মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

এপ্রিল, ২০১৮

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

আরো খবর....

কেশবপুরের বরণডালিতে এরশাদ আলী গাজী স্মৃতি ৮দলীয় ফুটবল

যশোরের কেশবপুর উপজেলার বরণডালি হাইস্কুল মাঠে শিক্ষানুরাগী এরশাদ আলী গাজী স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় বরণডালি সানমুন স্পোটিং ক্লাব ট্রাইব্রেকারে ৪-৩ গোলে কেশবপুর নিধি স্পোটিং ক্লাবকে পরিজিত করে চ্যাম্পিয়ান হয়। অধ্যক্ষ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও আওয়ামী লীগনেতা লতিফুল কবির মনির পরিচালনায় প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়কবিস্তারিত পড়ুন

সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু, সক্রিয় ভেজাল মধু ব্যবসায়ীরা

প্রতি বছরের ন্যায় সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু হয়েছে। রবিবার সকালে বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মধু আহরণ মৌসুম উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় বন সংরক্ষক সিএফ আমির হুসাইন। খুলনা বন সংরক্ষক (পশ্চিম) ডি এফ ও বশিরুল আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মহসনি উল মুলক ও বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

বেনাপোল পুলিশের কাছে ৯ তরুনকে ফেরত দিল ভারত

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ৯ তরুন দেশে ফিরেছে। রবিবার (১লা এপ্রিল) বিকাল ৪ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। ভারতের পুুলিশ খুলনা জেলার মাজেদ সর্দারের ছেলে শফিকুল (১৭) তোরাব শেখের ছেলে আবু সাইদ (২১) জলিলের ছেলে মোঃ সজিব (২২) এনায়েত মোল্যার ছেলে রাজ মোল্যা (২৩) আব্দুল কামাল মল্লিকের ছেলে শাহিন (১৮), বগুড়া জেলার আব্দুল লতিফ সর্দারের ছেলে তারিকুল ইসলাম (২০), যশোর জেলারবিস্তারিত পড়ুন

আরো খবর...

কালিগঞ্জে দূর্নীতি প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘‘বন্ধ হলে দূর্নীতি, উন্নয়নে আসবে গতি’’ এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কালিগঞ্জ উপজেলায় দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্যাপন উপলক্ষে রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে ঘণ্টা ব্যাপী দূর্নীতি প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি, পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা,শিক্ষক ও উপজেলার ১২ টি ইউনিয়নের দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারন সম্পাদক সহ সদস্যরাবিস্তারিত পড়ুন

ক্রসড্যাম বিলম্বে নির্মাণ

তালায় কপোতাক্ষ নদের পলি ভরাটের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে মানববন্ধন

ক্রসড্যাম বিলম্বে নির্মাণ পূর্বক কপোতাক্ষ নদীতে পলি ভরাটের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ১ এপ্রিল রবিবার সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাব ও পানি কমিটির আয়োজনে খুলনা-পাইকগাছা সড়কের তালা ডাকবাংলোর সামনে উক্ত মানববন্ধনে শত শত মানুষ অংগ্রহণ করে। এ সময় তালা প্রেসক্লঅবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানরে পরিচালনায় সভায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৭ কেজি রূপার গহনা উদ্ধার, ফেন‌সি‌ডিলসহ আটক ১

সাতক্ষীরা সীমা‌ন্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সাত কেজি রূপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। একই অভিযানে ৪০০ বোতল ফেন‌সি‌ডিলসহ রবিউল ইসলাম (২৮) নামে এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। রোববার (১ এ‌প্রিল) ভোরে সদর উপ‌জেলার বৈকারী সীমান্তের কালিয়ানি এলাকায় এ অভিযান চালানো হয়। আটক রবিউল ইসলাম সদর উপজেলার কুশখালি গ্রামের লুৎফর রহমানের ছেলে। বিজিবির বৈকারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিদ্দিক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজিবি সদস্যরা কালিয়ানি এলাকায়বিস্তারিত পড়ুন

তালায় ৫ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা : থানায় মামলা

তালায় ৫ম শ্রেনীর এক ছাত্রীকে (১১) ধর্ষনের চেষ্টার অভিযোগ সিরাজুল ইসলাম নামে এক যুবকের নামে মামলা হয়েছে। মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনের (১০) ধারায় ধর্ষনের চেষ্টার অভিযোগে এ মামলা দায়ের করেন। পুলিশ সুত্রে জানাযায়, সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীকে শনিবার (৩১মার্চ) দুপুরে স্কুলে টিফিনের সময় স্কুল থেকে ফুসলিয়ে পাশের একটি বাশ বাগানে ডেকে নিয়ে যায় শাহপুর গ্রামের শহর আলী পুত্র সিরাজুল (১৮) ।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার যুবলীগ নেতা মান্নানের মুক্তির দাবিতে সদর যুবলীগের বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের মুক্তি এবং অন্যান্য নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা সদরের আলীপুর চেকপোস্ট এলাকায় উক্ত অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে,পথসভায় সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলামসহ সদর উপজেলা যুবলীগের সকল ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, আওয়ামী যুবলীগ সাতক্ষীরা জেলা শাখার সুযোগ্য সফল আহবায়কবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে গোল্ডেন সান প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের গোল্ডেন সান প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে৷ শনিবার দিনব্যাপী স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীদের অংশ গ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷ উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আসাদুজ্জামান রয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) হোসাইন মোহাম্মদ আল-মুজাহিদ৷ বিশেষ অতিথি ছিলেন, রাজগঞ্জবিস্তারিত পড়ুন

আজ থেকে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

আজ ১ এপ্রিল (রোববার)। দেশব্যাপী শুরু হচ্ছে ২০তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা বিনামূল্যে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ সরবরাহ করবে। স্বাস্থ্য অধিদফতর থেকে বলা হয়েছে, কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশের সব প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ৫-১২ বছর বয়সী শিশু এবং মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে ১২-১৬ বছর বয়সী শিশুকে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।জানা গেছে,বিস্তারিত পড়ুন