মে, ২০১৯
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরার তালায় ঘুমন্ত স্বামীকে পিটিয়ে মারলো স্ত্রী!!

সাতক্ষীরার তালা উপজেলায় এবার স্বামীকে বাঁশের লাটি দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্ত্রী। শনিবার রাত ১টার দিকে অর্থাৎ শুক্রবার (১৮মে) দিবাগত রাত ১টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার খলিশখালী ইউনিয়নের হাজরা পাড়া গ্রামে। নিহত নজির উদ্দীন ওরফে মজিদ মোড়ল (৫৬) উপজেলার হাজরা পাড়া গ্রামের সুরমানতুল্লাহ’র ছেলে। এ ঘটনায় পুলিশ স্ত্রী ফিরোজা খাতুনকে আটক করেছে। স্থানীয়রা জানান, নিহত মজিদ মোড়লের স্ত্রী ফিরোজা বেগম (৪০) শনিবার দিবাগত রাত ১টার সময় নিজ বাড়ীতে তার স্বামীকে ঘুমান্তবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে এক মণ ধানের চেয়ে ধান কাটা শ্রমিকের মজুরি বেশি!!

বোরো চাষিদের মুখে হাসি নেই। বাম্পার ফলন হচ্ছে না। বোরো ধানের ন্যায্য মূল্য নেই। ফনির আঘাতে ধান গাছ মাটিতে পড়ে যায়, বিরুপ আবহাওয়া বিরাজ করায় তড়িঘড়ি করে ধান ঘরে তোলার চেষ্টা করায় ব্যর্থ হচ্ছেন। কেন না ধানের মূল্য কমে যাওয়ায় কৃষকেরা কৃষি শ্রমিকের অভাবে ধান কাটা মাড়াই করতে পারছেনা। যদি পাওয়া যায় তবে খরচ গুনতে হচ্ছে দ্বিগুণ তিনগুন। এদিকে স্থানীয় ফড়িয়া চক্র মাঠ পর্যায়ে কৃষকের কাছ থেকে ধান কিনছে মন প্রতিবিস্তারিত পড়ুন
তালায় ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শনিবার সকালে তালা ডাকবাংলোয় চত্বরে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমনের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাংগঠিন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উপজেলা শ্রমীকলীগের সভাপতি আব্দুল জব্বার সরদার, জালালপুরবিস্তারিত পড়ুন
এলাকার মানুষ খুন্তি দিয়ে পিচ উঠিয়ে ফেলেছে

চাঁদপুরের কচুয়ায় আড়াই কিলোমিটার সড়কের পাকাকরণ শেষ হয়েছে মঙ্গলবার। তবে কাজ শেষ করার দুই দিনের মাথায় উঠে যাচ্ছে সড়কের পিচ। কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কচুয়া উপজেলার মনপুরা গ্রামে কচুয়া-কাশিমপুর হাইওয়ে সড়ক থেকে মনপুরা গ্রামের মাদ্রাসা পর্যন্ত আড়াই কিলোমিটার পাকাকরণের জন্য ২০১৫ সালে দরপত্র আহ্বান করা হয়। তবে, শুরু থেকেই ঠিকাদারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। স্থানীয় একজন বলেন, এই কাজে ব্যবহৃত ইট বালু পাথর সবই নিম্নমানের। রাস্তার দুই পাশের রেলিংয়েবিস্তারিত পড়ুন
প্রবল বৃষ্টি থেকে সন্তানকে বাঁচাতে গরিলার কাণ্ড ভাইরাল! (ভিডিও)

মানুষ হোক বা প্রাণী। সব মায়েরাই যে এক, সন্তানের প্রতি সমান যত্নবান তা প্রমাণ করে দিল একটা ভিডিও ফুটেজ। সেখানেই দেখা গেল কীভাবে বুদ্ধি দিয়ে বৃষ্টি থেকে নিজের সন্তানকে বাঁচালো কয়েকটি গরিলা। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়। ভিডিওটিতে দেখা গিয়েছে, বাইরে প্রবল বৃষ্টি। একটি ছাউনির নিচে বসে রয়েছে ৪ টি গরিলা। তার মধ্যে তিনজনের কোলে ছিল বাচ্চা। কিন্তু মাথার উপর ছাদ থাকলে কী হবে, বৃষ্টির পানির ঝাপটা তো গায়েবিস্তারিত পড়ুন
যা খেলে ম্যাজিকের মতো নিয়ন্ত্রণে আসে উচ্চ রক্তচাপ!

অনেক মানুষই এখন উচ্চ রক্তচাপে ভোগেন। এ রোগের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। যদিও এটি লাইফস্টাইল ডিজিজ, তারপরও কেবলমাত্র জীবনযাপনের কায়দা পাল্টে তাকে রুখে দেওয়া যায় না। জীবিকা ও বেঁচে থাকার ধরনে অত সহজে বদল আনাও যায় না। কিন্তু তারপরও উচ্চ রক্তচাপের মতো অসুখ ঠেকিয়ে রাখতেই হয়। জীবনযাপনের ধরন সবটা পাল্টাতে না পারলেও কিছু নিয়ম মেনে চলতেই হয়। পর্যাপ্ত ঘুম, যতটা সম্ভব কম মানসিক চাপ নেওয়া, এগুলো বজায় রাখতে হয়। তবেবিস্তারিত পড়ুন
রোজার যতো প্রকার ও ফজিলত

রোজা শুধু রমজান মাসেই নয়, বছরের অন্যান্য দিনের রোজায়ও রয়েছে ফজিলত। তবে রমজানের রোজা ফরজ আর অন্যান্য দিনের রোজা নফল। পার্থক্য শুধু এই। ইসলামের গুরুত্বপূর্ণ সব রোজা এখানে তুলে ধরা হলো- রজব মাসের নফল রোজা: হজরত উম্মে সালমা (রাযি.) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাখা দেখে বুঝতে পারতাম রজব মাস এসেছে। তিনি রমজানে এক মাস রোজা রাখতেন, শাবানে ২০ দিন রোজা রাখতেন; রজবে ১০ দিন রোজা রাখতেন। সোমবারের নফলবিস্তারিত পড়ুন
খুলনা এনইবিটি’র সাবেক প্রফেসর মতিনের ইন্তেকাল, ভিসির শোক প্রকাশ

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনার, রেজিস্ট্রার ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সাবেক প্রফেসর মো: আব্দুল মতিন গত(১৭.০৫.১৯) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ ও বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি প্রফেসর ড. মোহাম্মাদ জাহিদ হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ওবিস্তারিত পড়ুন
ঐতিহাসিক শিরোপা জিতল বাংলাদেশ

মাশরাফি বলেছিলেন, একটি শিরোপা বাংলাদেশের ক্রিকেটকে একধাপ এগিয়ে দিবে। অবশেষে প্রতিক্ষীত সেই শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। সাতবার ফাইনাল ফাইনাল খেলা বাংলাদেশ অবশেষে জিতল ত্রিদেশীয় সিরিজের শিরোপা। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে উইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মত কোনো পূর্ণ সদস্য দলের বিপক্ষে শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় দল। নিজেদের ইতিহাসে এটি টাইগারদের দ্বিতীয় ত্রিদেশীয় সিরিজ জয় এবং টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম ফাইনাল জয়, সপ্তমবারের প্রচেষ্টায়। এই ফাইনাল তাই সত্যিকার অর্থেই ‘লাকিবিস্তারিত পড়ুন
রোববার থেকে অফিস করবেন ওবায়দুল কাদের

আগামী রোববার (১৯ মে) থেকে অফিস করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিন সকাল ১০টায় তিনি সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কার্যালয়ে যাবেন। শুক্রবার (১৭ মে) মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাসের এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, এখন সীমিত পরিসরে কাজ করবেন ওবায়দুল কাদের। দলে এবং মন্ত্রণালয়ে সাধ্যমতো সময় দেবেন। তবে পুরোদমে কাজ শুরু করতে আরও মাস খানেক সময় লাগবে। তাই আপাতত দলীয় কার্যালয়ে যাওয়া থেকে বিরতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ও তালায় দুই গৃহবধূকে পিটিয়ে হত্যা!!

সাতক্ষীরায় দুই গৃহবধূকে পৃথক ঘটনায় পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শহরের কামাননগরে গৃহবধূ সুমাইয়া খাতুনকে (২৩) শুক্রবার সকালে গলায় ওড়না পেচানো অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত সুমাইয়া খাতুন শহরের কামালনগর এলাকার সাকিব হোসেনের স্ত্রী ও আশাশুনি উপজেলা কাদাকাটি গ্রামের মঞ্জুরুল সরদারের মেয়ে। তার খালা ফাতেমা তুজ জোহরা জানান, স্বামী সাকিব তাকে যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করতো। শুক্রবার ভোরে সেহরি খাবার পর সাকিববিস্তারিত পড়ুন
কলারোয়ায় কৃষকের তালিকা সরবরাহের আগেই খাদ্যগুদামে ১’শ মেট্রিক টন ধান ক্রয়!

কলারোয়া খাদ্য গুদামে প্রান্তিক কৃষকের নিকট থেকে ১’শ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে এবং প্রান্তিক কৃষকরা খাদ্য গুদামে লাইন দিয়ে গত ১৮/১৯ দিন ধরে সরাসরি সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান বিক্রি করছে এমন সংবাদ দেখে ক্ষুদ্ধ হয়ে উঠেছে উপজেলার ধান চাষীরা। বুধবার (১৫ মে) দৈনিক গ্রামের কাগজসহ কয়েকটি আঞ্চলিক পত্রিকায় উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার (ওসিএলএসডি) বরাত দিয়ে প্রতিবেদটি প্রকাশিত হয়। কৃষকদের অভিযোগ, উপজেলা কৃষি অফিস থেকে কার্ডধারী কৃষকদের তালিকা সরবরাহেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিএম নজরুল ইসলামের মেঝভাই নুরু আর নেই

সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ ও কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বিএম নজরুল ইসলামের মেঝ ভাই কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী বিএম নুরুল ইসলাম নুরু ইন্তেকাল করেছেন। শুক্রবার ভোররাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না..রাজিউন)। শুক্রবার জুম্মা ও আছর নামাজের পর দু’দফা নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়- নুরুল ইসলাম নুরু (৬২) দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরবিস্তারিত পড়ুন
আকছেদ সভাপতি, পলাশ সা.সম্পাদক
কলারোয়া পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন

কলারোয়া পৌরসভার তুলসীডাঙ্গা ২নং ওয়ার্ড যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা যুবলীগের দলীয় প্যাডে উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও পৌর যুবলীগের আহবায়ক মিন্টুর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত কমিটিতে আছেন: সভাপতি আকছেদ আলী, সহ.সভাপতি আক্তারুল ইসলাম, নামমুল ইসলাম, ফিরোজ হোসেন, আরিফ হোসেন, সাধারণ সম্পাদক পলাশ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ হোসেন, আজমির হোসেন (সজিব), সবুজ হোসেন,বিস্তারিত পড়ুন
দিনে ৩৬ ডিম, ৫ কেজি মাংস, ৫ লিটার দুধ খান এই ব্যক্তি

দিনে ৩৬টি ডিম, পাঁচকেজি গরুর মাংস ও পাঁচ লিটার দুধ লাগে পাকিস্তানি অতিকায় আরবাব খিজর হায়াতের। তিনি পাকিস্তানে হাল্ক নামে পরিচিত। ৪৩৬ কিলোগ্রাম ওজনের আরবাব ওয়ার্ল্ড রেসলিং ইন্টারটেনমেন্ট (ডাব্লুডাব্লুই)-তে অংশগ্রহণ করতে আগ্রহী। ব্রিটিশ গণমাধ্যশ ডেইলি মেলে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আরবাব জানিয়েছেন, ডব্লুডব্লুই-তে যোগ দেওয়াই তার একমাত্র লক্ষ্য। এজন্য ওজন যাতে নির্দিষ্ট পরিমাণ করা যায়, সেই লক্ষে চিকিত্সকদের পরামর্শ নিচ্ছেন তিনি। আরবাবের দাবি, তিনিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। তার উচ্চতা ৬.৩ ফুট।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ফেনসিডিলসহ এক ব্যক্তি আটক

সাতক্ষীরায় ২১৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদরের বকচারা বাইপাস সড়কের মাহী কফি হাউজ এলাকায় অভিযান চালিয়ে শংকর গাইন (৪৭)কে ২১৫ বোতল ফেনসিডিলসহ আটক করে ডিবি। আটক ব্যক্তি সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের মৃত জগদীশ চন্দ্র গাইন এর ছেলে শংকর গাইন। জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আলি আহমেদ হাসেমী জানান, গোপন সূত্রে খবর পেয়ে তিনি এসআই রিয়াদুল ইসলাম, এএসআই রাজু আহম্মেদ,বিস্তারিত পড়ুন
