Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরার বল্লী ইউনিয়নে আ.লীগের বর্ধিত সভা

সাতক্ষীরার বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ ডিসেম্বর) বিকালে সদরের বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বল্লী মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এলেই উন্নয়ন করে। আপনারা আমাকে নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবার সুযোগ দিয়েছিলেন।বিস্তারিত পড়ুন
কালিগঞ্জে উগ্রপন্থা প্রতিরোধে অভিভাবকদের ষান্মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিউনের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদরাসার শনিবার (৮ই ডিসেম্বর) সকাল ১০.০০ টার সময় পিস কনসোর্টিয়াম রূপান্তার সংস্থার সহযোগিতায় উগ্রপন্থা প্রতিরোধ সক্ষম জনগোষ্ঠীকে সম্পৃক্তকরনে মাদরাসা ব্যবস্থাপনা কমিটি এবং অভিভাবকদের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার বাংলা প্রভাষক ও সাংবাদিক মোঃ নুরুল আমিন সাহেবের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ (চলতি দায়িত্ব) মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার ইংরেজি প্রভাষক মোঃ জুবাইর ইসলাম, ইসলামের ইতিহাসবিস্তারিত পড়ুন
হীরা দিয়ে খচিত বিমান!

টুইটার হ্যান্ডেলে এমিরেটস এয়ারলাইন সংস্থা ছবিটি পোস্ট করতেই চিন্তায় পড়েছেন নেটিজেনরা। সবার মুখে প্রশ্ন একটাই, এটা সত্যি। যদিও ক্যাপশনে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে ছবিটি বানিয়েছেন সারা শাকিল নামে এক শিল্পী। কিন্তু সেদিকে চোখ যাবেই বা কি করে! তখন কয়েক লক্ষাধিক হিরের ঝলকানিতে নেটিজেনদের চোখ গেছে আটকে। বিষয়টি খোলসা করা যাক। গত মঙ্গলবার ‘ব্লিং৭৭৭’ নামে একটি হীরা খচিত বিমানের ছবি পোস্ট করে এমিরেটস এয়ারলাইন সংস্থা। ছবিটি পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়েবিস্তারিত পড়ুন
তালার সরুলিয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মুড়োগাছা

তালা উপজেলার সরুলিয়ায় ৮দলীয় বাৎসরিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মুড়োগাছা ফুটবল একাদশ। সৈয়দপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। শনিবার (৮ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলার প্রথমার্ধে আক্রমন পাল্টা আক্রমনের মধ্য খেলার ২৪ মিনিটে এইচএমএস মুড়োগাছার ১২নম্বর জার্সিধারী খেলোয়াড় ইব্রাহিম বিজয়সূচক একমাত্র গোলটি করেন। ধারাভার্ষে ছিলেন সজিব হোসেন মাস্টার ও অলিউর রহমান মাস্টার। রেফারির দায়িত্ব পালন করেন জাফরুন খান চৌধুরী (শামু)। তাকে সহায়তা করেন মাস্টার জাহাঙ্গীর আলম ও সঞ্জয় কুমারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পেশাজীবী চালকদের প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরা জেলা প্রসাশনের সহযোগিতায় ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে ধারাবাহিক ভাবে প্রতি তিন মাস অন্তর দু’দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে শুরু হয়েছে পেশাজীবি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা আর শেষ হবে রবিবার। কর্মশালায় সভাপতিত্ব করেন মোটর ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল। দু’দিনবিস্তারিত পড়ুন
যশোরের বেনাপোলে মদ ও ফেন্সিডিল সহ দুজন আটক

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে মদ ও ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাত ৮টার দিকে শার্শার পুটখালী সীমান্ত থেকে ৫৯ বোতল ফেন্সিডিল সহ নুরউদ্দিন হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি। অপর দিকে শনিবার ভোরে বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া পাকা রাস্তার পাশ থেকে বরকত আলী (৪৭) নামে আর এক মাদক ব্যবসায়ীকে ১৫ বোতল ফেন্সিডিল ৬ বোতল বিয়ার ও ১ বোতল ভারতীয় মদ সহ আটক করাহবিস্তারিত পড়ুন
আরো খবর...
আশাশুনিতে ওয়ারেন্টের আসামী গ্রেফতার

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। এএসআই কবির হোসেন অভিযান চালিয়ে সিআর ১২৪/১৭ মামলায় গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে পলাতক আসামী নছিমাবাদ গ্রামের জামাল গাজীর পুত্র জাহাঙ্গীর গাজীকে গ্রেফতার করেন। আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে। কৃষকলীগের সভা আশাশুনি উপজেলা আওয়ামলীগের উদ্যোগে বিজয় দিবস, সংসদ নির্বাচন ও সাংগঠনিক বিষয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগ সভাপতি স মবিস্তারিত পড়ুন
তালায় নিজ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অসহায় সফিকুল!!

সাতক্ষীরা তালায় স্ত্রী ও ভাইদের অত্যাচারে নিগৃহিত এক ব্যক্তিকে ফাঁসাতে এবার স্ত্রীকে দিয়ে মিথ্যা নারী নির্যাতন মামলা করিয়েছে তারই ভাইয়েরা। এমনটি অভিযোগ এনে নিগৃহিত শফিকুল ইসলাম ভাই ও নিজ স্ত্রীর বিরুদ্ধে বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে তালা উপজেলার প্রসাদপুর এলাকায়। অভিযোগে জানা গেছে, তালা উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত ইব্রাহিম ফকিরের ছেলে মোঃ শফিকুল ইসলাম ফকিরের সাথে ১৯৯৩ সালের ২৬ নভেম্বর ইসলামী শরিয়ত মোতাবেক ৯,৯৯৯ টাকা দেন মোহরে বিয়ে হয়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-১ আসনে চূড়ান্ত মনোনয়নে নৌকা প্রতীক বরাদ্দের চিঠি লুৎফুল্লাহ’র

সকল জল্পনা-কল্পনার পর অবশেষে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকা প্রতীক বরাদ্দের চিঠি পেলেন বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। আওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪দলীয় জোট তথা মহাজোটের প্রার্থী হিসেবে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ও দলটির সাতক্ষীরা জেলার সভাপতি মুস্তফা লুৎফুল্লাহকে ‘নৌকা’ প্রতীক বরাদ্দের জন্য রিটার্নিং অফিসার বরাবর চিঠি দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। ৭ডিসেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্যাডে দলটির সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি জাতীয়বিস্তারিত পড়ুন
নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে সাতক্ষীরা মুক্ত দিবস

নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে সাতক্ষীরা মুক্ত দিবস। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল সাড়ে ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যবিস্তারিত পড়ুন
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার

যশোরের শার্শার অভয়বাস গ্রামে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল ও দু’রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পাঁচভুলোট সীমান্ত ফ্ঁড়ীর বিজিবি জোয়ানরা। শুত্রবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভয়বাস গ্রামের জাহিদের বাড়ির সামসাইটের উপর থেকে এ অস্ত্রও গুলি উদ্ধার করে বিজিবি। বিজিবি খুলনা ২১ ব্যাটালিয়নের কর্মকর্তা ইমরান সরকার জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভুলোট বিওপি’র বিজিবি সদস্যরা অভয়বাস গ্রামের জাহিদের বাড়িতে অভিযান চালায়। এসময়ে তার বাড়িরবিস্তারিত পড়ুন
প্রতীক বরাদ্দের দ্বারপ্রান্তে ধানের শীষে হাবিব আর হিসাব-নিকাশে নৌকায় লুৎফুল্লাহ’র নাম!

প্রতীক বরাদ্দের দ্বারপ্রান্তে এসে শেষমেশ নৌকা প্রতীক কে পাচ্ছেন- এমন প্রশ্ন এখন কলারোয়ার বিভিন্ন হাটবাজারের চায়ের দোকানসহ মোড়ে মোড়ে। সাতক্ষীরা-১ (জাতীয় সংসদ-১০৫, তালা-কলারোয়া) আসনটিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩ দলীয় জোট তথা জাতীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী বিএনপির হাবিবুল ই্সলাম হাবিব ধানেরশীষ প্রতীক পাচ্ছেন- এটা প্রায় নিশ্চিত। তবে ১৪ দলীয় জোট বা মহাজোট থেকে এখনো ৬ডিসেম্বর এ রিপোর্ট লেখা পর্যন্ত চূড়ান্ত না হলেও শেষমেশ নৌকার মাঝি বর্তমান সাংসদ অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ-ই হতেবিস্তারিত পড়ুন
আত্মত্যাগের ৬ ডিসেম্বর : কলারোয়া হানাদার মুক্ত দিবস

প্রফেসর মো. আবু নসর ৬ ডিসেম্বর সাতক্ষীরা জেলার কলারোয়া হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে ৯মাস সশস্ত্র সংগ্রাম, বহু আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আজকের এই দিনে কলারোয়া পাক হানাদারমুক্ত হয়। মহান মুক্তিযুদ্ধে কলারোয়ায় ২৭জন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। কলারোয়া অঞ্চলে মুক্তিযুদ্ধ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জ্বীবিত করতে কলারোয়া হানাদার মুক্ত দিবসের ইতিহাস নি:সন্দেহে অসাধারণ ভূমিকা রাখে। মহান মুক্তিযুদ্ধে কলারোয়া ছিলো ৮নংবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গ্রামপুলিশদের পরিচয়পত্র ও টর্সলাইট প্রদান করলেন এসপি

এই প্রথম কলারোয়ায় ১শ’১০ জন গ্রামপুলিশদের মাঝে পরিচয়পত্র ও টর্সলাইট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কলারোয়া থানা চত্বরে ‘কলারোয়া মুক্ত দিবস’টি স্মরণীয় করে রাখতে প্রতিটি গ্রাম পুলিশ ও দফাদারদের মাঝে পরিচয়পত্র ও একটি করে টর্সলাইট বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এগুলো বিতরণ করেন। এসময় তিনি গ্রামপুলিশ বা গ্রাম মহাল্লাদারের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আ. লীগের বিশেষ আলোচনা সভা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ের লক্ষ্যে কলারোয়া বিশেষ আলোচনা সভা করেছে আ.লীগ। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা আ.লীগের সহ-সভাপতি মনোরঞ্জন সাহা’র সভাপতিত্বে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনার আহবান জানান। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, সাংগঠনিক সম্পাদক ভিপি মোর্শেদ ও রবিউল আলম রবি, দেয়াড়াবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ‘৬ ডিসেম্বর মুক্ত দিবস’ উদযাপন

কলারোয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৬ ডিসেম্বর কলারোয়া মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৭টায় পৌর সদরের তুলশীডাঙ্গা খাদ্য গুদাম গোডাউন মোড়ে নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং সকাল সাড়ে ৭টায় কলারোয়া ফুটবল মাঠের দক্ষিণ পাশে অবস্থিত মহান মুক্তিযুদ্ধে শহীদদের গণকবরে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
