শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় প্রয়াত আইনজীবী কিনু লাল গাইনের শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন

সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এড.কিনু লাল গাইনের শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ জুন) স্বর্গীয় কিনু লাল গাইনের গ্রামের বাড়ি কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়। সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সংশ্লিষ্টরা এবং স্থানীয় সাধারণ মানুষের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খানবিস্তারিত পড়ুন

আরো খবর...

নড়াইলের সীতারামর-হিজলডাঙ্গা সড়ক সংষ্কার হয়নি ১৫বছর

সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের সীতারামপুর-হিজলডাঙ্গা সড়কটি খানাখন্দে ভরা। প্রায় ১৫ বছর ধরে সড়কটি চলাচলের অনুপযোগী। এতে সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের আটটি গ্রামের প্রায় ৩৫ হাজার লোক দুর্ভোগের শিকার হচ্ছেন। সরেজমিনে দেখা যায়, নড়াইল-যশোর সড়কের সীতারামপুর বাসস্টেশন থেকে হিজলডাঙ্গা গ্রামের প্রায় এক কিলোমিটার সড়কের সবটুকুই ইটের। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই সড়কটি একটি খালের ওপর দিয়েবিস্তারিত পড়ুন

বেনাপোলে মাদরাসা ছাত্র হত্যা তদন্তে ধীরগতি! আসামি ধরা ছোয়ার বাইরে!

যশোরের শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামের মাদ্রাসা ছাত্র শাহ্ পরানের খুনি হাফেজ হাফিজুর রহমানকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।শার্শার গোগা গাজীপাড়া গ্রাম থেকে মাদ্রাসা ছাত্র শাহ্ পরানের লাশ উদ্ধারের পর ১১ দিন পেরিয়ে গেলেও মূল আসামী মাদ্রাসার শিক্ষক হাফেজ হাফিজুর রহমানকে গ্রেফতার না করে অর্থ বানিজ্যের অভিযোগ উঠেছে শার্শা থানা পুলিশের বিরুদ্ধে। মুল আসামী আটক নাকরে তদন্তের নামে নিরীহ নারী- পুরুষদের বাসা থেকে থানায় নিয়ে ৩ দিন আটকের পর তিন লাখ টাকারবিস্তারিত পড়ুন

ভারতে পাচার ৬ তরুনীকে বেনাপোলে হস্তান্তর

ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি তরুনীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। সোমবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। ফেরত আসা বাংলাদেশিরা হলেন, গাইবান্ধার মুরসিদা বেগম (২১), সাতক্ষীরার রাবিয়া খাতুন (২৩), বাগেরহাটের নিসাত আক্তার বৃষ্টি (২০), যশোরের কল্পনা গাজী (২৫), সাথী সরদার (২২) ও রহিমা খাতুন (১৮)। জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখার তথ্যবিস্তারিত পড়ুন

ঝিকরগাছার ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

ঝিকরগাছা উপজেলা পরিষদের মাসিক সভায় ভাইস চেয়ারম্যান মো.সেলিম রেজাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১১জুন) ওই সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো.মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষীসহ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা।

কেশবপুরে পদোন্নতিপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীনকে বিদায় সংবর্ধনা প্রদান

কেশবপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আবু শাহীন সাতক্ষীরা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় কেশবপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শহরের ক্যাফে ডে লাইটে ডা. শেখ আবু শাহীনের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি এস.আর. সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায় সংবর্ধনা ও পদোন্নতি প্রাপ্ত ডা. শেখ আবু শাহীন, প্রেসক্লাবের সহ.সভাপতি কৃষ্ণপদ দাস, যুগ্ম-সম্পাদক গৌতম চট্টোপাধ্যায় ওবিস্তারিত পড়ুন

কেশবপুরের সাগরদাঁড়ীতে দলিতদের সমবন্টন বিষয়ে স্মারকলিপি

কেশবপুরের সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের ঘোষিত বাজেটে দলিতদের জন্য সমবন্টন বিষয়ে আলোচনা সভা ও স্মারক লিপি প্রদান মঙ্গলবার দুপুরে দলিতের বাস্তবায়নে ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। দলিতের প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল মন্ডলের সভাপতিত্বে ও সিডিও দুলাল চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ইউপি সদস্য কাজী মহব্বত হোসেন, দলিতের সহকারী মনিটরিংবিস্তারিত পড়ুন

যশোরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-মেয়েসহ পুলিশ কর্মকর্তা আমিরুজ্জামান আহত

যশোর শহরের চাঁচড়া মোড়ে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার আমিরুজ্জামান তার স্ত্রী ও কন্যা সন্তানসহ আহত হয়েছেন। তবে এসময় তাদের সাথে থাকা ৩বছরের পুত্র সন্তান অক্ষত আছে। সোমবার সন্ধ্যার পর ওই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় মেয়ে অহনা জামান (৯) এর অবস্থা গুরুতর। তার মাথা, মুখ ও পিঠে মারাত্মক আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে। স্থানীয়রা জানান, এসআই আমিরুজ্জামান তার স্ত্রী, মেয়ে ও শিশুপুত্রকে নিয়ে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৈদ্যুতিক খুঁটির মেইন তার নিচু হয়ে হাতের নাগালে, দূর্ভোগ-দূর্ঘটনার শংকা

বৈদ্যুতিক খুঁটির মেইন তার নিচু হয়ে হাতের নাগালে চলে আসায় ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। প্রতিনিয়ত নানান দূর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। সামান্যতম অসাবধানতা বা ভুলে যেকোন সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনাও। এমন দৃশ্য চোখে পড়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে এবং সোনাবাড়িয়া ইউনিয়নের একটি ইটের ভাটা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- খোরদো বাজারের রাজগঞ্জমুখি চাকলা ব্রিজের সংযোগ সড়কটি উচু করে নির্মান করায় রাস্তার পাশের আগের স্থাপনকৃত বৈদ্যুতিক খুঁটিগুলো নিচু হয়ে গেছে। স্বাভাভিকভাবেইবিস্তারিত পড়ুন

বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারে মনোনীত কলারোয়ার হোমিওপ্যাথিক কলেজ

বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৮’তে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। আগামি ২০জুন, ২০১৯ জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটির প্রতিনিধির হাতে পুরষ্কার তুলে দেবেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- বন অধিদপ্তরের সহকারী প্রধান বন সংরক্ষক অজিত কুমার রুদ্র স্বাক্ষরিত ৩জুন তারিখের এক পত্রে জানানো হয়েছে যে, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৮ এর ‘খ’ শ্রেণি’র কলেজ/ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে সারা বাংলাদেশের মধ্যে বৃক্ষরোপনে বিশেষবিস্তারিত পড়ুন

কলারোয়ার কয়লায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কয়লায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০জুন) বিকেলে কয়লা হাইস্কুল মাঠে স্থানীয় কয়লা প্রগতী সংঘ ও খোরদো কপোতাক্ষ ফুটবল একাদশ পরষ্পর মুখোমুখি হয়। খেলার প্রথমাধ্যে আক্রমন-পাল্টা আক্রমনের মধ্যে দলই গোল করতে পারেনি। বিরতির পর ১২মিনিটের মাথায় কয়লা প্রগতী সংঘের ১০নম্বর জার্সিধারী ঢাকার বিকেএসপির খেলোয়াড় হাসিবুল গোল করে দলকে এগিয়ে নেন। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় খোরদোকে পরাজিত করে কয়লা। ঈদুল ফিতর উপলক্ষ্যে এ প্রীতি ম্যাচের আয়োজনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দু:স্থ মহিলাদের আত্মকর্মসংস্থানে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

কলারোয়ায় দু:স্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০জুন) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ২০১৮-১৯অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর আওতায় ১ম ব্যাচে উপজেলার ৫৮জন দু:স্থ মহিলা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। ১৫কর্মদিবসের প্রশিক্ষণ শেষে তাদের বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হবে। প্রশিক্ষণে তারা যাতায়াত হিসেবে প্রতিদিন ১’শ টাকা করে ভাতা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কাঠ রেখে কলারোয়ার জয়নগর বাজারের মাছ চান্নি দখল!

কলারোয়ার জয়নগর বাজারের মাছ চান্নিতে কাঠ রেখে দিয়ে দখলে রাখার অভিযোগ উঠেছে। সংষ্কার জরুরী হওয়া সত্বেও সেটা করা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন কাঠ ফেলে রাখায় সাধারণ মাছ ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতারাও পড়েছেন বিপাকে। স্থানীয় সূত্র জানায়- জয়নগর বাজারের কপোতাক্ষ নদীর ধারে স্থাপিত মৎস্য চান্নিতে দীর্ঘদিন ধরে কাঠ রেখে দখল করে রেখেছেন বাজারের মিষ্টি ব্যবসায়ী রহমান ঢালির ছেলে হান্নান ঢালি। কিছুটা অনুপযোগিও হয়ে পড়েছে সেটি। চান্নিটি পুন:সংস্কার করে সেখানে নতুন ব্যবসায়ীদের ব্যবসার সুযোগবিস্তারিত পড়ুন

ভোমরা বন্দরে আকষ্মিক পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

সাতক্ষীরার ভোমরা ও সংলগ্ন ভারতের ঘোজাডাঙ্গা বন্দর আকষ্মিক পরিদর্শন করে গেলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিমনার রিভা গাঙ্গুলি দাশ। এ সময় তার সাথে ছিলেন ডেপুটি হাই কমিশনার সুরেশ রায়না। ভোমরা বন্দর ইমিগ্রেশন কর্মকর্তা জুয়েল হাসান জানান- সোমবার সকাল সাড়ে নয়টায় ভারতীয় হাইকমিশনার ভোমরা বন্দরে আসেন। কয়েক মিনিট পর তিনি ওপারে ঘোজাডাঙ্গা বন্দরও পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কর্মকর্তা যাত্রী সাধারণ ও ব্যবসায়ীদের কাছে সমস্যার কথা জানতে চান। এ সময় তাকে জানানো হয়- বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রস্তাবিত বড়ালী মডেল মাদরাসার সড়ক তৈরির কাজ উদ্বোধন

কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নের বড়ালী মডেল মাদরাসা (প্রস্তাবিত) স্থাপনের লক্ষ্যে সড়ক তৈরির কাজ উদ্বোধন করা হয়েছে। মূল রাস্তা থেকে প্রায় আধা কিলোমিটার ব্যক্তিগত অর্থায়নে ইট-মাটি দিয়ে ওই সড়ক তৈরি করছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ-বক্তা, মুফাসসিরে কোরআন, কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী। তিঁনি বড়ালী গ্রামের উত্তরপাড়ায় মডেল মাদরাসা স্থাপন করতে যাচ্ছেন। স্থানীয় সাধারণ মানুষের সহযোগিতায় সেই মাদরাসায় যাওয়া-আসার পথ বের করে সড়ক উদ্বোধন করা হয় রবিবার। পার্শ্ববর্তী সোনাই নদীর উপর কাঠেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে আড়ৎ ব্যবসায়ীর আত্মহত্যা

মনিরামপুরের রাজগঞ্জ এলাকায় মামুন হাসান লাভলু (৪০) নামের এক আড়ৎ ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছে। সোমরার বিকাল সাড়ে তিনটার দিকে লাভলুর বাড়ীতে এ ঘটনা ঘটে। সে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের রামপুর শাহাপুর গ্রামের মৃত্য মোহাম্মাদ আলী খার ছেলে। লাভলু দীর্ঘদিন রাজগঞ্জ বাজারে ধান ও পাটের ব্যবসা (আড়ৎ ব্যাবসায়ী) করে আসছিলেন। অনেক টাকা দেনা বা ঋণ হয়ে যাওয়ায় আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান ও এলাকাবাসিবিস্তারিত পড়ুন