বুধবার, জুন ৬, ২০১৮
বর্তমানে দিন হিসাবে দেখছেন
যশোরে ৯হাজার পিচ ইয়াবাসহ কুখ্যাত ৪মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যশোরে কুখ্যাত ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৯হাজার পিচ ইয়াবা ট্যাবলেট। যশোর কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার আমিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম বুধবার রাত আড়াইটার দিকে শহরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে এ গ্রেপ্তার ও উদ্ধারের ঘটনা ঘটে। জানা গেছে- গোপন সংবাদের ভিত্তিতে ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের সামনের আদর্শ পাড়া এলাকার জনৈক হান্নানের বাড়ির ভাড়াটিয়া আবু সাঈদের রুম থেকে ৩হাজার পিচ ইয়াবাসহ ঝিনাইদহ জেলার কালিগঞ্জের সোনালীডাঙ্গা এলাকার মহিউদ্দীন বিশ্বাসের পুত্রবিস্তারিত পড়ুন
রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ে আরেকটি দৃষ্টিনন্দন ভাসমান সেতু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের দ্বীপখ্যাত ঝাঁপা গ্রামবাসির নৌকা পারাপারের হাত থেকে মুক্তি পেতে ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ঝাঁপা বাঁওড়ের উপর নির্মিত হচ্ছে আরো একটি দৃষ্টিনন্দন ভাসমান সেতু৷ একই বাঁওড়ের উপর নির্মিত দৃশ্যমান সেই দীর্ঘতম জেলা প্রশাসক ভাসমান সেতুর আঁধা কিলোমিটার দক্ষিণে গুরুচরণ খেয়াঘাটে ভাসমান সেতু-২ নির্মাণের কাজ চলছে৷ স্থানীয় ১৫০জন লোক তাঁরা ঝাঁপা উন্নয়ন সম্মিলিত ফাউন্ডেশন করে নিজস্ব অর্থয়ানে সেতু নির্মাণের কাজ শুরু করেছে৷ এই সেতু নির্মাণের কাজ শেষ করতেবিস্তারিত পড়ুন
সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের সম্মানে ‘কলারোয়া নিউজ’র ইফতার

সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের সম্মানে বর্ণাঢ্য আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা করলো পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া নিউজ’। ২০ রমজান, ৬ জুন বুধবার কলারোয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিপরীতে খুকুর বাড়ি সুপার মার্কেটের ২য় তলায় ওই ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইফতারপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘কলারোয়া নিউজ’র সম্পাদক ও প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর। কলারোয়াবিস্তারিত পড়ুন
কলারোয়া পৌর যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল

কলারোয়া পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌর যুবলীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই ইফতারের আয়োজন করা হয়। পৌর যুবলীগের আহবায়ক জুলফিকার আলীর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক মন্ময় মনীর, ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাতক্ষীরার কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ৬জুন, বুধবার বিকেল থেকে র্যালী, আলোচনা সভা ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কলারোয়া চেয়ারম্যান সুপার মার্কেট থেকে বের হয়ে র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিপরীতে খুকুর বাড়ি সুপার মার্কেটের ২য় তলায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যায়যায়দিনের কলারোয়া উপজেলা সংবাদদাতা প্রভাষক আরিফ মাহমুদের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
ইউএনও’র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
কলারোয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালন ও দিক নির্দেশনা সভা

কলারোয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। এছাড়া একটি বাড়ি একটি খামার প্রকল্পে সংযুক্ত সার্ভিস ম্যানদের দিক নির্দেশনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে পৃথক ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভার আগে বর্ণাঢ্য র্যালী বের হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, পরিসংখ্যান অফিসার তাহেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নাশকতা মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তার

কলারোয়ায় নাশকতা মামলার আসামি এক জামায়াত কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার রফিকুল ইসলাম (৪৯) উপজেলার তালুন্দিয়া মাঝপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দীনের পুত্র। বুধবার (৬জুন) দুপুর সাড়ে ১১টার দিকে তার বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। থানা সূত্র জানায়- অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথের নির্দেশনায় পুলিশের একটি টিম রফিকুলকে গ্রেপ্তার করে। সে থানার মামলা ৩৭/৪৫১, তারিখ-২৬ অক্টোবর, ২০১৭; জি আর নং-৪৫১/১৭, তারিখ-২৬ অক্টোবর,২০১৭;সময়-২০.৪৫ ঘটিকা ধারা- ৩/৬ ১৯০৮বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ট্রাক-ট্রলির দূর্ঘটনা, ট্রলি চালক আহত

কলারোয়ায় ট্রাকের ধাক্কায় ধানবাহী ট্রলি দুমড়েমুচড়ে গিয়েছে। দূর্ঘটনায় ট্রলি চালক আহত হয়েছে। বুধবার (৬জুন) দুপুর ১২টার দিকে পৌরসভাধীন জোনাকী হল মোড় এলাকায় যশোর-সাতক্ষীরা মহাসড়কে ওই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান- কলারোয়ার সোনাবাড়িয়া থেকে সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজারে বস্তাভর্তি ধান নিয়ে যাওয়ার সময় ট্রলিকে পিছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলির রাস্তার পাশে উল্টেগিয়ে দুমড়েমুচড়ে যায়। এঘটনায় ট্রলি চালক সোনাবাড়িয়া গ্রামের নূর ইসলামের পুত্র মহাসিন (২৫) আহত হয়। স্থানীয়রা তাকেবিস্তারিত পড়ুন
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে ইফতার সামগ্রী বিতরণ

সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০ রমজান বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল সৌদিপ্রবাসী রাজু হাবিবের পক্ষ থেকে শিক্ষক-কর্মচারীদের হাতে ওই ইফতার সামগ্রী তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবু বকর ছিদ্দীক, মশিউর রহমান, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, জাকিয়া পারভীন, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন,বিস্তারিত পড়ুন
কালিগঞ্জে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শণী

কালিগঞ্জ উপজেলা ৪ নং- দক্ষিন শ্রীপুর ইউনিয়নের ৮ নং- ওয়ার্ডের দক্ষিন শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন ইউএনডিপি বাংলাদেশ ও স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প এর আওয়াতায় স্থানীয় পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বাড়াতে শিক্ষামূলক নাটক আমাদের গ্রাম আদালত ভিডিও প্রদর্শনী দেখানো হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮ নং- ওয়ার্ড ইউপি সদস্য আবু জাফর সাপুই। কুশলিয়া ইউনিয়ন গ্রাম আদালতবিস্তারিত পড়ুন
কলারোয়া পৌর যুবলীগের আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাতক্ষীরার কলারোয়া পৌরসভা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানা যায়- আনিছুর রহমান মিন্টুকে আহ্বায়ক ও মামুন হোসেন মামুন, গোলাম হোসেন, রফিকুল ইসলাম রফিক, রফিকুল ইসলাম রাবু, শেখ রাজু রায়হান ও রিফাত হোসেন রানাকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ঠ একটি আহবায়ক কমিটি করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা টার্মিনাল নিয়ন্ত্রনে নিল প্রশাসন

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালের বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির বিবাদমান সার্বিক পরিস্থিতি নিরসনকল্পে ভোট এবং নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে সকল নিয়ন্ত্রণ নিল প্রশাসন। নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি আয়োজিত সাধারণ সভায় মালিক সমিতির উভয় পক্ষ এবং ২ শ’ জন মালিক সমিতির সদস্যের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয় এবং দায়িত্বভার বুঝে নেয়বিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরে ৫’শ ফুট লম্বা আর্জেনটিনার পতাকা

যশোরের কেশবপুরের সাতবাড়িয়া বাজারে আর্জেনটিনা ফুটবল দলের সমর্থকরা বুধবার সকালে ৫ শত ফুট লম্বা আর্জেনটিনার পতাকা উত্তোলন করেছে। উত্তোলন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত আওয়ামী লীগনেতা মশিয়ার দফাদার, ইব্রাহীম হোসেন, যুবলীগ নেতা ওহেদুজ্জামান মিন্টু, আমজাদ হোসেন, ইউপি সদস্য রুহুল কুদ্দুস, সমাজসেবক কার্ত্তিক আঢ্য, আর্জেনটিনা ফুটবল দলের সমর্থক তৈমুর, রনি, আলমগীর, জুয়েল, বাপ্পি, রুবেল, ইমন, বাবু, রাজু, মিন্টু, রবিউল, আসিফ, ভিম দত্ত, টুটুল, সহিদুল, ফরাদ, আসাদুর, রহমান, দুলু, শফি, বিশ্ব, জাকারিয়া, মাসুদ, মেহেদী,বিস্তারিত পড়ুন
রাজগঞ্জ-পুলেরহাট সড়কে নৈশকোচে ডাকাতি

যশোরের রাজগঞ্জে গাছের গুঁড়ি ফেলে নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটেছে৷ পুলিশ রাত্রীকালিন টহল না থাকায় এ ডাকাতি হয়েছে বললেন বাসযাত্রীরা৷ জানা গেছে, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের কোদলাপাড়া নামক স্থানে এঘটনা ঘটে। ডাকাতরা গাছের গুঁড়ি ও মাছের পিকআপভ্যান রাস্তায় আড় করে দিয়ে এইচ আর ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহি বাস থামিয়ে যাত্রীদের মারধর করে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে৷ ডাকাত দলের অস্ত্রের আঘাতে পল্লী জীবিকায়ন প্রকল্প (বিআরডিবি) উপজেলা প্রকল্প কর্মকর্তা সরদার আব্দুস সবুরবিস্তারিত পড়ুন
আরো খবর...
শার্শায় অস্ত্র ও গুলিসহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোরের নাভারন হাইওয়ে পুুলিশ অস্ত্রসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার নাভরন এলাকায় পুুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও মাদকদ্রব্যসহ রফিক গাজী (৪৫) ও জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে দু’জন মাদক ব্যবসায়ীকে হাতনাতে আটক করেছে। আটক রফিক গাজী শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের মৃত ওমর আলীর ছেলে এবং জাহাঙ্গীর হোসেন একই গ্রামের জিহাদ আলীর ছেলে। নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান বুধবার বিকাল সাড়ে ৫টারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীসহ ৫৯জন আটক

সাতক্ষীরা জেলাব্যাপী মাদক বিরোধী অভিযানে নয় মাদক ব্যবসায়ীসহ ৫৯ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানকালে উদ্ধার হয় ১৫ বোতল ফেনন্সিডিলসহ বেশ কিছু মাদকদ্রব্য। এ সময় বিভিন্ন অভিযোগে ৫টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে সাতক্ষীরা সদরে ১০ জন, কলারোয়ায় ১৩ জন, তালায় ৪ জন, কালিগঞ্জে ৭ জন, শ্যামনগরে ১১ জন, আশাশুনিতে ৫ জন, দেবহাটায় ৪ জন ও পাটকেলঘাটায়বিস্তারিত পড়ুন
