শনিবার, আগস্ট ৮, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মে, ২০১৯

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বৃষ্টির বাধা

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এরই মধ্যেই অর্ধশতক পূর্ণ করেছেন হোপ এবং অ্যামব্রিজ। এদিকে স্বপ্নের ফাইনালে দেখা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। ম্যাচে শুরুতে ভালো বোলিং করলেও ক্যারিবীয়দের ওপেনিং জুটি ভাঙতে ঘাম ঝরছে বাংলাদেশের। এখন পর্যন্ত উইকেটের দেখা পায়নি টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২০.১ ওভার শেষে বিনা উইকেটে ১৩১ রান। ক্রিজে ৬৮ রান নিয়েবিস্তারিত পড়ুন

৫ কোটি টাকা ব্যয়ে তালার বালিয়া ভাঙ্গনকুল উপ-প্রকল্প বাস্তবায়নে স্তরে স্তরে দুর্নীতি-অনিয়ম

সাতক্ষীরার তালা উপজেলার বালিয়া ভাঙ্গনকূল টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রায় ৪ কোটি ৮২ লাখ ২৩ হাজার ১৯১ টাকার কাজে ব্যাপক দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পে কোন রকম দায়সারা ভাবে কাজ করে প্রকল্প সম্পন্ন করতে যাচ্ছে সেখানকার কথিত বালিয়া ভাঙ্গনকূল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ। কপোতাক্ষ নদের সাতক্ষীরার তালা উপজেলার খেশরার বালিয়া, ডুমুরিয়া, শাহাজাতপুর ও খেশরা এলাকার ১২ কিঃমিঃ ভেড়িবাঁধের ভাঙ্গনরোধ ও জলাবদ্ধতা দূরীকরণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধিনে টেকসই প্রকল্পটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উদ্যোগে ইফতার মাহফিল

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) ১১ রমজান কলেজের শিক্ষক পরিষদের হলরুমে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, অধ্যক্ষ শেখ আব্দুল অদুদ, অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ আব্দুলবিস্তারিত পড়ুন

উর্দ্ধমুখী ঝিকরগাছা বাজার, নিয়ন্ত্রণের তাগিদ সাধারণের

রমজান পূর্ববর্তী সময়ের চেয়ে রমজান চলাকালীন সময়ে ঝিকরগাছায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতি লক্ষ্য করা গেছে। নিয়ন্ত্রণহীন ঝিকরগাছায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের বাজারে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীর মানুষ। বাজার ঘুরে দেখা যায়- প্রতিকেজি ছোলা ৭৭টাকা, চিনি ৫৮ থেকে ৬৮ টাকা, গোলু ১৬ টাকা, খোলা সয়াবিন তেল ৮৮-৯৫ টাকা, পামওয়েল ৭৫ থেকে ৮০ টাকা, ৩৫ টাকার ময়দা ৪০টাকা, ৩৫ সেমাই ৪০ টাকা, মশুরডাল দেশী ১০০ টাকা, বিদেশী ৬০-৭০ টাকা,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কলারোয়ায় অজ্ঞাত এক মহিলা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পৌরসভাধীন যুগিবাড়ি মোড় এলাকা থেকে আনুমানিক ৫৫বছর বয়সী অজ্ঞাত ওই মহিলার লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। কলারোয়া থানার এসআই সুবির জানান- স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে যুগিবাড়ি মোড়ের জনৈক বিজনের ধানের চাতালের পাশ থেকে মৃত অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা কেউ তার নাম-পরিচয় জানাতে পারেনি। তার বাহ্যিক বেশভোষা দেখেবিস্তারিত পড়ুন

ইউরোপের বাজারে এবারো যাবে সাতক্ষীরার আম…

এবারো ইউরোপের বাজারে যাবে সাতক্ষীরার আম। জেলার আনুমানিক দুই’শ মেট্রিক টন সুস্বাদু আম ইউরোপের বাজারে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে গাছ থেকে আম ভাঙ্গা বা আম পাড়া শুরু হয়েছে। আম সংগ্রহের পর সংরক্ষণসহ অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে ইউরোপে রপ্তানির লক্ষ্যে। সুস্বাদু বিভিন্ন জাতের আম থাকছে এ তালিকায়। কৃষিসহ সংশ্লিষ্ট দপ্তর ঘোষিত ২২মে থেকে হিমসাগর জাতের আম পাড়া হবে গাছ থেকে। ২৯মে পাড়া হবে ল্যাংড়া জাতের আম। সর্বশেষ আম্রপালিবিস্তারিত পড়ুন

বহু পুষ্টিগুণ নারকেল তেলে..

আমরা সাধারণত চুলের যত্নে ব্যবহার করি নারকেল তেল। কেউ কেউ আবার ত্বক পরিচর্চার জন্যও ব্যবহার করে এটি। তবে এখানেই এর পুষ্টিগুণ শেষ নয়। নারকেল তেলকে বলা হয় ‘মিরাকেল অয়েল’। কারণ চুল কিংবা ত্বক পরিচর্চার পাশাপাশি অনেকগুলো স্বাস্থ্য সমস্যা সমাধান করে থাকে এই নারকেল তেল। চলুন জেনে নেই নারকেল তেলের এমনই অজানা কিছু ব্যবহার। ১। ঘামের দুর্গন্ধ দূর করতে ঘামের দুর্গন্ধ দূর করতে বগলে কিছু পরিমাণ নারকেল তেল ম্যাসাজ করে লাগান। নারকেলবিস্তারিত পড়ুন

ব্যক্তির পেটে ১১৬ পেরেক, অতঃপর…

ভারতের রাজস্থানে ভোলা শঙ্কর নামে ৪২ বছর বয়সী এক ব্যক্তির পেটে অস্ত্রোপচারের পর ১১৬টি পেরেক বের করেছেন চিকিৎসকরা। এসময় লোহার তার ও পাতও বের করা হয়। দেড় ঘণ্টা ধরে অপারেশনের পর এসব ধাতব বস্তু বের করা হয়। এ ব্যাপারে চিকিৎসক ড. অনিল সাইনি জানান, পেটের পীড়া নিয়ে ভোলা শঙ্কর নামে ওই ব্যক্তি গত রবিবার আমাদের কাছে আসেন। প্রথমে এক্স-রে করে ওই রোগীর পেটে পেরেক জাতীয় বস্তুর উপস্থিত টের পাওয়া যায়। নিশ্চিতবিস্তারিত পড়ুন

দাবানল থেকে যেভাবে বাসা-ডিম রক্ষা করল সারস (ভিডিও)

রাশিয়ার আমুর এলাকায় দাবানলের হাত থেকে ডিম ও বাসা রক্ষা করল এক সারস পাখি। সারস পাখিটি তার ডিম রক্ষা করার জন্য যে আপ্রাণ চেষ্টা করছে এরকম একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা যায়, নিচে ছড়িয়ে পড়ছে দাবানল। আর উপরে বিপন্ন একটি পাখি আগুন থেকে তার নীড় রক্ষা করার জন্য চেষ্টা করছে। প্র্যাচ্যের এই শাদা সারস পাখিটি আছে বিপন্ন প্রজাতির রেড লিস্টে। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড সিসিটিভি ক্যামেরা দিয়ে এই ছবিটি তুলেছে। পাখিটিবিস্তারিত পড়ুন

শূন্য রানে বোল্ড সব ব্যাটসম্যান, দল ৪ রানে অলআউট!

০,০,০,০,০,০,০,০,০,০,০,০। ১১ জন ব্যাটসম্যানের রান এমনই। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনটাই ঘটেছে কোচিতে। মাল্লাপুরম জেলায় অনূর্ধ্ব-১৯ নারীদের ক্রিকেট টুর্নামেন্টে ঘটেছে এই ঘটনা। কাসারাগোড় বনাম ওয়ানাড়ের মধ্যে ম্যাচে এই কাণ্ডটিই ঘটেছে। টস জিতে অবশ্য প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল কাসারগোড়। প্রথমে দেখে এমনটা যে হতে পারে তাও কেউ আন্দাজ করতে পারেনি। কারণ প্রথম দুই ওভার টিকে গিয়েছিলেন কাসারগোড়ের দুই ওপেনার কে ভিকশিথা ও এস চৈত্রা। এরপর শুরু হয় শূন্য মিছিল। শুধু তাইবিস্তারিত পড়ুন

এবারের বিশ্বকাপে ৩০০ রানও নিরাপদ নয়!

আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে শুরু হচ্ছে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের আসর। তার আগে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে ইংল্যান্ড। আর সেএই সিরিজ দেখেই আগাম অনুমান করা হচ্ছে, এবারের বিশ্বকাপে নিরাপদ নয় ৩০০ রান। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ড বনাম পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৩৭৩ রান তোলে ইংল্যান্ড।পাহাড় প্রমাণ টার্গেট তাড়া করতে নেমে মাত্রবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দক্ষিণ পলাশপোলে বায়তুল জান্নাত জামে মসজিদের উদ্বোধন

পবিত্র জুমআ নামাজের মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ০৮ নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোল এ বায়তুল জান্নাত জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ মে) ১১ রমজান মসজিদের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, পৌরসভার ০৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, খতিব হাফেজ মাওলানা মনিরুল ইসলাম ফারুকী প্রমুখ। এসময় মসজিদ কমিটিরবিস্তারিত পড়ুন

তালায় যৌতুকের দাবিতে গৃহবধূকে বিষ খাইয়ে হত্যা!!

সাতক্ষীরা তালায় যৌতুকের দাবিতে এক সন্তানের জননী বিলকিস (২২) নামের এক গৃহবধুকে জোরপূর্বক কীটনাশক পান করিয়ে হত্যার অভিযোগ করেছেন নিহতের ভাই শরিফুল ইসলাম। এর আগে ঐদিন ভোর দিকে বিলকিস’র স্বামী কবির শেখ ও তার পরিবারের লোকজন তাকে জোর পূর্বক বিষ খাইয়ে দিলে মূমুর্ষ অবস্থায় তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বৃহস্পতিবার বিকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বিলকিস উপজেলার চাঁদপুর গ্রামের কবির শেখ’র স্ত্রী ও ফুলবাড়িয়া গ্রামের মতলেব সরদারেরবিস্তারিত পড়ুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় নারী নির্যাতন মামলায় স্কুল শিক্ষক কারাগারে

স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন ও যৌতুকের মামলায় পিরোজপুরের মঠবাড়িয়ার বড় মাছুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার মঠবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জামিন না মন্জুর করে তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলা সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে স্কুল শিক্ষক মোস্তাফিজুর রহমান স্ত্রী মাহফুজা বেগমকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। বাবার বাড়ি থেকে ২লাখ টাকা এনে দিতে না পারায় মোস্তাফিজ প্রায়ই তাঁকে শারীরিকবিস্তারিত পড়ুন

আরো একটি ফাইনালের সামনে বাংলাদেশ

আরো একটি ফাইনালের সামনে বাংলাদেশ। টাইগারদের সামনে এবার বাধা উইন্ডিজরা। ডাবলিনে ম্যাচটি শুরু হবে কাল বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে আছে টিম বাংলাদেশ। তিনটি ম্যাচেই রান তাড়া করে জিতেছে মাশরাফী বাহিনী। তামিম-লিটন-সৌম্য-সাকিব সবাই আছেন ফর্মে। সিরিজের আগের দুই ম্যাচেই উইন্ডিজকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। ফাইনালে তাই এগিয়ে থাকবে রোডস বাহিনীই। সবাই ফর্মে থাকায় দলগঠনে মধুর সমস্যায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলা লিটন দাশকে রেখে এইবিস্তারিত পড়ুন

কলারোয়ার তালকাটা মেলা পরিদর্শনে জেলা পরিষদ সদস্য আমজাদ

কলারোয়া উপজেলার দক্ষিণ মুরারীকাটি তালাকাটা ও কালীপূজা পন্ডপ পরির্দশন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। বৃহস্পতিবার (১৬মে) সন্ধ্যা ৭টার দিকে তিনি সেখানে গিয়ে স্থানীয় ও আয়োজকদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়, পৌর কমিটির সভাপতি উত্তম ঘোষ, মাস্টার উত্তম পাল, পরিতোষ ঘোষ সোনা, উজ্জল দাশ, কলারোয়া নিউজের সাংবাদিক গোপাল ঘোষ বাবু, যুবলীগ নেতাবিস্তারিত পড়ুন