শুক্রবার, আগস্ট ৭, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বৃহস্পতিবার, জুন ৬, ২০১৯

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

সময় টিভির প্রতিবেদন

অভাবের তাড়নায় মাত্র ৫ হাজার টাকায় সন্তান বিক্রি!

অভাবের তাড়নায় সামান্য টাকার বিনিময়ে নাড়ী ছেঁড়া ধন তিন শিশুকে অন্যের হাতে তুলে দিতে বাধ্য হয়েছে দু’টি পরিবার। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জে। পরিবার দু’টির দাবি, সন্তান জন্মদানের পর প্রতিপালন করার সাধ্য না থাকায় কিছু টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দিতে বাধ্য হন তারা। এলাকাবাসীর অভিযোগ, অসহায় এসব মানুষের দিকে চোখ তুলেও তাকায় না স্থানীয় জনপ্রতিনিধিরা। হাবিল মিয়া বসবাস করেন সুন্দরগঞ্জের রাজবাড়ি গ্রামে। কিন্তু তার জীবনযাপনে রাজত্বের কোনও ছাপ নেই। শরীরজুড়ে বাসাবিস্তারিত পড়ুন

স্নায়ুচাপের ম্যাচে কষ্টের হার!

তামিম ইকবালের দুর্দান্ত থ্রো! মুশফিকুর রহিম ছেড়ে দিলেও বল সরাসরি গিয়ে স্ট্যাম্পেই লাগতো। কিন্তু বলটা ধরে আরও আগেই স্ট্যাম্পে লাগাতে গেলেন! কেন উইলিয়ামসন ক্রিজে পৌঁছার আগে উইকেট ভেঙেও ফেললেন মুশফিক! পুরো স্টেডিয়ামে তখন আনন্দ-উল্লাস! বাংলাদেশের ফিল্ডাররাও কেউ কেউ সেলিব্রেশন করলেন। কিন্তু মুশফিকের মাথায় হাত! ব্যাপার কি? রিপ্লেতে দেখা যায়, স্ট্যাম্পে বল লাগানোর আগেই মুশফিকের হাত লেগে বেল পড়ে গেছে। কেন উইলিয়ামসন নট আউট। মুশফিকের ভুলের জন্য নতুন জীবন পাওয়া কিউই অধিনায়কবিস্তারিত পড়ুন

বৃহস্পতিবার (৬ জুন) রাত ১০টা ২০ মিনিটে ‘ইত্যাদি’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ টেলিভিশনে বৃহস্পতিবার (৬ জুন) ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে। এবারের অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। হানিফ সংকেতের গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এবারের ইত্যাদিও শুরু করা হয়েছে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে। নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের ধারাবাহিকতায় এবারে নৃত্যে-ছন্দে-আনন্দে চিরচেনা এই গানটি পরিবেশন করবেন সুখ্যাত নৃত্য জুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরাবিস্তারিত পড়ুন

যে কারণে ব্রণ হতে পারে

ব্রণ প্রচলিত একটি সমস্যা। সাধারণত বয়ঃসন্ধিকালে ব্রণ বেশি হয়। তবে বয়ঃসন্ধিকালের পরও অনেকের ব্রণ হতে পারে। ব্রণ হওয়ার প্রধান তিনটি কারণের বিষয়ে ডা. এস এম বখতিয়ার কামাল। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। প্রশ্ন : ব্রণ কী? উত্তর : আসলে ব্রণ সাধারণত বয়ঃসন্ধিকালের সমস্যা। সাধারণত ১৩ থেকে ১৯ বছর বয়সে বেশি হয়। শতকরা ৮৫ ভাগ বয়ঃসন্ধি ব্রণে আক্রান্ত। আসলে ব্রণ নির্ণয়ের জন্যবিস্তারিত পড়ুন

যে কারণে বাঁ দিকে ফিরে ঘুমাবেন

একেক জনের ঘুমানোর ধরন একেক রকমের। কেউ বাঁ দিকে ফিরে ঘুমান, কেউ ডান দিকে ফিরে, কারও আবার চিৎ হয়ে ঘুমানোর অভ্যাস। কিন্তু ছোটবেলা থেকে একটা কথা আমরা প্রায় সকলেই শুনেছি। বাঁ দিকে ফিরে ঘুমানো স্বাস্থ্যকর। কিন্তু বাঁ দিকে ফিরে ঘুমানোর স্বাস্থ্যকর দিকগুলি সম্পর্কে জানেন? আসুন এ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক- ১) বাঁ দিকে ফিরে ঘুমালে বাড়ে মস্তিকের কর্মক্ষমতা। ২) একাধিক গবেষণায় প্রমাণ পাওয়া গেছে, বাঁ দিকে ফিরে ঘুমানোর অভ্যাস শরীরেবিস্তারিত পড়ুন

দক্ষিণ আফ্রিকার টানা তিন ম্যাচ হার

বিশ্বকাপে টানা তিন ম্যাচ হারল দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড এবং বাংলাদেশের পর এবার ভারতের বিপক্ষে ৬ উইকেটের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো প্রোটিয়াদের। দক্ষিণ আফ্রিকার দেয়া ২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ওপেনার শিখর ধাওয়ানকে ৮ রানেই ফেরান রাবাদা। বিরাট কোহলিও বেশিদূর যেতে পারেননি। ১৮ রানে তিনি ফেলুকাওয়ায়ুর শিকার হয়ে ফেরেন। লোকেশ রাহুল ২৬ এবং এমএস ধোনি ফেরেন ৩৪ রান করে। কিন্তু একপাশবিস্তারিত পড়ুন

ঈদের দিন বাড়ি ফিরতে লাশ হলো কলারোয়ার সৈকত

ঈদেরদিন বাড়ি ফিরতে লাশ হলো কলারোয়ার শাহারিয়ার আসাদ সৈকত। ঢাকা থেকে কলারোয়ায় ফিরতে ফরিদপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয় সে। ঈদের দিন বুধবার ভোর ওই দূর্ঘটনা ঘটে। সৈকতের বয়স হয়েছিলো মাত্র ২০ বছর। সে কলারোয়ার লাঙলঝাড়া গ্রামের আজিজুল হকের পুত্র। সে ঢাকা কলেজের অনার্স (দর্শন) ১ম বর্ষের ছাত্র। জানা গেছে, ঢাকা থেকে বাড়ি আসার পথে চন্ডিপুর ফরিদপুর নামক স্হানে একে ট্রাভেলস পরিবহনটি গাছের সঙ্গে মেরে দেয়। এতে সৈকত সহ ছয় জনবিস্তারিত পড়ুন