বুধবার, অক্টোবর ১০, ২০১৮
বর্তমানে দিন হিসাবে দেখছেন
২১আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়
কলারোয়ায় আ.লীগের পৃথক আনন্দ মিছিল-সমাবেশ

২০০৪ সালে ২১আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষনা করায় কলারোয়ায় আনন্দ মিছিল করেছে আ.লীগ। বুধবার (১০অক্টোবর) দুপুরে পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। উভয় সমাবেশে যোগ দেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ জনপ্রতিনিধি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলাবিস্তারিত পড়ুন
একদিনের ব্যবধানে কলারোয়ায় আবারো নাশকতার মামলা, আটক ৬

একদিনের ব্যবধানে কলারোয়ায় আবারো নাশকতার মামলা হয়েছে। আটক করা হয়েছে ৬ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে। বুধবার কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মদ বিষটি নিশ্চিত করেন। তিনি জানান- ‘তার নেতৃত্বে পুলিশের একটি দল ঝিকরা প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জামায়াত/বিএনপির কিছু উচ্ছৃংখল নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছুলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা দিকবিদিক পলানোর সময় ১০/১০/১৮ তারিখ ০৩.৩০ ঘটিকার সময় উপজেলার কাকডাঙ্গা গ্রামের মোসলেম গাজীর ছেলে বিএনপি কর্মী আব্দুল্লাহ (৫০), মৃতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা

কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১০অক্টোবর) সন্ধ্যায় হাসপাতাল রোডের মোমেনা মার্কেস্থ সংগঠনটির অফিসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন- ‘সকল শ্রমিক সদস্য ন্যায় নিষ্ঠার সাথে কাজ দেশ ও জাতির মুখ উজ্জল করবে।’ সভায় সংগঠনের সভাপতি মীর শাহাদাৎ হোসেনের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমনের পরিচালনায় উপস্থিত ছিলেন সহ.সভাপতি শফিকুল ইসলাম, সহ.সম্পাদক মহাসিন কবির, জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক সান্টু,বিস্তারিত পড়ুন
কলারোয়া পাইলট হাইস্কুলে শিক্ষকদের দ্বন্দ্বে শিক্ষার্থীদের বিক্ষোভ

কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের কয়েকজন শিক্ষকদের আভ্যন্তরিন দ্বন্দ্ব ও মনোমালিন্যে এবার যোগ দিলো শিক্ষার্থীরাও। শিক্ষকদের একটি পক্ষের পক্ষ নিয়ে শিক্ষকদের অপর পক্ষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে কোমলমতি কিছু শিক্ষার্থীরা। এমনকি শিক্ষার্থীরা তাদের সহকারী প্রধান শিক্ষকের নামে নেতিবাচক প্লাকার্ডও প্রদর্শন করে। প্লাকার্ডে লেখা ছিলো- ‘রকিবকে হাটাও, স্কুলকে বাচাও’। প্লাকার্ডে ব্যঙ্গ চিত্রও দেখা যায়। বুধবার (১০অক্টোবর) সকালে স্কুল চত্বরে এ ঘটনা ঘটে। জানা গেছে- মঙ্গলবার সন্ধ্যার দিকে সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিবসহবিস্তারিত পড়ুন
আরো খবর...
সাতক্ষীরায় সাত নারী-শিশু রোহিঙ্গা আটক

সাতক্ষীরা থেকে সাত রোহিঙ্গা নারী শিশুকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে সাতক্ষীরা সদর থানা পুলিশ আবাদেরহাট এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- সেলিমের স্ত্রী নুর বেগম (৪৫) তার মেয়ে রশিদা বেগম (৫) জান্নাতরা বেগম (৩) ও ছেলে মো. সাগর (১), আজিজুল হকের স্ত্রী হাছিনা বেগম (২২) ও তার মেয়ে রোজিনা বেগম (৪) ও বৃদ্ধা উসুন জামান (৭৫)। রোহিঙ্গা নারী নুর বেগম জানান, মায়ানমার থেকে তারা বেশকিছুদিন আগে ভারতে প্রবেশ করে।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পোস্ট ই-সেন্টার উদ্যোক্তা ফোরামের কমিটি গঠন

সাতক্ষীরা জেলা পোস্ট ই-সেন্টার উদ্যোক্তা ফোরামের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সাতক্ষীরা মোজাফ্ফার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পোস্ট ই-সেন্টার উদ্যোক্তা ফোরামের নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে আছেন: সভাপতি- আতাউর রহমান (এলিট), উদ্যোক্তা, তালা উপজেলা পোস্ট ই-সেন্টার, সহ.সভাপতি-আবু সাইদ, উদ্যোক্তা, শ্যামনগরের ভূরুলিয়া পোস্ট ই-সেন্টার, সাধারণ সম্পাদক- ইকবাল হোসেন, উদ্যোক্তা, সাতক্ষীরা জেলা প্রধান পোস্ট ই-সেন্টার, সহ.সাধারণ সম্পাদক- শরিফুল ইসলাম, উদ্যোক্তা, কলারোয়া পোস্ট ই-সেন্টার, কোষাধ্যক্ষ- মেহেদী হাসান, উদ্যোক্তা, তালার দেওয়ান পোস্টবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার তলুইগাছায় ভন্ড কবিরাজের ভন্ডামি!!

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের তলুইগাছা গ্রামের ভন্ড কবিরাজের আবির্ভাব ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়- তলুইগাছা গ্রামের মৃত রইস উদ্দিন সরদারের পুত্র নজরুল ইসলাম নিজেকে জীনের বাদশা হিসাবে দাবি করেন। তা ছাড়া তিনি সকল রোগের চিকিৎসা ও গরিবকে ধনী বানিয়ে দেবে বলে অনেকের ঠকিয়েছে। তলুইগাছা গ্রামের আকরম সরদার এর স্ত্রী এবং মৃত দাউদ আলী বিশ্বাসের সহজ-সরল স্ত্রীকে বলে যে, তাদের ঘরে আট হাড়ি টাকা আছে এবং একটি হাঁড়িতে সোনার পুতুল আছে। তবে শর্তবিস্তারিত পড়ুন
শার্শার গয়ড়া গ্রাম থেকে ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট জব্দ

যশোরের শার্শা উপজেলার গয়ড়া গ্রামথেকে থেকে ১ লাখ বিয়াল্লিশ হাজার ছয়শত চল্লিশ পিস ভারতীয় আমদানী নিষিদ্ধ সেনেগ্রা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা। বুধবার (১০ অক্টোবর) দুপুরে শার্শার গয়ড়া গ্রাম থেকে এ চালানটি জব্দ করা হয়। বিজিবি বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদে জানা যায়, চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান সেনেগ্রা ট্যাবলেট এনে যশোরে যাওয়ার উদ্দেশ্য গয়ড়া পাকা রাস্তা উপর অবস্থানবিস্তারিত পড়ুন
বেনাপোল সীমান্তে ৫৯৪ বোতল ফেন্সিডিল আটক

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সদস্যরা বুধবার ভোরে সীমান্তে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল ফেনসিডিল আটক করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি। বিজিবি বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে শিকড়ী পীরবাড়ি মোড় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে নায়েক মোঃ তরিকুল ইসলাম, সিপাহী মিজানুর রহমান, সিপাহী মোর্শেদ, সিপাহী মাসুম ও সিপাহী উমর ফারুক সেখানে অভিযান চালিয়ে ৫৯৪ বোতলবিস্তারিত পড়ুন
শার্শার রুদ্রপুর স্কুল পরিচালনা কমিটির সাথে এটিও’র বৈঠক

যশোরের শার্শা উপজেলার ৩৪ নং রুদ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচলনা কমিটির সাথে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রাজমনি হোসেন মতবিনিময় সভা করেছেন। বুধবার দুপুরে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাজমনি হোসেন স্কুল পরিচা্লনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।এসময় সেখানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাজী শহিদুল ইসলাম,রুদ্রপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শওকত আলী মোল্যা ও সীমান্ত অনলাইন প্রেসক্লাব শার্শা – যশোর এর সভাপতি আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মমতাজ বেগম,বিস্তারিত পড়ুন
ভারতের সব গোপন প্রতিরক্ষা তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান

পাকিস্তানকে পাচার করার অভিযোগে। শুধু পাকিস্তান নয়, নিশান্ত আগরওয়াল নামের ওই ব্যক্তি আমেরিকার গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সিকেও (সিআইএ) ভারতের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্রহ্মস সংক্রান্ত গোপন প্রযুক্তি ও অপারেশন প্রক্রিয়ার সুরক্ষিত তথ্য পাচার করেছেন বলে ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে। একইসঙ্গে পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার সিআইএ-র হয়ে কাজ করার মতো স্পাই এজেন্ট সাম্প্রতিককালে কেউ ধরা পড়েনি। তাই উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এবং মিলিটারি ইনটেলিজেন্সের (এম আই) যৌথ অপারেশনে নাগপুরেরবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় ‘তিতলি’, চার নম্বর সতর্কতা

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘তিতলি’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘তিতলি’ আকারে একই এলাকায় অবস্থান করবে। বুধবার সকাল ছয়টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিমদিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা ঝড়ো ও দমকা হাওয়া আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এবিস্তারিত পড়ুন
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা
তারেকের যাবজ্জীবন, বাবরের মৃত্যুদণ্ড

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনের যাবজ্জীবন এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন এ রায় ঘোষণা করেন। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো গ্রেনেড হামলা চালানো হয়। ভয়াবহ ওই হামলায় অল্পেরবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরে গাজী কমিউনিটি সেন্টারের উদ্বোধন

যশোরের কেশবপুর শহরের হাসপাতাল রোডে পোষ্ট অফিসের সামনে গাজী কমিউনিটি সেন্টার ও গাজী সুইটস এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে গাজী কমিউনিটি সেন্টারের হলরুমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল জলিল। দোয়া শেষে গাজী কমিউনিটি সেন্টার ও গাজী সুইটস এন্ড রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী মোঃ নাসির আহম্মেদ গাজী সদ্য প্রতিষ্ঠিত গাজী গ্রুপের একাধিক প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুলবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে ইমদাদুল হকের দাফন সম্পন্ন

ভারতের পাঞ্জাব সিমান্তের এক মসজিদের সামনে মৃত্যু হওয়া রাজগঞ্জের খালিয়া এম এইচ মহিলা দাখিল মাদরাসার সহকারি শিক্ষক ইমদাদুল হকের দাফন সম্পন্ন হয়েছে৷ বুধবার জোহরবাদ রাজগঞ্জের হানুয়ার গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়৷উক্ত নামাজে জানাজায় রাজগঞ্জ এলাকার সর্বস্থরের মুসল্লিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিনের শিক্ষকবৃন্দ, সূধী সমাজসহ তার আত্মীয়স্বজন ও সমাজের বিভিন্ন শ্রেণিপেষার মানুষ উপস্থিত ছিলেন৷ উল্লেখ্য, গত ৬ অক্টোবর (শনিবার) ভোরে ফজরের নামাজ শেষ করেবিস্তারিত পড়ুন
