শনিবার, ফেব্রুয়ারি ২, ২০১৯
বর্তমানে দিন হিসাবে দেখছেন
কলারোয়ায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৯পরীক্ষার্থী

কলারোয়ায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো ১৯ পরীক্ষার্থী। শনিবার সকাল ১০টায় উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে (কেন্দ্রে) এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে কোন পরীক্ষার্থী বহিস্কার হয়নি বলে জানা যায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ জানান- কলারোয়া জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্রে প্রথম দিনের বাংলা ১ম পত্রের পরীক্ষায় ৭৯২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছাত্র ৩৩০ জন ও ছাত্রী ৪৫৮ জন। অনুপস্থিত ৪ জন ছাত্রী। কলারোয়াবিস্তারিত পড়ুন
কলারোয়া আলিয়া মাদরাসায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার’ উদ্বোধন

কলারোয়া আলিয়া মাদরাসায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার এবং এসডিজি কর্নার’ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্নারটি উদ্বোধন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মুহা.আইয়ুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ ও প্রতিষ্ঠানটির বিদ্যুৎসাহী সদস্য এড. শেখ কামাল রেজা। এসময় উপাধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, প্রভাষক মাওলানা ওমর আলী, মাওলানা বজলুর রহমান, মহিদুর রহমান, আব্দুলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফেনসিডিলসহ যুবক আটক

কলারোয়ায় ২০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা প্রাইমারি স্কুলের পাশের রাস্তা থেকে পুলিশ তাকে আটক করে। আটক জসীম উদ্দিন (২২) কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালী গ্রামের শামসুল আলী গাজীর পুত্র। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান- আটক আসামির বিরুদ্ধে মামলা (নং-০২, তাং-০২/০২/২০১৯ ইং) হয়েছে।
কলারোয়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

‘সুস্থ্য সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’- প্রতিপাদ্যে কলারোয়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস- ২০১৯ পালিত হয়েছে। শনিবার এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ বলেন- ‘দেশে খাদ্যের কোন ঘাটতি নেই। সচেতন হিসাবে আমাদের সকলের দায়িত্ব নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহন করা।’ উপজেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

কলারোয়ায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ব্রজবাকসা গ্রাম থেকে ওই পরিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রইচউদ্দীন জানান- উপজেলার ব্রজবাকসা গ্রামের আব্দুল খায়েরের মেয়ে এসএসসি পরিক্ষার্থী বন্যা খাতুন (১৭) নিজ বাড়ীর ঘরের আড়ায় গলায় ওড়না পেচিয়ে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আত্মহত্যা করে। নিহতের চাচা আবু জাহিদ এ সংক্রান্ত বিষয় নিয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ পেশ করেছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন-বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

‘সুস্থ-সবল জাতি চাই, পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সুলতানপুর বড় বাজারস্থ খাদ্য গুদামে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরবিস্তারিত পড়ুন
ফোন হ্যাক, নায়িকার একান্ত ছবি সামাজিক মাধ্যমে

নিজের একান্ত মুহূর্তের কিছু ছবি মোবাইল ফোনে তুলেছিলেন তামিল অভিনেত্রী হংসিকা। হঠাৎ করেই দেখেন, সেসব ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রথমে বিষয়টা নিয়ে খুবই অবাক হন এই অভিনেত্রী। কিন্তু পরক্ষণেই বুঝতে পারেন, তার ফোন হ্যাক করা হয়েছে। আর সেখান থেকেই ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। গত মঙ্গলবারের এ ঘটনা জানিয়ে প্রায় ২৪ ঘণ্টা পরে টুইটারে একটি পোস্ট করেছেন হংসিকা। তিনি লেখেন, আমার ফোন ও টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ফলেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলায় এসএসসি’র প্রথম দিনে অনুপস্থিত ১৪৭

সাতক্ষীরায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম দিনের এস.এস.সি পরীক্ষা শেষ হয়েছে। জেলায় ৪২টি কেন্দ্রের অধীনে প্রথম দিনের পরীক্ষায় ২৬ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও ১৪৭ জন অনুপস্থিত ছিল। তবে কোন শিক্ষার্থী বা শিক্ষক বহিস্কার হয়নি। শনিবার (০২ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা টাউন গালস্ হাইস্কুলসহ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শণ করেন। এসময় তিনিবিস্তারিত পড়ুন
পরীক্ষার প্রথম দিনে ২১ জন অনুপস্থিত
তালায় বাড়িতে বাবার লাশ : পরীক্ষা কেন্দ্রে মেয়ে

সাতক্ষীরার তালা উপজেলার ডুমরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বারের এসএসসি পরিক্ষায় অংশ নিচ্ছে উর্মি। শনিবার (২ফেব্রুয়ারী) সকাল ১০টায় তার প্রথম পরীক্ষা শুরু করেছিল। কিন্তু ঠিক সেই সময় বাড়িতে তার পিতা খোকন সরদার (৩৮) স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যবরন করেন। উর্মি পাইকগাছা উপজেলা রাড়–লী আরকেবিকে কলেজিয়েট ইন্সটিটিউশন স্কুলে বসে এসএসসি পরীক্ষা দিয়েছে । পরিক্ষা শেষে বাড়ি ফিরেই সে জানতে পারে তার পিতা আর নেই। শুনেই অঝোরে কাঁদতে থাকে উর্মি। তখন উর্মিরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে এসএসসি’র প্রথম দিনে পুরাতন প্রশ্ন দেয়ায় তিনজনকে অব্যাহতি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আচর্য প্রফুল্য চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ভুলক্রমে ২০১৮ সালের প্রশ্ন দেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবসহ তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন ওই কেন্দ্র পরিদর্শন করে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। অব্যাহতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, কেন্দ্র সচিব সুকপদ বাইন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও অফিস সহকারি ইয়াসিন আলী। একই সাথে ওইবিস্তারিত পড়ুন
তালায় জনবসতিপূর্ণ ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা !!

সাতক্ষীরার তালা ও যশোরের কেশবপুর উপজেলার নোমান্সল্যান্ডে অবস্থিত বগা শাহকারারীয়া রহঃ সিনিয়র মাদ্রাসার ১০ ফুট দুরে ইটভাটা নির্মাণ হওয়ায় ব্যাপক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে ঐ এলাকার জনসাধারন। বর্তমানে ইট ভাটার চিমনির পোড়া ধোয়া ও ব্যবহৃত কাঁচা ইট, পাকা ইট ও মাটি বহনে যন্ত্রদানবের যেমন শব্দ দূষণ হচ্ছে তেমনিভাবে বায়ু দূষণ ব্যাপক আকার ধারণ করেছে। ফলে পাঠগ্রহণে মাদ্রাসার ৩শ ছাত্র-ছাত্রী ব্যাঘাত ঘটছে সাথে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে। কিন্তু অজানা কারণে এসব সমস্যার কোনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার সুলতানপুরে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (০২ ফেব্রুয়ারি) বিকালে ০৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এবং সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর সহযোগিতায় সুলতানপুর ক্লাব মাঠে পৌরসভার ০৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের মাঝে এ শীত বস্ত্র কম্বল বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন,‘আত্মমানবতার সেবায় সকলের উচিৎবিস্তারিত পড়ুন
শার্শা হাসপাতাল সিভিল সার্জনের পরিদর্শনে ৫জনকে কারণ দর্শানো নোটিশ

যশোরের শার্শা উপজেলার (নাভারণ-বুরুজবাগান) সরকারী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের অবহেলা ও কমিশন বানিজ্যে রোগীরা প্রতারিত মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় এবার নড়ে-চড়ে বসেছে যশোর সিভিল সার্জিন অফিস। বুধবার সকাল ৮.২০ মিনিটে যশোর সিভিল সার্জন দিলীপ কুমার রায়ের ঝটিকা পরিদর্শনে ডাক্তারসহ ৫জনকে দেরীতে কর্মস্থলে উপস্থিত পরিলক্ষিত হয় যাহা সরকারী কর্মচারী শৃংখলা ও আপিল বিধির পরিপন্থি ও শাস্তি যোগ্য অপরাধ। সিভিল সার্জন তাৎক্ষনিক উপজেলার (নাভারণ-বুরুজবাগান) সরকারী স্বাস্থ্য কেন্দ্রের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অনুপস্থিতবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও খাদ্য মন্ত্রনালয়ের সহযোগিতায় নিরাপদ খাদ্য দিবস-২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাঈদুর রহমান সাঈদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লিয়াকত আলী, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আবুল হাসান, অফিস সহকারী আতাউর রহমান প্রমুখ। আলোচনা সভার পূর্বে র্যালি অনুষ্ঠিত হয়। ৫টি পরীক্ষাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মৎস্যজীবী দল নেতা আমান হত্যার বিচার দাবি

সাতক্ষীরার চাঞ্চল্যকর জেলা মৎস্যজীবী দলের নেতা আমান হত্যার বিচার দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। এই হত্যার সাথে জড়িতরা এখন নানাভাবে তাদের হুমকি দিচ্ছে। এমনকি মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। শনিবার এক মানববন্ধন ও সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেন নিহত আমানুল্লাহ আমানের মেয়ে নিশাত তাছনীন। এ সময় তার দাদী ফাতেমা খাতুন, চাচা আবদুল কাদের এবং ইসমত আরাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে ইসমত আরা বলেনবিস্তারিত পড়ুন
জলাবায়ু পরিবর্তন ক্ষতি রোধে জলাভূমি সুরক্ষা প্রয়োজন

ধ্বংসের মুখে পড়েছে দেশের জলাভূমি। এর ফলে বিভিন্ন প্রজাতি অস্তিত্ব সংকটে রয়েছে। জলাভূমি ধ্বংসের কারণে কমে যাচ্ছে বনভূমিও। এসবের বিরুপ প্রভাব পড়ছে জলবায়ুর ওপর। অথচ জলবায়ূ পরিবর্তনজনিত ক্ষয় ক্ষতি মোকাবেলায় জলাভুমি সুরক্ষা জরুরি হয়ে পড়েছে। শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে বিশ্ব জলাভূমি দিবস পালন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আয়োজকরা। তারা বলেন জলাভূমি রক্ষায় এখনই ব্যবস্থা না নেওয়া হলে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি আরও বেড়ে যাবার আশংকা রয়েছে। বেসরকারি সংস্থা এনসিআরবি (নেটওয়ার্কবিস্তারিত পড়ুন
