জানুয়ারি, ২০১৮
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলম থেকে কলাম...
পল্লীবাড়িতে কৃষি তথ্য ও উপকরণ সাজিয়ে বিশাল জাদুঘরের গল্প

নজরুল ইসলাম তোফা: মানুষের শখ আর অনেক শৌখিনতার বর্ণানার তো বহু মানুষের মুখে অহরহ শুনতে পাওয়া যায়। কিন্তু এই শৌখিনতা ও শখের কোন প্রকার সঠিক রাস্তা অথবা ভুল রাস্তা রয়েছে কিনা? আবার তারও কী নিয়মকানুন জানা আছে? আমার জানা নেই। তবুও বলতে চাই, এই শৌখিনতা বাা শখ একেবারেই নিজস্ব চিন্তা চেতনায় তৈরী হয়। শখ অথবা শৌখিনতা আসে একেবারে হৃদয় থেকে, যা নিজস্ব ব্যাপার বা নিজস্ব তাগিদেই চলে আসে।এমন এই শক্তিটা আসলেবিস্তারিত পড়ুন
তীব্র শীতে বিপর্যস্থ কলারোয়ার সাধারণ মানুষেরা

তীব্র শীতে জবুথবু ও বিপর্যস্থ হয়ে পড়েছেন কলারোয়ার সাধারণ মানুষেরা। শৈত্য প্রবাহে শীত বেড়ে যাওয়ায় অনেকেই স্বাভাবিক কাজকর্ম সম্পাদনে বেগ পাচ্ছেন। আর ছিন্নমূল মানুষেরা রয়েছেন নানা দুর্ভোগে। গত কয়েকদিন হিমেল হাওয়া ও কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে সর্বত্র। সূর্য মামার দেখা মিলছে দুপুরের দিকে। ফলে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বয়সী অনেকেই শীতজনিত কারণে ভোগান্তিতেও পড়েছেন। খেটে খাওয়া দারিদ্র মানুষেরা তাদের শ্রম বিক্রি করতেও হিমশিম খাচ্ছেন। মানুষের পাশাপাশি গৃহপালিত হাঁস-মুরগি, গরু-ছাগলসহ অন্যান্য প্রাণীওবিস্তারিত পড়ুন
‘মা’ হতে পারবেন না কোন দিন
কলারোয়ার গয়ড়ায় ভুল চিকিৎসার শিকার এক প্রসূতি

কলারোয়ায় ডাক্তারের ভুল চিকিৎসায় এক অসহায় নারী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ বিষয়ে শনিবার কলারোয়া থানায় ওই ক্লিনিকের নার্স ও ডাক্তারের শাস্তি ও টাকা ফেরত পাওয়ার জন্য একটি অভিযোগ দায়ের হয়েছে। শনিবার বিকালে কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের অসহায় নারীর স্বামী সোহাগ হোসেন জানান- ডাক্তারের প্রতারনায় পড়ে তার স্ত্রী জেসমিন খাতুন চার মাসের অন্তসত্তা হয়ে গয়ড়া আছিয়া মেমোরিয়াল নার্সিং হোমে চিকিৎসার জন্য যায়। এসময় ওই ক্লিনিকের ডাক্তার রজমান আলী বলে এ সন্তানবিস্তারিত পড়ুন
যশোর-বেনাপোল মহাসড়ক চার লেনে উন্নিত হচ্ছে খুব দ্রুত

যশোর-বেনাপোল মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হচ্ছে খুব দ্রুত। ইতিমধ্যে সড়ক নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হয়েছে। উচ্চ পর্যায়ের এক বিশেষ সভায় ওই মহাসড়কের দুই ধারে থাকা গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছে। দ্রুতই এই কাজে হাত দেওয়া হবে। শনিবার (৬ জানুয়ারী) সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘যশোর-বেনাপোল মহাসড়ক যথাযথ মানের ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় রাস্তার দুই পার্শ্বে গাছসমূহ অপসারণের বিষয়ে’ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় জানানোবিস্তারিত পড়ুন
কী উপকার দিচ্ছে বেনাপোলের প্যাসেঞ্জার টার্মিনাল?

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পাসপোর্টধারী যাত্রীসেবা কার্যক্রম চালু হয়নি এখনও। সেবার মানের দিকে খেয়াল না থাকলেও বন্দর কর্তৃপক্ষ বছর না ঘুরতেই ট্যাক্সের পরিমাণ বাড়িয়েছে। বাড়তি টাকা গুণতে গিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন যাত্রীরা। যাত্রীরা বলছেন, সেবা না দিয়ে যাত্রীদের গলা কাটছে বন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, সেবা চালুর জন্য টেন্ডার কার্যক্রম প্রক্রিয়াধীন।জানা গেছে, সহজ যোগাযোগ ব্যবস্থা আর ভালো চিকিৎসাসেবার আশায় এ পথে সাধারণযাত্রীদের যাতায়াত অন্য বন্দরের চেয়ে বেশি। গত ৫ বছরেবিস্তারিত পড়ুন
তালায় সেনেট্যারী কর্মকর্তার অবহেলায় হুমকির মুখে ৪ লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা

তালা সেনেট্যারী কর্মকর্তার চরম অবহেলা ও অনিয়মে গত দেড় বছরেও ফেরেনি স্বাস্থ্য সেবার চিত্র। হেটেল-রেস্তোরা, বেকারী থেকে শুরু করে মাংশের দোকানগুলোর অবস্থা দেখলে সহজেই অনুমান করা যায় সেনেট্যারী কর্তা কতটা কর্তব্যপরায়ন। হোটেল-রেস্তোরা গুলোর সামনের সারাক্ষণ বিরাজ করে স্যাত-সেঁতে পরিবেশ। ড্রেন-ডোবার মশা-মাছি উড়ে পড়ছে খাদ্যে। মিষ্টি ও বেকারী গুলোর অবস্থা আরো খারাপ প্রায় প্রতিটি খাবারেই ব্যবহার হচ্ছে বিষাক্ত রং। মাংসের দোকানের কোন গবাদি পশুরই হয়না স্বাস্থ্য পরীক্ষা। শুধু মাসোহারাতেই সবকিছু হালাল হয়বিস্তারিত পড়ুন
একজন সাংবাদিক-সংবাদকর্মী প্রতিদিন যে কষ্ট করে তার বিনিময় কি পেয়ে থাকে?

আজ পাঠকদের জন্য একজন একজন সাংবাদিক- সংবাদকর্মির জীবনযাত্রা বর্নানা তুলে ধরা হলো,আসলে এই পেশার মানুষ গুলো প্রকৃতপক্ষে পএিকার মালিক,রাষ্ট্র ও সমাজের নিকট থেকে কি পেয়েছে? একজন সাংবাদিক-সংবাদকর্মি হতে সাথে একজন ক্যামেরা ম্যান,একটি ল্যাপটপ, একটি ক্যামেরা,একটি মটর সাইকেল-গাড়ি, একটি ইন্টারনেট মডেম তার পাশাপাশি এমবি, আসুন জেনে নেই একজন প্রতিদিনের পরিশ্রম সকাল বেলা ঘুম থেকে উঠে সংবাদ সংগ্রহ করতে যায়,সারাদিন সংবাদ সংগ্রহ করেন। কোথায় গোসল? কোথায় ভাত? কোথায় বিশ্রাম ? সন্ধ্যার পর ল্যাপটপেবিস্তারিত পড়ুন
দেবহাটায় এক মহিলা আসামী আটক

দেবহাটায় জিআর মামলায় এক মহিলা আসামীকে আটক করেছে পুলিশ। সে খেজুরবাড়িয়া গ্রামের মুনসুর আলীর স্ত্রী। তার বিরুদ্ধে দেবহাটা থানায় ২৮৫/১৫ নম্বার জিয়ার মামলা থাকায় দেশের বাহিরে আত্ন গোপন করে ছিলো। দীর্ঘদিন পালিয়ে থাকার পরে দেশে ফিরলে দেবহাটা থানার এএসআই আল-আমীন তাকে গ্রেপ্তার করে। শনিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বেনাপোলে বোমা ও অস্ত্রসহ আ.লীগের ৩ কর্মী আটক

যশোরের বন্দরনগরী বেনাপোল থেকে ১৪টি তাজা হাতবোমা, ৪টি রামদা ও ৪টি রডসহ আওয়ামীলীগের তিন কর্মীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে আওয়ামী লীগ নেতাদের দাবি দলীয় ভাবমূর্তি নষ্ট করতে কেউ ষড়যন্ত্র করছে। শনিবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় বেনাপোলের ছোটআঁচড়া মোড়ের বিপরীতে আওয়ামী লীগের দলীয় কার্যলয়ের পেছনে বালিগাদা থেকে এসব বিস্ফোরক দ্রব ও ধারালো অস্ত্র উদ্ধার হয়। আটকরা হলেন- বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের শাহাজানের ছেলে মধু (২৬), গোলম খবীরের ছেলেবিস্তারিত পড়ুন
যশোর বেনাপোল সড়কের দু ধারের গাছ কাটা নিয়ে মতবিনিময় যশোরে

যশোর বেনাপোল মহাসড়কটি দুপাশে বাড়াতে হবে। দির্ঘদিন ধরে চলছে আলাপ আলোচনা।তবে টেবিলে ওঠেনি বিষয়টি। শনিবার (৬ জানুয়ারী ) সকালে টেবিলে উঠলো বিষয়টি। জেলাপ্রশাসকের দপ্তরে আলোচনা হয় সকল এমপিদের নিয়ে।জেলাপ্রশাসক আশরাফ উদ্দীনের সভাপতিত্বে অনু্ষ্ঠিত বৈঠকে দীর্ঘক্ষন আলাপ চলে রাস্তার দুধারের গাছকাটা নিয়ে। বৈঠকে শার্শার এমপি শেখ আফিল উদ্দীন সহ আরো এমপিরা।গাছ কাটলে পরিবেশের কি ধরনের ক্ষতি হবে আদৌ হবেকিনা তা নিয়ে আলাপ চলে দীর্ঘক্ষন। বানিজ্যিক স্বার্থে রাস্তাপ্রসস্ত করা জরুরী এবিষয়ে একমত হয়েছেনবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে এসি আই এগ্রোলিংক হিমায়িত মৎস্য প্রক্রিয়াজাতকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ উপজেলার আমিয়ানে এসি আই এগ্রোলিংক হিমায়িত মৎস্য প্রক্রিয়াজাতকরণের নির্মাধিন কারখানা প্রাঙ্গনে শনিবার বেলা সাড়ে ১১ টায় চিংড়ী ঘের মালিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসি আই এগ্রোলিংক হেড অপ অপারেশন এন্ড মার্কেটিং কর্মকর্তা আহ্ছান হাবিব বাপ্পির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসি আই কোম্পানির সিইও ও ম্যানেজিং ডাইরেক্টর ড. এফ এইচ আনছার।তিনি তার বক্তব্যে বলেন,বাংলাদেশে চিৎড়ী শিল্পদের বাঁচাতে চিংড়ী চাষিদের দৌড় গড়ায় এসি আই এগ্রোলিং হিমায়িতবিস্তারিত পড়ুন
পাবনায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ বৃদ্ধি: ৭২ জনের মৃত্যু

গত কয়েকদিনের অব্যাহত শীতের তীব্রতায় পাবনায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। প্রতিদিন বিপুল সংখ্যক শিশু ও বৃদ্ধ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান। এক পরিসংখ্যানে দেখা যায়, পাবনা জেনারেল হাসপাতালে গত দু’মাসে সাড়ে ৩ হাজার শিশু নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে নানা রোগে অনেকেই মারা গেছে। গত কয়েকদিন ধরে সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা কমে যাওয়ায় উত্তরের জেলা পাবনায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এবিস্তারিত পড়ুন
প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন তামিম ইকবাল

ফর্মটা দারুণভাবেই ধরে রেখেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ইনজুরি তার ফর্ম কেড়ে নিতে পারেনি। ত্রিদেশীয় সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ড্যাশিং ওপেনারের ব্যাটে দেখা গেল ঝলক। বন্ধু সাকিব আল হাসানের লাল দলের হয়ে সেঞ্চুরি হাঁকিয়ে বসলেন তিনি। ১১৯ বলে ১০৪ রানের ইনিংস খেলে স্বেচ্ছা অবসর নেন তামিম।মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে মাশরাফি বিন মুর্তজার সবুজ দল আর সাকিব আল হাসানের লাল দলের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। টসে হেরেবিস্তারিত পড়ুন
মেয়েকে নিয়ে চেন্নাইয়ের এগ্রিমেন্টে সাক্ষর করলেন ধোনি

আনুষ্ঠানিকভাবেই শুরু হয়ে গেল আইপিএলের একাদশ মৌসুম। বিসিসিআইয়ের নতুন আইন মেনে সবগুলো ফ্র্যাঞ্চাইজি তাদের বাজেট ও পছন্দের ক্রিকেটারদের কথা মাথায় রেখে কয়েকজন ক্রিকেটারকে ধরে রেখেছে। এই রিটেনশন পলিসি নিয়ে সবচেয়ে আগ্রহের ব্যাপার ছিল টুর্নামেন্টে কামব্যাক করা দল চেন্নাই সুপার কিংসে কোন কোন ক্রিকেটার থাকবেন। আরও নির্দিষ্ট করে বললে, সবার আগ্রহ ছিল মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। দলের স্টার পারফর্মারদের ধরে রাখাই চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টের চেষ্টা ছিল। ওই ক্রিকেটারদের মধ্যে ছিলেন অধিনায়ক মহেন্দ্রবিস্তারিত পড়ুন
কাশিমপুর কারাগারে পাকিস্তানি হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারে মাদক ও স্বর্ণ চোরাচালান মামলায় গ্রেপ্তার হওয়া পাকিস্তানি নাগরিক হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেছেন। শুক্রবার দিবাগত রাতে হাজতি মো. হারুনের (৫২) মৃত্যু হয়। হারুন পাকিস্তানের করাচির মৃত আব্দুর রহমানের ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক সংবাদ মাধ্যমকে জানান, মধ্যরাতে হারুন বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃতবিস্তারিত পড়ুন
জঙ্গিবাদ-মাদক নির্মূল পুলিশের একার পক্ষে সম্ভব নয়: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, সার্বিকভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও জঙ্গিবাদ-মাদক নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। শনিবার রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আইজিপি বলেন, ২০১৭ সালে আগের বছরের চেয়ে জঙ্গি দমনে বেশি সফলতা পেয়েছে পুলিশ। এ কারণে এবার সাফল্যের জন্য পুলিশকে দেয়া পদকের সংখ্যা ৯০ থেকে ১৮২ করা হয়েছে। তিনি আরও বলেন, গত বছর ৩৫টি জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ।বিস্তারিত পড়ুন
