শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় হরিনাম সংকীর্ত্তন ও ভাগবত আলোচনা

কলারোয়ায় হরিনাম সংকীর্ত্তন ও ভাগবত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১নভেম্বর) সকালে পৌরসভাধীন উত্তর মুরারীকাটি পালপাড়া শহীদ স্মৃতি রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয় মহা প্রভূ সেবক সংঘের আয়োজনে অনুষ্ঠানে ১৪২৫ বঙ্গাব্দের দামোদর ব্রত সমাপনান্তে পবিত্র গীতা পাঠ, হরিনাম সংকীর্ত্তন, ভাগবত আলোচনা ভোগরাগ, মঙ্গল আরতি ও প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি শ্রী গোষ্ঠ চন্দ্র পাল ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক অসিত ঘোষ। ভাগবত আলোচনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই চাউল ব্যবসায়ীকে অর্থদন্ড

কলারোয়া বাজারে পাটজাত ও পাটের বস্তা না রাখার অপরাধে দুই চাউল ব্যবসায়ীকে অর্থ দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে কলারোয়া বাজারে চাউল পট্টি এলাকার আশরাফ আলী (৪০) ও জামশেদ আলী (৭০) এর দোকানে চটের বস্তা না রেখে প্লাস্টিকের বস্তায় চাল রাখার অপরাধে ২হাজার করে ৪হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর.এম সেলিম শাহনেওয়াজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পাট পরিদর্শক আকরাম হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নাশকতার অভিযোগে এক ব্যক্তি আটক

কলারোয়ায় নাশকতার অভিযোগে ফিরোজ আলম (৩২)নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। সে উপজেলার পাইকপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে তার বাড়ী থেকে আটক করে থানা পুলিশ। থানার এসআই সুবির কুমার ঘোষ জানান- গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে ফিরোজ আলমকে আটক করা হয়। তার বিরুদ্ধে কলারোয়া থানায় নাশকতা মামলা নং-১(১১)১৮ রয়েছে।

কলারোয়ার ঝাপাঘাট প্রাইমারি স্কুলে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

কলারোয়া থানার ঝাপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতের মিষ্টি রোঁদে বসে মনোরম পরিবেশে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। বুধবার সকালে স্কুল চত্বরে এ উপলক্ষ্যে আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা করেন- স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সহকারি শিক্ষক তরিকুল ইসলাম, জুলেখা খাতুন, আছিয়া খাতুন, জাকিয়া সুলতানা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে ৪র্থ শ্রেণির আমেনা খাতুন। প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারি শিক্ষকবিস্তারিত পড়ুন

আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাতক্ষীরার হাসানুর রহমান

বেসরকারি টেলিভিশন আনন্দ টিভি বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাতক্ষীরার হাসানুর রহমান। গত ২১ নভেম্বর আনন্দ টিভির (এইচ.আর এ্যাডমিন) ম্যানেজার মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত পত্র তার হাতে তুলে দেন। হাসানুর রহমান সাতক্ষীরা তালা উপজেলার তৈলকুপী গ্রামের সোসলেম সরদারের পুত্র। তিনি দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি, জনতার মিছিল পত্রিকার বিশেষ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরা প্রেস ডট কমের প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। হাসানুর রহমান সাংবাদিকসহ সকল শ্রেনী পেশার মানুষেরবিস্তারিত পড়ুন

বেনাপোলে ফেন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫১ বোতল ফেন্সিডিলসহ একটি মোটর সাইকেল জব্দ করেছে বিজিবি। বুধবার (২১নভেম্বর) দুপুরের সময় সীমান্তে বারোপোতা তিন রাস্তার মোড় থেকে এ মাদকসহ মোটর সাইকেল জব্দ করাহয়। বিজিবি জানায়- গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় সীমান্ত হতে বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানিরা মোটর সাইকেলে করে ফেন্সিডিল বহন করছে। এমন সংবাদে বিজিবি সেখানে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।পরে মোটর সাইকেলটি উদ্ধার করে সিট কভারের ভিতর বিশেষবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

বুধবার (২১ নভেম্বর) মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য, প্রধান শিক্ষকসহ সকল সহকারি শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

রসুলপুর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে থানাঘাটা ইয়ং টাইগার্স চ্যাম্পিয়ন

সাতক্ষীরায় রসুলপুর ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রসুলপুর ফুটবল মাঠে রসুলপুর যুব সমিতির আয়োজনে রসুলপুর যুব সমিতির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন রসুলপুর যুব সমিতির প্রধান উপদেষ্টা এম জামান খান। রসুলপুর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় এনাকুনডা বনাম থানাঘাটা ইয়ং টাইগার্স। টসে জিতে এনাকুনডা ব্যাট করতে নেমে সবক’টি উইকেট হারিয়ে ৩৬ রান সংগ্রহবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে ঈদ এ মিলাদুন্নবী (সঃ)

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নেংগী-ফরিদপুর গ্রামে বুধবার (২১ নভেম্বর) আরবি ১২ই রবিউল আওয়াল প্রিয় নবী হযরত মোহাম্মাদ (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) এর শুভ আগমন ও জন্মদিন উপলক্ষ্যে এক জশনে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী (সঃ) এর র‍্যালি ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সকাল ৯ টার সময় নেংগীর হাট জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিষ্ণুপুর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক পরিদক্ষিন করে নেংগী ফরিদপুর হাটে এসে শেষ হয়ে দোয়া অনুষ্ঠান ও তাবারকবিস্তারিত পড়ুন

আসন্ন নির্বাচন উপলক্ষ্যে কলারোয়ায় সাংবাদিকদের সাথে রিটার্নিং কর্মকর্তার মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কলারোয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আর.এম সেলিম শাহনেওয়াজ। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় কলারোয়া প্রেসক্লাব, রিপোটার্স ক্লাব, পৌরসভা প্রেসক্লাব ও কলারোয়া থেকে প্রকাশিত প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া নিউজ’র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে বিভিন্ন কর্মপন্থা ও আচরণবিধি নিয়ে আলোচনা হয় মতবিনিময় সভায়। সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ ও বক্তব্যের জবাবে উপস্থিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাটের ফুটবল টুর্নামেন্টে জালালাবাদ সেমিতে

কলারোয়ার কাজীরহাটে বন্ধন কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় টাইব্রেকারে খোরদো কপোতাক্ষ একাদশকে ৪-৩গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে জালালাবাদ ফুটবল একাদশ। মঙ্গলবার বিকেলে কাজীরহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলার পুরোটা সময় পাল্টাপাল্টি প্রতিদ্বন্দ্বিতা হলেও গোলশুন্য ড্র থাকে। পরে টাইব্রেকারে ৫টা করে শটে ৩টা করে গোল করে। পরে ১টি করে শটে উভয় পক্ষ মিস করে। তারপরে ১টি করে শটে খোরদো মিস করলেও জালালাবাদ গোল করে। ফলে ৪-৩ গোলে খোরদোকে পরাজিত করে জালালাবাদ ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা প্রদান

কলারোয়ায় ব্রাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এসএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ব্র্যাক শিক্ষা অফিসে এই টাকা প্রদান করা হয়। ব্র্যাক স্কুল থেকে পঞ্চম শ্রেনীর সমাপনী পরীক্ষা পাশ করে বিভিন্ন হাইস্কুলে ভর্তি হয়ে এ বছর এসএসসি পরীক্ষা অংশ গ্রহন করা দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রী কাছ আবেদনপত্র সংগ্রহ করে, যাচাই বাছাই করে পরীক্ষার ফি বাবদ মাথাবিস্তারিত পড়ুন

জিনিসপত্র লুট

সাতক্ষীরায় সাংবাদিকের ব্যক্তিগত কার্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভাংচুর

বিডি নিউজ, দেশ টিভি প্রতিনিধি’র ব্যক্তিগত কার্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রাণকেন্দ্র ভাংচুর করে জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। ভবনের কক্ষটি ভাড়া প্রদান করেন পলাশপোলস্থ আব্দুল জলিল। আব্দুল জলিলের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে আলবারাকা শপিং মলের মালিক বুলু ও তার বাহিনী নিয়ে বনানী মার্কেটের ছাদ ভেঙে ক্যামেরা, ল্যাপটব, হারমোনিয়াম, তবলা, চেয়ারসহ মুল্যবান জিনিস দিন দুপুরে লুট করে নিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সিভিল সার্জনের বিরুদ্ধে টিপসহ ও এক্সরে জালিয়াতির মামলা

সাতক্ষীরা সদর হাসপাতালের সদ্য অবসরে যাওয়া সিভিল সার্জন তওহীদুর রহমানসহ ছয় জনের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মামলা হয়েছে। রোগীর টিপ সই ও এক্স-রে জালিয়াতির মাধ্যমে ডাক্তারি সনদপত্র প্রদানের অভিযোগে গত সোমবার সাতক্ষীরার পাটকেলঘাটা থানার এনায়েতপুর শানতলা গ্রামের মৃত শাহবাজ ফকিরের মেয়ে স্কুল শিক্ষিকা মারুফা খাতুন বাদী হয়ে এ মামলাটি করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার আদেশ জানা যায়নি। মামলার অন্য আসামিরা হলেন, সদর হাসপাতালের অফিস সহকারী আক্তারুজ্জামান, সেবিকাবিস্তারিত পড়ুন

আরো খবর...

রাজগঞ্জে স্বামীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ীতে অবস্থান

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের পল্লীতে স্বামীর স্বীকৃতি পাওয়া দাবিতে স্বামীর বাড়ীতে অবস্থান নিলেও স্বীকৃতি পাইনি রিয়া খাতুন নামের এক নবম শ্রেণির ছাত্রী৷ অবশেষে স্বামী পক্ষ তাকে বাড়ী থেকে বের করে দিলে ওই রাতেই থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়৷ পরদিন সকালে উভয় পক্ষ থানায় হাজির হয়ে স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসা করে নেওয়া হবে এই মর্মে একটি লিখিত দিয়ে মেয়েকে ছাড়িয়ে নিয়ে আসে৷ জানা গেছে, গত রোববার (১৮ নভেম্বর) সকাল থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার চারটি আসনে শরিকের চাপে আ.লীগ; ভালো নেই বিএনপিও

সাতক্ষীরা বাংলাদেশের সর্ব দক্ষিণ পশ্চিমাঞ্চলের সুন্দরবন ঘেঁষা সীমান্তবর্তী একটি জেলা। দশম জাতীয় সংসদ নির্বাচন থেকে এ জেলায় ৪টি আসন নির্ধারণ করেছেন নির্বাচন কমিশন। এর আগে এ জেলায় জাতীয় সংসদ নির্বাচনে ৫টি আসন ছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরার এ চারটি আসনে সব রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা বেশ আগে থেকেই নিজ নিজ দলের মনোনয়ন প্রত্যাশায় কাজ শুরু করেছেন। এরই অংশ হিসেবে জনসম্পৃক্ততা বাড়াতে ক্ষমতাসীন আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদ ও জাতীয়বিস্তারিত পড়ুন