Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটির টাকার বাজেট

২০১৯-২০ অর্থবছরের জন্য পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এর আগে মন্ত্রিসভার অনুমোদনের পর ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত এই ব্যয় বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের ১৮ শতাংশ বেশি। এতে আগামী ২০১৯-২০ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৮ দশমিক ২ শতাংশবিস্তারিত পড়ুন
অসুস্থ ফারুককে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

অসুস্থ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে দেখতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক এই বিরোধীদলীয় চিফ হুইপের চিকিৎসা ও শারীরিক খোঁজ-খবর নিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অ্যাপোলো হাসপাতালে যান তিনি। জয়নুল আবদিন ফারুকের মেয়ে সেনবাগ উপজেলা বিএনপির সভাপতি তামান্না ফারুক থীমা। তিনি জানান, বাবা (বৃহস্পতিবার) ভোর থেকে বারবার বমি করা শুরু করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীরবিস্তারিত পড়ুন
মৃত্যু ফাঁদে পরিণত যশোরের ডা. রউফের পঙ্গু হাসপাতাল, বন্ধের দাবি

যশোর শহরের মুজিব সড়কের পঙ্গু হাসাপাতালের বিরুদ্ধে রোগীদের নানা ফাঁদে ফেলে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। পঙ্গু হাসপাতালের মালিক ডা. এইচ এম আব্দুর রউফ তার হাসপাতালে রোগী আনার কাজে ব্যবহার করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালকে। সেখানে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত থাকার সুবাদে কৌশলে রোগী ভাগিয়ে নিয়ে আসেন তার পঙ্গু হাসপাতালে। আর যারা আসতে অস্বীকৃতি জানায়, তাদের সাথে করেন চরম দূর্ব্যবহার। ছোটখাটো কোন সমস্যা নিয়ে ডাক্তার রউফের পঙ্গু হাসপাতালে গেলেই ফেঁসে যায়বিস্তারিত পড়ুন
আশাশুনির বুধহাটায় যুবকের আত্মহত্যা

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে মেহদী নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ভোর রাতের কোন এক সময় সে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে। নওয়াপাড়া গ্রামের মৃত হোসেন আলি গাজীর কন্যা জাহানারা খাতুনের ছেলে মেহদী (১৮) বাস হেলপার ও পরবর্তীতে ট্রলি চালানোর কাজ করতো। এ সময় সে মাদকাসক্ত হয়ে পড়লে স্বাভাবিকতা হারিয়ে ফেলে। বেশ কিছুদিন যাবৎ সে অস্বাভাবিক আচরণ করছিল। বুধবার দিবাগত রাতে সে ঘরে ঘুমিয়ে পড়ে।বিস্তারিত পড়ুন
আরো খবর...
নড়াইলে যোগ্যতা অনুযায়ী ১০৩ টাকায় পুলিশের চাকরি: পুলিশ সুপার

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেছেন- পুলিশের চাকরি পেতে কোনো টাকা-পয়সা লাগে না। জমিজমা বিক্রি সুদে করতে হবে না। মাত্র ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া যাবে। এর মধ্যে ১০০ টাকার ব্যাংক ড্রাফট এবং ৩ টাকার ফরম কিনলেই হবে। একান্ত সাক্ষাৎকারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। এসব কথা বলেন। কনস্টেবল পদে লোক নিয়োগ করা উপলক্ষে এই সাক্ষাৎকার প্রদান করেন তিনি। আগামী ২৯ জুন নড়াইলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ফিংড়ীতে জেলা পরিষদের সাড়ে ৮৩লাখ টাকার চেক বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সাড়ে ৮৩ লাখ টাকার অনুদানের চেক দিয়েছে সাতক্ষীরা জেলা পরিষদ। বুধবার বিকালে ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরন করেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগেনবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের ফুটবল টুর্নামেন্টে কলারোয়া চ্যাম্পিয়ন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলারোয়া ফুটবল একাডেমি। বুধবার বিকেলে রতনপুর প্রাইমারি স্কুল ফুটবল মাঠে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়। স্থানীয় রতনপুর তারকনাথ বিদ্যাপিঠ আয়োজিত ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের প্রথমার্ধের ২৫মিনিটে কলারোয়া ফুটবল একাডেমির ১০নম্বর জার্সিধারী খেলোয়াড় শিপন গোল করে দলকে এগিয়ে নেন। মধ্যবিরতির স্বাগতিক রতনপুর জাতীয় সংঘ গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠে। টানটান উত্তেজনার মধ্যে রতনপুরের আরিফ গোল করে দলকে সমতায়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কলারোয়ায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফারুক হোসেন (২৭) উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মৃত মোকাদ্দেস হোসেনের পুত্র। মঙ্গলবার বিকেলে রামভদ্রপুর এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। থানা সূত্র জানায়- ওসি শেখ মুনীর-উল-গীয়াসের নির্দেশনায় একাধিক মাদক মামলার পলাতক আসামি ফারুককে গ্রেপ্তার করা হয়। সে সীমান্তবর্তী এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী। তার বিরুদ্ধে কলারোয়া থানায় ৪টি মামলা রয়েছে। বুধবার গ্রেপ্তারকৃতকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
কলারোয়ায় ফেনসিডিলসহ এক ব্যক্তি আটক

কলারোয়ায় ১০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ফারুক হোসেন (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের আব্দুল মাজেদ সরদারের পুত্র। কলারোয়ার বাকসা-হঠাৎগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার দেড়টার দিকে তাকে আটক করে থানা পুলিশের একটি দল। থানা সূত্র জানায়- ওসি শেখ মুনীর-উল-গীয়াসের নির্দেশনায় ফারুককে ১০ (দশ) বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। তার বিরুদ্ধে থানায় মামলা [নং-১৩(০৬)১৯] হয়েছে। বুধবার আসামিকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কলারোয়া আ.লীগ সভাপতি স্বপনের প্রয়াত পিতার ১৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়ানুষ্ঠান

কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের প্রয়াত পিতা ডা. আব্দুল করিম সরদারের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কেরালকাতা ইউনিয়নের হুলহুলিয়া গ্রামে বুধবার দুপুরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় এ দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। ফিরোজ আহম্মেদ স্বপন ছাড়াও এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াতের সন্তান ঢাকা আশিয়ানা হাউজিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবু নাসির ডিটু, ফারুক আহম্মেদ মন্টু, হুমায়ন কবীর মিঠু, মমতাজ আরা, রওশন আরাবিস্তারিত পড়ুন
শ্যামনগরের সরকারি বই কালিগঞ্জে ভাংড়ীতে বিক্রি!

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজারে সরকারি সাড়ে ৩টন বই বিক্রি করার সময় নুরুজ্জামানের নামের এক ভাংড়ী ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। ঘটনাটি ঘটে মঙ্গলবার(১১ জুন) রাত ১০টার দিকে। স্থানীয় রুহুল আমিন, শেখ লাভলু ও ফয়সাল হোসেন বিদ্যুৎ সহ অনেকে বলেন, রাত ৮ টার দিকে শ্যামনগর উপজেলার ভাংড়ি ব্যবসায়ী নুরুজ্জামান মৌতলা বাসষ্টান্ডে অবস্থিত বিশ্বজিতের ভাংড়ি দোকানে প্রায় সাড়ে ৩টনের মত মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ-১০ম শ্রেণির ২০১৯ ও ২০১৬ সালের বই বিক্রি করতে আসে।বিস্তারিত পড়ুন
অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে কেশবপুরে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

কপোতাক্ষ নিউজ টোয়েন্টি ফোর ডট কম অনলাইন নিউজ পোর্টালে “কেশবপুরের গৌরীঘোনা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাতের অভিযোগ” শিরোনামে একটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপোনদিত সংবাদ প্রকাশিত হয়। যার প্রতিবাদে কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব সংবাদ সম্মেলন করে। বুধবার বিকালে গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব তাঁর দপ্তরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বলেন, জেলা পরিষদ, হাট পেরিফেরী ও ওয়াপদার সম্পত্তিতে বহুপূর্বেবিস্তারিত পড়ুন
আরো খবর...
খুলনাঞ্চল সম্পাদক গ্রেফতার: নড়াইলে সাংবাদিকদের নিন্দা, মুক্তির দাবি

খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল সম্পাদক ও প্রকাশক এবং খুলনা প্রেসকাবের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মিলটনকে মানিলন্ডারিং মামলায় গ্রেফতার করেছে সিআইডি পুলিশের একটি দল। গতকাল বেলা ২টার দিকে নগরীর অভিজাত সিটি হোটেল থেকে তাকে জোর করে তুলে নেয়া হয়। পরে নড়াইল জেলার কালিয়া থানায় সোপর্দ করা হয়। এদিকে এ ঘটনায় নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের নেতৃবৃন্দসহ কর্মরত সাংবাদিকরা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তারা বলেছেন, চলন্তিকা যুব সোসাইটি নামক একটিবিস্তারিত পড়ুন
সজীব ওয়াজেদ জয় পরিষদ কালিগঞ্জ উপজেলার কমিটি

সজীব ওয়াজেদ জয় পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আগামী ৩ বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। বুধবার সজীব ওয়াজেদ জয় পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি দেওয়া হয়েছে। কমিটির সভাপতি আজহারুল ইসলাম ও সাধারন সম্পাদক আ. করিম পাড়সহ ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
হায়রে পৌরসভা! কলারোয়ায় রাস্তাজুড়ে ময়লা-আবর্জনার স্তুপ

হায়রে পৌরসভা!! বারবার জানানো হলেও, একাাধিকবার পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলেও টনক নড়ছে না পৌর কর্তৃপক্ষের। রাস্তাজুড়ে ময়লা-আবর্জনার স্তুপে রীতিমত বিভিষীকা অবস্থায় ভূক্তভোগিরা। পৌরসদরের জনগুরুত্বপূর্ণ স্থানে সড়কের অর্ধেকজুড়ে ময়লা-আবর্জনার স্তুপের ভাগাড়ে তিক্তবিরক্ত পথচারী ও স্থানীয় বাসিন্দারা। তবুও দেখার কেউ নেই। পঁচা-বাসী দূগন্ধে অসহায়েত্বের মধ্যে পড়েছেন এলাকাবাসী। পৌরসভার প্রাণকেন্দ্র ২নং ওয়ার্ডের পুরাতন খাদ্য গুদামের পাচিল ঘেষে সামনের রাস্তার অবস্থা এটি। পাশেই কৃষি অফিসের আওতাধীন কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ও পুরাতন বীজ-বিষ ভবন। পৌরসভাধীন একমাত্রবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টে চন্দনপুরকে হারিয়ে সোনামাটি চ্যাম্পিয়ন

কলারোয়ার কেঁড়াগাছিতে লুৎফার রহমান স্মৃতি ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক সোনামাটি যুব সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। তারা ২-১ গোলে চন্দনপুর ফুটবল একাদশকে পরাজিত করে। মঙ্গলবার বিকালে কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের ৬মিনিটের মাথায় চন্দনপুরের সাব্বির ১টি গোল করে দলকে এগিয়ে নেন। খেলার ১১মিনিটে স্বাগতিক কেঁড়াগাছির সোনামাটি যুব সংঘের শাহারুল গোল করে সমতা ফেরান। ৩০মিনিটের মাথায় কেঁড়াগাছির শরিফুল ১টি গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নেন। খেলাটি পরিচালনা করেন শহিদুল ইসলাম,বিস্তারিত পড়ুন
