মে, ২০১৯
বর্তমানে মাস হিসাবে দেখছেন
হেলিকপ্টার মিস্ত্রি হিসেবে রাহুলের ছবি ভাইরাল

কঠোর নিরাপত্তার মধ্যে রবিবার ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই পর্বে ভারতের সাত রাজ্যের ৫৯ টি আসনে এই পর্বে ভোট গ্রহণ চলছে। এগুলো হল উত্তরপ্রদেশের (১৪), হরিয়ানা (১০), পশ্চিমবঙ্গ (৮), বিহার (৮), মধ্যপ্রদেশ (৮), দিল্লি (৭) এবং ঝাড়খন্ড (৪) টি আসন। এরই মধ্যে হেলিকপ্টার মিস্ত্রি হিসেবে রাহুল গান্ধীর ছবি ভাইরাল হয়েছে। নির্বাচনী প্রচারে বেরিয়ে হিমাচল প্রদেশের উনায়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ‘বিশ্ব মা দিবস’ উদযাপন

সাতক্ষীরার কলারোয়ায় ‘বিশ্ব মা দিবস ২০১৯’ উদযাপিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে এ উপলক্ষ্যে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভার আয়োজন করে মহিলা বিষয়ক দপ্তর। সভায় বক্তারা বলেন- ‘মা হলো সবচেয়ে আস্থার মানুষ। মা’কে বাদ দিয়ে কোন কিছুই কল্পনা করা যায় না। মা-ই প্রথম ও শেষ আশ্রয়। বছরের সবক’টি দিনই মায়ের দিন।’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু। উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে আরোবিস্তারিত পড়ুন
আজিজ মিয়া জোকা-দিঘীরপাড় মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দিঘীরপাড় গ্রামের মৃত টুকু মিয়ার ছেলে মোঃ আজিজ মিয়া জোকা-দিঘীরপাড় মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের পুর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর বরাবর কাগজপত্র দাখিল করলে, উক্ত কাগজপত্রের ভিত্তিতে ম্যানেজিং কমিটির প্রথম সভার তারিখ হতে পরবর্তী দুই বছরের জন্য মোঃ আজিজ মিয়াকে সভাপতি করে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি অনুমোদন দেন যশোর শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক এসবিস্তারিত পড়ুন
ঘামাচি দূর করবেন যেভাবে

প্রচণ্ড গরমে ঘামাচি দেখা দিলে ঘরোয়া যত্ন নিতে পারেন ত্বকের। তবে চিকিৎসকদের মতে, ঘামাচির সমস্যা দূর করতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাটাও বেশ জরুরি। ১/ ঘামাচি থেকে বাঁচতে পাউডার মাখলেও পরদিন অবশ্যই শরীরের ওই অংশ পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। কারণ পাউডারের গুঁড়োয় ত্বকের লোমকূপের ছিদ্র বন্ধ হয়ে গেলে ব্রণ, ফুসকুড়িসহ আরও নানা সমস্যা দেখা দিতে পারে। ২/ ঘামাচি দূর করতে বরফ অত্যন্ত কার্যকরী। একটি পরিষ্কার পাতলা কাপড়ে মুড়ে বরফের টুকরো ঘামাচি আক্রান্তবিস্তারিত পড়ুন
৫০০০ ফুট উঁচুতে উড়ন্ত বিমানে ৪০ মিনিট ঘুমালেন পাইলট!

বিমান তখন উড়ছে সাড়ে পাঁচ হাজার ফুট উঁচুতে। বিমানে পাইলট তখন গভীর ঘুমে আচ্ছন্ন। প্রায় ৪০ মিনিট ধরে বিমান উড়ল অটোপাইলট মোডে। এয়ারট্রাফিক কন্ট্রোল একাধিকবার পাইলটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোলদ সাড়া মেলেনি তার। ৪০ মিনিট পর ঘুম থেকে উঠে চালকের আসনে বসেন পাইলট। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের কাছে। দক্ষিণ অস্ট্রেলিয়ার পোর্ট অগস্টা বিমানবন্দর থেকে প্যারাফিল্ড এয়ারপোর্টের মধ্যে ওড়ার সময় এই ঘটনাটি ঘটান চালক। তবে কোনও যাত্রীবাহী বিমান নয় পাইলটবিস্তারিত পড়ুন
কোনো কাজে লাগে না, ৭ মাসের ছেলেকে বন্ধক রাখতে চায় বাবা!

সাত মাসের ছোট ছেলে কোনো কাজে লাগে না, তাই তাকে বন্ধক দিতে নিয়ে গেল এক বাবা। হতভম্ব ওই বন্ধকী দোকানের মালিক পুলিশে খবর দেন। তবে পুলিশের কাছে সেই বাবা জানিয়েছে যে, একটা ভিডিও শ্যুট করতেই এই কাণ্ড ঘটায় সে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বন্ধকী দোকানে এসে নিজের সাত মাসের ছেলেকে কাউন্টারে চাপিয়ে দেয় ব্রায়ান স্লোকাম। বলে যে, এই ছেলে তার কোনো কাজে লাগে না, একে বন্ধক রাখলে কত টাকা পাওয়া যেতে পারে,বিস্তারিত পড়ুন
‘রহস্যময়’ লাল পানির নদী!

পৃথিবীতেই এমন এক নদী আছে যার পানির রং আপনাকে অবাক করবেই। তাকে বলা হয় ‘রেড রিভার’ বা লাল নদী। কোথায় রয়েছে এই নদী, কেনই বা এমন রং, আদৌ কি বিষয়টি ঠিক, জেনে নেওয়া যাক। দক্ষিণ আমেরিকার পেরুর কাসকো শহরের দক্ষিণ-পূর্ব দিক দিয়ে বয়ে গেছে ‘রেড রিভার’ বা লাল নদী। নদীটির উৎপত্তি হয়েছে পলকোয়ো রেনবো পার্বত্য উপত্যকা থেকে। পলকোয়ো পর্বত নানা রকম খনিজে সমৃদ্ধ। এক একটি স্তরে এক একটি খনিজ পদার্থ রয়েছে।বিস্তারিত পড়ুন
পাকিস্তানে পাঁচ তারকা হোটেলে সন্ত্রাসী হামলা, প্রহরী নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বন্দর নগরী গওধারে পার্ল কন্টিনেন্টাল(পিসি) হোটেলে তিন সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে হোটেলের নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য ডন। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসীরা হোটেলের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা প্রহরী তাদের বাধা দেন। এ সময় তাকে গুলি করলে তিনি নিহত হন। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হোটেলটি ঘিরে রেখেছে। ভেতরে থাকা অতিথিদের নিরাপদে সরিয়ে ফেলা হয়েছে। আর সন্ত্রাসীদেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভাগ্নের সংবাদ সম্মেলন
আদালতের রায় না মেনে জমি দখল নিয়ে ধান কেটে নিলো মামারা

স্থানীয় পর্যায়ে শালিসে মিটমাট হয়েছে, বিজ্ঞ আদালতের রায়ও হয়েছে তারপরেও জমি দখল করে রোপনকৃত ধান কেটে নিলো প্রতিপক্ষরা। সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা গ্রামে শনিবার (১১এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ভূক্তভোগি ওই গ্রামের মনুছুর আলীর ছেলে আলাউদ্দীন তার ক্ষতিগ্রস্থ পরিবার নিয়ে কলারোয়া থানায় অভিযোগ দিয়েছেন ও প্রতিকারের প্রত্যাশায় কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। বেলা ১২টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে আলাউদ্দীন বলেন- ‘তার মা-খালাদের পৈত্রিকসূত্রে পাওয়া মাদরা গ্রামের খতিয়ানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আদ-দ্বীনের ইফতার মাহফিল

কলারোয়ায় আদ-দ্বীনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর সদরের ২নং ওয়ার্ড তুলসীডাঙ্গায় আদ-দ্বীনের অফিসে এ ইফতারের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আদ-দ্বীনের সাতক্ষীরা এরিয়া ম্যানেজার ফারুক হোসেন, কলারোয়া শাখা ম্যানেজার জিল্লুর রহমান, ঝাউডাঙ্গা শাখা ম্যানেজার মাহবুবুর রহমান, কাজীরহাট শাখার ম্যানেজার সাইফুল ইসলাম, শিক্ষক নেতা বাকী বিল্লাহ শাহি প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা গোলাম রসুল শাহী।
কলারোয়া পৌরসভায় মেয়র হিসেবে মজনু চৌধুরী নাম সবার মুখে…

কলারোয়া পৌরসভা নির্বাচন সন্নিকটে। এবারও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও ক্ষমতাশীল দল আওয়ামীলীগের একাধিক প্রার্থীর কথা শুনা গেলেও কলারোয়া আওয়ামীলীগ রাজনীতির সর্বজন স্বীকৃত ব্যাক্তিত্ব, নির্ভীক, সৎ, সাহসী অতি জনপ্রিয় জননন্দিত জননেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু প্রার্থী হিসেবে সবার কাছে আলোচনার শীর্ষে রয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে তিনি রচনা করেছেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তৃনমূল স্তরে আওয়ামীলীগ সমর্থিত নেতা-কর্মীদের কাছে জনপ্রিয়তারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সীমান্তে বিএসএফএ’র নির্যাতনে এক বাংলাদেশি নিহত!!

সাতক্ষীরার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের দুবলিতে বিএসএফ এর নির্যাতনে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে নির্যাতনের পর তাকে সাতক্ষীরার কুশখালি সীমান্তের ছয়ঘরিয়া এলাকায় রেখে যাওয়া হয়। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে বিজিবি বলছে এ ঘটনার জন্য বিএসএফ দায়ী নয়। নিহত যুবকের নাম কবিরুল ইসলাম (৩২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আজিজ মোল্লার ছেলে। নিহত কবিরুলের ভাই রবিউল ইসলাম জানান- তার ভাই বাড়ির কাউকে কিছু নাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জমে উঠেছে আমের বাজার : চাষীরা হতাশ

বেঁধে দেয়া সময়ের আগেই জমে উঠেছে জেলার আমের বাজার। ফলে আমের পক্কতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর পরও দেশের পাইকারী ব্যবসায়ীরা এখন জেলার ব্যস্ত সময় পার করছে। ধুম পড়ে গেছে আম কেনা বেচায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আম চাষীদের কর্মব্যস্ততার যেন শেষ নেই। প্রথম দিনে জেলা থেকে প্রায় ১৫ ট্রাক গোবিন্দভোগ ও গোপালভোগ আম ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। দুই থেকে আড়াই হাজার টাকায় মণ প্রতি বিক্রি হচ্ছে বড় মানেরবিস্তারিত পড়ুন
শার্শায় ফেনসিডিল-মদসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে ৬৮ বোতল ফেন্সিডিল ও ১৩ বোতল মদসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃতরা সবাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা যায়। শনিবার (১১ মে) সকালে বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো, শার্শা থানার বাইকোলা গ্রামের খাইরুলের ছেলে মফিজুল মন্ডল (৩০), একই গ্রামের আনার হোসেনের ছেলে আলমগীর হোসেন (২১), খোরশেদ আলীর ছেলে ইকবাল হোসেন (২৮), অগ্রভূলাট গ্রামেরবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরের চিংড়া বাজারে মুদি দোকানে অগ্নিকান্ড ॥ লক্ষাধিক টাকার ক্ষতি

কেশবপুরের চিংড়া বাজারে মুদি দোকানে অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার চিংড়া বাজারের মুদি ব্যবসায়ি চিত্ত রঞ্জন দত্তের পুত্র অমল দত্তের দোকানে শনিবার সকাল ৭টার দিকে আগুন লাগে। স্থানীয় লোকজন প্রথমে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে ঐ এলাকার বিদ্যুৎ বন্ধ রাখতে বলেন। এরপর পানি দিয়ে আগুন নেভায়। তবে আগুন নেভানোর আগেই ভিতরে থাকা লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ক সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত ঘটেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত আসামী আটক

খুলনার ডুমুরিয়া থানার ওয়ারেন্টভুক্ত আসামী মামুন হোসেন (৩২) কলারোয়ায় আটক হয়েছে। সে উপজেলার গদখালী গ্রামের ইয়াকুব্বারের ছেলে। তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় সিআর-১০০/১৭মামলায় ওয়ারেন্ট রয়েছে। কলারোয়া থানার এসআই সুরিব কুমার ঘোষ ও এএসআই শেখ মোস্তাক আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে অভিযান চালিয়ে মামুনকে তার গদখালী বাড়ীতে আটক করেন। থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান- আদালতের ওয়ারেন্ট থাকায় শনিবার সকালে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
