রবিবার, আগস্ট ৯, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মে, ২০১৮

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

শার্শার পাচপুকুরে নিয়ন্ত্রন হারিয়ে আম বোঝাই ট্রাক খাদে

শার্শার নাভারন সাতক্ষীরা মহাসড়কের পাচপুকুর নামক স্থানে আম বোঝাই একটি ট্রাক বৃহস্পতিবার (১০ ই মে) সকাল ৯টা ৪০মিনিটের সময় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। জানা যায়- যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া লাগোয়া বেলতলা আমবাজার থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৪৮১৫) বৃহস্পতিবার সকালে আম বোাঝাই করে ঢাকার উদ্যেশ্যে রওনা হয়। কিন্তু জিবলিতলা পেরিয়ে পাচপুকুর ব্রীজ পার হয়েই চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ও ট্রাকটি রাস্তার বামপাশে খাদে পড়ে যায়।বিস্তারিত পড়ুন

আম পাড়তে গিয়ে ঢাবির ছাত্র কালিঞ্জের তৌফিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আম গাছ থেকে পড়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী শেখ তৌফিক উমরের করুন মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে রাজধানীর জাপান বাংলাদেশ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত তৌফিক ঢাবির উর্দু বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গণপতি গ্রামে। বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন তিনি। তৌফিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক মাহামুদুল হাসান। জানা গেছে, মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে জলাবদ্ধমুক্ত করতে ৩০টি রাস্তায় ৬ ফুটের বেড়িবাঁধ নির্মাণ

যশোরের কেশবপুরে উপজেলার জলাবদ্ধতা থেকে জনগুরুত্বপূর্ন সরকারি রাস্তা রক্ষা করতে সংস্কার কর্মসূচীর অংশ নিয়েছে উপজেলা প্রশাসন। ইতি মধ্যে ভূমি অফিসের সার্ভেয়ারের মাধ্যমে ৩০ টি রাস্তার সীমানা চিহ্নিত করা হয়েছে। মাছ চাষীরা (ঘের মালিক) রাস্তাকে মজবুত করতে এবং বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষা করতে প্রতিটি রাস্তার দু’পাশে অতিরিক্ত ৬ ফুট করে ১২ ফুট মজবুত বেড়িবাঁধ নির্মাণ করছেন। সরেজমিন বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কেশবপুর পৌর এলাকা, পাঁজিয়া ও গৌরীঘোনা সড়কেরবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে রাস্তা ঘিরে দেয়ায় ২টি পরিবার অবরুদ্ধ

যশোরের কেশবপুরের মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা ঘিরে দেওয়ায় ২টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রতিবাদ করায় হামলা ও ভাংচুর করা হয়েছে। হামলায় গৃহবধূ-সহ ২জন আহত হয়েছে। সরেজমিন এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার মহাদেবপুর গ্রামের মৃত আমির আলী শেখের পূত্র শাহীন শেখ ও মুহাসিন শেখের সাথে প্রতিবেশী ফজর আলী শেখের পূত্র হাবিবুর শেখ ও হাফিজুর শেখের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রাস্ত বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গতকাল সকালেবিস্তারিত পড়ুন

তালায় দূর্বৃত্তর হামলায় গুরুতর জখম একজন

সাতক্ষীরার তালায় মুক্তর সরদার (৪৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় প্রতিবেশী দূর্বৃত্ত শাহাজান গংরা। বৃহস্পতিবার (১০মে) সকালে হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে। মুক্তর হাজরাকাটি গ্রামের মৃত বুধু সরদারের ছেলে। তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মুক্তার সরদার জানান- তার বাড়ির সীমানার পিছন দিয়ে যাতায়াতের জন্য একটি ঘরোয়া রাস্তা আছে সেই রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলাচল করে। বৃহস্পতিবার সকালে প্রতিবেশী জাহান আলী সরদারের দূর্বৃত্ত জামাইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে বজ্রপাতে আহত ২

কালিগঞ্জ উপজেলার খড়মি গ্রামে বজ্রপাতে ২ জন আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার খড়মি গ্রামের মৃত কছিমুদ্দি গাজীর পুত্র কাশেম গাজী (৩৫), উচ্চেপাড়া গ্রামের আমের আলীর পুত্র আব্দুর রহিম (২৬)। আহতদের মধ্যে আব্দুর রহিমের অবস্থা আশঙ্খাজনক। জানা যায় খড়মি বিওপি ক্যাম্পের পাশে কাশেম গাজীর বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সময় বৃহস্পতিবার বেলা ১ টার সময় বিকট শব্দে বজ্রপাত পড়লে আহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আব্দুর রহিমকে প্রথমে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভুয়া রশিদে ট্যাক্স আদায়কালে ৪ এনজিও কর্মী আটক

কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নে ভুয়া রশিদে আদায়কৃত ট্যাক্সের প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা ৪ এনজিও কর্মীকে আটক করার খবর পাওয়া গিয়েছে। এ সময় আরো ৫ জন এনজিও কর্মী পালিয়ে যেতে সক্ষম হয়। বর্তমানে ওই ৪ এনজিও কর্মী ইউনিয়ন পরিষদের কঠোর নজরদারীতে রয়েছে বলে সরেজমিনে দেখা যায়। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার সরসাকটি বাজারে। নজরদারীতে থাকা এনজিওকর্মীরা হলো- কুষ্টিয়ার পূর্বমিল পাড়া এলাকার মৃত সামছুদ্দীনের ছেলেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় একটি সেতুর অভাবে হাজারো মানুষের দুর্ভোগ

কলারোয়ায় একটি সেতুর অভাবে কয়েক গ্রামের মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে। উপজেলার হেলাতলা ইউনিয়নের কোটাবাড়ী গ্রামের বেত্রবতী নদীতে শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর ওপর দিয়ে পার হয়ে আসছে। একই গ্রামের সাধারণ মানুষও বাজার করার জন্য ঝুঁকি নিয়ে পরা পার হয়ে আসছে। এমনিতেই রাস্তাঘাট বৃষ্টির মৌসুমে পানির নিচে তলিয়ে যায়। তার পর ঝুঁকি নিয়ে বেত্রবতী নদী পার হতে হয় বাঁশের সাঁকোর ওপরবিস্তারিত পড়ুন

আকবর সভাপতি, রিপন সম্পাদক

কলারোয়া উপজেলা মোবাইল সার্ভিসিং সমিতির নয়া কমিটি

কলারোয়া উপজেলা মোবাইল সার্ভিসিং সমিতির নয়া কমিটি গঠিত হয়েছে। কলারোয়া বাজারের জে.এস.কে মোবাইল পয়েন্টের সত্বাধিকারী আকবর আলীকে সভাপতি ও মোবাইল সিটি’র সত্বাধিকারী কামরুজ্জামান রিপনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষনা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সংগঠনটির অস্থায়ী কার্যালয় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গেট সংলগ্ন চেয়ারম্যান সুপার মার্কেটে অবস্থিত জে.এস.কে মোবাইল পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মোবাইল ইঞ্জিনিয়ার আকবর আলী সভাপতিত্ব করেন। ঘোষিত কমিটিতে আছেন সভাপতি আকবর আলী,বিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা পরিষদের মাসিক সভা

কলারোয়া উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিরোধপূর্ন জমিতে গৃহ নির্মানের চেষ্টার অভিযোগ

কলারোয়ায় আদালতের আদেশ আমান্য করে এক জমি দখলবাজ বিরোধ পূর্ন জমিতে গৃহ নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার সকালে ওই এলাকায় গিয়ে এমনটি দেখা গেছে। মামলার বিবরণে জানা গেছে- কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী ঝর্ণা খাতুন তার পিতার পৈত্রিক ৩৬ শতক জমি আছে। তার পিতার এক মাত্র সন্তান ঝর্ণা খাতুন। তার পিতা মারা যাওয়ার পরে ১৮ শতক জমি অরেশ হিসাবে সে প্রাপ্ত হয়। এর মধ্যে তার মাতা জামিলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারি সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারি সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারি সমিতির আয়োজনে সমিতির দ্বিতীয় তলায় সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারি সমিতির নব-নির্বাচিত কমিটির সভাপতি বিমল কৃষ্ণ সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল হোসেন(২)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারি সমিতির সহ-সভাপতি এড. গোলাম মোস্তফা (২), সাধারণ সম্পাদক এড. আ.ক.ম রেজওয়ান উল্লাহ সবুজ, যুগ্ম সম্পাদকবিস্তারিত পড়ুন

সরকারের সাফল্যের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : এমপি রবি

আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে জনগণের দোর গোড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সদরের ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের পৌর মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জয়লাভ করে গণতন্ত্র রক্ষা করেছিলেন বলেই আজ বাংলাদেশ বিশ্বের দরবারে আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিচিতি পেয়েছে। আর ২০১৪বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় উদ্ধার হওয়া ৯টি জেব্রার ১টি মারা গেছে

শার্শার বাগআঁচড়ায় উদ্ধার হওয়া ৯টি জেব্রার ১টি মারা গেছে। যশোরের শার্শা উপজেলার সাতমাইল এলাকার আবদুল বিশ্বাসের ছেলে নুর হোসেন তুতুর একটি গরুর খাটাল থেকে ৯টি জেব্রা উদ্ধার করে ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে জেব্রাগুলো উদ্ধার করা হয়। তবে এর মধ্যে একটি জেব্রার মৃত্যু হয়েছে। জেব্রাগুলো আদালতের মাধ্যমে ওয়ার্ল্ড লাইফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার জানিয়েছেন- শার্শার সাতমাইল গরু হাটের খাটালেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়া বাজারে ঘর করতে যেয়ে বিপাকে এক ব্যক্তি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে পাকা দোকানঘর নির্মান করতে যেয়ে বিপাকে পড়েছেন ঝিকরগাছার নায়ড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ইকবাল হোসেন। শার্শা উপজেলার উজ্জলপাড়া সড়কের প্রাইমারী স্কুলের পিছনে সবেক দাগ ৪৫৩৭ হালদাগ ৬১১৫ জমির ধরন বাস্ত পরিমান ৫ শতক জমির উপরে পাকাঘর নির্মান করছে।ঘর নির্মানের আগে তিনি ওখানে বাজারের পানি নিস্কাসনের জন্য নিজের খরচে নিজের সম্পত্বিত্বে খালকেটে তার উপরে ঘর নির্মান শুরু করেন। একটি মহল তার কাছে ঘরনির্মানের বাবদ অর্থ দাবিকরে।ইকবাল হোসেন তাবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে সন্ত্রাসী মুক্তারের গুলিবৃদ্ধ লাশ উদ্ধার

যশোরের রাজগঞ্জে মুক্তার আলী (৪৫) নামের এক ডাকাতের গুলিবৃদ্ধ লাশ উদ্ধার হয়েছে৷ বুধবার সকাল আটটার দিকে থানা পুলিশ রাজগঞ্জের হানুয়ার মাঠ থেকে তাঁর লাশটি উদ্ধার করে৷ এর আগে ভোর সাড়ে পাঁচটার দিকে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলি, গুলির দুইটি খোসা ও অপরিচিত এক ব্যক্তির দুটি ছবি উদ্ধার করেছে৷ লাশের ডান কানের নিচে গুলির ক্ষতচিহ্ন রয়েছে৷ মুক্তার আলী রাজগঞ্জের চালুয়াহাটী ইউনিয়নের রতনদীয়া গ্রামেরবিস্তারিত পড়ুন