মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বেতন বৈষম্য দূরীকরণে দাবিতে সাতক্ষীরায় প্রাইমারি স্কুল শিক্ষকদের মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা পি.টি.আই চত্বরে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের জন্য সরকার যে উদ্দ্যেগ গ্রহণ করেছেন সে জন্য আমরা সাধুবাদ জানাই। কিন্তু সহকারী শিক্ষকরা পাবেন ১২তম গ্রেড আর প্রধান শিক্ষকরা পাবেন ১০ম গ্রেড। এই সংক্রান্ত প্রস্তাবিত গ্রেড পাশ হলে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেতে সহকারীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে সদর হাসপাতালের কনফারেন্স রুমে সদর হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কোন সিদ্ধার্ন্ত মুখে নয় কাজে বাস্তবায়ন করতে হবে। সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির সভায় প্রতিটি সভায় যে সব আলোচ্য সূচী নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।বিস্তারিত পড়ুন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানান। শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবেবিস্তারিত পড়ুন

৭ই মার্চের ভাষণ: বঙ্গবন্ধু যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন

১৯৭১ সালের ৭ই মার্চ এসেছিল এক ধারাবাহিক রাজনৈতিক আন্দোলনের পটভূমিতে। আন্দোলনের একপর্যায়ে মার্চের প্রথম দিন থেকেই উত্তাল হয়ে উঠেছিল ঢাকার রাজপথ। এর মধ্যে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উড়ানো হয়েছে। পাঠ করা হয়েছে স্বাধীনতার ইশতেহার এবং নির্বাচন করা হয়েছে জাতীয় সঙ্গীত। কিন্তু স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার প্রশ্নে বা আন্দোলনের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত কবে দেবেন, সেজন্যই ছিল মানুষের অধীর অপেক্ষা। আওয়ামী লীগের প্র্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ শেখ মুজিবেরবিস্তারিত পড়ুন

এমপি হিসেবে শপথ নিলেন ঐক্যফ্রন্টের সুলতান মনসুর

দলের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে সংসদ সদস্য হিসাবে শপথ নিলেন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে নির্বাচিত সুলতান মো.মনসুর। একাদশ সংসদ নির্বাচনের আগে কামাল হোসেনের গণফোরামে নাম লিখিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে জয়ী হন সুলতান মনসুর। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার বেলা ১১টা জাতীয় সংসদ ভবনে তার দপ্তরে সুলতান মনসুরকে শপথবাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। শপথ শেষে তার জন্য চা নাস্তার আয়োজনবিস্তারিত পড়ুন

শপথ নিলেন মেয়র আতিকুল

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথগ্রহণ করেন তিনি। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথগ্রহণ অনুষ্ঠান হয়। এ ছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তরের নবনির্বাচিত ৩৬ কাউন্সিলরও শপথ নিয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে তারা শপথ নেন। শপথগ্রহণ শেষে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা ধানমণ্ডিতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে রওনা হয়েছেন। বেলা ১১টায়বিস্তারিত পড়ুন

বাগআঁচড়ার সাতমাইলে ৫৭তম ইছালে ছাওয়াব মাহফিল ১২ই মার্চ

যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইলে ৫৭তম ইছালে ছাওয়াব মহফিল অনু্ষ্ঠিত হতে যাচ্ছে। ঐতিহ্যবাহী এ মাহফিলের উদ্যক্তা ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক চিশতি। বাগাআঁচড়া বালিকা আলিম মাদ্রাসার উদ্যোগে প্রতিবছর এ মাহফিল অনু্ষ্ঠিত হয়। প্রতিবারের ন্যায় এবারও বাগাআঁচড়া সাত মাইল মহিলা আলিম মাদ্রাসার ঈদগাহ ময়দানে ১২ই মার্চ মাহফিল অনু্ষ্ঠিত হবে। মাহফিলে প্রধান অতিথি থাকবেন বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবীর বকুল। প্রধান বক্তা থাকছেন আলহাজ্ব মাওলানা মোঃ আজিজুল ইসলাম সদস্য, জাতিয় মুফাচ্ছিরবিস্তারিত পড়ুন

ঐতিহাসিক ৭ মার্চ আজ

আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। সুদীর্ঘকালের আপোষহীন আন্দোলনের একপর্যায়ে ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তিরবিস্তারিত পড়ুন

‘কলারোয়া নিউজ’র উপদেষ্টা হলেন অস্ট্রেলিয়া প্রবাসী তরু ইসলাম

অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজ’র সম্মানিত উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত হলেন কলারোয়ার বিশিষ্ট সমাজসেবক অস্ট্রেলিয়া প্রবাসী তরু ইসলাম। তিনি উপজেলার ছলিমপুর গ্রামের প্রয়াত হাজী নাছির উদ্দীনের পুত্র ও বিশিষ্ট উদ্যোক্তা-সমাজসেবক এনাম হকের ভাই। কর্মসূত্রে স্বপরিবারে তরু ইসলাম অস্ট্রেলিয়ায় থাকলেও তাঁর মনন ও মানসিকতা সবসময় থাকে দেশ ও এলাকার মানুষের জন্য। অস্ট্রেলিয়াতে অবস্থান করেই তিঁনি ‘কলারোয়া নিউজ’কে সার্বক্ষনিক ভাবে দেখভাল ও পরামর্শ দিয়ে থাকেন। উন্মুক্ত ও উদার মানসিকতার তরু ইসলাম সম্প্রতি দেশে এসেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় চেয়ারম্যান প্রার্থী লাল্টুর নির্বাচন ও ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

দোয়া অনুষ্ঠানে উপস্থিত সকলের দোয়া ও সমর্থন নিয়ে কলারোয়ায় নির্বাচনে লড়তে আনুষ্ঠানিক পথচলা শুরু করলেন আমিনুল ইসলাম লাল্টু। আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর নির্বাচন উপলক্ষ্যে বুধবার (৬মার্চ) বিকেলে উপজেলা সদরের বাসস্ট্যান্ডস্থ বিশ্বাস মার্কেট চত্বরে আয়োজিত দোয়া অনুষ্ঠান মুহুর্তের মধ্যে বিশাল জনসমাবেশে পরিণত হয়। একই সাথে আ.লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরর আশু সুস্থ্যতা ও রোগমুক্তি কামনা করা দোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে নৌকা জনসভা সফল করতে প্রস্তুতি সভা

আগামি শনিবার কলারোয়ার চন্দনপুরে নৌকা প্রতীকের জনসভা সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬মার্চ) বিকেলে স্থানীয় চন্দনপুর ইউনাইটেড কলেজের হলরুমে ওই সভার আয়োজন করে ইউনিয়ন আ.লীগ ও ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন আ.লীগের সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা সাংবাদিক আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সামনের রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসীন আলি, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, এনজিও কর্মকর্তা লতিফা আতকার হেনা, মেহেদী হাসান, আশরাফ আলিসহ সংখ্যকবিস্তারিত পড়ুন

কলারোয়ার বহুড়ায় আকবর আলী চিশতির উরশ শরীফ ॥ বই’র মোড়ক উন্মোচন

কলারোয়ার কেরালকাতায় উত্তর বহুড়ায় ডা.শাহ সুফী আকবর আলী আল চিশতি (র.) এর ৪৫তম উরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত উরশ শরীফে ইসলামের শরিয়ত, মারেফত ও তরিকত বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে কলারোয়ার তুলশীডাঙ্গা সরকারি প্রাথামিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান রচিত ডা.শাহ সুফী আকবর আলী আল চিশতি (র.) এর আত্মজীবনীমূলক বই প্রকাশনা ও মোড়ক উন্মোচন করা হয়। পাক দরবার শরীফ উরশের ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় উগ্রপন্থা প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা

কলারোয়ায় উগ্রপন্থা প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬মার্চ) দুপুরে কলারোয়া আলিয়া মাদরাসার হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। ‘উগ্রপন্থা প্রতিরোধ সক্ষম জনগোষ্ঠিকে সম্পৃক্তকরণে স্কুল ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবকদের ষান্মাষিক সভা’র আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর। উগ্রপন্থার বিপক্ষে এসএমসি ও মা-বাবা তাদের সন্তানদের/ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবেন বলে সভায় গুরুত্বারোপ করা হয়। মাদরাসার অধ্যক্ষ মুহা. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রভাষক মহিদুর রহমান ও অভিভাবক হিসাবে শেখ শাহাজাহানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বলাকা ক্লাবের উদ্যোগে এমপি রবিকে সংবর্ধনা

সাতক্ষীরা বলাকা ক্লাবের উদ্যোগে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (০৬ মার্চ) রাতে পুরাতন সাতক্ষীরাস্থ বলাকা ক্লাব প্রাঙ্গণে সংগঠনের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোহামামদ আবু সায়ীদ’র সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার ওবিস্তারিত পড়ুন

ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যের মান ফিরে না আসা পর্যন্ত চলমান ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী আজ সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার ৫ বছর মেয়াদী কৌশলপত্র প্রণয়ন করেছে। কৌশলপত্র অনুযায়ী জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটি এবং কেন্দ্রীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন,বিস্তারিত পড়ুন