রবিবার, আগস্ট ৯, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মে, ২০১৮

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

নওগাঁ সীমান্ত স্কুলে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

নওগাঁ সীমান্ত পাবলিক স্কুলের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রোববার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার সাদাত আবু মোহাম্মদ ফুয়াত। অনুষ্ঠানে তিনি মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ১৬ বিজিবির অধিনায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল বাশার, নওগাঁ জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, প্রধান শিক্ষক গোলামবিস্তারিত পড়ুন

কোটা থাকবে না, এটা চূড়ান্ত : কাদের

সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য চাকরিপ্রার্থীরা আন্দোলন করলেও সংসদে প্রধানমন্ত্রী কোটা বাতিলের যে ঘোষণা দিয়েছেন তাই ‘ফাইনাল’ এবং সেই অনুযায়ী ‘খুব শিগগির’ প্রজ্ঞাপন জারির কাজ চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার বিকেল ৫টার মধ্যে কোটা সংস্কারের বিষয়ে প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল সোমবার সকাল থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দেওয়ার পর পরই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর পক্ষ থেকে এই ঘোষণা আসল। এ নিয়ে ‘আন্দোলনবিস্তারিত পড়ুন

ছাত্রলীগের কমিটি, ‘তালিকা প্রধানমন্ত্রীর কাছে’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ছাত্রলীগের কমিটি নিয়ে তাড়াহুড়ার কিছু নেই।’ তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে তালিকা দেওয়া হয়েছে। শিগগিরই কমিটি ঘোষণা করা হবে।’ আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। ওবায়দুল কাদের ছাত্রলীগের কমিটি নিয়ে বলেন, ‘যোগ্যরাই কমিটিতে আসবে।’ তিনি বলেন, ‘শিগগিরই কমিটি ঘোষণা করা হবে।’ গত ১১ ও ১২ মে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিতবিস্তারিত পড়ুন

‘খুলনা নির্বাচনে কারচুপি হলে নির্বাচন প্রত্যাখ্যান করব’

আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কোনো অনিয়ম বা কারচুপি হলে সেই নির্বাচন বিএনপি প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মুক্তির দাবিতে শফিউল বারী বাবু মুক্তি পরিষদ ওই সভার আয়োজন করে। খুলনা সিটি নির্বাচন প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, ‘খুলনা নির্বাচনেবিস্তারিত পড়ুন

গাজীপুর সিটির ভোট ২৬ জুন

গাজীপুর সিটি করপোরেশনের নতুন ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। ২৬ জুন মঙ্গলবার এই ভোট হবে। রবিবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে ১৮ জুনের পরে। হাই কোর্ট সপ্তাহের শুরুতে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের যে আদেশ দিয়েছিল, বৃহস্পতিবার আপিল বিভাগ তা বাতিল করে দিয়েছে। সেই সঙ্গে আগামী ২৮ জুনের মধ্যে ঢাকার লাগোয়া ওই সিটি করপোরেশনের নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশবিস্তারিত পড়ুন

দ্রব্যমূল্য কমানোর রাজনীতি চাই : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দ্রব্যমূল্য কমানোর রাজনীতি চাই, বাড়ানোর নয়। আর তাই নতুনধারার রাজনীতিকগণ নিবেদিত থেকে কাজ করে যাচ্ছে। নাগরিক সচেতনতা আর রাজনৈতিক উত্তরণের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারা কাজ করে যাচ্ছে। ছাত্র-যুব-জনতা-আবাল-বৃদ্ধ-বণিতার রাজনৈতিক ঐক্যবদ্ধতায় আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরেবাংলা একে ফজলুল হক, মওলানা ভাসানী সহ সকল জাতীয় নেতাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে একটি সত্যিকারের সোর বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর। যেখানেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেল কলেজে জনবল নিয়োগে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ

সাতক্ষীরা মেডিকেল কলেজে ও হাসপাতালে আউট সোর্সিং জনবলের ঠিকাদার নিয়োগে লাগামহীন দুর্নীতি,বিএনপির ক্যাডার দুলালের কার্যাদেশ বাতিলের দাবিতে মানব বন্ধন ও বড় ধরনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সচেতন সাতক্ষীরাবাসীর ব্যানারে ১৩ মে রোববার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য কামরুজ্জামান সোহাগ। তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মারুফ আহমেদের পরিচালনায় কালিগঞ্জ সাতক্ষীরা সড়কের বাঁকাল এলাকায় মেডিকেল কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনেবিস্তারিত পড়ুন

ভুয়া ফেসবুক আইডি খুলে স্কুল ছাত্রকে ফাসানোর চেষ্টা

কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এবং উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মাহবুবুর রহমানের নাম এবং ছবি দিয়ে ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে।তিনি বিষয়টি জানতে পারলে তার সহকর্মী দের বিষয়টি জানায়। তার সহকর্মী রা অনেক চেষ্টা করার পরে জানতে পারে যে,আইডি টি খুলেছে শিতলপুর গ্রামের মোঃ মোকছেদের পুত্র এবং কালিগজ্ঞ ডিগ্রি কলেজের ছাত্র মোঃ সুজন। তারপর মাহবুবুর রহমান সাহেব সুজনকে ডেকে জিঙ্গাসাবাদ করলে সে বিষয়টি অস্বীকার যায় এবং একই গ্রামেরবিস্তারিত পড়ুন

হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন : আমলগীর প্রচারণায় এগিয়ে

আগামী ১৫মে (মঙ্গলবার) মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন৷ এ নির্বাচনে অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে আওয়ামী লীগের মনোনীত মেম্বার পদপ্রার্থী হিসেবে অংশ নেওয়া আলমগীর হোসেন (মোরগ) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ তিনি শেষ মুহুর্তে তাঁর নির্বাচনী ৫নং ওয়ার্ড খাটুরা-মধুপুর ও কামেয় কোলা দক্ষিণ এলাকা ব্যাপি ভোটারদের সাথে মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন৷ প্রচার-প্রচারণার এগিয়ে রয়েছে তিনি৷ নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে রোববার বিকালে তাঁর নির্বাচনী ওয়ার্ডেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার ছলিমপুর কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন

কলারোয়ার হাজী নাছির উদ্দীন কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও তালা-কলারোয়ার সংসদ সদস্য এড মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। হাজী নাছির উদ্দীন কলেজের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এএম ফারুক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌলীবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়িয়া হাইস্কুলে বিতর্ক প্রতিযোগিতা

কলারোয়ার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিলো: ‘‘অভাব নয় অতিরিক্ত লোভ ও বিলাসিতাই দুর্নীতির মূল কারণ”। প্রাণবন্ত আলোচনা, যুক্তি-তর্ক উপস্থাপনের মধ্য দিয়ে তার্কিকরা গোটা প্রতিযোগিতা উপভোগ্য করে তোলে। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বিপক্ষে অংশ নেওয়া শিক্ষার্থীরা। শ্রেষ্ঠ তার্কিক বিবেচিত হয়েছে শাফিয়া ইয়াসমিন। বিজয়ী ও বিজিত দলের সকলকে পুরস্কৃত করা হয়। এর আগে প্রতিযোগিতা পূর্ব সংক্ষিপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ক্রীড়া সংগঠক মিঠু আর নেই, দাফন সম্পন্ন

কলারোয়ার সবার প্রিয় মানুষ, কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী আশরাফুজ্জামান মিঠু (৫৭) আর নেই। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কলারোয়া পৌর শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না ….. রাজিউন)। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর থানার বলাডাঙ্গা গ্রামে। তাঁর পিতার নাম মরহুম মোছলুর রহমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে- তিনি বেশ কিছুদিন ধরে মারাত্মক হার্ট ডিজিজেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নার্স দিবসে র‌্যালী ও আলোচনা

“নার্সেস এ ভয়েজ টু লিড হেল্দ ইজ এ হিউম্যান রাইট” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আন্তির্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র নার্স পুতুল শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বোতল ফেনসিডিল ও ৫লিটার বাংলা মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। থানার এসআই ইসমাইল হোসেনের নেতৃত্বে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার হিজলদী বাজারের সেন্টু মাষ্টারের মার্কেটের সামনে থেকে দাড়কী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে আক্তারুল গাজী (৩৫) কে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। অপরাদকে, একই রাতে থানার সেকেন্ড অফিসার এসআই বিপ্লব রায়, ইসমাইল হোসেন, রইচ ইদ্দীন, এএসআইবিস্তারিত পড়ুন

তালায় গণহত্যায় শহীদের স্মরণে আলোচনা সভা

সাতক্ষীরার তালায় ৭মে ১৯৭১’এ হরিণখোলা-গোয়ালপোতায় পাকহানাদার ও তাদের দোসরদের নৃশংস গণহত্যায় শহীদদের স্বরণ ও জঙ্গীবাদ-মৌলবাদ প্রতিরোধ করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে গণহত্যা স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে নগরঘাটা ত্রিশমাইল মোড়ে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেন। জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ফিংড়িতে উঠান বৈঠকে এমপি রবি

উন্নয়নের ধারা রাখতে শেখ হাসিনার নৌকাকে ভোট দিন

বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য নিয়ে জনগণের দোড় গোড়ায় নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সদরের ফিংড়ি ইউনিয়নের গাভা দাখিল মাদ্রাসা ময়দানে গাভা কেন্দ্রীয় জামে মসজিদের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ সরদারের সভাপতিত্বে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য তুলে ধরে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, ‘বর্তমান সরকারকে দেশের ইতিহাসে সব চাইতে সফল রাজনৈতিক সরকার। দেশেরবিস্তারিত পড়ুন