মে, ২০১৯
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মা দিবস উদযাপন

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মা দিবস উদযাপন। মে মাসের ২য় রবিবার মা দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বহুল আলোচিত মুক্তামনির মা (আসমা খাতুন) কে স্বপ্নজয়ী মা সম্মননা ২০১৯ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক নাজমুন নাহার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা

“জীবন বাঁচান, আওয়াজ তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে “৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ” পালন উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির সমাপনী দিন রবিবার দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালে সড়ক দুর্ঘটনা রোধকল্পে মালিক ও শ্রমিকদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সায়ফুল করিম সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ। বিশেষবিস্তারিত পড়ুন
আইনি জটিলতায় তালায় গৃহবধূর লাশ ৩দিন ধরে পড়ে আছে বাড়িতে

ইউপি নির্বাচনে বিরোধিতার জের হিসেবে শ্লীলতাহানি ও মারপিটের ঘটনায় গুরুতর আহত সাতক্ষীরা তালার মেশারডাঙ্গা এলাকার কার্ত্তিক ব্যাণার্জীর স্ত্রী নমিতা ব্যানার্জী মারা গেছেন। প্রায় ৩ বছর চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। তবে মামলা জটিলতায় ময়নাতদন্ত ও সৎকার ছাড়াই শুক্রবার থেকে বাড়িতেই তার লাশ পড়ে রয়েছে। গত ৩ বছরে মামলার পাশাপাশি তার চিকিৎসায় প্রায় নিঃস্ব পরিবারটি লাশের সৎকারের অনুমতি চেয়েছেন স্থানীয় প্রশাসনের কাছে। কিন্তু আইনি জটিলতায় লাশের সৎকারে অপেক্ষা করতেবিস্তারিত পড়ুন
কলারোয়া সীমান্তে ফেনসিডিল উদ্ধার

কলারোয়া সীমান্তে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। রোববার ভোর রাতে উপজেলার গাড়াখালী সীমান্তের জোড়াপুকুর স্থান থেকে ওই ফেনসিডিল উদ্ধার করে কাঁকডাঙ্গা বিওপির সদস্যরা। কাঁকডাঙ্গা বিওপির হাবিলদার নুর আলম জানান- এবিষয়ে কলারোয়া থানায় ৫জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজার মূল্যে ৪০ হাজার টাকা বলে জানা গেছে।
ভিজিডির চাউল বিতরণ
কলারোয়ার লাঙ্গলঝাড়ায় ইউনিয়ন ভিত্তিক প্রাক-বাজেট কর্মশালা

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও ক্ষমতায়ন প্রকল্পের ইউনিয়ন ভিত্তিক প্রাক-বাজেট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বোরবার দুপুরে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অগ্রগতি সংস্থার আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন-লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন-ইউপি সচিব আব্দুল হামিদ, ইউপি সদস্য ফেরদৌস আরা, মনিরা খাতুন, সাহিদা খাতুন, আনিছুর রহমান, শরিফুদ্দৌলা শরিফ, নুর হোসেন, শফিকুল ইসলাম, কামরুজ্জামান, মইফুল ইসলাম, শাফিজুল ইসলাম, মিজানুর রহমান, আবুতাহের,বিস্তারিত পড়ুন
বিশ্ব মা দিবস পালিত
কেশবপুরে বাজার মনিটরিং অনুষ্ঠিত

কেশবপুরে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপন্য দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়, ভেজাল ও মেয়াদোর্ত্তীর্ন দ্রব্য বিক্রয় বন্ধ, পঁচাবাসি খাবার বন্ধের জন্য বাজার মনিটরিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এনামূল হকের নেতৃত্বে উপজেলার পাঁজিয়া, কলাগাছি ও কাটাখালী বাজার মনিটরিং কালে কমিটির সদস্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিযিবুল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন সবুজ উপস্থিত ছিলেন। বিশ্ব মা দিবস পালিত কেশবপুরবিস্তারিত পড়ুন
কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন

রোববার বিকালে কলারোয়ায় উপজেলা ছাত্রলীগের এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাগর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান নাইস। আলোচনা সভা শেষে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার লক্ষে উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়। নব-নির্বাচিত কমিটির সভাপতি হলেন- বাশারুল ইসলাম তাজু,সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক গোলাম আজম, যুগ্ম সাধারণবিস্তারিত পড়ুন
কলারোয়া ওয়ারেন্টভুক্ত আসামী আটক

কলারোয়ায় ইব্রাহিম সরদার মিঠু (২৮)নামে এক ওয়ারেন্ট ভুক্ত আসামী আটক হয়েছে। সে উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের সবুর আলীর ছেলে। তার বিরুদ্ধে খুলনার দৌলতপুর থানার জিআর-১৬২০/০৯ মামলায় ওয়ারেন্ট রয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান- আটককৃত মিঠুকে আদালতে প্রেরণ করা হয়েছে।
দেশ-বিদেশে সবচেয়ে সস্তায় ভ্রমণের ১০ গন্তব্য

২০১৯ সালে সস্তায় ভ্রমণ করতে চান, সে রকম শীর্ষ ১০টি গন্তব্যের তালিকা তৈরি করেছে লোনলি প্ল্যানেট ডটকম। এই তালিকায় সপ্তম অবস্থানে আছে বাংলাদেশ। ১. সাউদার্ন নিল ভ্যালি, মিসর বিশ্বের বৃহত্তম ভ্রমণ গাইড বই প্রকাশক লোনলি প্ল্যানেট। তাদের উদ্দেশ্যই হলো সস্তায় বিশ্ব ভ্রমণের বিভিন্ন টিপস দেয়া। মিসরের সাউদার্ন নিল ভ্যালিতে গেলে বিশ্বে অনেক পুরোনো ইতিহাস আপনার সামনে উন্মোচিত হবে। ২. ওজ, পোল্যান্ড এটি পোল্যান্ডের তৃতীয় বৃহত্তম শহর। শহরটির খুব দ্রুত পরিবর্তন ঘটছে।বিস্তারিত পড়ুন
খবর বিবিসি'র
এবার খোঁজ মিলল ‘ডেনিসোভান’ মানুষের!

তুষার মানব ইয়েতিকে নিয়ে হই হই পড়ে গিয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর দাবি, তাদের ক্যামেরায় ধরা পড়েছে রহস্যময় সেই প্রাণীর বিশালাকার পায়ের ছাপ। এসব নিয়ে সরগম হয়ে যায় বিশেষজ্ঞমহল। তারই মাঝে এলো আরও এক চমকপ্রদ তথ্য। তিব্বতের অত্যন্ত উঁচু স্থানে মানুষের আদিম একটি প্রজাতি ‘ডেনিসোভান’ বসবাসের প্রমাণ মিলেছে। জানা গেছে, চরম প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা একমাত্র বর্তমান মানব প্রজাতি- হোমো স্যাপিয়েন্সের সাথেই যুক্ত ছিল ‘ডেনিসোভান’। আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন ‘নেচার’ প্রকাশ করেছে,বিস্তারিত পড়ুন
বিয়ের অপেক্ষায় কনে, পাবজি খেলায় ব্যস্ত বর! (ভিডিও)

অনলাইন মাল্টিপ্লেয়ার গেম পাবজি গোটা বিশ্বে যেন ঝড় তুলে দিয়েছে। আর তার প্রমাণ এই ভিডিওটা। ভিডিওটি অনলাইনে বিপুল শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিয়ে করতে এসে বর পাবজি খেলায় মগ্ন। পাশেই বসে বউ। তবে বরের কর্মকাণ্ডে তিনি মোটেও মুগ্ধ নন। বর এতই খেলায় মগ্ন যে বিয়েতে পাওয়া উপহারের দিকেও ফিরে তাকানোর সময় নেই তার। ভিডিওটি প্রথমে আপলোড করা হয়েছিল ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক-এ। তারপরেই এটি ভাইরাল হয়ে যায়। ফেসবুকে ভিডিওটি প্রায়বিস্তারিত পড়ুন
ভিক্ষা করে ১ মাসে আয় ২৩ লাখ টাকা!

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ভিক্ষা করে মোটা অংকের অর্থ আয় করা এক নারীকেও গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ভিক্ষাবৃত্তি কাজে তিনি এক শিশু ও এক নবজাতককে ব্যবহার করে এক মাসে ২৩ লাখ টাকা আয় করেছেন। গত ৪ মে দুবাইয়ে এক ভিক্ষাবিরোধী সমাবেশে এ কথা জানায় দেশটির পুলিশ। দুবাই পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, ২০১৮ সালে দুবাই থেকে গ্রেফতার হয় ২৪৩ জন ভিক্ষুক। ২০১৭, ২০১৬ ও ২০১৫ সালে এইবিস্তারিত পড়ুন
শেষ বিশ্বকাপ হতে পারে যেসব ক্রিকেটারের

ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে অনেক ক্রিকেটারের। এই তালিকায় রয়েছে ক্রিস গেইল, মাশরাফি বিন মর্তুজা ও মহেদ্র সিং ধোনির মতো বড় বেশ কিছু নাম। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মাশরাফি বিন মর্তুজা: বাংলাদেশের সফল অধিনায়ক তিনি। তার নেতৃত্বে বাংলাদেশ গত বিশ্বকাপের কোয়ার্টারের ফাইনাল খেলে। শুধু তাই নয়, তার নেতৃত্বে বাংলাদেশ গত কয়েক বছর ধরে দেশ ও দেশের বাইরে সাফল্য দেখিয়েছে। ৩৬ ছুঁই ছুঁই মাশরাফি বিশ্বকাপের পরবিস্তারিত পড়ুন
বিশ্বকাপের থিম সং ‘স্ট্যান্ড বাই’ ১৭ মে

আসন্ন ক্রিকেট বিশ্বকাপের থিম সং ‘স্ট্যান্ড বাই’ প্রকাশ পাবে ১৭ মে। এবার অফিসিয়াল থিম সং গাইবেন উঠতি তারকা লরিন এবং ব্রিটিশ ব্যান্ড রুডিমেন্টাল। নতুন শিল্পী লরিন এখনো সঙ্গীত জগতে তেমন পরিচিত নন। রুডিমেন্টাল এই সময়ের যুক্তরাজ্যের সবচেয়ে সফল ড্রাম এবং বেস ঘরানার ব্যান্ড। তারা উঠতি তারকাদের আবিষ্কার করে এবং প্লাটফর্ম দেয়। উত্তর কানাডার রাইজিং স্টার লরিনের ক্ষেত্রেও তাই হচ্ছে। ডেমো শোনার পরই রুডিমেন্টাল তার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে। এবারেরবিস্তারিত পড়ুন
শক্তিশালী অ্যান্টিবায়োটিক সরিষার তেল!

প্রাচীনকাল থেকেই সরিষার তেল বাঙালির ঐতিহ্যের সাথে মিশে আছে। জার্মানির বিজ্ঞানিরা এটিকে ভেষজ অ্যান্টিবায়োটিক হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। বিকল্প অ্যান্টিবায়োটিকের খোঁজে রোগীদের ডাক্তারের দেওয়া অনেক অ্যান্টিবায়োটিকই আজকাল আর বিভিন্ন রোগের জীবাণু ধ্বংস করতে পারছে না। প্রতিনিয়ত ডাক্তার এবং গবেষকরা অ্যান্টিবৈায়োটিকের বিকল্প হিসেবে ভেষজ ওষুধের সন্ধান করছেন। সাম্প্রতিক এক গবেষণায় শ্বাসনালী এবং মূত্রনালী ও ব্রঙ্কাইটিস ইনফেকশন সারাতে সরিষার তেল বিশেষ ভূমিকা রাখে বলে জানান, জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের নিউরো ইউরোলজি বিভাগের প্রধান প্রফেসার রুটবিস্তারিত পড়ুন
দুই যুগ ধরে রমজানে বিনা পয়সায় মেসওয়াক বিলি করেন তিনি

মাহাতাব উদ্দিন, বয়স ৫৪। পেশায় ওয়াচম্যান (প্রহরী)। দৈনিক মজুরিতে চাকরি করেন। নিজের সংসার চালাতে যিনি হিমশিম খান, তিনিই আবার রমজান মাসে নিজেকে রোজাদারদের সেবায় নিয়োজিত করেন। জানা গেছে, রমজান মাস এলেই দরিদ্র মাহাতাব উদ্দিন চাকরি থেকে ছুটি নেন। দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিনামূল্যে মেসওয়াক বিলি করেন। গত দুই যুগ ধরে এভাবেই রোজাদারদের সেবা দিয়ে আসছেন তিনি। নাটোরের বাগাতিপাড়া উপজেলার চকমহাপুর গ্রামের বাসিন্দা মাহাতাব নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণা খামারে চাকরিবিস্তারিত পড়ুন
