মে, ২০১৮
বর্তমানে মাস হিসাবে দেখছেন
তরমুজ বেশি খেলে যেসব সমস্যা হয়

এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কে না ভালোবাসে! রসালো এই রঙিন ফলটি সবার কাছেই প্রিয়। তরমুজে রয়েছে ৯২ শতাংশ জলীয় উপাদান যা শরীরের প্রয়োজনীয় জলের চাহিদা পূরণ করে। ফাইবার সমৃদ্ধ তরমুজে রয়েছে ভিটামিন এ, বি৬, সি, এবং খনিজ উপাদান পটাসিয়াম যা রোগ প্রতিরোধ করে, ওজন কমাতেও সাহায্য করে। কিন্তু এই তরমুজই বেশি খেতে গেলে কিন্তু হতে পারে বিপদ। ডিহাড্রেশন কাটাতে গিয়ে আরও নানা সমস্যা থাবা বসাবে শরীরে। চলুন জেনে নেয়াবিস্তারিত পড়ুন
বলিউডে উঠতি নায়িকাদের মধ্যে আলিয়া ভাট বেশ জনপ্রিয়

বলিউডে উঠতি নায়িকাদের মধ্যে যে আলিয়া ভাট বেশ জনপ্রিয় তা বলার অপেক্ষা রাখে না। রঙ্গীন এ দুনিয়ায় অনেক অভিনেত্রী পারিবারিক পরিচয়ে হয়েছেন জনপ্রিয়। আলিয়া ভাটের বাবা-কাকা থেকে অনেকেই সিনেমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে তাদের পরিচয়ে নয় বলিউডে স্থান পোক্ত করেছেন নিজ যোগ্যতা দিয়েই। বিয়ে করলে ক্যারিয়ার ভাটা পড়ে এমন ধারণা পোষণ করেন অনেক অভিনেতা-অভিনেত্রী। তাদের সঙ্গে একমত নন এ সময়ের জনপ্রিয় তরুণ অভিনেত্রী আলিয়া ভাট। বিয়ে নিয়ে মনোভাব ব্যক্ত করতে গিয়েবিস্তারিত পড়ুন
মনিকার বড়ুয়ার সন্ধান চেয়ে মানববন্ধন

শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের এই কর্মসূচি থেকে ২৩ দিনেও মনিকার সন্ধান না পাওয়ায় ক্ষোভ জানিয়ে তার সন্ধানে পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানানো হয়। চট্টগ্রামের সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবুর স্ত্রী মনিকা (৪৫) গত ১২ এপ্রিল লালখান বাজারের হাই লেভেল রোডের বাসা থেকে গান শেখানোর জন্য বের হয়েছিলেন, এরপর থেকে তিনি নিখোঁজ। মনিকার স্বামী প্রথমে জিডি ও পরে অপহরণের অভিযোগ মামলা করেছেন। তদন্তকারী পুলিশ কর্মকর্তারা ‘চেষ্টা’ চালিয়ে যাওয়ার কথা বললেওবিস্তারিত পড়ুন
১৬ বছরের কন্যা রেখে প্রেমিকের সঙ্গে গৃহবধূ উধাও!

পরকীয়া প্রেমের টানে ১৮ বছরের স্বামীর সংসার ফেলে উধাও হয়েছেন বিলকিস খাতুন (৩৬) নামে এক গৃহবধূ। রোববার রাত থেকে তার খোঁজ মিলছে না। বিলকিস নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর কৈডিমা গ্রামের আনোয়ারুলহকের স্ত্রী। তাদের সংসারে ১৬ বছর বয়সের একটি মেয়ে রয়েছ। স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে গুরুদাসপুর উপজেলার বৃণ্ডচাপিলা গ্রামের ছইর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম আনোয়ারুলের বাড়ির পাশে দোকান দেন। দোকানে মালামাল কেনার সূত্রে বিলকিসের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্কবিস্তারিত পড়ুন
ভারতের পশ্চিমবঙ্গে শান্তিনিকেতন যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫ মে এই সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন। খবর টাইমস অব ইন্ডিয়া। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবুজকলি সেনকে শেখ হাসিনার সফরের বিষয়টি জানানো হয়েছে। উপাচার্য সবুজকলি জানান, বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী মোদিকেও তিনি আমন্ত্রণ জানিয়েছেন। মোদি আসতে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ হাইকমিশনের পক্ষেবিস্তারিত পড়ুন
বজ্রপাতের সময় যা করবেন না

এই সময় কালবৈশাখী ঝড় নিত্যদিনের। কালবৈশাখী ঝড়ে বজ্রসহ বৃষ্টি হয়। বজ্রপাত একটা দূযোর্গ। এই দূযোর্গে বিপুল পরিমান প্রাণহানীর আশঙ্কা থাকে। বজ্রপাত ঠেকানোর কোনো উপায় নেই। কিন্তু বজ্রপাতের সময় কিছু সতর্কতা মেনে চললে ক্ষয়ক্ষতির পরিমান অনেকাটাই কমিয়ে আনা সম্ভব। আসুন জেনে নেই বজ্রপাতের সময় কি করবেন, কি করবেন না। বজ্রপাতের সময় যা করবেনঃ ১। বজ্রপাত শুরু হলে দালান বা পাকা ভবনের নিচে আশ্রয় নিন। ২। বাড়ির আশপাশে মরা কিংবা পচন ধরা গাছবিস্তারিত পড়ুন
আইপিএলে দিল্লির মুখোমুখি সাকিবের হায়দ্রাবাদ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ। অরেঞ্জ আর্মিদের ঘরের মাঠ হায়দ্রাবাদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। চলতি আসরে দারুণ ছন্দে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। টানা দুই লো স্কোরিং ম্যাচে সাকিব-রশিদের দারুণ বোলিংয়ে জয় পেয়েছে অরেঞ্জ আর্মিরা। নিজেদের শেষ ম্যাচে রাজস্থানকে ১১ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে এখনো শীর্ষে তারা। আট ম্যাচের ছয়টিতেই জয় পেয়েছে হায়দ্রাবাদ। অপরদিকে চলতি আসরে বেশ একটাবিস্তারিত পড়ুন
ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দুই দিনব্যাপী সম্মেলন আজ শনিবার ঢাকায় শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এর আগে ১৯৮৩ সালে বাংলাদেশ এই সম্মেলনের আয়োজন করেছিল। টেকসই শান্তি, ঐক্য ও উন্নয়নের জন্য প্রতিপাদ্য নিয়ে এবারের সম্মেলনে অংশ নিচ্ছে সদস্য ৫৭ দেশের মধ্যে ৫২ দেশ। ঢাকায় এসেছেন ২৭ জন পররাষ্ট্রমন্ত্রী, ১২ জন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পর্যায়ের প্রতিনিধি এবং ওআইসি প্রতিষ্ঠান ওবিস্তারিত পড়ুন
নিলামে কোটি টাকায় বিক্রি হল একজোড়া কানের দুল!

বিশ্বের সুপরিচিত ও অন্যতম বৃহৎ নিলামঘর বনহ্যামসের যাত্রা শুরু করেছিল ১৭৯৩ সালে। ফাইন আর্ট, অ্যান্টিক, গয়না, এমনকি পুরানো দিনের গাড়ি, সব কিছুই অকশন হয় এই নিলাম ঘরে। ব্রিটেনের এই বেসরকারি অকশন হাউজ বিশ্বের অন্যতম প্রাচীন নিলামঘরও বটে। চলতি বছরের এপ্রিল মাসে, এই বনহ্যামস থেকেই নিলাম হয়েছে এক জোড়া সোনার দুল। সংস্থার টুইটার পেজ থেকে জানা গেছে যে, দুল জোড়া ১৮ লক্ষ থেকে ২৭ লক্ষ টাকায় নিলাম হবে বলে ভেবেছিল বনহ্যামস। কিন্তু,বিস্তারিত পড়ুন
এবারের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত

দ্য সুইডিশ একাডেমি এবারের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত ঘোষণা করেছে। শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এমনটা জানানো হয়েছে। যৌন অসদাচরণের অভিযোগ তদন্ত নিয়ে বেকায়দায় থাকার মধ্যেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই ঘোষণা আসলো। এক বিবৃতিতে সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, ২০১৮ সালের নোবেল সাহিত্য পুরস্কারটি ২০১৯ সালের পুরস্কারের সঙ্গে ঘোষণা করা হবে।
কলারোয়ায় পরকীয়ার জেরে শালিসে বিয়ের পিড়িতে তারা…

কলারোয়ায় পরকীয়ার জেরে আদিমলীলায় জড়িয়ে জনতার হাতে ধরা পড়ে বিয়ের পিড়িতে প্রেমিক-প্রেমিকা। গত ৩ মে বৃহষ্পতিবার বিকেলে উপজেলার বামনখালী বাজার সংলগ্ন এলাকায় জনতার হাতে ধরা পড়ে তারা। শেষমেশ সালিশ বিচারের সম্মুখিন হয়ে বিয়ের পিড়িতে বসতে বাধ্য হন তারা। লীলায় জড়িত থাকারা হলেন- উপজেলার দেয়াড়া গ্রামের খানপাড়ার গোলাম হোসেনের ছেলে ভাংড়ির হকার মো.সাকিব হোসেন (৩৫) ও একই গ্রামের ইন্দাদুল ইসলামের স্ত্রী মোছা.বিলকিস বেগম (২৫)। পরকীয়ার প্রেমিক সাকিবের ৮বছর বয়সী ছেলের পিতা আরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৫ সাফল্য অর্জনকারী নারীর ইতিকথা…

কলারোয়ায় সাফল্য অর্জনকারী ৫ নারী সমাজে বিভিন্ন সময় ভুমিকা রেখেছেন। তারা সমাজে অর্থনেতিক, শিক্ষা, চাকুরী, সফল জননী, নির্যাতনের বিভীষিকা, সমাজ উন্নয়নে কাজ করেছেন। এর মধ্যে “অর্থনেতিক সাফল্য অর্জনকারী নারী” হলেন- কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী নাসরিন খাতুন। তার স্বামী একজন দীনমজুর, তার সামন্য আয়ে খুব কষ্টে সংসার চলতো। তিনি স্বালম্বী হওয়ার জন্য দর্জি কাজ শেখেন। দর্জি কাজের পাশাপাশি তিনি গ্রামের মহিলাদের দর্জি প্রশিক্ষণ দিয়ে থাকেন। এ থেকে উপর্জিত অর্থবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রবীণ আ.লীগ নেতা মোজাহার গাজীর ইন্তেকাল।। আ.লীগ নেতৃবৃন্দের শোক

কলারোয়ায় উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা মোজাহার গাজী (৮৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্না…রাজেউন)। বৃহস্পতিবার দিবাগত রাতে ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন মোজাহার গাজি। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুুত্র, কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জোহর বাদ জানাযা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে বলে মরহুমের পুত্র ইউপি সদস্য আবুল কাশেম গাজি জানান। প্রবীন অ.লীগ নেতার মৃত্যুর খবর জানতে পেরে শুক্রবার সকালে মরহুমের বাড়িতে ছুটেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিআরডিবি’র সংগঠক ফট্টু আর নেই

কলারোয়া বিআরডিবি’র অর্গানাইজার পদে কর্মরত শাহাজাহান আলি খান ফট্টু (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না ….. রাজিউন)। বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানা গেছে। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মরহুমের গ্রামের বাড়ি কলারোয়ার শুভংকরকাটি গ্রামে। পিতার নাম মরহুম অবেদার রহমান খান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুম্মা নামাজের পর জানাযা নামাজ শেষে শুভংকরকাটি গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্নবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ট্রলিচাপায় চালক নিহত

সাতক্ষীরায় ট্রলি উল্টে আশিক হোসেন (১৯) নামে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার ভাদড়া বাজারখোলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক সদরের নারায়ন জোল গ্রামের আবুল বাশারের একমাত্র ছেলে। নিহতের চাচাতো ভাই জহুরুল ইসলাম বলেন, আশিক শুক্রবার সকালে ভাদড়া বাজারখোলা মাঠে ট্রলিতে করে ধান আনতে যায়। ধান নিয়ে ফেরার সময় ওই এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন আটক

সাতক্ষীরায় জননী কুরিয়ার সার্ভিস থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের সংগীতা মোড় এলাকার জননী এন্টারপ্রাইজ (কুরিয়ার সার্ভিস) গোডাউন থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। রাতে অভিযান চালিয়ে ভোমরা ও আলিপুর এলাকা থেকে ইয়াবা চোরাচালানের মূল হোতা সাগরসহ ৩ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হবে বলে শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুরবিস্তারিত পড়ুন
