সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা প্রেসক্লাবে এমপি রবিকে অবাঞ্ছিত ঘোষনা ।। জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত

সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে সাতক্ষীরা প্রেসক্লাবে অবাঞ্ছিত ঘোষনা করা হয়েছে। তাকে সাতক্ষীরা প্রেসক্লাবের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না । বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবের এক জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিকরা। একই সাথে চাঁদাবাজির রিপোর্ট করায় সাতক্ষীরা প্রেসক্লাব ও স্থানীয় দুটি পত্রিকায় হামলা ও ভাংচুর করার হুমিকি দেওয়ায় জেলা ছাত্রলীগের বিরুদ্ধে থানায় জিডি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ এর সভাপতিত্বেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমাদানী-রপ্তানী কার্যক্রম চারদিন বন্ধ

চারদিনের বন্ধের কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম। বৃহস্পতিবার থেকে আগামী ২৪ মার্চ পর্যন্ত বন্দরের সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ মার্চ সোমবার থেকে আবারও যথারীতি চলবে আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে, পাসপোর্ট যাত্রীরা এ সময় যথারীতি যাতায়াত করতে পারবেন। হিন্দু সম্প্রদায়ের দোল পূর্ণিমা (হলি), সাপ্তাহিক ছুটি ও আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষ্যে ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা প্রশাসন ও ভারতীয় সিএন্ডএফের যৌথ সিদ্ধান্তে এই চারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভায় পানির দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহের মূল্য বৃদ্ধি এবং পৌর এলাকার জুড়ে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা সিটিজেন মুভমেন্ট মঞ্চে বেলা ১১টার দিকে এ কর্মসূচির আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পী, প্রিন্সিপাল সুভাষ সরকার, প্রিন্সিপাল আশেক-ই-ইলাহী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাতক্ষীরা সিটিজেন মুভমেন্ট ফোরামের আহ্বায়ক অ্যাড. ফাহিমুল হক কিসুলু, সদস্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শহীদ স্মৃতি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন ২০১৯ উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের বাঁশদহা শহীদ স্মৃতি কলেজের আয়োজনে কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ মো. ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকবিস্তারিত পড়ুন

এমপি রবিকে সংবর্ধনা

সাতক্ষীরায় রঘুনাথপুর প্রাইমারি স্কুলের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরায় রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে সদরের বল্লী ইউনিয়নের বিদ্যালয় প্রাঙ্গণে ইউপি সদস্য ইরাদ আলী’র সভাপতিত্বে ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, উপজেলা শিক্ষাবিস্তারিত পড়ুন

ঝাউডাঙ্গার গোবিন্দকাটিতে আনারস মার্কার নির্বাচনী সভা

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটিতে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেনের আনারস মার্কার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২১মার্চ) বিকালে স্থানীয় ঈদগাহ ময়দানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শেখ মতিয়ার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পদক অমেরন্দ নাথ ঘোষ, আ.লীগ নেতা মাস্টার আনিছুর রহমান, জাহিদ হোসেন, আ. রশিদ,বিস্তারিত পড়ুন

শার্শার নাভারন বাজারে একটি মার্কেটে আগুন, ২ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে

শার্শার নাভারন একটি মার্কেটে আগুন ধরে যায়। ২ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে বেনাপোল ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টার সময় নাভারন বাজারে মোরাদ হোসেন মার্কেটে বিভিন্ন কোম্পানির ডিলারশিপ গোডাউনে আগুন লেগে যায়। এসময় যশোর-বেনাপোল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জানা যায়, সকাল ১০টার সময় নাভারন বাজারে শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেনের মার্কেটে আকর্ষিক আগুন ধরে যায়। এসময় মার্কেটের ৫/৭ টি দোকান দোকানে পুড়ে যায়। মোরাদবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাদক বিরোধী অভিযানে ৫৭ জন গ্রেফতার

সাতক্ষীরা জেলা ব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুৃধবার (২০ মার্চ) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১২টা পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় ৯০ পিচ ইয়াবা,১০ বোতল ফেনসিডিল, ১ কেজি ১০০ গ্রামসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সকল উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ

সাতক্ষীরায় বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত সমূহের পরিচিতি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ণ শীর্ষক উপসহকারি কৃষি অফিসারবৃন্দের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরার আয়োজনে এবং এসআরএসডি’র সহযোগিতায় বিনা উপকেন্দ্র ট্রেনিং হলরুমে বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল-আরাফাত তপু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.বিস্তারিত পড়ুন

মনিরামপুরের খেদাপাড়ায় আ.লীগের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী সভা

আগামী ৩১ মার্চ মণিরামপুর উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমা খানমের পক্ষে বৃহস্পতিবার বিকালে উপজেলার খেদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগ নেতা নূর ইসলামের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৭নং খেদাপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এসএম আব্দুল হক। আরো বক্তব্য দেন যশোর পল্লী বিদ্যুতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার উন্নয়নের রুপকার এমপি রবিকে নিয়ে ষড়যন্ত্র ॥ ক্ষোভ ও নিন্দা

সাতক্ষীরা প্রেসক্লাবে বুধবার (২০ মার্চ) বেলা ১১টায় দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে নির্দিষ্ট সময়ের ২ মিনিট আগে পৌছে যান সাতক্ষীরার গণমানুষের প্রাণের নেতা বারবার নির্বাচিত সাংসদ উন্নয়নের রুপকার সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরায় সরকারি বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোগ্রামে যিনি নির্দিষ্ট সময়ের পূর্বেই পৌছানো যার ধর্ম। তিনি সময়ের দিকে খেয়াল রেখেই অনুষ্ঠান স্থলে পৌছে যান। এসময় উপস্থিত দৈনিক ভোরের ডাকবিস্তারিত পড়ুন

কলারোয়ার যুগিখালীতে লাল্টুর বিশাল নির্বাচনী সভা

কলারোয়ার যুগিখালী বাজারে বিশাল নির্বাচনী সভা করেছেন স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের আমিনুল ইসলাম লাল্টু। বুধবার বিকেলে আয়োজিত ওই সভায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু বলেন- ‘আমার প্যানেল সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণে বিশ্বাসী। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। যদি কোন প্রার্থী ভোট কারচুপির দূ:স্বপ্ন দেখেন তবে আমরা বসে থাকবো না।’ এসময় তিনি ২৪মার্চ আনারস-উড়োজাহাজ-হাঁস প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। সভায় ইউনিয়ন আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব রিয়াজ উদ্দীনবিস্তারিত পড়ুন

কলারোয়ার বালিয়াডাঙ্গায় নৌকা প্রতীকের নির্বাচনী সভা

আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে অনুষ্ঠিত ওই সমাবেশ নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন- ‘আাপনাদের সুখে-দুখে আগে ছিলাম, আগামিতেও থাকবো। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।’ স্থানীয় ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে ও ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমানের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের যাবজ্জীবন কারাদন্ড

কলারোয়ায় পরকিয়ার জের ধরে স্বামীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্ত্রী শাপলা খাতুন ও তার প্রেমিক কবিরুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ প্রদান করেছে আদলত। বুধবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুণাভ চক্রবর্ত্তী এ রায় ঘোষনা করেন। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন- কলারোয়া উপজেলার পাঁচনল গ্রামের নিহত নুর মোহাম্মদের স্ত্রী শাপলা খাতুন ও তার প্রেমিক একই গ্রামের মৃত আমিন ঢালীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আনারস-উড়োজাহাজ-হাঁস প্রতীকের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ

আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে পোলিং এজেন্টদের দিকনির্দেশনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর আনারস প্রতীক, ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী সাহাজাদার উড়োজাহাজ প্রতীক ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকুর হাঁস প্রতীকের এজেন্টদের নিয়ে ওই অনুষ্ঠান বুধবার সকালে কলারোয়া পাইলট হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়। পৌরসভা ও ১২টি ইউনিয়নের ৭৫টি কেন্দ্রের ৪৯৬টি বুথের আনারস-উড়োজাহাজ-হাঁস প্রতীকের পোলিং এজেন্টদের দায়িত্ব অর্পন করে তাদের উদ্দেশ্যে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় চায়না বাংলা ফুডসের গাড়ি উল্টে চালক আহত

কলারোয়ায় চায়না বাংলা ফুডসের পণ্য ডেলিভারীর গাড়ি উল্টে চালক আহত হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলা সদরের ঝিকরার হরিতলা এলাকায় যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান- একটি কুকুরকে বাচাঁতে গিয়ে সাতক্ষীরামুখি চায়না বাংলা ফুডসের গাড়িটি রাস্তার উপর কয়েকবার পাল্টি খেয়ে উল্টে যায়। এসময় গাড়িটির চালক সাতক্ষীরা শফিকুল (২৮) আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।