মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার জয়নগরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ ১৫ ও ১৬ মার্চ

কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের তারিখ ঘোষনা করা হয়েছে। আগামি ১৫-১৬ মার্চে এ স্মার্ট কার্ড বিতরণ করা হবে। বিষয়টি নিশ্চিত করে জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু জানান- ১৫ মার্চ তারিখে ১,২,৩,৪,৫নং ওয়ার্ড এর ভোটারদের সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় থেকে কার্ড বিতরণ করা হবে। বিতরণ কার্ডের সংখ্যা ৪৯৪০। ১৬ মার্চ তারিখে ৬,৭,৮,৯নং ওয়ার্ড এর ভোটারদের বদরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিতরণ করা হবে। সেখানে কার্ডের সংখ্যা ৪৯৬৩। সময়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ছফুরননেছা মহিলা কলেজে আলোচনা সভা

সাতক্ষীরায় ছফুরননেছা মহিলা কলেজে আলোচনা সভা ও বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মার্চ) দুপুরে ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ছফুরননেছা মহিলা কলেজের প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, সেলিম আক্তার, এস.এম শফি কামাল,বিস্তারিত পড়ুন

কেশবপুর উপজেলা নির্বাচনে ৮প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ॥ ৪ জনের বাতিল

কেশবপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে-৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটর্নিং অফিসার। বুধবার সকালে সিনিয়র যশোর জেলা নির্বাচন অফিসে কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও সিনিয়র যশোর জেলা নির্বাচন অফিসার হুমায়ূন কবির উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তজার্তিক নারী দিবস উপলক্ষ্যে মানববন্ধন

“সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস-২০১৯ উপলক্ষ্যে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার (৬মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মূখার্জী, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ,বিস্তারিত পড়ুন

নাগরিক সেবা প্রদানে হয়রানী নয়: সাতক্ষীরা উপজেলা পরিষদের সভায় এমপি রবি

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মার্চ) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী’র সঞ্চালনায় সদর উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘নাগরিক সেবা প্রদানে সাধারণ মানুষকে হয়রানী করা যাবেনা। আমরা জনপ্রতিনিধিরা জনগণের চাকর। জনগণেরবিস্তারিত পড়ুন

ঝাউডাঙ্গা কলেজ পরিচালনা পরিষদের সভা

সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজ পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মার্চ) সকালে কলেজের অধ্যক্ষ এর অফিস রুমে ঝাউডাঙ্গা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা কলেজ প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম শওকত হোসেন, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, কলেজের বিদ্যুৎসায়ী সদস্য সরদার এ মজিদ, মো. আনিছ উদ্দিন, এ্যাড. আব্দুল লতিফ, মো. আজমল উদ্দিন, মো. রফিকুল ইসলাম, অভিভাবকবিস্তারিত পড়ুন

যশোরে শিশু ধর্ষণ ও হত্যায় জড়িত মাদক ব্যবসায়ী শামীম বন্দুকযুদ্ধে নিহত

যশোরে শিশু আফরিন তৃষা ধর্ষণ ও হত্যায় জড়িত মাদক ব্যবসায়ী শামীম (৩০) বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার ভোরে যশোর শহরতলীর খোলাডাঙ্গার সোহরাবের রাইস মিলের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এসময় একটি ওয়ান শুটারগান ও ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত শামীম শহরতলীর খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা। যশোর কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, ভোর সাড়ে ৩টার দিকে পুলিশ খবর পায়বিস্তারিত পড়ুন

তালায় ৮টি দোকান আগুনে ভূস্মিভূত

সাতক্ষীরার তালা বাজারে আগুনে পুড়ে ছাঁই হয়েছে ৮টি মুদিখানা দোকান। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ব্যাবসায়ি ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তালা কাঁচাবাজারের ৮টি দোকানে আগুন লাগে। আগুনে পুড়েছে স্থানীয় ব্যবসায়ি বিশ্বনাথ সাধু, শক্তি সাধু ও আব্দুল জলিলসহ ৮জনের দোকান। এ সময় গ্রামের অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে বাজারে থাকাবিস্তারিত পড়ুন

কলারোয়ার সেই অসুস্থ্য ফাহিমার খোঁজখবর নিলেন ডিসি, সহযোগিতা করবেন চিকিৎসার

কলারোয়ার সেই অসুস্থ্য ফাহিমার চিকিৎসার আশ্বাস দিয়ে তার খোঁজখবর নিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। ‘পঁচন ধরা পা দু’টি কাটারও টাকা নেই কলারোয়ার ফাহিমার! সাহায্যের আবেদন’- শীর্ষক শিরোনামে সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকা ও মিডিয়ায় সংবাদ প্রকাশের পর সেটা নজরে আসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জেলার এ শীর্ষ কর্মকর্তা। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নৈতিকতা আর সহমর্মিতায় এগিয়ে আসলেন ডিসি। জানালেন চিকিৎসার দায়িত্ব নেয়ার বিষয়টিও। কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ভ্যানচালক ফজিজুলবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগে লাল্টু-সাহাজাদা-খুকু

কলারোয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু। মঙ্গলবার (৫মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন, জয়নগর ইউনিয়ন ও পৌরসভায় গণসংযোগ করেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের এ প্রার্থী। রাতে পৌরসভার মুরারীকাটি দাখিল মাদরাসা ঈদগাহ ময়দানে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে এবং সন্ধ্যার পর জয়নগর ইউনিয়নের মানিকনগর প্রাইমারি স্কুল চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাসকদল আ.লীগের কলারোয়া উপজেলা সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ঔষধ ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমান আদালতের

কলারোয়া বাজারের দুই ঔষধ ব্যবসায়ীকে ৮হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৫মার্চ) বেলা ১১টার দিকে ওই অভিযান পারিচালিত হয়। অনুমোদনহীন, ভারতীয় ও মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখার অপরাধে উপজেলা সদরের কবির ফার্মেসীর মালিক আবু তাছিরকে ৫হাজার টাকা ও বাবলু মেডিকেল হলের মালিক শাহাজান আলীকে ৩হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদেরকে কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়। ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর.এম সেলিম শাহনেওয়াজ এ অভিযান পরিচালনাবিস্তারিত পড়ুন

কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভায় ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা

কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫মার্চ) বেলা ১১টার দিকে শ্রমিক ইউনিয়নের নিজস্ব ভবনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন-সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করা হয়। এছাড়া কলারোয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু, ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহানাজ নাজনীন খুকুর পক্ষে সমর্থন জানিয়ে নির্বাচনী কার্যক্রমে অংশ নেয়ারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হোন্ডা মোটরসাইকেলের শো-রুম উদ্বোধন

কলারোয়ায় হোন্ডা মোটরসাইকেলের শো-রুম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫মার্চ) বিকেলে থানার সামনে চৌধুরী মার্কেটে ওই শো-রুম উদ্বোধন করেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন। জাপানী মোটরসাইকেল ব্র্যান্ড হোন্ডার সেলস সার্ভিস এ্যান্ড স্পেয়ার পার্টিস বিক্রয় করা হবে দাউদ মটরস নামের এ শো-রুম থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চৌধুরী মার্কেটের মালিক ও কলারোয়া উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাডাঙ্গায় ভলিবল টুর্নামেন্টে সোনাবাড়িয়া চ্যাম্পিয়ন

কলারোয়ায় ৮দলীয় নকআউট ভলিবল টুর্নামেন্টে সোনাবাড়িয়া ভলিবল দল চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার (৫মার্চ) দিনভর উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গায় ওই টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় যুব কমিটি। ফাইনালে গোয়ালচাতর ভলিবল দলকে ২-১ গেমে পরাজিত করে শিরোপা জেতে সোনাবাড়িয়া। ৩ গেমের প্রথম দু’টিতে ১-১ গেমে ড্র থাকার পর ৩য় গেমে ২০-১৪ পয়েন্টে জয়ের দেখা পায় তারা। এর আগে টুর্নামেন্টের ১ম ম্যাচে সুলতানপুরকে হারায় সাতপোতা ভলিবল দল। ২য় ম্যাচে হিজলদীকে হারায় সোনাবাড়িয়া। ৩য় ম্যাচে হিজলদীর দ্বিতীয়বিস্তারিত পড়ুন

ঝাউডাঙ্গায় জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র পরিদর্শন

সামান্য বৃষ্টিতেও সাতক্ষীরা সদর উপজেলার ৫০হেক্টর জমি থাকে পানির নিচে। ঝাউডাঙ্গার ওয়ারিয়া মাঠে বর্ষার পানিতে ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়। ফলে জলাবদ্ধতা নিরসনে কৃষকরা সদর উপজেলার নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন জানায়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (৫মার্চ) দুপুরে স্থানটি সরেজমিন পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। এলাকাবাসী জানায়- পার্শ্ববর্তী ২৭ গ্রামের পানি ভাংড়া খাল দিয়ে নি:সরণ হয়। কিন্তু সেটা প্রায় বন্ধের পথে। এলাকার উদ্যোগেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ইজিবাইক মালিক সমিতির সভায় এমপি রবিকে সংবর্ধনা

সাতক্ষীরা সদর আসনে বারবার নির্বাচিত নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে সংবর্ধনা এবং সাতক্ষীরা পৌরসভা ইজিবাইক মালিক সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌরসভা ইজিবাইক মালিক সমবায় সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি সাহানুর রহমান মিন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধুবিস্তারিত পড়ুন