শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া সীমান্তে শাল-চাদরসহ এক ব্যক্তি আটক

কলারোয়া সীমান্তে চোরাচালানীদের তাড়া করে ভারতীয় শাল-চাদরসহ বহনকারী মোটরসাইকেল চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার বেলা ১টার দিকে উপজেলার কেঁড়াগাছির আমতলী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক সাইদুল্লাহ (২৮) উপজেলার বাকসা গ্রামের আরমান আলীর ছেলে। কাকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক সাহিদুল ইসলাম জানান- সোমবার ওই সময় ওই সীমন্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে চোরাকারবারীরা ভারতীয় মালামাল নিয়ে কলারোয়া অভিমুখে যাওয়ার সময় তাদেরকে তাড়া করলে মোটরসাইকেলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফসল উৎপাদনশীলতা বৃদ্ধির উপর কৃষক প্রশিক্ষণ

কলারোয়ায় ফসল উৎপাদনশীলতা বৃদ্ধির উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দিনভর ওই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। শাক-সবজি, ফসল ফলন বৃদ্ধি, কম্পোষ্ট সার উৎপাদনে প্রযুক্তি ব্যবহারের উপর এ প্রশিক্ষণে উপজেলার কেরালকাতা ইউনিয়নের পুটুনি-বহুড়া-কোটা-নাকিলা ও বলিয়ানপুর মহিলা কৃষি সমবায় সমিতির ৬০জন কৃষক ও কৃষানী অংশ নেন। প্রশিক্ষন প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী, উপ-সহকারী কৃষি অফিসার গোলাম রসুল ও মৃণাল কান্তি মন্ডল। প্রশিক্ষণ নেয়া কৃষক-কৃষাণীদের মধ্যেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ

কলারোয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর.এম সেলিম শাহনেওয়াজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট কেএম মনিরুল ইসলাম, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মারুফ আহম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, নির্বাচন অফিসার মাসুদুর রহমান, আনসার-ভিডিপি কর্মকর্তা মনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক ইশার আলী।বিস্তারিত পড়ুন

কলারোয়ার ওফাপুরে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

কলারোয়ায় জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১২নং যুগিখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ওফাপুর গ্রামের পালপাড়ায়। এ ঘটনায় ওই গ্রামের বাসিন্দা মৃত ছাউল্যাহ গাজীর পুত্র মফিজুল ইসলাম বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের বিবরণে জানা যায়- ওই গ্রামের পালপাড়ার পূর্ব পাশে ইসলাম গাজীর বাড়ির সামনের পিচের পাকা রাস্তা ও কপোতাক্ষ নদের ধারের মাঝখান দিয়ে জনগণের চলাচলের জন্য কাঁচাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফেসবুকে হয়রানীর অভিযোগে জিডি

কলারোয়ায় ফেসবুকে ফেইক আইডি খুলে হয়রানি করার অভিযোগে আমিনুল ইসলাম শিমুল নামে এক ব্যক্তিকে থানায় জিডি করেছেন। সে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা গ্রামের নজরুল ইসলামের পুত্র। একই গ্রামের হাবিব (২১) নামে জনৈককে বিবাদী করে তিনি ওই জিডি করেন। ভূক্তভোগি শিমুল ও তার দায়ের করা জিডি সূত্রে জানা গেছে- আমার (আমিনুল ইসলাম শিমুল) একটা ফেসবুক একাউন্ট আছে। যার প্রোফাইল নেম ‘আমিনুল ইসলাম শিমুল’। বিবাদী Roman Habib নামে একটি ফেসবুক প্রোফাইল আছে। গতবিস্তারিত পড়ুন

প্রাচীণ স্থাপত্য

তালার প্রত্নতত্ত্ব বিভাগের অনুসন্ধানে অস্তিত্ব মিলেছে আদি-মধ্য যুগের

পুরাকীর্তির সন্ধানে সাতক্ষীরার তালায় প্রথম বারের মত খনন কার্যক্রম শুরু করেছে প্রতœতত্ত্ব বিভাগ। উপজেলার আগোলঝাড়া ও ডাঙ্গা নলতার মধ্যবর্তী ঝুঁড়ি ঝাড়ার মাঠের উঁচু মাটির ঢিবিতে গত ৭ নভেম্বর ক্যাম্প স্থাপন ও ১১ নভেম্বর থেকে শুরু করেছে এই খনন কাজ। এর আগে ২০১২ সালে প্রত্নতত্ত্ব বিভাগ নিজেদের আওতায় নিয়ে স্থানটি সংরক্ষণ করে। জেলার প্রথম শুরু হওয়া খননে ইতোমধ্যে প্রত্নতত্ত্ব বিভাগ ধারণা করছে,আদি ও মধ্য যুগের মাঝামাঝি সময়ের স্থাপনা এটি। গত ৬ দিনেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অবৈধভাবে ইটভাটা নির্মাণের অভিযোগ উঠেছে

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে কালিগঞ্জে সরকারি খাস ও চরভরাটি জমি দখল করে অবৈধভাবে ইটভাটা নির্মাণের প্রতিকার দাবি করায় ভাটা মালিক ওই এলাকার এক সাবেক ইউপি মেম্বর ও তার পরিবারের সদস্যদের জানমালের ক্ষতিসহ মিথ্যে মামলায় জড়িয়ে দেয়ার হুমক দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কালিগঞ্জের রাজাপুর গ্রামের মৃত তালেব আলী মোড়লের ছেলে সাবেক ইউপি মেম্বর রইছুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন

মরনোত্তর বিশেষ যাত্রা পদক পেলেন বংশীবাদক যতীন্দ্রনাথ দত্ত

দক্ষিণ বাংলার যাত্রা আন্দোলনের অন্যতম দিশারী প্রয়াত অমর বংশীবাদক ও যাত্রারত্ন যতীন্দ্রনাথ দত্ত, যাত্রা শিল্পে বিশেষ অবদান রাখায় যশোরের মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক মরনোত্তর বিশেষ যাত্রাপদকে ভূষিত হয়েছে৷ গত ১৬ নভেম্বর যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি মিলনায়তনে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত কবি, সাহিত্যিক ও শিল্পী সম্মেলনে প্রয়াত এই গুনী শিল্পীকে মরনোত্তর পদক প্রদান করা হয়৷ ডাঃ মোকাররম হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল গাজী শহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধানবিস্তারিত পড়ুন

ভয়ঙ্কর সামুয়েল, চার দশকে ৯০ খুন!

যুক্তরাষ্ট্রের ৭৮ বছর বয়সী সামুয়েল লিটল চার দশকে কমপক্ষে ৯০ জন মানুষকে হত্যা করার অভিযোগ স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছেন লুইজিয়ানা ও জর্জিয়ার তদন্তকারীরা। তারা এসমব মানুষকে খুনের রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছিলেন। সেই তদন্তে আস্তে আস্তে বেরিয়ে আসে সামুয়েলের নাম। বর্তমানে সে তিনটি খুনের অভিযোগে ক্যালিফোর্নিয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে। পুলিশের তথ্য অনুযায়ী, লুইজিয়ানার হোমা এলাকায় দু’টি হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়েছে সামুয়েল। ওই দুটি হত্যাকাণ্ডের একটি শিকার হয়েছিলেন ডরোথি রিচার্ডবিস্তারিত পড়ুন

ইঞ্জিনবিহীন ট্রেনের যাত্রা!

এবার ইঞ্জিনবিহীন একটি ট্রেনের যাত্রা শুরু হয়েছে ভারতে। দেশটির বেরিলি থেকে মোরাদাবাদ পর্যন্ত গত শুক্রবার থেকে এ ট্রেনের যাত্রা শুরু হয়েছে। সম্পূর্ণ এসি এই ট্রেন সেল্ফ প্রপিউলেশন মোডিউলে ১৬০ কেএমপিএইচ এ চলবে। এতে দ্রুত অ্যাক্সেলারেশনের জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার রয়েছে। শত কোটি রুপি খরচে নির্মিত এই ট্রেনটি প্রথম লং ডিসট্যান্স ট্রেন, যাতে কোনো আলাদা ইঞ্জিন নেই। ইন্টিগ্রাল কোট ফ্যাক্টরির তৈরি এ ট্রেনটি-কে দেখা হচ্ছে শতাব্দী এক্সপ্রেসের উত্তরসূরি হিসেবে। ট্রেনটি বানাতে ১৮বিস্তারিত পড়ুন

‘নামাজে’ তাজমহলের পবিত্রতা নষ্ট, তাই শুদ্ধিকরণ করতে ‘আরতি’! ভারতে তোলপাড়

নামাজ আদায়ের ফলে প্রেমের স্মৃতিসৌধ তাজমহলের পবিত্রতা নাকি নষ্ট হয়েছে, তাই পবিত্রতা ফিরিয়ে আনতে তাজমহল চত্বরেই ধূপ-ধুনো দিয়ে পূজা-আরতি করার অভিযোগ উঠল ভারতের কট্টরপন্থী হিন্দু গোষ্ঠী বজরং দলের এক নারী নেত্রী ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে। শনিবার সোশ্যাল মিডিয়ায় এমন এক দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই তোলপাড়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) ও ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর পক্ষ থেকে ওই ভিডিওর সত্যতা যাচাই করে দেখা হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রীয় বজরং দলেরবিস্তারিত পড়ুন

বিয়েবাড়ির একদিনের খরচ শুনলে চোখ কপালে উঠবে!

আগামী ১ ডিসেম্বর মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন প্রিয়াংকা চোপড়া। তবে বিদেশের মাটিতে নয়, বিদেশি প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধার জন্য দেশের মাটিকেই বেছে বলিউড অভিনেত্রী। রাজস্থানের যোধপুরের উমেদ ভবনে নিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন প্রিয়াংকা। তবে এই বিলাস বহুল উমেদ ভবন প্যালেসের একদিনের খরচ শুনলে চোখ কপালে উঠবে যে কারও। ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৫০ লাখ টাকা। তৎকালীন মহারাজা উমেদ সিং কৃষকদের কর্ম-সংস্থানের জন্য এইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-১ আসনে মহাজোটের প্রার্থী নিয়ে দোটানা, হতে পারে ‘চমক’ও!

সাতক্ষীরা-১ (জাতীয় সংসদ-১০৫) তালা-কলারোয়া আসনে আওয়ামী লীগসহ মজাজোটের শীরক দলের ১৯জন নেতা মনোনয়ন প্রত্যাশী। জেলার অন্য তিনটি আসনের চেয়ে সবচেয়ে বেশি মনোনয়ন প্রত্যাশী এই আসনে। মহাজোটের শরীক জাতীয় পার্টি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিরও পছন্দের শীর্ষে রয়েছে এই আসনটি। নিজ দলের নাকি জোটের শরীক দলের প্রার্থী চূড়ান্ত হচ্ছে, সেটি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে আলোচনা-সমালোচনা যাই হোক, আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটিতে জিতে আসতে পারবে এমন প্রার্থীর খোঁজে আছে দলটি।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাটে ‘বন্ধন কাপ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, ভাদড়া সেমিতে

কলারোয়ার কাজীরহাটে ৮দলীয় নক আউট ‘বন্ধন কাপ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় টাইব্রেকারে ৮-৭ গোলে খোরদো রাইজিং স্পোটিং ক্লাবকে হারিয়ে ভাদড়া ফুটবল একাদশ সেমিফাইনালে উঠেছে। রবিবার (১৮নভেম্বর) বিকেলে কাজীরহাট হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের আয়োজনে কাজীরহাট প্রগতি সংঘ। উদ্বোধনী খেলার প্রথমার্ধের ১৬মিনিটে খোরদোর ১১নম্বর জার্সিধারি খেলোয়াড় কামরুল গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির পরে ১১ মিনিটে হ্যান্ডবলের সুবাদে ভাদড়ার ১৩নম্বর জার্সিধারি খেলোয়াড় হুমায়ুন পেনাল্টি শটে গোল করে দলকে সমতাই ফেরান। এর কিছুক্ষন পরবিস্তারিত পড়ুন

উৎসবমুখর পরিবেশে কলারোয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের পিইসি পরীক্ষা শুরু

কলারোয়া উৎসবমুখর পরিবেশে ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (১৮নভেম্বর) ইংরেজি বিষয়ের মধ্য দিয়ে দেশের সর্ববৃহৎ এ পরীক্ষা কলারোয়া উপজেলার ১৩টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনি ও ১২টি কেন্দ্রে মাদরাসার ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার হোসেন জানান- পৌরসভাসহ উপজেলার ১৩টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ৩হাজার ৭’শ ১৮জন। এর মধ্যে ছাত্র ছিলো ১হাজার ৭’শ ৫৩জন ও ছাত্রীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কলারোয়ায় ১’শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাদ্দাম হোসেন (৩৫) উপজেলার দলুইপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের পুত্র। থানা সূত্র জানায়- গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে দলুইপুর ব্রিকসের সামনের রাস্তা থেকে থানা পুলিশের একটি টিম ১’শ গ্রাম গাঁজাসহ সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা (নং- ১৫, তাং- ১৭/১১/১৮ইং) হয়েছে। রবিবার দুপুরে আসামিকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। কলারোয়া থানার অফিসারবিস্তারিত পড়ুন