বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

নিরীহ মানুষ যেন হয়রানি-নির্যাতনের শিকার না হয়: প্রধানমন্ত্রী

কোনো নিরীহ মানুষ যেন হয়রানি ও নির্যাতনের শিকার না হয়, সে জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে ‘পুলিশ সপ্তাহ-২০১৯’ উদ্বোধন শেষে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সেই সঙ্গে জনগণের সমস্যাকে আন্তরিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পুলিশের প্রত্যেক সদস্যের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে জনবান্ধব পুলিশে পরিণত হবে- এটাই আমার প্রত্যাশা। পুলিশ বাহিনীর সদস্যরা নিজেদের সেভাবে গড়ে তুলবেন।

শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ যেমন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে, তেমনি মাদক নির্মূল ও নিরাপদ সড়ক গড়ে তুলতেও তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোনো নিরীহ মানুষ যেন পুলিশের হাতে হয়রানির শিকার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। কোনো মানুষ হয়রানির শিকার হলে তার পাশে দাঁড়াতে হবে।

পুলিশ জনতা ঐক্য গড়ি, মাদক-জঙ্গি নির্মূল করি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁচ দিনব্যাপী এই সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল সাড়ে ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য বার্ষিক পুলিশ প্যারেডের মধ্যে দিয়ে পুলিশ সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত ১১টি কন্টিনজেন্ট ও পতাকাবাহীদলের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি।

পুলিশ সপ্তাহ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও পুলিশ মহাপরিদর্শক।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী