Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রচারণার শেষদিনে আনারস-উড়োজাহাজ-হাঁস প্রতীকের সমর্থনে কলারোয়া ফুটবল মাঠ জনসমুদ্র

আনুষ্ঠানিক প্রচারণার শেষদিনে কলারোয়ায় নির্বাচনী পথসভা রূপ নিলো জনসমুদ্রে। শুক্রবার বিকেলে কলারোয়া ফুটবল মাঠে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর আনারস, ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী আসাদুজ্জামান সাহাজাদার উড়োজাহাজ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহনাজ নাজনীন খুকুর হাঁস প্রতীকের পথসভা ছিলো। দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে হাজার হাজার জনতা যোগ দেন ওই সভায়। পিকআপ, মহেন্দ্র, ইজিবাইক, ব্যাটারিভ্যান, ইঞ্জিনভ্যান, নছিমন, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে মিছিল-শোভাযাত্রা নিয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়েবিস্তারিত পড়ুন
তালায় শিয়াল ধরা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় পোল্ট্রি খামারের শিয়াল ধরা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে আট বছরের শিশু আরাফাত হোসেনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নেহালপুরে এ ঘটনা ঘটে। আরাফাত হোসেন ওই গ্রামের খায়রুল শেখের ছেলে ও নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, নেহালপুর গ্রামের মেহেদী হাসান বাড়ির পাশে একটি পোল্ট্রি খামার করেছেন। তিনি তার খামারের চারদিকে শিয়াল মারার বিদ্যুতায়িত ফাঁদ পেতে রেখেছেন। শুক্রবার সকালে বল নিয়ে খেলা করছিল আরাফাত। এবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জে ছেলের সাবলের আঘাতে পিতা খুন

মনিরামপুরের রাজগঞ্জের পল্লীতে টাকা পয়সা সংক্রান্ত বিরোধের জেরে ছেলের সাবলের আঘাতে তায়জুল পাটয়ারী নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। শুক্রবার দুপুরে গালদা গ্রামে এঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ বৃদ্ধর লাশ উদ্ধার করে ময়না তদন্তের হেফাজতে নিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তায়জুল পাটয়ারীর স্ত্রী আনোয়ারা বেগম, দুই পুত্রবধূ মুন্নি ও রেহেনা এবং ভাই মাজু পাটয়ারীকে আটক করেছেন। তায়জুল পাটয়ারী মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খেদাপাড়া ইউনিয়নেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা শিশু একাডেমিতে বিভিন্ন প্রতিযোগিতা

মহান ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উপলক্ষে জেলার ২শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসন এবং জেলা শিশু একাডেমির সহযোগিতায় শিশু একাডেমির হলরুমে সুন্দর হাতের লেখা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল, জেলা শিশু একাডেমি পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক মোশতাক আহমেদ শুভ্র,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌরসভার রাঁধানগর সড়কে পিচের রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ০৮ নং ওয়ার্ডের তুফান কোম্পানী মোড় রাঁধানগর সড়কে পিচের রাস্তা পাকাকরণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকালে পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সড়কে নির্মাণ সামগ্রী ঢেলে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ০২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মাদক বিরোধী অভিযানে ৫৪ জন গ্রেফতার

সাতক্ষীরা জেলা ব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যা থেকে শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় ১০২১ পিচ ইয়াবা, ১০৬ বোতল ফেনসিডিল, ২০০ গ্রামসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালাবিস্তারিত পড়ুন
শ্যামনগরের উপকূলবর্তী এলাকায় খাবার পানির হা-হা-কা-র

বৃষ্টির পানি শেষ হয়েছে আরও আগে। গত দুই মাস ধরে পুকুরের পানি খাচ্ছি। কিন্তু পানি কমে যাওয়ায় এখন ঘোলা আর দুর্গন্ধযুক্ত পানি খেয়ে প্রাণে বেঁেচ আছি। কথাগুলো উপকূলবর্তী শ্যামনগর উপজেলার হেঞ্চি গ্রামের এক বৃদ্ধা সোখিনা খাতুনের। তার সাথে থাকা গৃহবধূ মোমেনা বেগম জানালেন ৩ কিলোমিটার দূরবর্তী কাশিপুর গ্রাম থেকে খাবার জন্য পানি নিতে এসেছি। সাত সদস্যের পরিবারের জন্য সকাল বিকাল দুই বার তাকে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে ব্যবহার যোগ্য পানিবিস্তারিত পড়ুন
কর্মী আটক করায় দেবহাটা থানা ঘেরাও আ.লীগের নেতা-কর্মীদের

সাতক্ষীরার দেবহাটা থানা ঘেরাও করেছে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শুক্রবার (২২ মার্চ) সকাল ৮টায় দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স ম গোলাম মোস্তফার সাতজন কর্মী-সমর্থককে গ্রেফতারের প্রতিবাদে তারা থানাও ঘেরাও করে অবস্থান ধর্মঘট পালন করছে। থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট স ম গোলাম মোস্তফা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নেওয়াপাড়া ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় নৌকার প্রচারণায় অন্য উপজেলার লোক!

৫ম উপজেলা নির্বাচনকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় প্রার্থীদের মাঝে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো:মনিরুল ইসলামের সমর্থকদের রয়েছে নৌকা প্রতীকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। তাদের দাবী ঝিকরগাছায় আনারসের প্রার্থীর প্রতি মানুষের ভালোবাসা ও গণজোয়ার দেখে ভিন্ন উপজেলার থেকে লোক ভাড়া করে নৌকার প্রচারণা চালানো হচ্ছে। তাদের দাবী যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন এরপিএ আসাদ, শার্শা আওয়ামীলীগ নেতা তোতা, বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, সহবিস্তারিত পড়ুন
‘নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা হলে কঠোর হবো’ : কলারোয়ায় ডিসি মোস্তফা কামাল

৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে কলারোয়ায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২১মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন- ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আমরা বদ্ধপরিকর। কোনভাবেই কোনরকম অপ্রীতিকর ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।’ প্রার্থীদের উদ্দেশ্যে হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন- ‘প্রার্থী বা তাদেরবিস্তারিত পড়ুন
মণিরামপুর উপজেলা নির্বাচন : পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে রাজগঞ্জ অঞ্চল

আসন্ন মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মণিরামপুর তথা রাজগঞ্জ অঞ্চল পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। বিরাজ করছে নির্বাচনী উৎসবের আমেজ। প্রতিদিন স্ব স্ব প্রার্থীদের ডিজিটাল মাইকিং-এ সরগরম মণিরামপুরের পশ্চিমাঞ্চল। প্রতীক বরাদ্দের পর থেকেই মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা, পথসভা, গণসংযোগ আর মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। শুধু তাই না, জনগণের মন কাড়তে নানা প্রতিশ্রুতি নিয়ে প্রচারপত্র হাতে করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা।বিস্তারিত পড়ুন
কুয়েত প্রবাসী এক রেমিটেন্স যোদ্ধা মরে গিয়েও বেঁচে আছেন!

কতটুকু কষ্ট পেলে একজন মানুষ আত্মহত্যার চেষ্টা করে, এটি শুধু ভুক্তভোগীদের ক্ষেত্রেই অনুমেয়। ঠিক সেরকমই একজন ভুক্তভোগী কুয়েত প্রবাসী মোহাম্মদ ইসমাইল। বুধবার বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার কুয়েত প্রবাসী মোহাম্মদ ইসমাইল তার কোম্পানির ব্যারেকের তিন তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আল-আহলিয়া কোম্পানিতে কর্মরত সেলিম আহমেদ নামের একজন প্রবাসী জানিয়েছেন, মোহাম্মদ ইসমাইল কুয়েতের আল-আহলিয়া কোম্পানিতে প্রায় দেড় বছর ধরে কাজ করে আসছিলেন। কিন্তু গত ৪ মাস ধরে কোম্পানিটি তাদের বকেয়াবিস্তারিত পড়ুন
শুক্রবার বিয়ের পিঁড়িতে বসছেন ক্রিকেটার মোস্তাফিজ

শুভকাজটা তবে কি সেরেই ফেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান? ‘কাটার মাস্টার’ খ্যাত জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান শুক্রবারই (২২ মার্চ) বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ এক সূত্র। মোস্তাফিজের নিজ জেলা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায় গ্রামে নিজ বাড়িতে এ বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা গেছে। তবে কোন আয়োজন ছাড়াই বিয়ে হচ্ছে মোস্তাফিজুর রহমানের। শুক্রবার জুমার নামাজের পর স্বল্প পরিসরে পারিবারিক আয়োজনে সম্পন্ন হতে যাচ্ছে বিয়ের এই আনুষ্ঠানিকতা। বধূ সেজেবিস্তারিত পড়ুন
কলারোয়ার সরসকাটি বাজারে নৌকা প্রতীকের পথসভা

আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে সরসকাটি বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সভায় আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন, প্রধান অতিথির বক্তব্য রাখেন। জয়নগর ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না, জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাসুদ বাবু, আ.লীগ নেতা মোতালেব খা, ফিরোজ আহম্মদ রকসি, সাংবাদিক মোশারাফ হোসেন, বিশাখা সাহা প্রমুখ।
জ্ঞানহীন মানুষের হাতেই শুরু শিক্ষা ও সাক্ষরতা

নজরুল ইসলাম তোফা:: প্রস্তর যুগের আদিম মানুষ তাদের ক্রিয়াকলাপ, দেবতাকুলের শক্তি এবং লীলা বৈশিষ্ট্যের উপরেই যেন অন্ধবিশ্বাস ছিল, তখন ছিল না মনের ভাব প্রকাশের কোনো “ভাষা”। ঋতু চক্রের পরিবর্তনে জীবনকর্মের প্রয়োজনের তাগিদেই ধীরে ধীরেই নিরক্ষর মানুষ জাতিরাই সৃষ্টি করা শিখ ছিল ”ভাষা”। দীর্ঘ পথের পরিক্রমায় এমন নিরক্ষর মানব জাতি ভাষার সহিত অক্ষর আবিষ্কার করতে শিখে।এই মানব সমাজের উন্নয়ন বা অগ্রগমনের ইতিহাস যেমন বহুধা বিচিত্র। আবার সে উন্নয়নের পশ্চাতেই ক্রিয়াশীল শিক্ষার ইতিহাসওবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় স্কুলছাত্রী ধর্ষণের মামলায় আটক ২

যশোরের ঝিকরগাছা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ঝিকরগাছা থানার মামলা নং-২২। মামলায় এজাহারভুক্ত ২ আসামিকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন একই গ্রামের (রামচন্দ্রপুর) নজরুল ইসলামের ছেলে ধর্ষক সাগর হোসেন (২১) ও ধর্ষণে সহযোগিতাকারী একই গ্রামের মৃত: রাজু আহম্মেদের ছেলে রাকিব হোসেন (১৭)। মামলায় এজাহারে উল্লেখ করা হয়- গত ১৪ই মার্চ ওই স্কুলছাত্রী একই গ্রামের সিদ্দিকুর রহমানের বাড়ির ফ্রিজ থেকে মাছ আনতে যায় কিন্তুবিস্তারিত পড়ুন
