মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

এপ্রিল, ২০১৮

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

আরো খবর...

সাতক্ষীরায় জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাতক্ষীরায় কেক কাটা আলোচনা সভাসহ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় যুব সংহতির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকালে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা জাতীয় যুব সংহতির ভারপ্রাপ্ত সভাপতি আশিকুর রহমান বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু ও পৌর জাতীয় পার্টির আহবায়ক ও কাউন্সিলর সৈয়দ মাহমুদবিস্তারিত পড়ুন

ছোট পর্দায় আজকের খেলা

ক্রিকেট নিউজিল্যান্ড-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট, চতুর্থ দিন সরাসরি, ভোর ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট, চতুর্থ দিন সরাসরি, দুপুর ২টা, সনি সিক্স ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি সরাসরি, রাত ৮-৩০ মিনিট, সনি ইএসপিএন ফুটবল স্প্যানিশ লা লিগা গেটাফে-রিয়াল বেতিস সরাসরি, রাত ১টা, সনি টেন টু হিরো সুপার কাপ মিনারভা পাঞ্জাব-জামশেদপুর সরাসরি, রাত ৮-৩০ মিনিট, স্টার স্পোর্টস টু ব্যাডমিন্টন থাইল্যান্ড ওপেন সরাসরি, দুপুর ১টা, নিও প্রাইম ও নিও স্পোর্টস

খালেদার চিকিৎসায় বিশেষ মেডিকেল বোর্ড

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য চার সদস্যের মেডিকেল বোর্ড গঠনের পর এক ঘণ্টাব্যাপী তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বোর্ডের চার চিকিৎসকই ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের। রবিবার দুপুরে এই বোর্ডের সদস্যরা কারাগারে বিএনপি নেত্রীকে পরীক্ষা নিরীক্ষা করেন। চার চিকিৎসক হলেন, অর্থপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক শামসুজ্জামান, নিউরোলজির মনসুর হাবীব, মেডিসিন বিভাগের টিটু মিয়া ও এবং ফজিকাল মেডিসিনের সোহেলী রহমান। এদের মধ্যে বোর্ডের প্রধান শামসুজ্জামান। সামসুজ্জামান ঢাকাটাইমসকে বলেন, ‘তার অবস্থা খুববিস্তারিত পড়ুন

এইচএসসিতে বসছেন ১৩ লাখ শিক্ষার্থী

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ সোমবার। সকাল ১০টায় শুরু হবে উচ্চ মাধ্যমিকের এ পরীক্ষা। চলবে বেলা একটা পর্যন্ত। ১৩ মে পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা ১৪ থেকে ২৩ মের মধ্যে অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রথম দিনে আজ সাধারণ আট বোর্ডের অধীনে বাংলা ১ম পত্র (আবশ্যিক), সহজ বাংলা ১ম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি ১ম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও কারিগরি বোর্ডের অধীনে বাংলা ১ম পত্র (আবশ্যিক)বিস্তারিত পড়ুন

ছানি অপারেশনের পর ২০ রোগীর চোখ নষ্ট: ঢাকা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল

চুয়াডাঙ্গায় একটি বেসরকারি হাসপাতালে ছানি অপারেশনের পর ২০ জনের চোখ নষ্টের ঘটনা তদন্তে এবার দল পাঠাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার এই দলটি জেলা শহরের ওই হাসপাতালে যাবে বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন খায়রুল আলম। তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা আরেকটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ফোনে আমাকে জানানো হয়েছে। ওই তদন্ত টিমের সদস্যদের আজ ঢাকা থেকে চুয়াডাঙ্গায় আসার কথা রয়েছে।’ জেলা শহরের কেদারগঞ্জ পাড়ায় ইম্প্যাক্ট মাসুদুলবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী সর্ম্পকে কটুক্তি করায় পিপির পদ হারালেন আ’লীগ নেত্রী

প্রধানমন্ত্রী সর্ম্পকে কটুক্তি করায় খুলনা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) পদ থেকে অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পীকে অব্যাহতি দেয়া হয়েছে। ২১ মার্চ আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব (জিপি-পিপি শাখা) মো. আবদুল ছালাম মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে তার নিয়োগ আদেশ বাতিল করা হয়। রবিবার সন্ধ্যায় চিঠিটি খুলনায় পৌঁছায়। চিঠিতে বলা হয়েছে, খুলনা জেলার মহানগর দায়রা জজ আদালতের পিপি সুলতানা রহমান (শিল্পী)-কে প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি করায় তাঁর নিয়োগ আদেশ বাতিলপূর্বক দায়িত্ব থেকে অব্যাহতিবিস্তারিত পড়ুন

রোমে মিস বাংলাদেশ সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত

ইতালির রাজধানী রোমে আলোচিত মিস বাংলাদেশ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল রোমের বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাতারা পলিকাস্ট হলে এ সিলেকশন রাউন্ড আয়োজিত হয়। অনুষ্ঠানে ৯ মিস বাংলাদেশি প্রতিযোগী অংশগ্রহণ করে নিজ নিজ প্রতিভা উপস্থাপন করেন। ৯ জন মিস বাংলাদেশির মধ্যে বিচারকরা বিশেষ বিবেচনায় ৯ জনকেই ইয়েস কার্ড প্রদান করেন। নির্বাচিতরা আগামী ২৯ এপ্রিল ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। এ নিয়ে মোট ২৫ জন মিস বাংলাদেশি ফাইনাল রাউন্ডের নির্বাচিত হয়েছেন।এ ব্যাপারে আয়োজকবিস্তারিত পড়ুন

কেশবপুরে চারুকলা বিদ্যা নিকেতন শুভ উদ্বোধন

“ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদেরই অন্তরে” যশোরের কেশবপুরে চারুকলা বিদ্যা নিকেতন শুভ উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। কেশবপুর উপজেলা শাখার খেলাঘর আসর এর আয়োজনে যশোর জেলা খেলাঘর আসরের আহবায়ক এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে মাস্টার মনোজ হালদার এর সঞ্চালনায় সোমবার বিকেলে শহরের প্লাসেন্টা শিশু শিক্ষা কেন্দ্র প্রঙ্গনে শুভ উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি খেলাঘর সন্তোষ কুমারবিস্তারিত পড়ুন

‘সারের জন্য কৃষককে এখন আর জীবন দিতে হয় না, বিনামূল্যে পান’ : লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘কৃষিপ্রধান বাংলাদেশ বর্তমানে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। কৃষিবান্ধব সরকার কৃষক ও কৃষিখাতের ব্যাপক উন্নয়নে কাজ করে যাচ্ছে।’ রবিবার (১এপ্রিল) দুপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুস্তফা লুৎফুল্লাহ এমপি আরো বলেন- ‘কৃষকদের এখন আর সারের জন্য লড়াই করতে হয় না, জীবন দিতে হয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

কলারোয়ায় অসহায় দরিদ্র মহিলাদের সাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) জেস ফাউন্ডেশনের কমিউনিটি ডেভেলমেন্ট প্রেগ্রামের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২ জন অসহায় মহিলাকে প্রশিক্ষন শেষে এ মেশিন ও অর্থ বিতরণ করা হয়। ১ এপ্রিল রোববার সকাল ১১টার দিকে প্রকল্প সমন্বয়কারী মিঠু সরদারের সভাপতিত্বে পৌর সদরের ডাকবাংলা সংলগ্ন জেস ফাউন্ডেশনের প্রকল্প অফিসে আলেচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের সফল সমাপ্তি

কলারোয়ায় বিভিন্ন কর্মসূচি সফলভাবে পালনের মধ্য দিয়ে সম্পন্ন হলো দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ (২৬ মার্চ-১ এপ্রিল)। রোববার শেষ দিনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো: শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সততা সংঘের শপথ বাক্য পাঠ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। বেলা ১১ টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের আঁকিয়েদের পৃথকভাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় দুর্নীতি বিরোধী আলোচনা সভা। সবশেষে দুর্নীতি বিরোধী শপথবাক্য পাঠ ও চিত্রাঙ্কনে বিজযীদেরবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাইমের নেতৃত্বে কলেজ চত্বর থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি কলারোয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাইম, সহ.সভাপতি সবুর হোসেন, যুগ্ম সাধারণবিস্তারিত পড়ুন

ইমরান সভাপতি, প্রান্ত সম্পাদক

কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের চন্দনপুর ইউনিয়ন কমিটি ঘোষণা

কলারোয়ার সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের ৭নং চন্দনপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল কমিটির সদস্যদের উপস্থিতিতে নবগঠিত কমিটি ঘোষণা করেন। কলারোয়া বেত্রবতী হাইস্কুলে এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ছাত্র সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মালেশিয়া প্রবাসী আফজাল ফুয়াদ অভির পিতা উপদেষ্টা ডা.আমানুল্লাহ আমান, উপদেষ্টা ফরিদুজ্জামান ফরিদ, সহ.সভাপতি নিয়াজ মোরশেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সাধারণবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে বিজিবির কাছে বাংলাদেশি স্বামী-স্ত্রীকে হস্তান্তর বিএসএফ’র

কলারোয়া সীমান্তে বিজিবির কাছে বাংলাদেশি স্বামী-স্ত্রীকে হস্তান্তর করেছে বিএসএফ। হস্তান্তরকৃতরা হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের মৃত আব্দুল বারী সানার পুত্র আমিরুল সানা (৩৫), তার স্ত্রী রত্না বেগম (২৮)। শনিবার বিকেলে উপজেলার ভাদিয়ালী সীমান্তে ওই দুই বাংলাদেশিকে কাকডাঙ্গা বিওপির বিজিবি কাছে হস্তান্তর করে ভারতের হাকিমপুর বিএসএফ। জানা গেছে- ভারতের হাকিমপুর ৭৬ বিএসএফ ক্যাম্পে আটক বাংলাদেশি দুই নাগরিক (স্বামী-স্ত্রী)কে উপজেলার ভাদিয়ালী ১নং পোস্ট নামক সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস ৬ আরবী’রবিস্তারিত পড়ুন

মণিরামপুরের রাজগঞ্জে এসএসসি ফলপ্রার্থীর আত্মহত্যা

মনিরামপুর উপজেলার রাজগঞ্জে সুমাইয়া খাতুন সুমি (১৬) নামে এক এসএসসি ফল প্রার্থী বিষ পানে আত্মহত্যা করেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে খেদাপাড়া ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে এঘটনা ঘটে। সুমির আত্মহত্যার কারণ স্পষ্টভাবে জানা যায়নি। তবে আশপাশের লোকজন বলছেন, প্রেমঘটিত কারণে মায়ের বকুনি খেয়ে সে এই পথ বেছে নিয়েছে। সুমি ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী কামাল সরদারের মেয়ে। সে জোকা-দীঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানাবিস্তারিত পড়ুন

আরো খবর...

শার্শায় ১টি ওয়ান শুটার গান পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ আটক ১

যশোরের শার্শায় ১ টি ওয়ান শুট্যার গান পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ নুরুজ্জামান (২২) নামে এক আসামীকে আটক করেছে শার্শা পুলিশ। রবিবার দুপরের সময় নাভারন রেল বাজার জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক নুরুজ্জান শার্শা থানার নাভারন উত্তর বুরুজ বাগান গ্রামের মৃত নওশের সরদার এর ছেলে। শার্শা থানার এস আই জোগেশ কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি,শার্শার নাভারন রেল বাজারে অবস্হিত জামে মসজিদের সামনে অস্ত্র নিয়ে সেবিস্তারিত পড়ুন