জানুয়ারি, ২০১৮
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরার পাটকেলঘাটায় ৯ জন শিবির ক্যাডার আটক

সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৯ জন শিবির ক্যাডারকে আটক করেছে। বৃহস্পতিবারে রাতে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কুমিরা ইউনিয়নের রাঢ়ীপাড়া গ্রামের বাদাম তলার সালাম সরদারের ছেলে জসিম উদ্দীন(২৮), আপন সরদারের ছেলে শাহীন(৩৩) মুনছুর সরদারের ছেলে শফিকুল(৩১) ওজিয়ারের ছেলে রেজওয়ান (১৯) লোকমান সরদারের ছেলে আমিনুর (৩৪) জামের আলীর ছেলে আজিজুল ওরপে আজিজ (৩০) লিয়াকতের ছেলে ইয়াছিন (৩৩),সালাম সরদারের ছেলে মফিদুল সরদার (৩৫) ও সাজ্জাত সরদারের ছেলে মিজানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন তহমিনা খাতুন

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করলেন তহমিনা খাতুন। শুক্রবার তিনি সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। সদ্য যোগদানকারী ইউএনও তহমিনা খাতুন এর আগে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তারপর সরকারি স্কলারশিপ নিয়ে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট এন্ড বিজনেস ডেপলপমেন্ট বিষয়ে লন্ডন, ইউকে’র গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি থেকে মেরিটসহ এমএসসি পাশ করেন। সেখান থেকে ফিরে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন। তহমিনা খাতুন জেলার দেবহাটা উপজেলায়বিস্তারিত পড়ুন
ভোমরা বন্দরে প্রথম ছয় মাসে রাজস্ব ঘাটতি ৩৭ কোটি ৮৫ লক্ষ টাকা

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে চলতি অর্থবছরের (২০১৭-১৮) প্রথম ছয় মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৭ কোটি ৮৫ লক্ষ টাকা রাজস্ব কম আয় হয়েছে। ৪১৮ কোটি ৮ লক্ষ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে এ বন্দরে রাজস্ব আয় হয়েছে ৩৮০ কোটি ২৩ লক্ষ টাকা। এতে সমগ্র অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন কিছুটা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভোমরা শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বিকাশ বড়ুয়া জানান, ভোমরা বন্দর দেশের অত্যন্ত সম্ভাবনাময়ী একটি বন্দর। প্রথম ছয় মাসেবিস্তারিত পড়ুন
নিরীহ জনগণের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি জরুরী এক বার্তায় সকলের অবগতির জন্য জানিয়েছেন যে, তার নির্বাচনী এলাকা সাতক্ষীরা সদর উপজেলার যে সকল আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক এবং নিরীহ জনগণের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা রয়েছে, তাদেরকে আগামী ১৩ জানুয়ারী থেকে ১৭ জানুয়ারীর মধ্যে তার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।উল্লেখ্য যে,মামলার সংক্ষিপ্ত বিবরনী এক পৃষ্ঠায় লিখিতভাবে আনার অনুরোধ করাবিস্তারিত পড়ুন
ভোমরা বন্দরে ৬ পিছ স্বর্ণের বার সহ ১ ব্যক্তি আটক

সাতক্ষীরায় ৬ পিচ স্বর্ণের বার সহ পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ভোমরা স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তারা। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এক পাসপোর্ট যাত্রীকে চ্যালেঞ্জ করেন স্টেশনের কর্মকর্তারা। এসময় তার দেহ তল্লাসী করে তার পায়ের জুতার মধ্যে সুকৌশলে রাখা ৬ পিছ স্বর্ণের বার উদ্ধার করেন তারা। আটককৃত ওই ব্যক্তি মাদারীপুর জেলার শিবচর থানার কুতুবপুর গ্রামের মোঃ মুজিবর হাওলাদার এর ছেলে মোঃ ফারুক হাওলাদার (৩৮)। তার পাসপোর্ট নং-AF 0834879 কর্মকর্তারাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপনের প্রস্তুতি সভায় এমপি রবি

আগামী ১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস-১৮ যথাযোগ্য মর্যাদায় সফলভাবে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা শহরের শহিদ নাজমুল স্মরনী রোর্ডে সদর এমপির কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্থানী সৈন্যদের বিরুদ্ধে দীর্ঘ নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুবিস্তারিত পড়ুন
ঝিকরগাছার পালছার বাবু বন্দুক যুদ্ধে নিহত

যশোরের ঝিকরগাছায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পালসার বাবু (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় র্যাবের দুই কনস্টেবল আহত হন। শনিবার ( ৬ জানুয়ারী ) ভোরে কাশীপুর নহাটি রিফিউজি পাড়ায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন ও দেশী অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় যশোর-৬ ক্যাম্পের কমান্ডার মেজর জিয়া। নিহত পালসার বাবু ঝিকরগাছা উপজেলার কাশীপুর গ্রামের খোকন হোসেনের ছেলে। যশোর-৬ ক্যাম্পের কমান্ডারবিস্তারিত পড়ুন
চাড়াতলায় সড়ক দুর্ঘটনায় ৬ আহত

যশোর বেনপোল মহসড়কে ঝিকরগাছার কলাগাছী চাড়াতলা বাজারে এক সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়। এতে দুজনের অবস্থা গুরুতর। হাইওয়ে পুলিশের তরফ থেকে বলা হ য়। বেনাপোল থেকে ছেড়ে আসা একটি বাস শনিবার ( ৬ জানুয়ারী ) সকাল ১০-৪৫মিনিটের সময় নিয়ন্ত্রন হারিয়ে কলাগাছি চাড়াতলা নামক স্থানে গাছের সাথে ধাক্কা লাগলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ৬ জন গুরুতর আহত হয়। নাভারণ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ পলিটন জানান, যশোর থেকে বেনাপোল গামীবিস্তারিত পড়ুন
চাকরি দেয়ার নামে বাড়ির ভেতরে যৌন ব্যবসা!

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানীর কলকাতা। আর এই কলকাতার মধ্য অংশের একটি জায়গার নাম বড়বাজার। যেখানে চাকরি দেওয়ার নাম করে নারীদের দিয়ে যৌন ব্যবসা চালোনোর অভিযোগ উঠেছে প্রমোদ সিংহানিয়া নামের এক বাড়ি মালিকের বিরুদ্ধে। গত ২৫ ডিসেম্বর এই কীর্তি ফাঁস হওয়ার পর থেকেই তিনি উধাও বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে বড়বাজার থানায় অভিযোগ জানিয়ে স্মারকলিপিও দেওয়া হয়েছে বলে শুক্রবার জানালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। আনন্দবাজার পত্রিকার খবর, পুলিশ সূত্রে এই অভিযোগের কথা স্বীকার করাবিস্তারিত পড়ুন
এ আবার কেমন শখ!

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখনো ‘ফর্সা’ বা ‘উজ্জ্বল’ গায়ের রঙকে কালো বা শ্যামলা রঙের চেয়ে বেশি আকর্ষণীয় বলে মনে করা হয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে গায়ের রঙ সৌন্দর্য্যের অন্যতম মাপকাঠি বলে বিবেচিত হয়। থাইল্যান্ডেও গায়ের রঙ ফর্সা করার প্রবণতা দেখা যায় অনেক নারী-পুরুষের মধ্যে। কিন্তু ‘পুরুষাঙ্গ’ ফর্সা করার চেষ্টার কথা এই প্রথম জানা গেল। থাইল্যান্ডের একটি হাসপাতাল অনলাইনে ভিডিও পোস্ট করেছিল। যেখানে দেখা যায় কিভাবে তারা পুরুষাঙ্গ ফর্সা করার কাজটি করে।বিস্তারিত পড়ুন
পুরুষাঙ্গ থেকে আংটি বের করতে দমকল কর্মীদের তলব!

বিচিত্র পরিস্থিতে একেবারেই বিচিত্র কাজ করতে হল দমকলকর্মীদের। চিকিৎসকদের ডাকে সাড়া দিয়ে তাদের ঢুকতে হল অপারেশন থিয়েটারে। তারপরে এক রোগীর পুরুষাঙ্গ থেকে বের করে আনতে হল একটি আংটি। এই ঘটনা ঘটেছে ইংল্যান্ডের ইপসউইক এলাকার একটি হাসপাতালে। ছয় ঘণ্টা ধরে অস্ত্রোপচার করার পরে ওই আংটি বের করে আনেন দমকলকর্মীরা। কেন এবং কীভাবে ওই ব্যক্তির পুরুষাঙ্গে আংটি ঢুকল সেটা জানানো হয়নি। পাশাপাশি ওই ব্যক্তির নাম এবং পরিচয়ও গোপন রাখা হয়েছে। এদিকে দমকলকর্মীরাও জানিয়েছেন,বিস্তারিত পড়ুন
যৌনতা নিয়ে আজব কিছু আইনের তালিকা

যৌনতা নিয়ে নানা দেশে নানারকম সামাজিক সংস্কার আছে। কোথাও কোথাও সেই সংস্কারের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে নানা রকমের আইন। সেই আইন দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, যৌনতা নিয়ে আজব কিছু আইনের তালিকা তুলে ধরা হলো- ১। স্পেনে সমুদ্র সৈকতে প্রকাশ্যে সেক্স করা একেবারেই নিষিদ্ধ। যদি কোনও ভাবে ধরা পড়েন, তাহলে আপনার দীর্ঘমেয়াদি জেল হতে পারে, অথবা জরিমানা হতে পারে ৭৫ হাজার ইউরো।বিস্তারিত পড়ুন
ছোট্ট ধাঁধার সমাধান করতে তোলপাড় সোশ্যাল মিডিয়া!

ছোট্ট একটা ধাঁধা। যা সমাধান করতে গিয়ে তোলপাড় হল টুইটার। সেই ধাঁধার উত্তর খুঁজতে গিয়ে রীতিমতো ভাইরাল হয়ে গেছে একটা টুইট। টুইটটিতে লাইক পড়েছে প্রায় তিন লক্ষ। শেয়ার হয়েছে ৯৫ হাজারেরও বেশি বার। আর সংখ্যাটা কিন্তু বেড়েই চলেছে। ৩ জানুয়ারি সেই ধাঁধাটি টুইট করেন নিউ ইয়র্কের অ্যালবানির বাসিন্দা ব্রেট টার্নার। ব্রেট পেশায় একজন শিক্ষক। ব্রেট জানান, প্রথমে তার ক্লাস ওয়ানে পড়া ছেলের কাছে এই ধাঁধার উত্তর জানতে চেয়েছিলেন। ছেলের উত্তর শুনেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর আশ্বাসে নন-এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন প্রত্যাহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারী। শুক্রবার অনশন প্রত্যাহারের ঘোষণা দেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, আপনাদের কাছে তার বার্তা পৌঁছে দেয়ার জন্য। তিনি আপনাদের প্রতি অনুরোধ জানিয়েছেন, অনশন ভেঙে যার যার বাড়িতে ফিরে যান।’ আমরণ অনশন কর্মসূচি স্থগিত করে ঘরে ফিরেছেন নন-এমপিও শিক্ষকেরা। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্বাসবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আ.লীগের পৃথকভাবে গণতন্ত্র রক্ষা দিবস পালন

কলারোয়া উপজেলা আ.লীগের উদ্যোগে পৃথকভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসুচির মধ্য দিয়ে বর্তমান সরকারের চতুর্থ বছর পুর্তি ও গণতন্ত্র রক্ষা দিবস-২০১৮ পালিত হয়েছে। শুক্রবার বিকালে এ উপলক্ষ্যে উপজেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপ পৃথক ভাবে মিছিল-সমাবেশের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে। উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইসবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় গণতন্ত্র রক্ষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসুচির মধ্য দিয়ে বর্তমান সংসদের চর্তুথ বছর পুর্তি ও গণতন্ত্র রক্ষা দিবস-২০১৮ পালিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা আওয়ামীলীগের আহবানে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বিশাল বর্ণঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণি শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। পরে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমদে এর সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনেরবিস্তারিত পড়ুন
