুব বেশি দূর পর্যন্ত করেননি। রাজমিস্ত্রির কাজ করেই চালাতেন সংসার। নিজের রাজ্যে কাজের অভাব, কিন্তু পেট তো আর সে কথাবিস্তারিত পড়ুন

চোখের সামনে ‘দ্বীপ’ গায়েব!

চোখের সামনে গায়েব হয়ে গোটা একটি দ্বীপ। এই ঘটনায় স্তম্ভিত পেশাদার ভূগোলবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ। জাপানের এসানবেহানাকিতাকোজিমা নামের একটি দ্বীপ পুরোপুরি হারিয়ে গেছে। জানা গেছে, হোক্কাইডোর সারুফাৎসু গ্রামের থেকে ৫০০মিটার দূরত্বে অবস্থিত ছিল এই দ্বীপটি। জাপানের সমুদ্রে অবস্থিত ১৫৮টি জনবসতিহীন দ্বীপেরই একটি ছিল এসানবেহানাকিতাকোজিমা। ২০১৪ সালে তাকে এই নাম দেয় জাপান সরকার। আন্তর্জাতিক আইন অনুসারে, সেই ভূখণ্ডকেই ‘দ্বীপ’ বলা যাবে, যেটি জোয়ারের সময়েও পানির উপরিতলে জেগে থাকে। সেদিক থেকেবিস্তারিত পড়ুন

দুর্গন্ধ মোজা বিক্রি করে নারীর আয় ৯৫ লাখ টাকা!

জামা-কাপড় নয়, শুধুমাত্র মোজা বিক্রি করে বছরে ১ লাখ ব্রিটিশ পাউন্ড আয় করেন এক নারী। তাও আবার ব্যবহৃত দুর্গন্ধযুক্ত মোজা। এমনই এক খবরে আপাতত উত্তাল সোশ্যাল মিডিয়া। জানা যাচ্ছে, ৩৩ বছর বয়স্ক মডেল রক্সি সাইকস সম্প্রতি স্বীকার করেছেন তিনি তার ব্যবহৃত মোজা ও জুতা বিক্রি করে বছরে যা আয় করেন, তার অর্থমূল্য প্রায় ৯৫ লাখ টাকা। লন্ডনের বাসিন্দা রক্সি তার ইনস্টাগ্রাম পোস্টে প্রায়ই পোস্ট করেন তার পায়ের বিভিন্ন বিভঙ্গের ছবি। তারবিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের জানাজায় মানুষের ঢল

হাজার হাজার মানুষের ভালবাসা আর শ্রদ্ধায় ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়ে চীর বিদায় নিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম। সোমবার বাদ আছর যশোর ঈদগাহ মাঠে তৃতীয় বার জানাজার নামাজ শেষে কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সোমবার সকাল ১০টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হয়। ৭২ বছরবিস্তারিত পড়ুন

কাদের সিদ্দিকী ঐক্যফ্রন্টে

একদিন সময় নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন কামাল হোসেন নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্টে। সোমবার দুপুরে মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে দলের বর্ধিতসভা শেষে এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার ঘোষণা দেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, “আজকের দিন আমার জীবনে শ্রেষ্ঠ দিন। আমি আনন্দের সাথে আজ আমার দলের সিদ্ধান্ত ঘোষণা করছি যে, আমি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে যোগদান করছি।” সাবেকবিস্তারিত পড়ুন

জনতার বিক্ষোভ

কলারোয়ায় ৫ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

কলারোয়ায় ৫ম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক প্রধান শিক্ষককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ন্যাক্কারজনক এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভও করেছে শত শত এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে সোমবার (৫নভেম্বর) দুপুরে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পাঁচ ধানঘোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয়রা জানান- ওই স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেনের কাছে তার বাড়িতে সন্ধ্যার পরে প্রাইভেট পড়তো ৫ম শ্রেণির ওই ছাত্রী। প্রাইভেট পড়ানোর সুযোগে শিক্ষক জাকির গত ৪দিন যাবত ওই ছাত্রীকে যৌন নিপীড়ন চালিয়েবিস্তারিত পড়ুন